📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ মুহাম্মাদ আশোয়ায়া শাহ আল-কানকীরী (১৩৩৬ হিজরী)

📄 শাইখ মুহাম্মাদ আশোয়ায়া শাহ আল-কানকীরী (১৩৩৬ হিজরী)


ভারতবর্ষের গর্ব ইমাম শাইখ মুহাম্মাদ আনোয়ার শাহ কাশমীরী রাহিমাহুল্লাহ হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি হক্ক বুঝতে পারলে তা বলতে দ্বিধা করতেন না। তিনি সাধারণ নিয়মেই মাতুরিদী আকীদাহ'র কথাই বলতেন এবং মাতুরিদী আলেমগণের অন্তর্ভুক্ত হিসেবেই গণ্য। কিন্তু বেশ কিছু মাসআলা তাঁর জীবনে রয়েছে, যাতে তিনি সালাফদের মানহাজের সত্যতা স্বীকার করেছেন। তন্মধ্যে সিফাতের ক্ষেত্রে তিনি সালাফদের মানহাজ কী ছিল তা সঠিকভাবে চিত্রায়িত করে তুলে ধরেছেন। (৭৫৯) এ ব্যাপারে তিনি ইনসাফপূর্ণ সঠিক আকীদাহ-বিশ্বাস পোষণ করতেন। সালাফদের মত হিসেবে যারা 'অর্থ না করা' (তাফউইদ্ব)-কে দাবি করে, তার বক্তব্যের মাধ্যমে তাদের সে দাবীর অসারতাও ফুটে উঠে। নিম্নে আমরা তার এ স্বীকৃতির বিষয়টি বিস্তারিত তুলে ধরার প্রয়াস পাব। তিনি বলেন,
(واعلم) أن المشابهات مثل نزول الله إلى السماء الدنيا، واستواءه على العرش، فرأى السلف فيها الإيمان على ظاهره ما ورد إمهاله على ظاهره بلا تأويل وتكييف، ويفوض أمر الكيفية إلى الله تعالى، وأما ما نسب إلى بعض السلف مثل ابن عباس أنه يعلم معاني المقطعات القرآنية على تقدير صحته بيان محتملات، ويتوهم من جامع الفصولين وهو من معتبراتنا النهي عن الترجمة اللغوية أيضاً للمتشابهات، لكن قريحتي يحكم أن النهي عنه تفسيرها لا ترجمتها تحت الألفاظ من الحقو واليد والوجه وغيرها، وأما مذهب المتكلمين فهو التأويل في المتشابهات موافقاً للشرع، وقال المتكلمون: إن مذهب السلف التفويض وهو أسلم، ومذهبنا أي المتكلمين التأويل بالعقل وفاق الشرع وهو أحكم، ومعناه أن أصل مذهب أهل السنة التفويض، وأما التأويل فعند الضرورة والمقابلة مع الغير من مخالفي أهل
السنة، والمتكلمون إنما احتاجوا إلى التأويلات عند المناظرة مع معاندي الإسلام، فما قال بعض الناس من الألفاظ الركيكة في حقهم فبريؤون عنها.
وأما مذهب المبتدعين في المتشابهات فالتأويلات المخالفة للشريعة الغراء الموافقة لعقولهم القاصرة عياذاً بالله، ومذهب المشبهة أن الله جسم كالأجسام، ومذاهب آخر لا أذكرها.
وأما تفويض السلف فيحتمل المعنيين:
أحدهما: تفويض الأمر إلى الله وعدم الإنكار على من تأول كيف ما تأول بسبب إقرارهم بعدم العلم.
ثانيهما: تفويض التفصيل والتكييف إلى الله تعالى والإنكار على من تأول برأيه وعقله. ومرادهم هو الاحتمال الثاني لا الأول.
وأما المتأولون من أهل الحق فثلاث فرق: تأول أرباب اللغة بالاستعارة أو التشبيه، وتأول الصوفية مثلاً في نزول الله بالتجلي وهو ظهور الشيء في المرتبة الثانية، وتأول المتكلمون بنزول ملائكة الله أو رحمة الله الخاصة.
والمتكلمون طائفتان: الأشعرية هم المنسوبون إلى أبي الحسن الأشعري وتوابعه الشافعية والمالكية والطائفة الثانية الماتريدية: هم المنسوبون إلى أبي منصور الماتريدي وتوابعه الأحناف، وأبو الحسن وأبو منصور معاصران وأبو منصور أصغر سناً، وأما الحنابلة فلا ينتسبون إلى الماتريدي والأشعري.
واعلم أن لفظ الأشاعرة يطلق على جميع من الأشعريين والماتريديين، وأما الأشعرية فقالوا: إن الله تعالى صفات ذاتية أزلية قديمة وهذه سبعة : العلم، والسمع والبصر، والقدرة، والإرادة، والكلام، والحياة، وصفات فعلية وهذه حوادث ومخلوقات له تعالى وليس بقائمة بالباري، وأما الماتريدية فقالوا: إن الصفات الذاتية فسبع وقديمة، وأما الصفات الفعلية فقديمة أيضاً، وهي التي تكون صفات الله تعالى مع أضدادها، ولم أجد هذا التعريف في كتب الكلام، نعم موجود في كتاب الإيمان في الدر المختار، ومثال الصفات الفعلية فمثالها الإماتة والإحياء والغضب والرضا وغيرها
وأدمج الماتريدية جميع الأنواع تحت جنس واحد وسموها بالتكوين والبخاري أيضاً قائل بالتكوين، والتكوين صفة ثامنة الله تعالى وقال الأشاعرة في الصفات القديمة: إن التعلقات حوادث وقال الطحاوي: إن الله خالق قبل أن يخلق، ورازق قبل أن يرزق.
وأقول من جانب الماتريدية: إن شيئاً آخر من ما يتعلق بالباري ويسمى بالفعل، وهذه التسمية مني وهو مثل النزول إلى سماء الدنيا وغيره من الجزئيات التي تكون متعلقة بالباري، ولا يكون له نوع في الباري قديماً، وهذه
الأفعال حوادث ويقول الماتريدية: إنها ليست بقائمة بالباري بل من مخلوقاته، وأما مشرب الحافظ ابن تيمية في الصفات الحوادث أنها قائمة بالباري وحوادث وغير مخلوقة، ويدعى أنه يوافق السلف الصالحين، ويقول: إن الله تعالى يقوم به الحوادث باختياره ولكنه ليس ما لا يخلو من الحوادث بل قد يكون متصفاً بالحوادث وقد لا يكون متصفاً بها، وقال: إن بين الحادث والمخلوق عموماً وخصوصاً فإن الصفات الحادثة وسائر أشياء العالم حوادث، والصفات ليست بمخلوقة بخلاف سائر أشياء العالم الممكنة، وأما الأشاعرة فيقولون بأن الباري عز اسمه ليس بمحل للحوادث وقالوا لا فرق بين الحادث والمخلوق، وأقول: إن اللغة تساعد الحافظ ابن تيمية فإنه إذا كان زيد قائماً يقال: إن القيام متعلق بزيد، وإن زيداً متصف بالقيام، ولا يقال: إنه خالق القيام فكذلك لما كان الله موصوفاً بالنزول فلا بد من قيام النزول، وكون الباري عز برهانه متصفاً بالنزول لا خالقاً، له وبعين ما قال ابن تيمية قال البخاري بأن الله متصف بصفات حادثة، إلا