📄 আবূ ‘আম্র ‘উসমান ইবন সা‘ঈদ ইবন উসমান ইবন উমার আদ-দানী (৪৪৪ হিজরী)
তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ আর-রিসালাতুল ওয়াফিয়াতে বলেন,
فصل: في استواء الله على عرشه وعلوه على خلقه
ومن قولهم: أنه سبحانه فوق سماواته مستو على عرشه، ومسئول على جميع خلقه، وبائن منهم بذاته، غير بائن بعلمه، بل علمه محيط بهم، يعلم سرهم وجهرهم، ويعلم ما يكسبون على ما ورد به خبره الصادق، وكتابه الناطق فقال تعالى: ﴿الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى ﴾ ، واستواؤه عز وجل علوه بغير كيفية، ولا تحديد، ولا مجاورة ولا مماسة.
قال جل جلاله: ﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا﴾ [الحديد: ٤]. يعني أَنَّ علمَهُ محيط بهم حيثما كانوا، بدليل قوله : ﴿لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ﴾ [الطلاق: ١٢]. وقال عزَّ وجلَّ: ﴿إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ ﴾ [فاطر: ١٠]. وقال: ﴿أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الأَرْضَ ﴾ [الملك: ١٦]، أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا) [الملك: ١٧]، وقال: تَعْرُجُ المَلائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ ﴾ [المعارج: ٤]، وقال: ﴿يُدَبِّرُ الأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ﴾ [السجدة: ٥] وقال: ﴿وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ﴾ [الأنعام: ۱۸]، وقال: ﴿يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ﴾ [النحل: ٥٠]، وقال: { يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ ﴾ [آل عمران : ٥٥] , وقال : ﴿بَلْ رَفَعَهُ اللهُ إِلَيْهِ ﴾ [النساء : ١٥٨]، وقال مخبرًا عَنْ فرعون: ﴿وَقَالَ فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا ) [غافر : ٣٦] الآية.
قال مالك رحمه الله للذي سأله عن كيفية الاستواء: الاستواء غير مجهول، والكيف غير معقول والإيمان به واجب والسؤال عنه بدعة. قال عز وجل : ﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا﴾ الآية يعني أن علمه محيط بهم حيثما كانوا، بدليل قوله : ﴿لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ علمًا.
وقوله تعالى: ﴿وَهُوَ اللَّهُ فِي السَّمَوَاتِ وَفِي الْأَرْضِ ﴾ الآية، المعنى: وهو المعبود في السماوات وفي الأرض.
وقيل: وهو المنفرد بالتدبير فيهن. وقيل: ذلك على التقديم والتأخير أي: وهو الله يعلم سركم وجهركم في السماوات وفي الأرض.
وقوله تَعَالَى: ﴿وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَهُ وَفِي الأَرْضِ إِلَهُ ﴾ [الزخرف: ٨٤] يعني: أَنَّهُ إِلهُ أَهلِ السَّمَاءِ، وإله أهل الأرض.
وَقَوْلُهُ سُبْحَانَهُ: ﴿إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ ﴾ [النحل: ۱۲۸]: ﴿وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ) [العنكبوت: ٦٩] و : إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى) [طه: ٤٦] يعني: أنه يحفظهم وينصرهم ويؤيدهم، لا أن ذاته معهم، تعالى الله عن ذلك علوا كبيرًا، وقوله عزَّ وجلَّ: مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ﴾ [المجادلة: ] الآية. يعني: أنه تبارك وتعالى عالم بهم وبما خَفِيَ من سرهم ونجواهم. وهذا إنما يستعمل كما ورد به في القرآن فلذلك لا يجوز أن يقال قباسا على هذا، إن الله سبحانه بالبردان وبمدينة السلام، وأنه مع الثور ومع الحمار؛ ولا أن يقال: إنه مع الفساق والمجان... قياساً على قوله إن الله مع الذين اتقوا والذين هم محسنون)، فوجب أن يكون التأويل على ما وصفناه.
ولا يجوز أن يكون معنى استوائه على العرش هو استيلاؤه عليه - كما قال الشاعر : استوى بشر على العراق *** من غير سيف ودم مهراق
لأن الاستيلاء هو القدرة والقهر ، والله تعالى لم يزل قادراً قاهراً عزيزاً مقتدراً. وقوله: ثم استوى على العرش يقتضي استفتاح هذا الوصف بعد أن لم يكن، فبطل ما قالوه.
