📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 বকীলাতুন মুসলিমীন কাসের বিল্লাহ, আল-ইমাম আবুল ‘আব্বাস আহমাদ ইবনুল আমীর ফযলক ইবনুল বলীয়া আল-মুতওয়াক্কিল ইবনুল মুকতাদির ইবনুল মু‘তাযিদ ইবন আলহা মুতওয়াক্কিল ইবনুল মু‘তাসিম ইবন হারুন ইবন আবূ জা‘ফর আল-মানসুর আল-হাশেমী আল-আব্বাসী আল-বাগদাদী (৪২২ হিজরী)

📄 বকীলাতুন মুসলিমীন কাসের বিল্লাহ, আল-ইমাম আবুল ‘আব্বাস আহমাদ ইবনুল আমীর ফযলক ইবনুল বলীয়া আল-মুতওয়াক্কিল ইবনুল মুকতাদির ইবনুল মু‘তাযিদ ইবন আলহা মুতওয়াক্কিল ইবনুল মু‘তাসিম ইবন হারুন ইবন আবূ জা‘ফর আল-মানসুর আল-হাশেমী আল-আব্বাসী আল-বাগদাদী (৪২২ হিজরী)


তিনি যে আকীদাহ'র গ্রন্থ তৎকালীন আহলুস সুন্নাহ'র জন্য নির্ধারণ করে লিখেন, তাতে বলেন, يجب على الإنسان أن يعلم أن الله عز وجل وحده لا شريك له لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد، لم يتخذ صاحبة ولا ولداً، ولم يكن له شريك في الملك، وهو أول لم يزل وآخر لا يزال .... كان ربنا واحد لا شيء معه، ولا مكان يحويه، فخلق كل شيء بقدرته، وخلق العرش لا لحاجته إليه، فاستوى عليه كيف شاء وأراد، لا استقرار، راحة كما يستريح الخلق، وهو مدبّر السموات والأرضين ومدبر ما فيهما، ومن في البر والبحر، ولا مدبر غيره
"প্রতিটি মানুষের জন্য এটা জানা আবশ্যক যে, আল্লাহ তা'আলা এক, তাঁর কোনো শরীক নেই, তিনি জন্ম গ্রহণ করেননি, কাউকে জন্মও দেননি, আর তাঁর সমকক্ষও কেউ নেই। তিনি কোনো স্ত্রী কিংবা সন্তান গ্রহণ করেননি, তাঁর রাজত্বেও কেউ শরীক নেই, তিনিই প্রথম, সর্বদা আছেন, তিনিই শেষ, সর্বদা থাকবেন।
আমাদের রব একাই ছিলেন, তাঁর সাথে আর কেউ ছিল না, কোনো স্থানও তাকে আবদ্ধ করতো না, তারপর তিনি সবকিছু সৃষ্টি করলেন তাঁর শক্তিতে, 'আরশ সৃষ্টি করেছেন, তবে সেটার প্রতি মুখাপেক্ষী হয়ে নয়, তারপর তিনি 'আরশের উপর উঠেছেন যেভাবে তিনি চেয়েছেন ও ইরাদা করেছেন। তবে সেটা আরাম করার জন্য অবস্থান করা নয়, যেমনটি সৃষ্টিকুল আরাম করার জন্য করে থাকে। আর তিনি আসমান ও যমীনের পরিচালক, এ দুয়ের মাঝে যা আছে তার পরিচালক, আর যা আছে ডাঙ্গায় ও সমুদ্রে সেগুলোরও পরিচালক তিনি, তিনি ব্যতীত আর কোনো পরিচালক নেই।”¹
টিকাঃ
১. আল-ই'তিকাদুল কাদরী, ০৩; খত্বীব আল-বাগদাদী, (৪/৩৭); আল-ইসনাওয়ী, আত-ত্বাবাক্বাত (২/৩১০); আস-সাফাদী, আল-ওয়াফী বিল ওয়াফায়াত, ইবনুস সালাহ, ত্বাবাক্বাতুশ শাফে'ঈয়্যাহ (১/৩২৫); ইবন কাসীর, আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ (১১/৩০৯); ইবনুল জাওযী, আল-মুনাযাম (১৫/১৯৭-১৯৮)।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইমাম আবূ যাকারিয়া ইয়াহইয়া ইবন ‘আম্মার আস-সিজিস্তানী (৪২২ হিজরী)

📄 ইমাম আবূ যাকারিয়া ইয়াহইয়া ইবন ‘আম্মার আস-সিজিস্তানী (৪২২ হিজরী)


