📄 জাহান্নাম ও তার আযাবের স্মরণ
কোন মানুষ যদি বেশি বেশি জাহান্নামের ভয়াবহ আযাবের চিন্তা করে তাহলে আল্লাহর ভয়ে তার চোখ অশ্রু প্রবাহিত করতেই থাকবে। কারণ জাহান্নামের আগুন অপরাধীদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহ বলেন,
وَإِنْ مِنْكُمْ إِنَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَدْرُ الظَّالِمِينَ فِيهَا حِثِيًّا
এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে সেখানে পৌঁছাবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি পরহেযগারদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব।
জাহান্নামীদের উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন থাকবে। তাদের খাবার, পানীয়, পোশাক সবকিছুই আগুনের হবে তারা সেখানে মৃত্যু কামনা করবে কিন্তু কখনও মরবে না। এক কথায় আগুনের ভিতরেই তারা ডুবে থাকবে। কাজেই জাহান্নামের এই ভয়াবহ অবস্থা থেকে চোখের পানিই মানুষকে রক্ষা করতে পারে। আল্লাহ বলেন,
افَمَنْ شَرَحَ اللهُ صَدْرَهُ لِلإِسْلام فهو على نور مِنْ رَبِّهِ فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذكر الله أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ
আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মধ্যে রয়েছে। (যে এরূপ নয় সে কি তার সমান?) যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ।
অতএব বেশি বেশি ক্রন্দনময় আল্লাহর স্মরণই আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে।
টিকাঃ
৯৮. আল-কুরআন, সূরা মারইয়াম, ১৯: ৭১-৭২
৯৯. ইমাম গাজ্জালী, ইহইয়ায়ি উলুমুদ্দীন (কায়রো: দারুল হাদিস, তা. বি.), খ. ৫ম, পৃ. ১৬৫-১৬৬
১০০. আল-কুরআন, সূরা যুমার, ৩৯: ২২
📄 জান্নাত ও তার নিয়ামতের স্মরণ
দুনিয়াতে না পাওয়া ও হারানোর বেদনায় মানুষ কান্নাকাটি করে; কিন্তু জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে এবং জান্নাতের কোনো নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখেনি ও কোনো জিহবা স্বাদ গ্রহণ করেনি এবং কোনো অন্তর কল্পনা করেনি। অতএব জান্নাত ও মহান রবের ক্ষমা পাওয়ার জন্য আমাদের দৌড়াতে হবে। আল্লাহ বলেন,
(وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ)
“তোমরা আল্লাহর ক্ষমা ও জান্নাতের জন্য দৌড়াও।”
তাই জান্নাত ও তার নেয়ামতের স্মরণ আমাদের আল্লাহর প্রতি আরো একনিষ্ঠ করবে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে দেবে। যা আমাদের আল্লাহর দরবারে কান্নার ব্যাপারে উদ্বুদ্ধ করে।
টিকাঃ
১০১. আল-কুরআন, সূরা আলে-ইমরান, ৩: ১৩৩