"অধ্যায়: আল্লাহ তাঁর 'আরশের উপরে উঠা এবং তাঁর সৃষ্টির উপর থাকা প্রসঙ্গে
আর আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের কথা হচ্ছে, নিশ্চয় মহান আল্লাহ তাঁর সকল আসমানের উপরে, তাঁর 'আরশের উপরে সমুন্নত। সকল সৃষ্টির উপর কর্তৃত্ববান, তাঁর সত্তাগতভাবে তাদের সকলের থেকে আলাদা, তবে তাঁর জ্ঞানে তাদের থেকে পৃথক নন। বরং তাঁর জ্ঞান সৃষ্টির সব কিছুকে পরিবেষ্টন করে আছে, তিনি তাদের গোপন ও প্রকাশ্য সবই জানেন, জানেন তারা কী অর্জন করবে, যেমনটি তাঁর পক্ষ থেকে সত্য সংবাদে এসেছে এবং তাঁর বিবৃতি প্রদানকারী কিতাব বলেছে, তিনি বলেছেন, "রহমান 'আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] আর তাঁর 'আরশের উপর উঠার অর্থ হচ্ছে, উর্ধ্বে উঠা। কোনো প্রকার ধরন নির্ধারণ, সীমা নির্ধারণ, স্পর্শকরণ ও পার্শ্ববর্তী কিছু নির্ধারণ ব্যতীতই।
আল্লাহ তা'আলা বলেন, “এরপর তিনি 'আরশের উপর উঠেছেন। তিনি জানেন যা কিছু যমীনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়” [সূরা আল-হাদীদ, আয়াত: ০৪] অর্থাৎ তাঁর জ্ঞানক তাদেরকে পরিবেষ্টন করে আছে তারা যেখানেই থাকুক না কেন। অনুরূপ আল্লাহর বাণী: "যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ্ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।” [সূরা আত-তালাক, আয়াত: ১২] তিনি আরো বলেন, "তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ উঠে যায় এবং সৎকাজ, তিনি তা করেন উন্নীত।” [সূরা ফাতির, আয়াত: ১০] তিনি আরো বলেন, "তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দিবেন, অতঃপর তা হঠাৎ করেই থর থর করে কাঁপতে থাকবে?” [সূরা আল-মুলক, আয়াত: ১৬], "অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কংকরবর্ষী ঝঞ্ঝা পাঠাবেন? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী!” [সূরা আল-মুলক, আয়াত: ১৭] তিনি আরো বলেন, “ফিরিশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়।" [সূরা আল-মা'আরিজ, আয়াত: ০৪] তিনি আরো বলেন, "তিনি আসমান থেকে যমীন পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন।" [সূরা আস-সাজদাহ, আয়াত: ০৫] তিনি আরও বলেন, "আর তিনিই আপন বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী।” [সূরা আল-আন'আম, আয়াত: ১৮] তিনি আরো বলেন, "তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে” [সূরা আন-নাহল, আয়াত: ৫০] তিনি আরও বলেন, "হে ঈসা! "নিশ্চয় আমি আপনাকে পরিগ্রহণ করব, আমার নিকট আপনাকে উঠিয়ে নিব।" [সূরা আলে ইমরান, আয়াত: ৫৫] তিনি আরো বলেন, "বরং আল্লাহ্ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন।” [সূরা আন-নিসা, আয়াত: ১৫৮] ফির'আউন সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বলেন,
"ফির'আউন আরও বলল, 'হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি অবলম্বন পাই।” [সূরা গাফির, আয়াত: ৩৬]
মালেক রাহিমাহুল্লাহ সে ব্যক্তিকে বলেন, যে 'আরশের উপর উঠার ধরন জানতে চেয়েছিল? 'উপরে উঠা' অজানা জিনিস নয়, ধরণ বিবেকের যুক্তি দিয়ে নির্ধারণের বাইরে, এর ওপর ঈমান আনা ফরয, আর ধরণ সম্পর্কে প্রশ্ন করা বিদ'আত। মহান আল্লাহ বলেন, "এরপর তিনি 'আরশের উপর উঠেছেন। তিনি জানেন যা কিছু যমীনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়।" এ আয়াতের অর্থ, তাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছেন তারা যেখানেই থাকুক না কেন; কারণ আয়াতের শেষে বলা হয়েছে, "যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ্ সবকিছুর উপর ক্ষমাবান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।" আর আল্লাহর বাণী, "আর আসমানসমূহ ও যমীনে তিনিই আল্লাহ।" [সূরা আল-আন'আম, আয়াত: ০৩] এর অর্থ হচ্ছে, তিনি (আল্লাহ) আসমানসমূহ ও যমীনে উপাস্য। কারও কারও মতে, এর অর্থ হচ্ছে, তিনি একাই আসমান ও যমীনের পরিচালনা করেন। কেউ কেউ বলেন, এখানে আগ-পিছ রয়েছে, অর্থাৎ আর তিনিই আল্লাহ, তিনি আসমানসমূহ ও যমীনের প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন।