أن الشارحين تأولوا في كلامه ومثله روي عن أبي حنيفة وأبي يوسف ومحمد بن حسن بسند صحيح في كتاب الأسماء والصفات، حيث قالوا: من قال: إن القرآن مخلوق كافر، أي من قال: بأن القرآن ليس صفة الباري وأنه بمعزل وبائن عن ذات الباري، وليسوا بقائلين بأن القرآن قديم أي الكلام اللفظي فالحاصل أنهم قائلون بحدوث الكلام اللفظي لا بخلقه، وصنف ابن تيمية في كون الباري يقوم به الأفعال الاختيارية مجلداً كاملاً، ودل ماروينا على رغم أنف من قال بأن أبا حنيفة جهمي عياذاً بالله، فإن أبا حنيفة قائل بها قال السلف الصالحون، فالحاصل أن نزول الباري إلى سماء الدنيا نزول حقيقة يحمل على ظاهره ويفوض تفصيله وتكييفه إلى الباري عز برهانه، وهو مذهب الأئمة الأربعة والسلف الصالحين كما نقله الحافظ في فتح الباري عنه، وذهب الأشاعرة المتكلمون إلى ما ذهبوا، ثم نقول: إن قول الأشعرية بأن الصفات الفعلية حوادث، لا دليل لهم عليه فإنها ليست بحادثة، وإن قيل: إن للصفات الفعلية التي تحت الأسماء الحسنى للباري تعلقاً بالحوادث فتكون حوادث، قلت: إن المقدرة والإرادة وغيرهما أيضاً تعلقاً بالحوادث ولا تقولون بحدوثها।
"জেনে রাখ, সাদৃশ্যপূর্ণ ভাষ্যসমূহ যেমন, আল্লাহ তা'আলা কর্তৃক নিকটতম আসমানে নেমে আসা, 'আরশের উপর উঠা, এগুলোর ব্যাপারে-
সালাফে সালেহীনের মত হচ্ছে, এগুলোর প্রকাশ্য অর্থ যার ওপর বুঝায় তার ওপর ঈমান রাখা, এগুলোকে প্রকাশ্যের ওপর ছেড়ে দেয়া, কোনোরূপ তা'ওয়ীল (দূরবর্তী অপ্রাধান্যপ্রাপ্ত অর্থ গ্রহণ) না করা, অনুরূপ কোনোরূপ তাকয়ীফ (ধরন নির্ধারণ) না করা। এগুলোর ধরনের বিষয়টি আল্লাহর দিকে ন্যস্ত করা। আর সালাফে সালেহীনের দিকে যা সম্পৃক্ত করা হয়, যেমন, ইবন 'আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমার দিকে, যে তিনি কুরআনের মুকাত্তা'আত (বিভিন্ন সূরার শুরুতে আসা) শব্দগুলোর অর্থ জানেন, তা যদি তাঁর থেকে বিশুদ্ধ ধরে নেয়া হয় তবে তার অর্থ, তিনি সম্ভাব্য বিভিন্ন অর্থ জানা উদ্দেশ্য নিয়েছেন। জামে'উল ফুসূলাইন, যা আমাদের গ্রহণযোগ্য গ্রন্থের অন্তর্ভুক্ত, তা থেকে ধারণা করা হয় যে, মুতাশাবিহাত বা সাদৃশ্যপূর্ণ ভাষ্যসমূহের শাব্দিক অর্থ করা থেকে নিষেধ করা হবে। কিন্তু আমার স্বাভাবিক
জ্ঞান এ সিদ্ধান্ত দিচ্ছে যে, এগুলোর ব্যাখ্যা দাঁড় করাতে নিষেধ করা হবে, বিভিন্ন শব্দে অনুবাদ বা অর্থ করতে নয়। যেমন, কোমর, হাত, চেহারা ইত্যাদি।
অন্যদিকে কালামশাস্ত্রবিদদের মত হচ্ছে, মুতাশাবিহাত বা সাদৃশ্যপূর্ণ বিষয়গুলোর শরী'আতের উপযোগী করে তা'ওয়ীল করা। কালামশাস্ত্রবিদরা বলে থাকেন, সালাফদের মাযহাব হচ্ছে তাফওয়ীদ্ব বা ন্যস্ত করা, সেটা নিরাপদ; আর আমাদের (অর্থাৎ কালামশাস্ত্রবিদদের) মত হচ্ছে, মুতাশাবিহাতের ক্ষেত্রে শরী'আত উপযোগী বিবেকের যুক্তি দিয়ে তা'ওয়ীল করা, আর এটি বেশি সুদৃঢ়। তাদের একথার অর্থ হচ্ছে আহলুস সুন্নাতের আসল মত হচ্ছে তাফওয়ীদ্ব করা; তবে তা'ওয়ীল তা শুধু অত্যাবশ্যক সময়ে ও আহলুস সুন্নাত বিরোধী কারও মুকাবিলা করার সময়। কালামশাস্ত্রবিদরা তা'ওয়ীল বা দূরবর্তী অপ্রাধান্য প্রাপ্ত অর্থের দ্বারস্থ হয়েছিল ইসলাম বিরোধীদের সাথে মুনাযারা করার সময়। সুতরাং কিছু মানুষ তাদের ব্যাপারে যেসব অপমানজনক কথা বলে তা থেকে তাদেরকে মুক্ত করা হবে।
আর মুতাশাবিহাতের ক্ষেত্রে বিদ'আতীদের মতবাদ হচ্ছে, সম্মানিত-স্পষ্ট শরী'আহ বিরোধী ব্যাখ্যা করা, যা তাদের অসম্পন্ন বিবেকের যুক্তির অনুযায়ী নির্ধারণ করে থাকে, আল্লাহর কাছে আশ্রয় চাই। অনুরূপ সাদৃশ্যবাদীদের মতবাদ, তারা বলে থাকে, আল্লাহ তা'আলা দেহসমূহের মত দেহ। তাছাড়া আরও কিছু বিদ'আতী মাযহাব রয়েছে, যা আমি উল্লেখ করা না।
উক্ত সালাফদের 'তাফওয়ীদ্ব' বা ন্যস্ত করা দুটি অর্থের সম্ভাবনা রাখে। এক. পুরো বিষয়টিই আল্লাহর কাছে ন্যস্ত ও সোোপর্দ করা, আর যারা এগুলোর তা'ওয়ীল করে, যেভাবেই করুক না কেন, সেটাকে রদ না করা, কারণ তারা স্বীকার করে নিচ্ছি যে তারা জানেন না। দুই. বিশ্লেষণ ও ধরন-নির্ধারণকে আল্লাহর দিকে ন্যস্ত ও সোপর্দ করা, আর যারা তাদের মতামত ও বিবেকের যুক্তি দিয়ে সেগুলোর তা'ওয়ীল করে তাদের বিরোধিতা করা। বস্তুত: সালাফদের তাফওয়ীদ্ব বা ন্যস্ত করা বলতে দ্বিতীয় অর্থটি উদ্দেশ্য, প্রথমটি নয়।
আর যারা তা'ওয়ীলকারী হকপন্থী (দাবীদার) তারা তিন দলে বিভক্ত। তন্মধ্যে, যারা ভাষাবিদ তারা এগুলোকে 'ইস্তেআরাহ' বা ইঙ্গিতপূর্ণ কিংবা 'তাশবীহ' বা সাদৃশ্যপূর্ণ বলে তা'ওয়ীল করে। আর যারা সূফী তারা আল্লাহর অবতরণকে 'তাজাল্লী', বা কোনো কিছু তার দ্বিতীয় পর্যায়ে প্রকাশ পাওয়া, এ অর্থে তা'ওয়ীল করে। আর যারা কালামশাস্ত্রবিদ, তারা আল্লাহ তা'আলার অবতরণকে আল্লাহর 'ফিরিশতাদের অবতরণ', অথবা আল্লাহ তা'আলার 'রহমতের অবতরণ' এ অর্থে তা'ওয়ীল করে।
আর কালামশাস্ত্রবিদরা দু' শ্রেণি। (প্রথমটি) আশ'আরিয়‍্যা সম্প্রদায়, যারা আবুল হাসান আল-আশ'আরীর দিকে নিজেদের সম্পৃক্ত করে, তাদের অনুসারীরা শাফেয়ী ও মালেকী মাযহাবের লোকেরা। দ্বিতীয়টি হলো মাতুরিদিয়‍্যাহ সম্প্রদায়, যারা আবু মানসূর আল-মাতুরিদীর দিকে সম্পৃক্ত; তাদের অনুসারীরা হচ্ছে হানাফীগণ। আবুল হাসান ও আবু মানসূর দু'জনই সমসাময়িক। তবে আবু মানসূর বয়সে নবীন। তবে হাম্বলী মাযহাবের লোকেরা তারা মাতুরিদী কিংবা আশ'আরী কারো দিকেই নিজেদেরক সম্পৃক্ত করে না।
আরও জেনে রাখ যে, আশা'য়েরা শব্দটি বললে সকল আশ'আরিয়‍্যা ও মাতুরিদিয়‍্যা সকলকেই বুঝায়। তন্মধ্যে আশ'আরী সম্প্রদায় বলে, আল্লাহ তা'আলার সত্তাগত গুণ আযালী বা অনাদি,
