📄 আল্লাহ তা‘আলা বান্দার ‘সাথে থাকা’ গুপটির ব্যাপারে হাদীস থেকে দলীল
১- নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, »أفضل الإيمان أن تعلم أن الله معك حيثما كنت "সর্বোত্তম ঈমান হলো, তুমি জানবে যে, তুমি যেখানেই আছ, আল্লাহ তোমার সাথেই আছেন।" (৭৯৯)
হাদীসটিকে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ 'আল আকীদাহ আল ওয়াসিতিয়্যাহ' গ্রন্থে হাসান বলেছেন। অবশ্য আলেমদের কেউ কেউ হাদীসটি দুর্বল বলেছেন। আর আল্লাহ তা'আলা তাঁর নবীর সাথে আছেন এ কথাটি ইতোপূর্বে একটি আয়াতে উল্লেখ হয়েছে।
২- ইবন 'উমার রাদ্বিয়াল্লাহু 'আনহুমা বর্ণিত হাদীস,
إذا قام أحدكم إلى الصلاة؛ فلا يبصق قبل وجهه؛ فإنَّ الله قبل وجهه».
"তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন তার সম্মুখ দিকে থুতু না ফেলে; কারণ আল্লাহ তা'আলা তার চেহারার দিকে।”(৮০০)
৩- হাদীসে কুদসীতে এসেছে,
أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني....
"আমি আমার বান্দার ধারণার নিকটে, আর আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে।”(৮০১)
📄 ইজমার দলীল
আর সালাফগণও এ ব্যাপারে ইজমা' করেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর মাখলুকের সঙ্গে আছেন। (৮০২)