আল্লাহর বাণী: "আর তিনিই সত্য ইলাহ্ আসমানে এবং তিনিই সত্য ইলাহ্ যমীনে।” [সূরা আয-যুখরুফ, আয়াত: ৮৪] অর্থাৎ, নিশ্চয় তিনি আসমানবাসীদের ইলাহ, আর তিনি যমীনবাসীদের ইলাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বাণী: “নিশ্চয় আল্লাহ্ তাদের সঙ্গে আছেন যারা তাওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন।” [সূরা আন-নাহল, আয়াত: ১২৮] "আর নিশ্চয় আল্লাহ্ মুহসিনদের সঙ্গে আছেন।” [সূরা আল-'আনকাবুত, আয়াত: ৬৯] "আমি তো আপনাদের সংগে আছি, আমি শুনি ও আমি দেখি।” [সূরা ত্বা-হা, আয়াত: ৪৬] অর্থাৎ নিশ্চয় তিনি তাদের হেফাযত করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, এই অর্থ নয় যে, তাঁর সত্তা তাদের সাথে মিশে আছেন। আল্লাহ তা'আলা এ ধরনের কথা থেকে সম্পূর্ণ পবিত্র। অনুরূপ আল্লাহর বাণী: "তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন হিসেবে তিনি থাকেন না।” [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭] অর্থাৎ আল্লাহ তা'আলা তাদের সম্পর্কে জানেন, আরও জানেন তাদের যাবতীয় গোপন ভেদ ও পরামর্শ। কারণ এরপর আল্লাহ তা'আলা বলেছেন, "আপনি কি লক্ষ্য করেন না যে, আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে আল্লাহ্ তা জানেন?” [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭] আল্লাহর বাণী: "আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত।” [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭] সুতরাং আল্লাহ তা'আলা আয়াতের শুরু করেছেন 'জানা' শব্দ দিয়ে আর শেষ করেছেন সে 'জানা' শব্দ দিয়ে, তাহলে পুরো আয়াতে যে সাথে থাকার কথা এসেছে তা দ্বারা কেবল আল্লাহ তা'আলার জ্ঞানে থাকা উদ্দেশ্য।"¹ তিনি তাঁর আরেক কবিতায় বলেন,
كَلَّمَ مُوسى عبده تكليما وَلَمْ يَزَلْ مُدَبَّرًا حَكِيمًا
كلامه وقوله قديم وهو فوقَ عَرْشِهِ العَظِيمُ
والقول في كتابه المُفَضَّلُ بأَنَّهُ كلامُهُ المُنَزَّلُ
عَلَى رَسُولِهِ النَّبِيِّ الصَّادِقِ ... ليس بمخلوق ولا بِخَالِقٍ
"তিনি (আল্লাহ) তাঁর দাস মূসার সাথে কথা বলেছেন *** সর্বদা তিনি জগত পরিচালক ও প্রাজ্ঞই “তাঁর (মূল গুণ) কথা ও বাণী প্রাচীনই, *** আর তিনি মহান, 'আরশের উপর, “আর আল্লাহর কিতাবের ব্যাপারে অভিমত হচ্ছে *** সেটা আল্লাহর নাযিল করা বাণী, “যা তিনি নাযিল করেছেন তাঁর সত্য নবীর ওপর *** যে বাণী সৃষ্টিও নয় আবার স্রষ্টাও নয়।”²
টিকাঃ
১. আবু 'আমর আদ-দানী, আর-রিসালাতুল ওয়াফিয়াহ, পৃ. ১২৯-১৩২।
২. আবু 'আমর আদ-দানী, আল-উরজযাতুল মুনাব্বিহাহ, পৃ. ১৮০।
📄 আবুল ফাতহ সুলাইম ইবন আইউব আর-রাযী (৪৪৭ হিজরী)
শাইখ আবু হামিদ ইসফারায়ীনীর ছাত্র ইমাম ফকীহ আবুল ফাতহ সুলাইم ইবন আইউব আর- রাযী স্বীয় তাফসীরুল কুরআনে বলেন,
في قوله الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى: «قال أبو عبيدة: علا، وقال غيره استقر».
وقال في قوله خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ: «عن قتادة قال: اليوم السابع».
وقال في قوله أَأَمِنتُم مَّن فِي السَّمَاء: أي ربكم الذي في السماء إن عصيتموه أن يخسف بكم الأرض» و مثل هذا القول في باقي الآيات الدالة على أن الله فوق العرش
"পরম করুণাময় 'আরশের উপর উঠেছেন।" আবু উবাইদাহ বলেন, অর্থাৎ উপরে উঠেছেন। অন্যরা বলেছেন, অবস্থান নিয়েছেন। আর আল্লাহর বাণী- "তিনি ছয়দিনে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন।" -এর ব্যাখ্যায় বলেন, ক্বাতাদাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সপ্তম দিন। আর আল্লাহর বাণী: "তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, যিনি আসমানে আছেন।" এর ব্যাখ্যায় বলেন, তোমরা আসমানের উপরের রবের নাফরমানী করলে তিনি তোমাদেরসহ যমীনকে ধসিয়ে দিবেন। যেসব আয়াত প্রমাণ করে যে, আল্লাহ 'আরশের উপরে সেসব আয়াতের তিনি এরূপ ব্যাখ্যা করেন।"¹