আর তা সাতটি। ইলম বা জ্ঞান, শোনা, দেখা, ক্ষমতা, ইচ্ছা, কথা বলা, জীবন; আর কিছু কর্মগত গুণ রয়েছে, যেগুলো 'হাওয়াদেস' বা অনিত্য (নতুনতর), এগুলো মহান আল্লাহর সৃষ্ট, এগুলো আল্লাহর সত্তায় ধারিত হয় না।
আর মাতুরিদী সম্প্রদায়ও বলে, আল্লাহ তা'আলার সত্তাগত গুণ সাতটি আর তা আদি। আর তাঁর কিছু কর্মগত গুণ রয়েছে তাও আদি। আর সেগুলো হচ্ছে তা-ই যা তার বিপરીতের সাথে একত্রিতভাবে আল্লাহ তা'আলার গুণ হয়। কর্মগত গুণের এ সংজ্ঞাটি আমি কালামশাস্ত্রের কিতাবসমূহের কোথাও পাইনি। হ্যাঁ, কেবল তা 'আদ-দুরুরুল মুখতার' কিতাবের কিতাবুল ঈমানে পাওয়া যায়। তাদের নিকট কর্মগত গুণের উদাহরণ হচ্ছে, মৃত্যু প্রদান ও জীবিত করণ; রাগ ও সন্তুষ্টি ইত্যাদি। মাতুরিদী সম্প্রদায় এসব (কর্মগত) গুণকে একটি গুণের অধীনে প্রবিষ্ট করে দেয়, তা হচ্ছে 'তাকওয়ীন' (হতে দেয়া) গুণ। বুখারীও 'তাকওয়ীন' গুণের কথা বলতেন। এতে করে 'তাকওয়ীন' গুণটি অষ্টম গুণ হিসেবে ধরা হবে। আশ'আরী সম্প্রদায় অনাদি গুণের সাথে আল্লাহ তা'আলার এসব কর্মের সম্পৃক্ততাকে 'হাওয়াদেস' বা অনিত্য বলে থাকে। (কিন্তু) ইমাম তাহাওয়ী বলেন, আল্লাহ তা'আলা সৃষ্টি করার পূর্বেও স্রষ্টা, রিযিক দেয়ার পূর্বেও রাযেক।
আমি মাতুরিদীদের পক্ষ হতে বলি, বস্তুত মহান আল্লাহর সাথে সম্পৃক্ত একটা বিষয় আছে এখানে, আর তা হচ্ছে 'কর্ম'। এ নামটি আমার পক্ষ থেকে। আর তার উদাহরণ হচ্ছে যেমন নিকটতম আসমানে অবতরণ করা কিংবা অনুরূপ কিছু শাখা, যা রাব্বুল আলামীনের সাথে সম্পৃক্ত কিন্তু এরূপ প্রকরণ অনাদি থেকে রাব্বুল আলামীনের মধ্যে হয় না (অর্থাৎ অনাদি হতে বিদ্যমান সাত বা আট গুণের মধ্যে এর প্রকরণ নেই)। এরূপ কর্ম হাওয়াদিস বা অনিত্য। এগুলোর ব্যাপারে মাতুরিদী সম্প্রদায় বলে যে, এ কর্মগুলো তাঁর রাব্বুল আলামীনের মধ্যে ধারিত নয়, বরং তাঁর সৃষ্টি।
আর এসব হাওয়াদিস বা অনিত্যে অনুষ্ঠিত গুণাবলির ব্যাপারে হাফেয ইবন তাইমিয়্যার মত হচ্ছে এগুলো মহান আল্লাহ কর্তৃক ধারিত, অনিত্য, এবং অসৃষ্ট। তিনি দাবি করেন যে এটিই হচ্ছে সালাফে সালেহীনের মত। তিনি আরও বলেন, এরূপ অনিত্য কর্মবাচক গুণাবলি আল্লাহ তা'আলা কর্তৃক তাঁর ইচ্ছা অনুযায়ী ধারিত (অর্থাৎ তিনি স্বয়ং যখন ইচ্ছা তখন তা করেন)। তার মতে, স্রষ্টার জন্য এটা আবশ্যক নয় যে তিনি অনিত্য থেকে মুক্ত হবেন, বরং তাঁর অনিত্য গুণ থাকতে পারে নাও পারে। তিনি আরও বলেন, অনিত্য এবং সৃষ্ট-দুটির মধ্যে সম্পর্ক হলো 'আম-খাসের (অর্থাৎ অনিত্য শব্দটি ব্যাপকার্থবোধক, তার একটি বিশেষ প্রকার হলো সৃষ্টজগত)। অনিত্য গুণগুলো এবং সৃষ্টিজগতের সবকিছু-দুটিই অনিত্য। কিন্তু গুণাবলি সৃষ্ট নয়, কিন্তু সৃষ্টিজগতের সম্ভাব্য সবকিছুই সৃষ্ট। কিন্তু আশা'য়েরাগণ বলে থাকেন যে, সুমহান স্রষ্টা অনিত্যের পাত্র নন। আর তারা বলে থাকে অনিত্য আর সৃষ্টের মধ্যে কোনো পার্থক্য নেই।
আমি বলি, ভাষার বিবেচনা হাফেয ইবন তাইমিয়াকে সমর্থন করে। কেননা, যদি যায়েদ দাঁড়িয়ে থাকে, তখন বলা যায় দাঁড়ানোর কাজটি যায়েদের সাথে সম্পৃক্ত, আর যায়েদ দাঁড়ানোর গুণে গুণান্বিত; কিন্তু এটা বলা যায় না যে, যায়েদ দাঁড়ানো কাজটির স্রষ্টা। তেমনিভাবে আল্লাহ্ যেহেতু নেমে আসার গুণে গুণান্বিত, তাই এ (উপসংহার) ছাড়া উপায়
নেই যে, নেমে আসার গুণটি তাঁর কর্তৃক ধারিত এবং সুমহান স্রষ্টা নেমে আসার গুণে গুণান্বিত, নেমে আসার স্রষ্টা নন। ইবন তাইমিয়ার বক্তব্যটি আরও দৃঢ় হয় বুখারীর বক্তব্য দিয়ে, যেখানে তিনি বলেছেন যে আল্লাহ্ অনিত্য গুণে গুণান্বিত; যদিও ব্যাখ্যাকারগণ তাঁর এ বক্তব্যের তা'ওয়ীল করেছেন। একই রকম বর্ণনা পাওয়া যায় ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ ইবন হাসান থেকে সহীহ সনদে যা আসমা ওয়াস সিফাত কিতাবে এসেছে, তারা বলেছেন, যে কেউ বলবে, 'কুরআন মাখলুক বা সৃষ্ট' সে কাফির। অর্থাৎ যে কেউ বলবে যে কুরআন আল্লাহর গুণ নয়, তা আলাদা কিছু, আল্লাহ থেকে তা পৃথক বস্তু (সে কাফের)। এর দ্বারা বুঝা গেল যে, তাঁরা (আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ) কুরআনকে অর্থাৎ আল্লাহ্র শব্দগত (বা শ্রুত) কথাকে কাদীম বা অনাদি বলতেন না।
মোটকথা এর দ্বারা বুঝা গেল যে, তাঁরা (আমাদের তিন ইমাম) শব্দগত কথার হুদুস বা অনিত্যতার প্রবক্তা ছিলেন, সেটাকে সৃষ্ট বলতেন না। আর ইবন তাইমিয়াহও মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কর্তৃক ঐচ্ছিক কর্ম ধারণ করার বিষয়ে পূর্ণ এক খণ্ড গ্রন্থ রচনা করেছেন। তাই উপরে আমরা যা বর্ণনা করলাম তা প্রমাণ করে যে, যারা আবু হানীফাকে জাহমী বলে, আল্লাহর কাছে আমরা তা বলা থেকে আশ্রয় চাই, তাদের নাক ধূলি-ধুসরিত হয়েছে; কেননা এটা প্রমাণিত হচ্ছে যে, আবু হানীফা তা-ই বলতেন যা সালাফে সালেহীন বলতেন।
সুতরাং মোটকথা হচ্ছে, মহান রাব্বুল আলামীনের নিকটতম আসমানে অবতরণ করা প্রকৃত অর্থেই অবতরণ করা, যা তার প্রকাশ্য অর্থেই নেয়া হবে, তবে তার বিস্তারিত জ্ঞান ও ধরণ মহান স্রষ্টার কাছেই ন্যস্ত বা অর্পন করতে হবে। এটিই হচ্ছে চার ইমাম ও সালাফে সালেহীনের মাযহাব, যেমনটি হাফেয তার ফাতহুল বারীতে আবু হানীফা থেকে বর্ণনা করেছেন। অন্যদিকে আশা'য়েরা কালামশাস্ত্রবিদরা যে মত গ্রহণ করার তা গ্রহণ করেছেন।