ইমাম আল-মুফাসসির ইয়াহইয়া ইবন 'আম্মার আস-সিজিস্তানী রাহিমাহুল্লাহ বলেন, كل مسلم من أول العصر إلى عصرنا هذا إذا دعا الله سبحانه رفع يديه إلى السماء. والمسلمون من عهد النبي صلى الله عليه وسلم إلى يومنا هذا، يقولون في الصَّلاةِ ما أمرهم الله تعالى به في قوله تعالى: (سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) [الأعلى: 1].
ولا حاجة الله سبحانه وتعالى إلى العرش، لكن المؤمنين كانوا محتاجين إلى معرفة ربهم عزَّ وجلَّ. وكلُّ من عبد شيئًا أشار إلى موضع، أو ذكر من معبوده علامةً. فجبَّارُنَا وخالقنا، إِنَّما خَلَقَ عرشه ليقول عبده المؤمن، إذا سُئل عنْ ربه عزَّ وجلَّ أينَ هوَ الرحمنُ؟ عَلَى العَرْشِ اسْتَوَى، معناه فوقَ كُلِّ مُحْدَثٍ عَلَى عَرْشِهِ العَظيمِ، وَلَا كيفيَّةَ وَلَا شَبَة.
ولا نحتاج في هذا الباب إلى قول أكثر من هذا أن نؤمن به، وننفي الكيفية عنه، ونتَّقيَ الشَّكَ فِيهِ، ونوقن بأنَّ ما قاله الله سبحانه وتعالى ورسوله صلى الله عليه وسلم، ولا نتفكر في ذلك، ولا نسلط عليه الوهم والخاطر والوسواس. وتعلم حقا يقينا أنَّ كلَّ ما تُصُوِّر في همك ووهمك من كيفية أو تشبيه، فالله بخلافه وغيره. نقولُ: هُوَ بِذَاتِهِ على العَرْشِ، وَعِلْمُهُ مُحِيطٌ بِكُلِّ شَيْءٍ».
"প্রত্যেক মুসলিম প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যখনি দো'আ করে তখনি তার দু'হাত আসমানের দিকে উঠিয়ে দো'আ করে। আর মুসলিমগণ নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমাদের আজকের দিন পর্যন্ত সালাতে তা বলে যা তাদেরকে আল্লাহ বলার নির্দেশ দিয়েছেন, আল্লাহর সে বাণীতে, যাতে তিনি বলেন, “সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা” বা আপনার সর্বোচ্চ রবের নামের তাসবীহ পাঠ করুন। [সূরা আল-আ'লা, আয়াত: ০১]
তবে আল্লাহ তা'আলার 'আরশের কোনো প্রয়োজন থেকে তাতে উঠেননি। বরং মুমিনগণ তাদের মহান রবকে চিনবে, জানবে এটার বেশি মুখাপেক্ষী। যে কেউ কোনো কিছুর ইবাদাত করে সে সেটার দিকেই ইঙ্গিত করে থাকে অথবা সে তার উপাস্যের কোনো আলামত বর্ণনা করে। তাই আমাদের জাব্বার, আমাদের স্রষ্টা তিনি তাঁর 'আরশ সৃষ্টি করলেন যাতে তার ঈমানদার বান্দা বলে, যখন তাকে তার রব সম্পর্কে প্রশ্ন করা হয়, কোথায় সে রহমান? (তখন মুমিন জবাবে বলে) তিনি 'আরশের উপর উঠেছেন। এর অর্থ হচ্ছে তিনি যাবতীয় সৃষ্টির উপরে মহান 'আরশের উপরে। সেটা সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো ধরণ নির্ধারণ করা যাবে না, কারো সাথে তাশবীহ বা সাদৃশ্যও স্থাপন করা যাবে না।
এ অধ্যায়ে আমরা এর চেয়ে বেশি বলার প্রয়োজন নেই, ঈমান আনার জন্য এতটুকুই যথেষ্ট। আমরা তাঁর থেকে ধরন নির্ধারণের বিষয়টি অস্বীকার করব, তাঁর ব্যাপারে কোনো সন্দেহ থেকে বেঁচে থাকব। আর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করবো, যা আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা বলেছেন তা সত্য; আমরা এ ব্যাপারে ধরন নিয়ে চিন্তা করবো না, আমরা তাঁর ওপর ধারণা, মনের উপলব্ধি কিংবা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দ্বারা প্রভাবিত হবো না।
আর এটা হক ও দৃঢ়ভাবে জানতে হবে যে, তোমার চিন্তা-চেতনায় যত রকমের ধরন কিংবা সাদৃশ্য এসে উদিত হবে আল্লাহ তা'আলা এর বিপরীত। আমরা বলবো, তিনি সত্তাগতভাবে 'আরশের উপর উঠেছেন। তবে তাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে।”¹ ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবন 'আম্মার আস-সিজিস্তানী তার 'রেসালাহ'তে বলেন,
لا نقول كما قال الجهمية، إنه مداخل للأمكنة، وممازج لكل شيء ولا نعلم أين هو ، بل هو بذاته على العرش، وعلمه محيط بكل شيء، وعلمه، وسمعه وبصره، وقدرته، مدركة لكل شيء، وهو معنى قوله وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ، وهو بذاته على عرشه كما قال سبحانه و كما قال رسوله
"আমরা জাহমিয়্যাদের মতো বলবো না যে, আল্লাহ জায়গাসমূহে প্রবেশ করেছেন, বস্তুর সাথে মিশে গেছেন এবং এটাও বলবো না যে, তিনি কোথায় তাও জানি না।
বরং তিনি সত্তাগতভাবে 'আরশের উপরে এবং তাঁর ইলম সকল কিছুকে বেষ্টন করে আছে। তাঁর ইলম, তাঁর শ্রবণ, তাঁর দর্শন এবং তাঁর ক্ষমতা সকল কিছুকে আয়ত্তে রেখেছে। সে অর্থে আল্লাহর বাণী: "তিনি তো তোমাদের সঙ্গেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন।" তিনি তাঁর সত্তাগতভাবে তাঁর 'আরশের উপরে, যেমনটি আল্লাহ সুবহানাহু এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।”²
টিকাঃ
১. আবুল কাসেম আত-তাইমী, আল-হুজ্জাহ ফী বায়ানিল মাহাজ্জাহ (২/১০৬-১০৭)।
২. আবুল কাসেম আত-তাইমী, আল-হুজ্জাহ ফী বায়ানিল মাহাজ্জাহ (২/১০৭); ইবনু তাইমিয়্যাহ, মাজমু'উল ফাতাওয়া (৫/১৯১); যাহাবী, আল-'উলু, ১৭৭-১৭৮; যাহাবী, আল-আরশ, (২/৪৪৫-৪৪৬) অনুবাদ: আব্দুল্লাহ মাহমূদ; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুযূশ, পৃ. ২৭৯।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইমাম কাযী আবদুল ওয়াহহাব আল-মালেকী (৪২২ হিজরী)