টিকাঃ
১. যাহাবী, আল-আরশ, (২/৪৪৯-৪৫১) অনুবাদ: আব্দুল্লাহ মাহমুদ; যাহাবী, আল-'উলু, পৃ. ১৮০।
📄 হাফিয আবূ বকর ইবন হুসাইন আল-বাইহাকী (৪৫৮ হিজরী)
আস-সুনানুল কাবীর ও অন্যান্য গ্রন্থকার ইমাম আবু বকর ইবন হুসাইন আল-বাইহাক্বী রাহিমাহুল্লাহ আল্লাহর গুণাবলির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো মানহাজের ওপর ছিলেন না।
যেসব স্থানে তিনি সালাফদের মতের উপর ছিলেন: কখনও কখনও তিনি সালফে সালেহীনের মানহাজের উপর চলেছেন। যেমন, * তিনি আল্লাহর গুণাবলিকে দু'ভাগে ভাগ করেছেন। ১) যাতিয়্যা বা সত্তাগত গুণ ও ২) ফি'লিয়্যাহ বা কর্মগত গুণ। তারপর প্রত্যেকটিকে দু'ভাগে ভাগ করেছেন।
সুতরাং সত্তাগত গুণকে দুই ভাগে ভাগ করেছেন: ১) যাতিয়্যাহ আকলিয়্যাহ, বা বিবেকগ্রাহ্য সত্তাগত গুণ যেমন জীবন, জ্ঞান, ক্ষমতা, ইচ্ছা, শোনা, দেখা, কথা বলা ইত্যাদি, ২) যাতিয়্যাহ খবরিয়্যাহ, বা সংবাদ (কুরআন ও সুন্নাহ) এর মাধ্যমে প্রাপ্ত সত্তাগত গুণ, যেমন চেহারা, দু' হাত, চোখ গুণ।
আবার কর্মগত গুণকে দু'ভাগে ভাগ করেছেন, ১) ফি'লিয়্যাহ আকলিয়্যাহ বা বিবেকগ্রাহ্য কর্মগত গুণ যেমন সৃষ্টি করা, রিযিক দেয়া, জীবিত করা, মৃত্যু দেয়া, ক্ষমা করা, শাস্তি প্রদান করা ইত্যাদি, ২) ফি'লিয়্যাহ খবরিয়্যাহ বা সংবাদ (কুরআন ও সুন্নাহ) এর মাধ্যমে প্রাপ্ত কর্মগত গুণ, যেমন ইস্তেওয়া 'আলাল 'আরশ, আগমন করা, আসা, অবতীর্ণ হওয়া ইত্যাদি।¹ বস্তুত সিফাতের এ ভাগটিতে তিনি সালাফে সালেহীনের পূর্ণ অনুসরণ করেছেন। * তিনি যাবতীয় যাতিয়্যাহ 'আকলিয়্যাহ গুণ ও ফিলিয়্যাহ 'আকলিয়্যাহ সাব্যস্ত করেছেন। এ সাব্যস্ত করার ক্ষেত্রে তিনি কুরআন ও হাদীস দিয়েই সেগুলোকে সাব্যস্ত করেছেন। শুধু বিবেকের ওপর নির্ভর করেননি। বস্তুত এখানেও তিনি সালাফে সালেহীনের নীতির পূর্ণ অনুসরণ করেছেন।
যেসব স্থানে তিনি সালাফে সালেহীনের মানহাজে থাকতে পারেননি: উপরে বর্ণিত দু'টি স্থান ব্যতীত অন্য কোথাও তিনি সালাফে সালেহীনের পথে চলতে পারেননি। আল্লাহর সিফাতের বাকী দু'টি স্থান অর্থাৎ যাতিয়্যাহ খবরিয়্যাহ ও ফি'লিয়্যাহ খবরিয়্যার ক্ষেত্রে তিনি সালাফে সালেহীনের সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছেন। * তন্মধ্যে যাতিয়্যাহ খবরিয়্যাহ'র ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট নিয়মে চলতে পারেননি। সেজন্য দেখবেন তিনি দু'হাত, চেহারা, চক্ষু গুণসমূহ যথার্থভাবে সাব্যস্ত করেছেন। কিন্তু বাকী সত্তাগত কুরআন ও হাদীস থেকে প্রাপ্ত গুণ যেমন, আঙ্গুল, ডান হাত সাব্যস্ত না করে সেগুলোর জন্য দু'টি পদ্ধতি অবলম্বন করেছেন। এ গুণাবলিতে তিনি তা'ওয়ীল নামের দূরবর্তী অর্থের আশ্রয় নিয়েছেন।
* আর ফি'লিয়্যাহ খবরিয়্যাহ তথা আল্লাহর 'আরশের উপর উঠা, হাশরের মাঠে আসা, শেষ রাত্রিতে নিকটতম আসমানে নেমে আসা ইত্যাদি গুণগুলোর ক্ষেত্রে তিনি তাফওয়ীদ্ব নীতিকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং তার মতে এগুলোর অর্থ করা যাবে না। তিনি মনে করতেন এটিই বুঝি সালাফদের মত। সালাফদের মত যে অর্থ সাব্যস্ত করা, ধরন নির্ধারণ না করা, এটা তাঁর কাছে স্পষ্ট ছিল না।