তারপর আমরা বলি, আশা'য়েরাগণ যে বলে থাকেন যাবতীয় কর্মগত গুণ হাদেস বা অনিত্য, তাদের এ কথার কোনো দলীল নাই। কারণ এগুলো অনিত্য নয়। আর যদি বলা হয়, আল্লাহর কর্মগত গুণগুলোর মধ্য থেকে যেগুলো তাঁর সুন্দর নামসমূহের অধীন সেগুলো তো অনিত্যের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনিত্য হয়ে যেতেই হচ্ছে, তাহলে আমি বলবো, আল্লাহর ক্ষমতা ও ইচ্ছা ইত্যাদি গুণের সম্পর্কও তো অনিত্যের সাথে হয়ে থাকে, সেখানে তো তোমরা সেগুলোকে অনিত্য বলো না। তাছাড়া কালামশাস্ত্রবিদদের মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে যে ইচ্ছা প্রভৃতি আদিগুণ, কিন্তু সম্পৃক্ত অনিত্য বিষয়ের সাথে এর তা'আল্লুক বা সম্পর্কটি অনিত্য। আবার তাদের মধ্যে যারা দক্ষ, তারা বলেছেন, ইচ্ছা প্রভৃতি গুণ এবং এর তা'আল্লুক বা সম্পর্ক দুটিই আদি, কেবল সম্পৃক্ত বিষয়টিই অনিত্য; যেমনটি দাওওয়ানী বলেছেন তার 'রিসালাতু ইছবাতিল ওয়াজিব' কিতাবে।” (৭৬০)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 আল্লামা শাইখ আবদুর রহমান ইবন নাসের আস-সা‘দী (১৩৭৬ হিজরী)

📄 আল্লামা শাইখ আবদুর রহমান ইবন নাসের আস-সা‘দী (১৩৭৬ হিজরী)


আল্লামা শাইখ আবদুর রহমান ইবন নাসের আস-সা'দী রাহিমাহুল্লাহ প্রথমেই তিনি আল্লাহ তা'আলার সিফাত সংক্রান্ত কিছু সোনালী নীতিমালা বর্ণনা করেন, তারপর তিনি বলেন,
"সালাফে সালেহীনের ঐকমত্যের মূলনীতির একটি, যার ওপর কুরআন ও সুন্নাহ'র ভাষ্যসমূহ প্রমাণবহ, তা হচ্ছে আল্লাহ তা'আলার গুণাবলি দু' প্রকার:
যাতিয়্যাহ বা সত্তাগত গুণসমূহ, যা কখনো সত্তা থেকে আলাদা হয় না। যেমন জীবন, জ্ঞান, ক্ষমতা, শক্তি, সম্মান, রাজত্ব, বড়ত্ব, অহংকার ইত্যাদি, যেমন নিঃশর্ত সর্বোচ্চতা
ফিলিয়্যাহ বা কর্মগত গুণসমূহ, যার সাথে তাঁর কাজ জড়িত; যেকোনো সময়, যেকোনো মুহূর্তে এবং যেকোনো কালে। আর এর সাথে সৃষ্টি ও নির্দেশের প্রভাব রয়েছে। সুতরাং তারা ঈমান আনে যে, আল্লাহ তা'আলা যা ইচ্ছা করেন তাই করতে সক্ষম, তিনি সর্বদা আছেন, সর্বদা থাকবেন, কথা বলেন, বক্তব্য প্রদান করেন, সৃষ্টি করেন, সবকিছু পরিচালনা করেন। আরও ঈমান আনে যে, তাঁর কর্মগুলো কিছু কিছু করে পরপর তাঁর হিকমত ও ইচ্ছার চাহিদা অনুযায়ী সংঘটিত হয়। কারণ তাঁর শরী'আত, তাঁর শর'য়ী নির্দেশ ও নিষেধ সর্বদা একটির একটি ঘটেই চলেছে। ... (অবশেষে বলেন) ঈমানদারের কর্তব্য হচ্ছে, আল্লাহ তা'আলা যা কিছু তাঁর সত্তার সাথে জড়িত যেসব কর্মকাণ্ডকে তাঁর দিকে সম্পর্কযুক্ত করেছেন, যেমন 'আরশের উপর উঠা, হাশরের মাঠে আগমন করা, আসা, নিকটতম আসমানে অবতরণ করা, কথা বলা ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ডের ওপর ঈমান আনয়ন করা। অনুরূপ সেসব কর্মকাণ্ডের উপরও ঈমান আনা যা তার সৃষ্টির সাথে জড়িত। যেমন, সৃষ্টি করা, রিযিক দেয়া এবং বিভিন্ন প্রকার পরিচালনা-নিয়ন্ত্রণ করা।” (৭৬১)
তিনি আল্লাহ তা'আলার কর্মগত গুণাবলিকে দু'ভাগে বিভক্ত করেছেন, কিছু কর্মগত গুণ যা একান্তভাবে তাঁর নিজের সাথে সংশ্লিষ্ট, আর কিছু কর্মগত গুণ রয়েছে যা তার কথা কাজের মাধ্যমে হয়ে থাকে (৭৬২) আর যারা আল্লাহ তা'আলার কর্মগত আপন পছন্দ করা গুণ নিয়ে ভিন্ন পথ অবলম্বন করে, তাদের প্রতিবাদ করে তিনি বলেন,
«أما تقسيم [أي قول] بعض أهل الكلام الباطل أن صفات الأفعال لا تقوم بذات الله بل الفعل عندهم عين المفعول، فهذا قول باطل بالكتاب والسنة والإجماع من السلف ..........
"আর বাতিল কালামশাস্ত্রবিদদের বক্তব্য: কর্মগত গুণসমূহ আল্লাহর দ্বারা সংঘটিত হয় না, তাদের নিকট কোনো কাজ করা মানেই হচ্ছে সে কৃতকর্মটি। এ বক্তব্য অবশ্যই কুরআন, সুন্নাহ ও সালাফে সালেহীনের ইজমা' অনুযায়ী বাতিল কথা।....” (৭৬৩)
তিনি আল্লাহ তা'আলার কর্মগত গুণাবলিকে দু'ভাগে ভাগ করেছেন, এক. তাঁর নিজের সাথে সংশ্লিষ্ট, দুই. যা তার সৃষ্টির সাথে সম্পৃক্ত। এ বিষয়টি বর্ণনা করে বলেন,
جميع صفات الأفعال المتعلقة بذاته كالاستواء على العرش ونزوله إلى سماء الدنيا على ما وردت به النصوص والمجيء والإتيان والقول ونحو ذلك والمتعلقة بخلقه كالإحياء والإماتة والخلق وأنواع التدبيرات كلها تصدر عن القدرة والإرادة».
"আল্লাহর সত্তার সাথে সংশ্লিষ্ট সকল কর্মগত গুণ যেমন 'আরশের উপর উঠা, নিকটতম আসমানে নেমে আসা, যা কুরআন ও সুন্নাহ'র ভাষ্য দ্বারা সাব্যস্ত হয়েছে, অনুরূপ আগমন করা, আসা, কথা ইত্যাদি, আর আল্লাহর সৃষ্টির সাথে সংশ্লিষ্ট তাঁর সকল কর্মগত গুণাবলি যেমন জীবিতকরণ, মৃত্যু প্রদান, অনুরূপ যাবতীয় পরিচালনা এসবই আল্লাহর ক্ষমতা ও ইচ্ছা দ্বারা সংঘটিত হয়ে থাকে।” (৭৬৪)
অন্যত্র তিনি আল্লাহ তা'আলার কর্মগত গুণ যেমন, আগমন করা, নেমে আসা, উপরে উঠা এগুলো বিস্তারিত আলোচনা করতে গিয়ে তার তাফসীরের কয়েক জায়গায় বলেন,
قوله تعالى: ﴿هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ يَأْتِيَهُمُ اللهُ فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ): «هذه الآية وما أشبهها دليل لمذهب أهل السنة والجماعة المثبتين للصفات الاختيارية كالاستواء والنزول والمجيء ونحو ذلك من الصفات التي أخبر بها تعالى عن نفسه وأخبر بها عنه رسوله صلى الله عليه وسلم، فيثبتونها على وجه يليق بجلال الله وعظمته من غير تشبيه ولا تحريف خلافا للمعطلة على اختلاف أنواعهم من الجهمية والمعتزلة، والأشعرية ونحوهم، ممن ينفي هذه الصفات، ويتأول لأجلها الآيات بتأويلات ما أنزل الله عليها من سلطان، بل حقيقتها القدح في بيان الله وبيان رسوله، والزعم بأن كلامهم هو الذي تحصل به الهداية في هذا الباب، فهؤلاء ليس معهم دليل
نقلي، بل ولا دليل عقلي.