📄 ইমাম কাযী আবদুল ওয়াহহাব আল-মালেকী (৪২২ হিজরী)


প্রখ্যাত আলেম, ফকীহ, উসূলী, মুনাযির কাযী আবদুল ওয়াহহাব আল-মালেকী বলেন,
اعلم أن الوصف له تعالى بالاستواء اتباع للنص، وتسليم للشرع، وتصديق لما وصف نفسه تعالى به
"জেনে রাখ যে, আল্লাহ তা'আলাকে 'ইস্তেওয়া' বা 'আরশের উপর উঠা গুণ সাব্যস্ত করা নস বা কুরআন ও হাদীসের ভাষ্যের অনুসরণ, শরী'আতের প্রতি আত্মসমর্পণ আর যা দিয়ে আল্লাহ তা'আলা তাঁর নিজেকে গুণান্বিত বলেছেন সেটাকে সত্যায়ন।”¹
টিকাঃ
১. কাযী আবদুল ওয়াহহাব আল-মালেকী, শারহু মুকাদ্দিমাতু ইবন আবী যাইদ আল-কাইরোয়ানী; অনুরূপ তার থেকে বর্ণনা করেছেন, ইবন তাইমিয়্যাহ, দারউ তা'আরুদুল আকলি ওয়ান নাকল (৬/২০৩-২০৪); ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ূশ, পৃ. ১৬৪।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইমাম আবূ ‘উমার আত-ত্বালামাকী আল-মালেকী (৪২৯ হিজরী)

📄 ইমাম আবূ ‘উমার আত-ত্বালামাকী আল-মালেকী (৪২৯ হিজরী)


ইমাম আবু 'উমার আত-ত্বালামাঙ্কী রাহimামুল্লাহ তাঁর 'আল-উসূল ইলা মা'রিফাতিল উসূল' যা দু খণ্ডে সমাপ্ত, তাতে বলেন,
أجمع المسلمون من أهل السنة على أن معنى قولِهِ : ﴿ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ﴾ [الحديد: ٤]، ونحو ذلك مِنَ القرآن أَنَّهُ عِلْمُهُ، وأنَّ اللهَ تعالى فوقَ السَّماواتِ بِذَاتِهِ، مستو على عَرْشِهِ كَيْفَ شَاءَ.
وقال أهلُ السُّنَّةِ في قوله: ﴿الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) [طه: ٥] : إِنَّ الاستواء مِنَ الله عَلى عَرْشِهِ على الْحَقِيقَةِ لا على المجاز».
"মুসলিমগণের মধ্যে আহলুস সুন্নাত এ ব্যাপারে ঐকমত্য করেছেন যে, আল্লাহর বাণী 'তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাক না কেন' [সূরা আল-হাদীদ, আয়াত: ০৪], ও অনুরূপ কুরআনের আয়াতগুলোর অর্থ, আল্লাহর ইলম বা জ্ঞান। তারা আরও একমত হয়েছে যে, আল্লাহ তা'আলা সত্তাগতভাবে আসমানের উপরে, তাঁর 'আরশের উপর উঠেছেন, যেমনটি তিনি চেয়েছেন। আর আহলুস সুন্নাহ বলেন, মহান আল্লাহর বাণী, 'রহমান 'আরশের উপর উঠেছেন' [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] আল্লাহর পক্ষ থেকে তাঁর 'আরশের উপর উঠা বাস্তব অর্থেই, কোনো রূপক অর্থে নয়।”¹
টিকাঃ
১. মুখতাসারুল 'উলু, পৃ. ২৬৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00