আল্লাহ তা'আলা কর্তৃক তাঁর 'আরশের উপর উঠার ব্যাপারে বাইহাক্বীর মত: 'ইস্তেওয়া আলাল 'আরশ' এর ব্যাপারে বাইহাক্বী রাহিমাহুল্লাহ 'তাফওয়ীদ্ব' নামক অজ্ঞতার নীতি অবলম্বন করলেও আমরা দেখি যে, তিনি এ ব্যাপারে প্রচণ্ড অস্পষ্টতার মধ্যেও ছিলেন। এর মূল কারণ হচ্ছে, তিনি তাঁর সমকালীন কালামপন্থী উস্তাদদের দ্বারা বেশি প্রভাবিত ছিলেন, তারপরও তিনি সালাফদের কথা বর্ণনা করতেন। কিন্তু সেগুলো গ্রহণ করতেন না। গ্রহণ না করলেও তিনি সেগুলোর অর্থ সালাফ যা করেছেন সেটা বর্ণনা করতেন। আর তিনি জাহমিয়্যাদের আকীদাহ 'আল্লাহ সর্বত্র বিরাজমান' এটাকে সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন। কিন্তু তিনি যেহেতু আশ'আরী উস্তাদ ইবন ফুওরাক এর কালামশাস্ত্র দ্বারা প্রভাবিত ছিলেন আর তৎকালীন কালামশাস্ত্রীয় আলেমগণের শিক্ষার প্রভাবে সালাফে সালেহীনের পদ্ধতি তার কাছে স্পষ্ট হতে পারেনি। ফলে তিনি স্পষ্টভাবে আল্লাহ তা'আলার 'আরশের উপর উঠার গুণটি গ্রহণ করেননি। তবে তিনি তাঁর দু'টি কিতাব, আল-আসমা ওয়াস সিফাত ও আল-ই'তিক্বাদ উভয়টিতেই সালাফে সালেহীন যে 'ইস্তেওয়া' শব্দের অর্থ করতেন তা বর্ণনা করেছেন। আর কথায় বলে, বিপক্ষের মুখ দিয়ে যে সত্য বের হয়ে পড়ে তা রুখার শক্তি নেই। তাই আমরা এখানে 'ইস্তেওয়া আলাল 'আরশ' এর ব্যাপারে তার বক্তব্য উপস্থাপন করবো: তিনি তার 'আল-ই'তিকাদ' গ্রন্থে বলেন,
بَابُ الْقَوْلِ فِي الاسْتِوَاءِ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: ﴿الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى﴾ [طه: ٥] ، وَالْعَرْشُ هُوَ السَّرِيرُ الْمَشْهُورُ فِيمَا بَيْنَ الْعُقَلَاءِ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: ﴿وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ﴾ [هود: ٧] ، وَقَالَ: ﴿وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ﴾ [التوبة: ١٢٩]، وَقَالَ: ﴿ذُو الْعَرْشِ الْمَجِيدُ﴾ [البروج: ١٥] , وَقَالَ: ﴿وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ﴾ [الزمر: ٧٥] , وَقَالَ: ﴿الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ﴾ [غافر : ٧] الْآيَةَ، وَقَالَ: ﴿وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ﴾ [الحاقة : ١٧] , وَقَالَ: ﴿إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الأعراف: ٥٤] , وَقَالَ: ﴿اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الرعد: ٢] , وَقَالَ: ﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الأعراف: ٥٤] , وَقَالَ: ﴿وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ﴾ [الأنعام: ١٨] , وَقَالَ: ﴿يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ﴾ [النحل: ٥٠] , وَقَالَ: ﴿إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ﴾ [فاطر: ١٠] , إِلَى سَائِرِ مَا وَرَدَ فِي هَذَا الْمُعْنَى , وَقَالَ: ﴿أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ﴾ [الملك: ١٦] , وَأَرَادَ مَنْ فَوْقَ السَّمَاءِ، كَمَا قَالَ: ﴿وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ﴾ [طه: ٧١] , يَعْنِي عَلَى جُذُوعِ النَّخْلِ، وَقَالَ: ﴿فَسِيحُوا فِي الْأَرْضِ) [التوبة: ٢] , يَعْنِي عَلَى الْأَرْضِ، وَكُلُّ مَا عَلَا فَهُوَ سَمَاءُ , وَالْعَرْشُ أَعْلَى السَّمَاوَاتِ، فَمَعْنَى الْآيَةِ وَاللَّهُ أَعْلَمُ : أَأَمِنْتُمْ مَنْ عَلَى الْعَرْشِ، كَمَا صَرَّحَ بِهِ فِي سَائِرِ الْآيَاتِ.
"অধ্যায়, আল্লাহ তা'আলার 'ইস্তেওয়া' সংক্রান্ত আলোচনা। মহান আল্লাহ বলেন, "রহমান 'আরশের উপর উঠেছেন। [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] আর 'আরশ হচ্ছে, খাট, এ অর্থটি বিবেকবানদের কাছে বিখ্যাত। মহান আল্লাহ বলেন, "আর তিনি মহা 'আরশের রব” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১২৯], আরও বলেন, "তিনি 'আরশের মালিক মহা সম্মানিত” [সূরা আল-বুরূজ, আয়াত: ১৫], আরও বলেন, "আপনি দেখতে পাবেন ফিরিশতাদেরকে তারা ঘিরে আছে 'আরশের চারপাশ থেকে" [সূরা আয-যুমার, আয়াত: ৭৫], আরও বলেন, "যারা 'আরশ বহন করে এবং যারা 'আরশের চারপাশে রয়েছে তারা সবাই তাদের রবের সপ্রশংসা তাসবীহ পাঠ করে" [সূরা গাফির, আয়াত: ০৭], আরও বলেন, "আর সেদিন আপনার রবের 'আরশ বহন করে তাদের উপর আটজন" [সূরা