"আল্লাহ তা'আলা বলেন, "তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে, আল্লাহ্ ও ফেরেস্তাগণ মেঘের ছায়ায় তাদের কাছে উপস্থিত হবেন?" [সূরা আল-বাক্বারাহ, আয়াত: ২১০] এ আয়াতটি ও অনুরূপ আয়াতসমূহ আহলুস সুন্নাতের প্রমাণ, যারা আল্লাহর ইচ্ছাকৃত ও পছন্দকৃত গুণসমূহ সাব্যস্ত করে থাকেন, যেমন 'আরশের উপর উঠা, নিকটতম আসমানে অবতরণ করা, হাশরের মাঠে আগমন করা ইত্যাদি, যে গুণাবলি দিয়ে আল্লাহ তা'আলা তাঁর নিজের ব্যাপারে জানিয়েছেন, আর তাঁর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা'আত সেগুলোকে এমনভাবে সাব্যস্ত করে থাকেন যা তাঁর মহত্ব, বড়ত্ব ও সম্মানের সাথে উপযোগী, তবে তারা সেটাতে কোনো প্রকার সাদৃশ্য কিংবা বিকৃতি কোনোটিই করেন না। এর বিপরীত অবস্থানে রয়েছে মু'আত্তিলা গোষ্ঠী, যেমন জাহমিয়্যাহ, মু'তাযিলা ও আশ'আরিয়‍্যাহ ইত্যাদি গোষ্ঠীগুলো, যারা আল্লাহর এ গুণাবলিকে অস্বীকার করে, যারা এ গুণাবলির কারণে কুরআনের আয়াতের এমন সব তা'ওয়ীল বা দূরবর্তী অর্থ নিয়ে আসে যার পক্ষে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেননি। বরং তাদের এ নীতির বাস্তব কথা হচ্ছে আল্লাহর বর্ণনা ও তাঁর রাসূলের বর্ণনার ত্রুটি ধরা আর এটা মনে করা যে, এ অধ্যায়ে কেবল তাদের কথা দ্বারাই হিদায়াত লাভ হবে; বস্তুত এদের পক্ষে কুরআন-হাদীসের দলীলও নেই, বিবেকের যুক্তির দলীলও নেই।”(৭৬৫)
আরও বলেন, قوله تعالى: ﴿هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيَهُمُ المُلائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْراً ... .
قال: «وفي هذه الآية دليل المذهب أهل السنة والجماعة في إثبات الأفعال الاختيارية الله تعالى كالاستواء والنزول والإتيان الله تبارك وتعالى من غير تشبيه له بصفات المخلوقين».
"আল্লাহর বাণী, "তারা শুধু এরই তো প্রতীক্ষা করে যে, তাদের কাছে ফিরিশতা আসবে, কিংবা আপনার রব আসবেন, কিংবা আপনার রবের কোনো নিদর্শন আসবে? যেদিন আপনার রব-এর কোন নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোন কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ লাভ করেনি......।" [সূরা আল-আন'আম, আয়াত: ১৫৮] এ আয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের মাযহাবের দলীল রয়েছে, যারা আল্লাহর ইচ্ছা ও পছন্দকৃত কর্মগত গুণাবলি আল্লাহ তাবারকা ওয়া তা'আলার জন্য সাব্যস্ত করে, যেমন 'আরশের উপর উঠা, নিকটতম আসমানে অবতরণ, হাশরের মাঠে আগমন করা; তারা সেটা সাব্যস্ত করতে গিয়ে কেনোভাবেই তা সৃষ্টির কারো সাথে সদৃশ করে সাব্যস্ত করেন না।” (৭৬৬)
অন্যত্র ইস্তেওয়া এর অর্থ স্পষ্ট করে বর্ণনা করে তিনি বলেন, اسْتَوَى ترد في القرآن على ثلاثة معاني: فتارة لا تعدى بالحرف، فيكون معناها الكمال والتمام، كما في قوله
عن موسى: ﴿وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى) وتارة تكون بمعنى علا و ارتفع وذلك إذا عديت بـ «على «كما في قوله تعالى: ثم استوى على العرش لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ) وتارة تكون بمعنى «قصد كما إذا عديت بـ «إلى كما في هذه الآية، أي: لما خلق تعالى الأرض، قصد إلى خلق السماوات فسواهن سبع سماوات) فخلقها وأحكمها، وأتقنها.
""ইস্তাওয়া' শব্দটি আল-কুরআনে তিনভাবে তিন অর্থে ব্যবহৃত হয়েছে। কখনও তা কোনো অর্থ পরিবর্তনকারী অব্যয় ছাড়াই ব্যবহৃত হয়েছে, তখন সেটার অর্থ হয় পূর্ণতা ও সমান সমান হওয়া। যেমন- মূসা 'আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, "আর যখন মূসা তার শক্তি-সামর্থ্যের অবস্থায় উপনীত হলো এবং পূর্ণ অবস্থায় পৌঁছে গেল” [সূরা আল-কাসাস, আয়াত: ১৪] আবার কখনও কখনও তা 'আলা ওয়ারতাফা'আ' উপরে উঠা বা ঊর্ধ্বে উঠার অর্থে ব্যবহৃত হয়, যখন তার সাথে অর্থ পরিবর্তনকারী (আলা) অব্যয়টি আসে। যেমন- আল্লাহ তা'আলার বাণী "তারপর তিনি তাঁর 'আরশের উপর উঠেছেন।” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] "যাতে তোমরা তার পিঠের উপর উঠতে পার।” [সূরা আয- যুখরুফ, আয়াত: ১৩] আবার কখনও কখনও ইচ্ছা করার অর্থে ব্যবহৃত হয়; যখন তার সাথে (ইলা) অব্যয়টি আসে। যেমন, আলোচ্য আয়াতে (অর্থাৎ সূরা আল-বাক্বারার ২৯ নং আয়াতে)। অর্থাৎ যখন আল্লাহ তা'আলা যমীন সৃষ্টি করলেন, তখন তিনি আসমান সৃষ্টির ইচ্ছা করলেন। তারপর তিনি সেটাকে সাত আসমানে সৃষ্টি করলেন। এখানে 'ফাসাওয়াহুন্না' এর অর্থ, তাই তিনি সেগুলোকে সৃষ্টি করলেন, মজবুত করলেন এবং সুদৃঢ় করলেন।” (৭৬৭)
তাছাড়া 'ইস্তেওয়া' বা 'আরশের উপরে উঠার ধরণ সম্পর্কে প্রশ্ন করা হলে কী জবাব দিতে হবে তা উল্লেখ করে বলেন,
الاستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه بدعة فمن سأل عن كيفية علم الله أو كيفية خلقه وتدبيره قيل له فكما أن ذات الله تعالى لا تشبهها الذوات فصفاته لا تشبهها الصفات، فالخلق يعرفون الله ويعرفون ما تعرف لهم به من صفاته وأفعاله، وأما كيفية ذلك فلا يعلم تأويله إلا الله.
"আল-ইস্তেওয়া' এর অর্থ জানা, এর ধরণ অজানা, তার ওপর ঈমান আনয়ন করা ফরয, আর এর ধরণ সম্পর্কে প্রশ্ন করা বিদ'আত। সুতরাং যে কেউ আল্লাহর ইলম, আল্লাহর সৃষ্টি, পরিচালনা ও নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে প্রশ্ন করবে তাকে বলা হবে, নিশ্চয় মহান আল্লাহর সত্তা যেভাবে কোনো সত্তার সদৃশ নয় তেমনি তার গুণাবলিও কোনো গুণাবলির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। সুতরাং আল্লাহর সৃষ্টি আল্লাহকে কেবল সে পরিচয়েই চিনে যে পরিচয় তিনি তাঁর গুণাবলি ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রদান করেছেন, কিন্তু সেগুলোর ধরণ, তার প্রকৃত ব্যাখ্যা তো কেবল আল্লাহই জানেন।” (৭৬৮)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ আব্দুর রহমান ইযাইয়াহ আল-মুক্তাদী (১৩৮৬ হিজরী)

📄 শাইখ আব্দুর রহমান ইযাইয়াহ আল-মুক্তাদী (১৩৮৬ হিজরী)


শাইখ আব্দুর রহমান ইবন ইয়াহইয়া আল-মুআল্লেমী আল-ইয়ামানী রাহিমাহুল্লাহ। যাকে বলা হতো যুগের যাহাবী। তিনি জাহমিয়া ও হাদীস অস্বীকারকারীদের চোখের কাঁটা ছিলেন। তাঁর অনেক গ্রন্থ রয়েছে। ইসলামী আকীদায় তাঁর অবদান অনেক বেশি। তিনি আল্লাহ তা'আলার সর্বোপরে থাকা, 'আরশের উপর উঠা নিয়ে তাঁর বিখ্যাত 'আত-তানকীল' গ্রন্থে যা বলেছেন, আমি এখানে তা তুলে ধরছি। তিনি অধ্যায় বিন্যাস করেছেন,
(الأينية أو الفوقية أو كما يقولون : الجهة) أطلقت أنا: الأينية لما ثبت عن النبي صلى الله عليه وسلم من قوله للسوداء: أين الله ؟ قالت في السماء، وفي آخر الحديث قوله صلى الله عليه وسلم لسيدها: أعتقها فإنها مؤمنة.
