📘 রাজদরবারে আলিমদের গমন একটি সতর্কবার্তা > 📄 ফিতনার শাসকবৃন্দ

📄 ফিতনার শাসকবৃন্দ

(১৮) আব্দুল্লাহ ইবনুল হারিস থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন,
"আমার পরে এমনসব শাসকদের আবির্ভাব ঘটবে, যাদের দুয়ারে উট বসার জায়গার মতো ফিতনা থাকবে। তারা কাউকে কোনো কিছু প্রদান করলে তার থেকে সে পরিমাণ দ্বীন গ্রহণ করে নেবে।”²⁴

(১৯) আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন,
"তোমরা শাসকের দুয়ার এবং তার অনুচরবর্গ থেকে দূরে থাকো। কেননা, যে তাদের অধিক নৈকট্যপ্রাপ্ত, সে আল্লাহর থেকে অধিক দূরবর্তী। যে শাসককে আল্লাহর ওপর প্রাধান্য দেয়, আল্লাহ তার অন্তরে প্রকাশ্য-অপ্রকাশ্য ফিতনা সৃষ্টি করে দেন, তার থেকে তাকওয়া ছিনিয়ে নেন, আর তাকে অস্থিররূপে ছেড়ে রাখেন।"²⁵

টিকাঃ
২৪. আলমুসতাদরাক লিল হাকিম: ৩/৬৩৩; মাজমাউয যাওয়ায়িদ: ৫/২৪৯
২৫. কানযুল উম্মাল: ৬/৭০; আখবারু আসবাহান, আবু নুয়াইম: ২/৪২; তালখিসুল মুতাশাবিহ, আলখাতিব আলবাগদাদি: ১/৩৪১; তাখরিজু ফাযিলাতিল 'আদিলিন: ১৭৭

📘 রাজদরবারে আলিমদের গমন একটি সতর্কবার্তা > 📄 সে সকল দুর্ভাগা মানুষের বৃত্তান্ত, যারা দুনিয়ার জন্য দ্বীনের ফিকহ অর্জন করে

📄 সে সকল দুর্ভাগা মানুষের বৃত্তান্ত, যারা দুনিয়ার জন্য দ্বীনের ফিকহ অর্জন করে

(২০) আব্দুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেন,
“আমার পরে আমার উম্মাহর মধ্যে এমন কাওমের আবির্ভাব ঘটবে, যারা কুরআন পাঠ করবে, দ্বীনের ফিকহ অর্জন করবে, এরপর শয়তান তাদের কাছে এসে বলবে, 'যদি তোমরা শাসকের কাছে গমন করতে, তা হলে শাসক তোমাদের দুনিয়া ঠিক করে দিত, অনন্তর তোমরা তোমাদের দ্বীন নিয়ে তাদের থেকে সরে পড়তে।' এটা কখনো হবার নয়। কাঁটাদার উদ্ভিদ থেকে যেমন কাঁটা ছাড়া অন্য কিছু সংগ্রহ করা অসম্ভব, তেমনই শাসকগোষ্ঠীর নৈকট্য থেকে গুনাহ ছাড়া অন্যকিছু আহরণ করা অসম্ভব।”²⁶

টিকাঃ
২৬. আলফাওয়ায়িদ: ৩৬১; তাহযিবুল কামাল: ২০৮৮; আলজামিউস সাগির, সুয়ুতি: ৪৭৭৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00