আল-হাক্কাহ, আয়াত: ১৭] আরও বলেন, "নিশ্চয় তোমাদের রব তো আল্লাহ, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] আরও বলেন, “আল্লাহ, তিনি তো সে সত্তা যিনি উপরে উঠিয়েছেন আসমানসমূহকে কোনো খুঁটি ব্যতীত যা তোমরা দেখতে পাও, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আর-রা'দ, আয়াত: ০২] আরও বলেন, "তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] আরও বলেন, "তিনি তাঁর বান্দাদের উপরে থাকা দাপুটে রব” [সূরা আল-আন'আম, আয়াত: ১৮] আরও বলেন, "তারা (ফিরিশতারা) তাদের রব্বকে উপর থেকে ভয় করে, আর তাদেরকে যা আদেশ করা হয় তা তারা প্রতিপালন করে” [সূরা আন-নাহল, আয়াত: ৫০] আরও বলেন, "উত্তম বাক্যসমূহ তাঁর দিকেই উত্থিত হয়।” [সূরা ফাত্বির, আয়াত: ১০]
অনুরূপ এ অর্থে যেসব বর্ণনা এসেছে, আল্লাহ তা'আলা আরও বলেন, "যিনি আসমানের উপরে আছেন, তাঁর ব্যাপারে কি তোমরা ভয়হীন হয়ে গেছো?” [সূরা আল-মুলক, আয়াত: ১৬] এখানে 'ফিস সামায়ি' বলে উদ্দেশ্য, আসমানের ভিতরে নয়, বরং আসমানের উপরে। যেমনটি আল্লাহ তা'আলা অন্যত্র বলেছেন, (ফির'আউন বলেছিল) "অবশ্যই আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলিতে চড়াব” [সূরা ত্বা-হা, আয়াত: ৭১] অর্থাৎ খেজুর গাছের কাণ্ডের উপর। অন্যত্র আরও বলেন, "সুতরাং তোমরা যমীনে পরিভ্রমণ কর" অর্থাৎ যমীনের উপর; কারণ, যা তোমার উপরে থাকবে তা-ই আসমান। আর 'আরশ হচ্ছে সকল আসমানের উঁচু। সুতরাং আয়াতের অর্থ, আল্লাহই ভালো জানেন, তোমরা কি নির্ভয় হয়ে গেছো তাঁর থেকে, যিনি 'আরশের উপর রয়েছেন? যেমনটি অপর সকল আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।”²
অনুরূপভাবে তিনি 'ইস্তেওয়া' শব্দটির অর্থ সালাফে সালেহীন যা করেছেন, তা উল্লেখ করেছেন, যেমন তিনি বলেন, وَذَهَبَ أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ مَهْدِيُّ الطَّبَرِيُّ فِي آخَرِينَ مِنْ أَهْلِ النَّظَرِ إِلَى أَنَّ اللَّهَ تَعَالَى فِي السَّمَاءِ فَوْقَ كُلِّ شَيْءٍ مُسْتَوِ عَلَى عَرْشِهِ بِمَعْنَى أَنَّهُ عَالٍ عَلَيْهِ، وَمَعْنَى الِاسْتِوَاءِ: الاعْتِلَاءُ، كَمَا يَقُولُ: اسْتَوَيْتُ عَلَى ظَهْرِ الدَّابَّةِ، وَاسْتَوَيْتُ عَلَى السَّطْحِ بِمَعْنَى عَلَوْتُهُ، وَاسْتَوَتِ الشَّمْسُ عَلَى رَأْسِي، وَاسْتَوَى الطَّيْرُ عَلَى قِمَّةِ رَأْسِي، بِمَعْنَى عَلَا فِي الْجُو، فَوُجِدَ فَوْقَ رَأْسِي.
"আবুল হাসান আলী ইবন মুহাম্মাদ ইবন মাহদী আত-ত্বাবারী অন্যান্য চিন্তাবিদদের সাথে এ মত পোষণ করেন যে, আল্লাহ তা'আলা আসমানের উপরে, সবকিছুর উপরে, তাঁর 'আরশের উপরে ইস্তেওয়া করেছেন, অর্থাৎ সেটার উপরে উঠেছেন। আর ইস্তেওয়া এর অর্থ হচ্ছে, উপরে উঠা। যেমন তুমি বল, 'ইস্তাওয়াইতু 'আলা যাহরিদ দাব্বাতি' (আমি বাহনের পিঠে উঠলাম) আরও বল, 'ইস্তাওয়াইতু আলাস সাত্বহি' এর অর্থ, (ছাদ) এর উপরে উঠলাম। আরও বল, সূর্য আমার মাথার উপর ইস্তেওয়া করেছে, পাখি আমার মাথার ঠিক উপরে ইস্তেওয়া করেছে, অর্থাৎ আকাশের খালি স্থানের উপরে উঠেছে, ফলে সেটা আমার মাথার উপর পাওয়া গেল।”³
তিনি আরও বর্ণনা করেন, وَقَدْ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: ثُمَّ اسْتَوَى صَعَدَ»
"ইবন 'আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমা বলেন, 'সুম্মাস্তাওয়া' এর অর্থ, উপরে উঠলেন।”⁴
তিনি আরও বর্ণনা করেন,
وَيُذْكَرُ عَنْ أَبِي الْعَالِيَةِ فِي هَذِهِ الْآيَةِ أَنَّهُ قَالَ: « اسْتَوَى يَعْنِي: ارْتَفَعَ ».
"বর্ণিত আছে যে, আবুল আলীয়া রাহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলতেন, 'ইস্তাওয়া' এর অর্থ উপরে উঠা।"⁵
আরও বলেন, عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ: ﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الأعراف: ٥٤] يَقُولُ: اسْتَقَرَّ عَلَى الْعَرْشِ.