وفي حديث أبي رزين العقيلي قال: قلت يا رسول الله أين كان ربنا قبل أن يخلق خلقه ؟ قال: كان في عماء، ما تحته هواء، وما فوقه هواء، وخلق عرشه على الماء
وفي الأثر عن عثمان أنه قال لرجل ظنه أعرابياً: «يا أعرابي أين ربك؟
وأرى أن أسوق هنا عبارة الشيخ أبي الحسن الأشعري في كتابه (الإبانة) تأنيساً للمنتسبين إليه وغيرهم لأنه أشهر المتبوعين في المقالات التعمقية، وفي (روح المعاني) وغيره أن كتاب (الإبانة) آخر مصنفاته قال:
باب ذكر الاستواء على العرش إن قال قائل: ما تقولون في الاستواء ؟ قيل له: نقول إن الله عز وجل مستو على عرشه كما قال: الرحمن على العرش استوى، وقد قال الله عز وجل : إليه يصعد الكلم الطيب وقال: بل رفعه الله إليه ) .
يعلم من عبارة الأشعري وغيرها أن الأمة كانت مجمعة على إثبات الأينية، غير أن السلف يثبتون الفوقية والجهمية تقول بالمعية، أي أنه تعالى في كل مكان، وثبت السلفيون على قول السلف على الحقيقة، ووافقهم على ذلك في الجملة فرق قد انقرضت، وصار المتعمقون إلى فرقتين، الأولى تدعي موافقة السلف، والأخرى تنمي إلى الجهمية، واتفقت الفرقتان على نفي الأينية، لكن الأولى تطلق ما يظهر منه الفوقية، وتتأول ذلك بالفوقية المعنوية، والثانية تطلق أنه تعالى في كل مكان، وتتأول ذلك بالعلم والقدرة، وغرضهما التمويه والتمهيد لتأويل النصوص وأقوال من سبق .....
(আল্লাহ তা'আলা কোথায় অথবা সর্বোপরে অথবা যেমনটি তারা বলে থাকে; দিক সাব্যস্তকরণ) আমি ইচ্ছা করে এ 'কোথায় প্রশ্ন করা' কথাটি নিয়ে এসেছি, কারণ নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে, তিনি কালো দাসীকে বলেছিলেন, 'আল্লাহ কোথায়'? সে বলেছিল, উপরে। হাদীসের শেষে এসেছে, তিনি দাসীর মনিবকে বলেছিলেন, তাকে স্বাধীন করে দাও, সে তো মুমিনাহ নারী।
অনুরূপ আবু রাযীন আল-উকাইলী রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের রব তাঁর সৃষ্টিকে অস্তিত্বে আনার পূর্বে কোথায় ছিলেন? তিনি বলেন, মেঘের উপর, যে মেঘের নিচে বাতাস ছিল, আর যে মেঘের উপরে বাতাস ছিল, আর তিনি তাঁর 'আরশ পানির উপর সৃষ্টি করলেন।
অনুরূপভাবে এক আছারে এসেছে, উসমান রাদ্বিয়াল্লাহু 'আনহু এক লোককে বেদুঈন মনে করে জিজ্ঞেস করলেন, হে বেদুঈন, তোমার রব কোথায়?
আর আমি মনে করি, আমি এখানে ইমাম শাইখ আবুল হাসান আল-আশ'আরীর বক্তব্য নিয়ে আসব, যা তিনি তাঁর 'আল-ইবানাহ' গ্রন্থে নিয়ে এসেছেন। তাদের সাথে সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে যারা তাঁর দিকে সম্পর্ক করে থাকে, তাছাড়া অন্যদের সাথে, কারণ যারা তথাকথিত গভীরে যাওয়ার দাবি করে থাকে তাদের মধ্যে তিনি খুব বিখ্যাত। তাছাড়া 'রুহুল মা'আনী' সহ অন্যান্য কিতাবে বলা হয়েছে যে, 'ইবানাহ' তাঁর লিখিত সর্বশেষ গ্রন্থ।
"অধ্যায়, আল্লাহ তা'আলার 'আরশের উপর উঠার বর্ণনা: যদি কেউ বলে, তোমরা 'আরশের উপর উঠার ব্যাপারে কী বলো? তাকে বলা হবে, আমরা বলি: নিশ্চয় মহান আল্লাহ তাঁর আরশের উপরে রয়েছেন, যেমনটি তিনি বলেছেন, “রহমান 'আরশের উপর উঠেছেন”। তাছাড়া আরও বলেছেন, "তাঁর কাছেই উত্থিত হয় উত্তম বাক্যসমূহ” আরও বলেন, “বরং আল্লাহ তাঁকে তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন"।
ইমাম আশ'আরীর বক্তব্য থেকে জানা গেল যে, উম্মত মুসলিমাহ সবাই একমত ছিল যে, আল্লাহ কোথায়? এ প্রশ্ন করা সাব্যস্ত। তবে সালাফে সালেহীন সাব্যস্ত করতেন যে, তিনি উপরে, অপরদিকে জাহমিয়ারা বলতো, তিনি (আল্লাহ) তাদের সাথে অর্থাৎ সব জায়গায়। তারপর সালাফী মানহাজের অনুসারীগণ সালাফে সালেহীনের কথার ওপর বাস্তবিক অর্থেই সুসাব্যস্ত থাকলেন, আর মোটের ওপর তাদের সাথে একমত হলো বেশ কিছু ফেরকা, কিন্তু তারা অস্তিত্বহীন হয়ে গেছে। আর যারা ইলমের গভীরতায় প্রবেশের দাবিদার তারা দু'ভাগে বিভক্ত হয়ে গেল, একভাগ দাবী করলো যে, তারাও সালাফদের মত অনুযায়ী চলে, অপর ভাগ সরাসরি জাহমিয়াদের বক্তব্যের দিকেই নিজেদের নিয়ে গেল, তবে এ দু' ভাগের লোকেরাই এভাবে একমত হলো যে, আল্লাহ তা'আলা কোথায়? এ প্রশ্ন করা যাবে না। কিন্তু তাদের মধ্যকার প্রথম ভাগ এমন সব ভাষ্য ব্যবহার করতে লাগলো, যাতে বুঝা যায় যে তারা আল্লাহ তা'আলার উপরে থাকা সাব্যস্ত করে, বস্তুত তারা উপরে থাকাকে আধ্যাত্মিক বিষয় হিসেবে ধরে নিয়েছে, আর দ্বিতীয় ভাগ সরাসরি সব জায়গায় বলা আরম্ভ করে দিয়েছে। তারপর আল্লাহ তা'আলার উপরে থাকাকে জ্ঞান ও ক্ষমতার দ্বারা তা'ওয়ীল করে নিয়েছে। তাদের উভয়ের উদ্দেশ্য হচ্ছে ছদ্মবেশ অবলম্বন ও ভূমিকা তৈরি করা যাতে করে এতদসংক্রান্ত কুরআন ও হাদীসের ভাষ্যগুলোর তা'ওয়ীল করা যায়”। (৭৬৯)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ মুহাম্মাদ আল-আমীন আশ-শানকীত্বী (১৩৯৩ হিজরী)

📄 শাইখ মুহাম্মাদ আল-আমীন আশ-শানকীত্বী (১৩৯৩ হিজরী)


তিনি তার অনেক গ্রন্থে আল্লাহর 'আরশের উপর উঠা সাব্যস্ত করার জন্য দলীল প্রমাণাদি উপস্থাপন করেছেন। উদাহরণত আমরা কয়েকটি ভাষ্য বর্ণনা করতে পারি:
'আরশের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন,
(والعرش سرير الملك، ويطلق على السقف والمراد به هنا عرش الرحمن الذي ذكره الله عز وجل في سبعة مواضع من كتابه، واصفا نفسه باستوائه عليه جل وعلا) . (معارج الصعود ص ٤٩) .
