📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 কুরআনে কারীম থেকে দলীল

📄 কুরআনে কারীম থেকে দলীল


১- আল্লাহ তা'আলা বলেন, ﴿ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ﴾ [الحديد: ٤﴿ "আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথেই আছেন।” [সূরা আল হাদীদ, আয়াত: ০৪] ২- আরও বলেন, ﴿ إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَواْ وَالَّذِينَ هُم مُحْسِنُونَ ﴾ [النحل: ١٢٨] “নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল।” [সূরা আন-নাহল, আয়াত: ১২৮] ৩- আল্লাহ তা'আলা ফির'আউনের কাছে পাঠানোর সময় মূসা ও হারুন 'আলাইহিমাস সালামকে লক্ষ্য করে বলেন, ﴿ قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى ﴾ [طه: ٤٦﴿ “তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি।” [সূরা ত্বা-হা, আয়াত: ৪৬] ৪- তিনি তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ﴿ إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ، لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ﴾ [التوبة: ٤٠] "যদি তোমরা তাকে সাহায্য না কর, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিল, সে ছিল দু'জনের দ্বিতীয়জন। যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, 'তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ৪০] ৫- আল্লাহ তা'আলা আরও বলেন, ﴿ وَلَا أَدْنَى مِن ذَلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ ﴾ [المجادلة: ٧﴿ “এর চেয়ে
কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন।” [সূরা আল-মুজাদালা, আয়াত: ০৭]
৬- আল্লাহ তা'আলা আরও বলেন, ﴿مَا يَكُونُ مِن نَّجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ﴾ [المجادلة: ٧] "তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন হিসেবে আল্লাহ থাকেন না।" [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭]

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 আল্লাহ তা‘আলা বান্দার ‘সাথে থাকা’ গুপটির ব্যাপারে হাদীস থেকে দলীল

📄 আল্লাহ তা‘আলা বান্দার ‘সাথে থাকা’ গুপটির ব্যাপারে হাদীস থেকে দলীল


১- নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, »أفضل الإيمان أن تعلم أن الله معك حيثما كنت "সর্বোত্তম ঈমান হলো, তুমি জানবে যে, তুমি যেখানেই আছ, আল্লাহ তোমার সাথেই আছেন।" (৭৯৯)
হাদীসটিকে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ 'আল আকীদাহ আল ওয়াসিতিয়্যাহ' গ্রন্থে হাসান বলেছেন। অবশ্য আলেমদের কেউ কেউ হাদীসটি দুর্বল বলেছেন। আর আল্লাহ তা'আলা তাঁর নবীর সাথে আছেন এ কথাটি ইতোপূর্বে একটি আয়াতে উল্লেখ হয়েছে।
২- ইবন 'উমার রাদ্বিয়াল্লাহু 'আনহুমা বর্ণিত হাদীস,
إذا قام أحدكم إلى الصلاة؛ فلا يبصق قبل وجهه؛ فإنَّ الله قبل وجهه».
"তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন তার সম্মুখ দিকে থুতু না ফেলে; কারণ আল্লাহ তা'আলা তার চেহারার দিকে।”(৮০০)
৩- হাদীসে কুদসীতে এসেছে,
أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني....
"আমি আমার বান্দার ধারণার নিকটে, আর আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে।”(৮০১)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইজমার দলীল

📄 ইজমার দলীল


আর সালাফগণও এ ব্যাপারে ইজমা' করেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর মাখলুকের সঙ্গে আছেন। (৮০২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00