"আবু সালেহ রাহিমাহুল্লাহ ইবন 'আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমা থেকে 'সুম্মাস্তাওয়া আলাল 'আরশ' [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] এ ব্যাখ্যায় বর্ণনা করেন, বলেন, তিনি 'আরশের উপর অবস্থান করলেন”।⁶
যদিও বাইহাক্বী রাহিমাহুল্লাহ এসব বর্ণনাকে গ্রহণ করেননি। এ ব্যাপারে বিভিন্ন অজুহাত তিনি পেশ করেছেন। বরং অপরাপর অর্থ যা বর্ণিত হয়েছে সেটাই গ্রহণ করেছেন। কিন্তু এসব কিন্তু প্রমাণ করে যে, সালাফে সালেহীন তাফওয়ীদ্ব (অর্থ না জানার নীতি অবলম্বন) করতেন না। তাফওয়ীদ্ব করলে তারা অর্থ বর্ণনা করতেন না।
অবশ্য মাঝে মধ্যে তার বক্তব্য থেকে বুঝা যায়, তিনি আল্লাহর জন্য 'আরশের উপর উঠা' এ গুণটি সাব্যস্ত না করলেও, আল্লাহ তা'আলা যে 'আরশের উপর রয়েছেন, সেটা সাব্যস্ত করেছেন, যেমন তিনি তার সর্বশেষ গ্রন্থ ই'তিক্বাদ এ বলেন,
بَابُ الْقَوْلِ فِي الاسْتِوَاءِ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: ﴿الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى﴾ [طه: ٥] ، وَالْعَرْشُ هُوَ السَّرِيرُ الْمَشْهُورُ فِيمَا بَيْنَ الْعُقَلَاءِ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: ﴿وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ﴾ [هود: ٧] ، وَقَالَ: ﴿وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ﴾ [التوبة: ١٢٩]، وَقَالَ: ﴿ذُو الْعَرْشِ الْمَجِيدُ﴾ [البروج: ١٥] , وَقَالَ: ﴿وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ﴾ [الزمر: ٧٥] , وَقَالَ: ﴿الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ﴾ [غافر : ٧] الْآيَةَ، وَقَالَ: ﴿وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ﴾ [الحاقة : ١٧] , وَقَالَ: ﴿إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الأعراف: ٥٤] , وَقَالَ: ﴿اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الرعد: ٢] , وَقَالَ: ﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ﴾ [الأعراف: ٥٤] , وَقَالَ: ﴿وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ﴾ [الأنعام: ١٨] , وَقَالَ: ﴿يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ﴾ [النحل: ٥٠] , وَقَالَ: ﴿إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ﴾ [فاطر: ١٠] , إِلَى سَائِرِ مَا وَرَدَ فِي هَذَا الْمُعْنَى , وَقَالَ: ﴿أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ﴾ [الملك: ١٦] , وَأَرَادَ مَنْ فَوْقَ السَّمَاءِ، كَمَا قَالَ: ﴿وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ﴾ [طه: ٧١] , يَعْنِي عَلَى جُذُوعِ النَّخْلِ، وَقَالَ: ﴿فَسِيحُوا فِي الْأَرْضِ) [التوبة: ٢] , يَعْنِي عَلَى الْأَرْضِ، وَكُلُّ مَا عَلَا فَهُوَ سَمَاءُ , وَالْعَرْشُ أَعْلَى السَّمَاوَاتِ، فَمَعْنَى الْآيَةِ وَاللَّهُ أَعْلَمُ : أَأَمِنْتُمْ مَنْ عَلَى الْعَرْشِ، كَمَا صَرَّحَ بِهِ فِي سَائِرِ الْآيَاتِ.
"অধ্যায়, আল্লাহ তা'আলার 'ইস্তেওয়া' সংক্রান্ত আলোচনা। মহান আল্লাহ বলেন, "রহমান 'আরশের উপর উঠেছেন। [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] আর 'আরশ হচ্ছে, খাট, এ অর্থটি বিবেকবানদের কাছে বিখ্যাত। মহান আল্লাহ বলেন, "আর তিনি মহা 'আরশের রব” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১২৯], আরও বলেন, "তিনি 'আরশের মালিক মহা সম্মানিত” [সূরা আল-বুরূজ, আয়াত: ১৫], আরও বলেন, "আপনি দেখতে পাবেন ফিরিশতাদেরকে তারা ঘিরে আছে 'আরশের চারপাশ থেকে" [সূরা আয-যুমার, আয়াত: ৭৫], আরও বলেন, "যারা 'আরশ বহন করে এবং যারা 'আরশের চারপাশে রয়েছে তারা সবাই তাদের রবের সপ্রশংসা তাসবীহ পাঠ করে" [সূরা গাফির, আয়াত: ০৭], আরও বলেন, "আর সেদিন আপনার রবের 'আরশ বহন করে তাদের উপর আটজন" [সূরা আল-হাক্কাহ, আয়াত: ১৭] আরও বলেন, "নিশ্চয় তোমাদের রব তো আল্লাহ, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] আরও বলেন, “আল্লাহ, তিনি তো সে সত্তা যিনি উপরে উঠিয়েছেন আসমানসমূহকে কোনো খুঁটি ব্যতীত যা তোমরা দেখতে পাও, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আর-রা'দ, আয়াত: ০২] আরও বলেন, "তারপর তিনি 'আরশের উপর উঠেছেন” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] আরও বলেন, "তিনি তাঁর বান্দাদের উপরে থাকা দাপুটে রব” [সূরা আল-আন'আম, আয়াত: ১৮] আরও বলেন, "তারা (ফিরিশতারা) তাদের রব্বকে উপর থেকে ভয় করে, আর তাদেরকে যা আদেশ করা হয় তা তারা প্রতিপালন করে” [সূরা আন-নাহল, আয়াত: ৫০] আরও বলেন, "উত্তম বাক্যসমূহ তাঁর দিকেই উত্থিত হয়।” [সূরা ফাত্বির, আয়াত: ১০]