"আর 'আরশ হচ্ছে বাদশার মহান খাট। আর তা কখনও কখনও ছাদকেও বুঝায়। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে, রহমানের 'আরশ, যার বর্ণনা মহান আল্লাহ তাঁর কিতাবের সাত জায়গায় দিয়েছেন, সবখানেই তিনি মহীয়ান ও গরীয়ান নিজেকে সেটার উপর উঠার গুণে গুণান্বিত করেছেন।" (৭৭০)
মহান আল্লাহর 'আরশের উপর উঠা এটি একটি প্রশংসনীয় গুণ। এটা সাব্যস্ত করতে তিনি বলেন,
اعلموا أن هذه الصفة التي هي صفة الاستواء صفة كمال وجلال، تمدح بها رب السموات والأرض. والقرينة على أنها صفة كمال وجلال أن الله ما ذكرها في موضع من كتابه إلا مصحوبة بما يبهر العقول من صفات جلاله وكماله
"জেনে রাখ, এই যে গুণ, যা ইস্তেওয়া বা 'আরশের উপরে উঠার গুণ নামে বিখ্যাত তা প্রশংসনীয় ও সম্মানিত গুণ। এর দ্বারা আসমান ও যমীনের রব নিজেদের প্রশংসা করেছেন। আর যে কারণে আমরা বলছি যে, এগুলো পূর্ণতাজ্ঞাপক ও মর্যাদা প্রকাশক গুণ তা হচ্ছে, আল্লাহ যখনই তা কোনো স্থানে উল্লেখ করেছেন তখন সেখানেই তাঁর এমন সব সম্মানসূচক ও পূর্ণতাজ্ঞাপক গুণাবলি বর্ণনা করেছেন যাতে বিবেক সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে যায়।" (৭৭১)
তারপর তিনি এ মহান গুণটির জন্য আল্লাহ তা'আলার বাণী থেকে সেসব উদ্ধৃতি প্রদান করেন, যাতে এ গুণটিকে আল্লাহ তা'আলা নিজের প্রশংসায় কুরআনে কারীমের সাত জায়গায় বর্ণনা করেছেন। সেগুলো আনয়ন করার পর তিনি দেখিয়ে দিয়েছেন যে, এগুলো এমনসব আয়াত যাতে আল্লাহ তা'আলার পূর্ণাঙ্গ গুণ ও মর্যাদাপূর্ণ অবস্থান সাব্যস্ত করা হয়েছে, এর কোনো প্রকার অপব্যাখ্যা কিংবা বিকৃতি করার সুযোগ নেই আর তার প্রয়োজনও নেই। আর তা অস্বীকারও কেউ করতে পারে না। (৭৭২)
অন্যত্র তিনি বলেন, আল্লাহ তা'আলার এ গুণটি তাঁর জন্য সাব্যস্ত করাতে কোনো প্রকার অসম্মান বা মর্যাদার কমতি করা হয় না।
فالشاهد أن هذه الصفات التي يظن الجاهلون أنها صفة نقص، ويتهجمون على رب السموات والأرض بأنه وصف نفسه بصفة نقص، ثم يسببون عن هذا أن ينفوها ويؤولوها، مع أن الله جل وعلا تمدح بها، وجعلها من صفات الجلال والكمال، مقرونة بما يبهر من صفات الجلال والكمال. وهذا يدل على جهل وهوس من ينفي بعض صفات الله جل وعلا بالتأويل
"এটা প্রমাণ করাই উদ্দেশ্য যে, এ গুণাবলি, যেগুলোকে মূর্খ লোকেরা ত্রুটিপূর্ণ গুণ বলছে আর তারা আসমান ও যমীনের রবের ওপর আক্রমণ করে বলছে যে, তিনি তাঁর নিজেকে ত্রুটিপূর্ণ গুণে গুণান্বিত করেছেন, তারপর তারা সে কারণ দেখিয়ে উক্ত গুণাবলি দিয়ে আল্লাহকে গুণান্বিত করা থেকে নিষেধ করেছে অথবা তা'ওয়ীল বা অপব্যাখ্যা করেছে। অথচ মহান আল্লাহ এগুলো দিয়ে নিজের প্রশংসা করেছেন, এগুলোকে সম্মানিত ও পরিপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন, এগুলোর সাথে আরও এমন অনেক সম্মান-মর্যাদা ও পূর্ণতার গুণ জুড়ে দিয়েছেন। এটা প্রমাণ করে যে, যারা মহান আল্লাহর কোনো কোনো গুণের তা'ওয়ীল বা অপব্যাখ্যা করে তা দিয়ে তাঁকে গুণান্বিত নয় বলেছে, তা তাদের মূর্খতা ও মস্তিষ্ক বিকৃতির ওপরই প্রমাণবহ।"(৭৭৩)
অন্যত্র তিনি বলেন, আল্লাহ তা'আলার সাথে এ গুণটি সম্পৃক্ত হওয়া বান্দার মত হওয়া থেকে দূরে রাখতে হবে, কারণ প্রত্যেক গুণ তার সত্তা অনুসারেই হয়ে থাকে,
أن اتصاف المخلوق بالاستواء هو على ما يليق به، كما أن استواء الخالق جل وعلا على ما يليق به. وأن الصفة وإن اشتركت في المعنى، إلا أن كل صفة تتبع موصوفها. فالله تعالى يقول عن استواء الإنسان: لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ، ويقول سبحانه: ﴿فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ ) الآية، ويقول عن استواء السفينة: ﴿وَاسْتَوَتْ عَلَى الْجُودِي) الآية ... وإن للخالق جل وعلا استواء لائقا بكماله وجلاله، وللمخلوق أيضاً استواء مناسب لحاله، وبين استواء الخالق والمخلوق من المنافاة ما بين الخالق والمخلوق، على نحو لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ).
"নিশ্চয় সৃষ্টির জন্য ইস্তেওয়া বা কোনো কিছুর উপরে উঠার গুণে গুণান্বিত হওয়া সেটা নির্ধারিত হবে যা তার সাথে যথোপযুক্ত। তেমনিভাবে স্রষ্টার ইস্তেওয়া বা কোনো কিছুর উপরে উঠাও তাঁর মর্যাদা ও সম্মানের সাথে উপযুক্তভাবেই নির্ধারিত হবে। আর কোনো গুণ, যদিও অর্থের দিক থেকে সকল গুণান্বিতরাই অংশীদার হয়, তবুও সেটি গুণান্বিত সত্তা অনুযায়ীই গুণটির অবস্থা ও অবস্থান নির্ধারিত হবে। যেমন, মানুষের 'ইস্তিওয়া' (কোনো কিছুর উপর উঠা) সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন, "যাতে তোমরা এর পিঠে স্থির হয়ে বসতে পার, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা এর উপর স্থির হয়ে বসবে।” [সূরা আয-যুখরুফ, আয়াত: ১৩] আল্লাহ আরও বলেন, "অতঃপর যখন আপনি ও আপনার সঙ্গীরা নৌযানের উপরে স্থির হবে।” [সূরা আল-মুমিনূন, আয়াত: ২৮] আবার জাহাজের 'ইস্তিওয়া' সম্পর্কে বলেন, "আর নৌকা জুদী পর্বতের উপর স্থির হলো।" [সূরা হূদ, আয়াত: ৪৪], ঠিক অনুরূপই মহান আল্লাহর 'ইস্তিওয়া' অবশ্যই তাঁর পূর্ণতা ও মর্যাদার সাথে উপযোগী পদ্ধতিতেই নির্ধারিত হবে, আর সৃষ্টিরও 'ইস্তিওয়া' নির্ধারিত হবে তার অবস্থা অনুযায়ী। সৃষ্টির 'ইস্তিওয়া' ও স্রষ্টার 'ইস্তিওয়া' এর মধ্যে বিস্তর পার্থক্য হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার পার্থক্যের মতো, যেমনটি তিনি বলেছেন, "তাঁর মতো কোনো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা”। [সূরা আশ-শূরা, আয়াত: ১১] (৭৭৪)
অন্যত্র তিনি 'আরশের উপর উঠার' বিষয়টি সাব্যস্ত করলে তা কীভাবে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণহীন ভাবে সাব্যস্ত করতে হবে তা ব্যাখ্যা করে বলেন,
تشبيه استيلاء الله على عرشه باستيلاء بشر بن مروان على العراق هو أفظع أنواع التشبيه، وليس بلائق قطعا.