অনুরূপ এ অর্থে যেসব বর্ণনা এসেছে, আল্লাহ তা'আলা আরও বলেন, "যিনি আসমানের উপরে আছেন, তাঁর ব্যাপারে কি তোমরা ভয়হীন হয়ে গেছো?” [সূরা আল-মুলক, আয়াত: ১৬] এখানে 'ফিস সামায়ি' বলে উদ্দেশ্য, আসমানের ভিতরে নয়, বরং আসমানের উপরে। যেমনটি আল্লাহ তা'আলা অন্যত্র বলেছেন, (ফির'আউন বলেছিল) "অবশ্যই আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলিতে চড়াব” [সূরা ত্বা-হা, আয়াত: ৭১] অর্থাৎ খেজুর গাছের কাণ্ডের উপর। অন্যত্র আরও বলেন, "সুতরাং তোমরা যমীনে পরিভ্রমণ কর" অর্থাৎ যমীনের উপর; কারণ, যা তোমার উপরে থাকবে তা-ই আসমান। আর 'আরশ হচ্ছে সকল আসমানের উঁচু। সুতরাং আয়াতের অর্থ, আল্লাহই ভালো জানেন, তোমরা কি নির্ভয় হয়ে গেছো তাঁর থেকে, যিনি 'আরশের উপর রয়েছেন? যেমনটি অপর সকল আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।”⁷
টিকাঃ
১. আল-আসমা ওয়াস সিফাত, পৃ. ১১০।
২. আল-ই'তিক্বাদ, পৃ. ১১২-১১৪; অনুরূপ দেখুন, যাহাবী, আল-'উলু, পৃ. ১৮৪-১৮৫; আল-'আরশ (২/৪৫২-৪৫৪) অনুবাদ: আব্দুল্লাহ মাহমূদ; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরش, পৃ. ৮৩।
৩. আল-আসমা ওয়াস সিফাত (২/৩০৭)।
৪. আল-আসমা ওয়াস সিফাত (২/৩০৭)।
৫. আল-আসমা ওয়াস সিফাত (২/৩১১)।
৬. আল-আসমা ওয়াস সিফাত (২/৩১১)।
৭. আল-ই'তিক্বাদ, পৃ. ১১২-১১৩।
📄 ইমাম আবূ ‘উমার ‘উসমান আস-সাকরাযয়ী আল-ফকীহ (বাইহাকীর সাথী)
ইমাম হাফেয ফকীহ মুহাদ্দিস আবু 'আমর উসমান ইবন আবুল হাসান ইবনুল হুসাইন আশ-শাহরাযূরী আশ-শাফে'য়ী 'উসুলুদ্দীন' নামে একটি গ্রন্থ লিখেন, তার শুরুতে তিনি বলেন, فصل: ومن صفاته تبارك وتعالى فوقيته واستواؤه على عرشه بذاته، كما وصف نفسه في كتابه، وعلى لسان رسوله صلى الله عليه وآله وسلم بلا كيف، بدليل قوله تعالى: ﴿الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى ﴾ [طه: ٥]، وقوله: {ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ ﴾ [الفرقان: ٥٩] , وقوله في خمسة مواضع أُخر : ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ)، وقوله تعالى في قصة عيسى عليه السلام: ﴿ وَرَافِعُكَ إِلَيَّ ﴾ [آل عمران: ٥٥] , وساق آيات العلو - ثم قال: - وعلماء الأمة وأعيان الأئمة من السلف لم يختلفوا في أن الله سبحانه مستو على عرشه، وعرشه فوق سبع سماوات - ثم ذكر كلام عبد الله بن المبارك - : «نعرف ربنا بأنه فوق سبع سماواته على عرشه بائن من خلقه - وساق قول ابن خزيمة: «ومن لم يقر بأن الله تعالى على عرشه قد استوى فوق سبع سماواته فهو كافر».
"অধ্যায়: আর মহান আল্লাহর গুণসমূহের মধ্যে অন্যতম গুণ হচ্ছে, সত্তাগতভাবে তাঁর উপরে থাকা এবং 'আরশের উপর উঠা, যেমনটি তিনি তাঁর কিতাবে নিজেকে গুণান্বিত করেছেন, আর তাঁর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের যবানীতে সাব্যস্ত করেছেন, তবে সেটা কোনো প্রকার ধরণ নির্ধারণ ব্যতীতই। এর প্রমাণ হচ্ছে, আল্লাহর বাণী, "রহমান 'আরশের উপর উঠেছেন। [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] অনুরূপ আল্লাহর বাণী “এরপর তিনি 'আরশের উপর উঠেছেন, তিনি রহমান।" [সূরা আল-ফুরক্বান, আয়াত: ৫৯] অনুরূপ আরও পাঁচ জায়গায় এসেছে, "তারপর তিনি 'আরশের উপর উঠেছেন"। অনুরূপ আল্লাহর বাণী, ঈসা 'আলাইহিস সালামের ব্যাপারে, "আপনাকে আমরা উপরে তুলে নিব।" [সূরা আলে ইমরান, আয়াত: ৫৫] তারপর তিনি আল্লাহর 'উলু বা উপরে থাকা সংক্রান্ত আয়াতগুলো নিয়ে আসেন। তারপর বলেন, "আর উম্মাতের আলেমগণ, সালাফে সালেহীনের বিখ্যাতজনেরা কেউই এ ব্যাপারে মতভেদ করেনি যে, "আল্লাহ তা'আলা তাঁর 'আরশের উপর উঠেছেন।” তারপর তিনি আবদুল্লাহ ইবনুল মুবারকের বক্তব্য নিয়ে আসেন, যাতে তিনি বলেছেন, "আমরা চিনতে পারি আমাদের রব্বকে যে তিনি সাত আসমানের উপরে, তাঁর 'আরশের উপরে, সৃষ্টিকুল থেকে আলাদা।" তারপর তিনি ইমাম ইবন খুযাইমাহ'র সে ঐতিহাসিক উক্তি বর্ণনা করেন, যাতে তিনি বলেছেন, "যে ব্যক্তি স্বীকার করবে না যে, আল্লাহ তাঁর 'আরশের উপর; সাত আসমানের উপরে উঠেছেন সে কাফির।”¹
টিকাঃ
১. ইবনুল কাইয়্যেম, ইজতিমাউল জুয়ূশ, পৃ. ১০৯; আবু ইসমাঈল আস-সাবুনী, ই'তিকাদু আহলিস সুন্নাতি ওয়া আসহাবিল হাদীস ওয়াল আয়িম্মাহ, পৃ. ১৪-২৩।