إلا أنه يقول: إن الاستيلاء المزعوم منزه عن مشابهة استيلاء الخلق، مع أنه ضرب له المثل باستيلاء بشر على العراق، والله يقول: ﴿فَلا تَضْرِبُوا الله الأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنْتُمْ لا تَعْلَمُونَ﴾، ونحن نقول: أيها المؤول هذا التأويل: نحن نسألك إذا علمت أنه لا بد من تنزيه أحد اللفظين؛ أعني لفظ «استوى» الذي أنزل الله به الملك على النبي صلى الله عليه وسلم قرآنا يتلى، كل حرف منه عشر حسنات، ومن أنكر أنه من كتاب الله كفر. ولفظة «استولى» التي جاء بها قوم من تلقاء أنفسهم من غير استناد إلى نص من كتاب الله، ولا سنة رسوله، ولا قول أحد من السلف. فأي الكلمتين أحق بالتنزيه في رأيك؟ الأحق بالتنزيه كلمة القرآن المنزلة من الله على رسوله، أم كلمتكم التي جئتم بها من تلقاء أنفسكم من غير مستند أصلاً؟ ونحن لا يخفي علينا الجواب الصحيح عن هذا السؤال إن كنت لا تعرفه)
"বিশর ইবন মারওয়ান কর্তৃক ইরাক দখল করার সাথে আল্লাহ কর্তৃক তাঁর 'আরশ দখল করার যে সাদৃশ্য তারা সাব্যস্ত করছে তা সাদৃশ্য স্থাপনের সর্বনিকৃষ্ট প্রকারসমূহের অন্তর্ভুক্ত। কখনও তা আল্লাহর জন্য উপযুক্ত নয়। তবে তা'ওয়ীলকারী (অপব্যাখ্যাকারী) হয়ত বলবে, আল্লাহর সে (তথাকথিত ধারণাকৃত) দখল করার বিষয়টি সৃষ্টির দখল করার সাদৃশ্য থেকে মুক্ত। (তখন তার সে কথা মোটেই গ্রহণ করা যাবে না,) কারণ সে আল্লাহর জন্য 'আরশ দখল করার বিষয়টি সাব্যস্ত করার উদাহরণ দিচ্ছে বিশর কর্তৃক ইরাকের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠার সাথে। অথচ আল্লাহ বলেন, "সুতরাং তোমরা আল্লাহর জন্য উদাহরণ পেশ করো না, নিশ্চয় আল্লাহ জানেন, তোমরা জান না।” [সূরা আন-নাহল, আয়াত: ৭৪] আর আমরা বলি, ওহে এরকম তা'ওয়ীলকারী (অপব্যাখ্যাকারী), আমরা তোমাকে প্রশ্ন করছি, যদি দু'টি শব্দকেই (সাব্যস্ত করতে হলে) পবিত্র (ভাবে নিয়ে সাব্যস্ত) করতে হয়, অর্থাৎ 'ইস্তাওয়া' শব্দটি, যা আল্লাহ তাঁর কাছ থেকে ফিরিশতা দিয়ে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন হিসেবে নাযিল করেছেন, যা তিলাওয়াত করার নির্দেশ দেয়া হয়েছে, যার প্রতিটি হরফে দশটি করে নেকী পাওয়া যাবে, যা আল্লাহর কিতাবের অংশ হওয়া অস্বীকার করলে কাফির হয়ে যাবে, সে শব্দটি এবং 'ইস্তাওলা' শব্দটি যা এ তা'ওয়ীলকারী গোষ্ঠী নিজেদের পক্ষ থেকে নিয়ে এসেছে, যে শব্দের পক্ষে না আছে আল্লাহর কিতাব থেকে কোনো ভাষ্য, আর না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কোনো দলীল; অনুরূপ তার ওপর না আছে সালাফে সালেহীনের কোনো বক্তব্য, তাহলে তোমার মতে এ দু'টি বাক্যের মধ্য হতে কোন বাক্যটিকে তুমি (আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে) 'পবিত্র' করার বেশি প্রয়োজনবোধ করবে? আল্লাহর পক্ষ থেকে তাঁর রাসূলের ওপর নাযিল করা কুরআনের বাক্য কি পবিত্র করার বেশি প্রয়োজন? নাকি তোমাদের সে বাক্যটি পবিত্র করা বেশি প্রয়োজন যা তোমরা তোমাদের নিজেদের পক্ষ কোনো প্রকার সামান্যতম দলীলের ধার না ধরে নিয়ে এসেছ? যদি তুমি সেটার উত্তর না জান, তবে জেনে রাখ,
আমাদের কাছে এ প্রশ্নের বিশুদ্ধ উত্তর কোনোভাবেই গোপন নয়।” (৭৭৫)
অন্যত্র তিনি কালামশাস্ত্রবিদদের সন্দেহের অপনোদন করে বলেন,
وَقَدْ أَشَارَ تَعَالَى فِي سُورَةِ الْفُرْقَانِ أَنَّ وَصْفَ اللَّهِ بِالاسْتِوَاءِ صَادِرٌ عَنْ خَبِيرٍ بِاللَّهِ وَبِصِفَاتِهِ، عَالِمٌ بِمَا يَلِيقُ بِهِ، وَبِمَا لاَ يَلِيقُ وَذَلِكَ فِي قَوْلِهِ تَعَالَى: ﴿الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا ﴾ [الفرقان: ٥٩].
فتأمل قولَهُ: فَاسْأَلْ بِهِ خَبِيرًا ﴾ [الفرقان: ٥٩] ، بعد قوله: {ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ ﴾ [الفرقان: ٥٩]، تعلم أن من وصف الرحمن بالاستواء على العرش خبير بالرحمن وبصفاته لا يخفى عليه اللائقُ مِنَ الصَّفاتِ وغير اللائق. فالذي نبأنا بأنه استوى على عرشه هو العليم الخبير الذي هو الرحمن، وقد قال تعالى: ﴿وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ﴾ [فاطر: ١٤].
وبذلك تعلم أن من يدعي أنَّ الاستواء يستلزم التشبية، وأنه غير لائق غير خبير، نعم والله هو غير خبير
"আল্লাহ তা'আলা সূরা আল-ফুরক্বানে ইঙ্গিত করেছেন যে, আল্লাহকে 'ইস্তেওয়া' ('আরশের উপর উঠার) গুণে গুণান্বিত করা অভিজ্ঞ, জ্ঞানীর কাছ থেকে এসেছে, তিনি জানেন যা তাঁর রবের জন্য উপযোগী আর যা তাঁর জন্য উপযোগী নয়। আর সে ইঙ্গিতপূর্ণ আল্লাহ তা'আলার বাণী হচ্ছে, "তিনি আসমানসমূহ, যমীন ও এ দু'য়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেন; তারপর তিনি 'আরশের উপর উঠলেন। তিনিই 'রহমান', সুতরাং তাঁর সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন।” [সূরা আল-ফুরক্বান, আয়াত: ৫৯]
সুতরাং চিন্তা করে দেখ, এখানে আল্লাহর বাণী "সুতরাং তাঁর সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন।” [সূরা আল-ফুরক্বান, আয়াত: ৫৯] এটিকে আল্লাহর বাণী 'তারপর তিনি 'আরশের উপর উঠলেন।' [সূরা আল-ফুরক্বান, আয়াত: ৫৯] পরে আনা হয়েছে। যার মাধ্যমে এটা জানতে পারবে যে, নিশ্চয় যে সত্তা রহমানকে 'ইস্তেওয়া আলাল 'আরশ' বা 'আরশের উপর উঠার গুণে গুণান্বিত ঘোষণা করছেন তিনি রহমান ও তাঁর গুণ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল, তাঁর কাছে আল্লাহর গুণসমূহের কোনটি উপযুক্ত আর কোনটি উপযুক্ত নয় তা গোপন নয়। সুতরাং যিনি আমাদেরকে জানিয়েছেন যে, তিনি তাঁর 'আরশের উপর উঠেছেন, তিনি সেই সর্বজ্ঞ, সর্বওয়াকিফহাল সত্তাই, তিনিই রহমান। আর তাই আল্লাহ তা'আলা বলেছেন, "সর্বজ্ঞ আল্লাহর মত কেউই আপনাকে অবহিত করতে পারে না।” [সূরা ফাত্বির, আয়াত: ১৪] আর এর দ্বারা জানা গেল যে, যে ব্যক্তি দাবি করবে যে, আল্লাহর জন্য 'আরশের উপরে উঠার গুণ সাব্যস্ত করা সাদৃশ্য স্থাপনকে আবশ্যক করে, আর তা আল্লাহর জন্য উপযুক্ত নয় বলে, সে অবশ্যই অজ্ঞ, মূর্খ। হ্যাঁ, আল্লাহর শপথ করে বলছি, সে অবশ্যই অজ্ঞ, মূর্খ।"(৭৭৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00