📄 ইমাম, মুহাদ্দিস, ওযীর আলী ইবন ‘ঈসা (৩৩৪ হিজরী)
আল-ওযীর আলী ইবন 'ঈসা রাহimhullahu, যিনি একজন ইমাম, মুহাদ্দিস, সত্যবাদী মন্ত্রী, ইনসাফকারী প্রশাসক ছিলেন। আবুল হাসান হাসান আলী ইবন 'ঈসা ইবন দাউদ ইবনুল জাররাহ আল-বাগদাদী আল-কাতিব। তিনি খলীফা মুক্তাদির ও কাহের উভয়ের মন্ত্রী ছিলেন। তাঁর আকীদাহ'র এসেছে,
قال محمد بن علي بن حبيش : دخل أبو بكر الشبلي رحمه الله دار المرضى ليعالج، فدخل عليه الوزير علي بن عيسى عائدا، فقال الشبلي : ما فعلَ رَبُّكَ ؟ قَالَ: «الربُّ عزَّ وجلَّ فِي السَّمَاءِ يَقْضِي وَيُمْضِي».
“মুহাম্মাদ ইবন আলী ইবন হুবাইশ বলেন, আবু বকর আশ-শিবলীকে হাসপাতালে চিকিৎসার জন্য ঢুকানো হলো, তখন তাকে দেখার জন্য ওযীর আলী ইবন 'ঈসা প্রবেশ করলো, তখন শিবলী বললো, আপনার রব কী করছেন? তখন ওযীর আলী ইবন 'ঈসা বললেন, আমার মহান রব তো আসমানের উপরে, তিনি ফয়সালা করেন ও বাস্তবায়িত করেন". (৫৩৮)
📄 আবূ বকর আয-যিব‘ঈ (৩৪২ হিজরী)
ইমাম আবু বকর আহমাদ ইবন মুহাম্মাদ ইবন নাসর আবু বকর আদ্ব-দ্বিব'য়ী আল-বাগদাদী রাহimhullahu বলেন,
قَدْ تضع العرب في موضع عَلَى» قَالَ الله تَعَالَى: ﴿فَسِيحُوا فِي الأَرْضِ ) [التوبة: ٢]، وقال: ﴿وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ ﴾ [طه: ۷۱] ومعناهُ عَلَى الأرض وعلى النَّخلِ، فكذلك قوله: (مَنْ فِي السَّمَاءِ ﴾ [الملك: ١٦] أَي مَنْ عَلَى العرشِ، كَمَا صَحتِ الأخبارُ عَنْ رَسُولِ الله صلى الله عليه وسلم».
"আরবরা 'ফী' শব্দটিকে 'আলা' এর স্থানে ব্যবহার করে। আল্লাহ তা'আলা বলেন, "সুতরাং
তোমরা যমীনে বিচরণ কর” [সূরা আত-তাওবাহ, আয়াত: ০২] আরও বলেন, “আর অবশ্যই আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলিতে চড়াব” [সূরা ত্বা-হা, আয়াত: ৭১] তার (প্রথম আয়াতের) অর্থ হচ্ছে, যমীনের উপর, আর (দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে,) খেজুর গাছের উপরে। অনুরূপ আল্লাহর বাণী “যিনি আসমানে আছেন তার অর্থ হবে, যিনি ‘আরশের উপর আছেন, যেমনটি বিশুদ্ধ হাদীস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। (৫৩৯)
📄 ইবন শাবান আল-মালেকী (৩৫৫ হিজরী)
আল্লামা আবু ইসহাক্ক মুহাম্মাদ ইবনুল কাসেম ইবন শা'বান ইবন মুহাম্মাদ ইবন রবী'আহ আল-আম্মারী আল-মিসরী রাহimhullahu, যিনি মিসরে মালেকী মাযহাবের তৎকালীন শাইখ ছিলেন, তাঁর ব্যাপারে ইমাম যাহাবী বলেন, رأيت له تأليفا في تسمية الرواة عن مالك, أوله الحمد الله الحميد, ذي الرشد والتسديد, والحمد لله أحق ما بدي, وأولى من شكر, الواحد الصَّمَدِ, جَلَّ عَنِ المَثَلِ فلا شَبَهَ لَهُ ولا عَدْلَ , عَالٍ على عَرْشِهِ, فَهُوَ دَانٍ بِعِلْمِهِ, وذكر باقي الخطبة.
“আমি তাঁর রচিত একটি গ্রন্থ দেখেছি, যেখানে ইমাম মালিক এর হাদীসের বর্ণনাকারীদের নাম উল্লেখ করা হয়েছে, তার শুরুতে এসেছে, সকল হামদ আল্লাহর জন্যই যিনি হামীদ, সঠিক পথের দিশা দানকারী, সঠিক পথ প্রদর্শনকারী, আল্লাহর জন্যই সকল হামদ, আর তিনিই এমন যে তাকে দিয়ে শুরু করাই বেশি উপযোগী, তাঁর শুকরিয়া করাই সর্বোত্তম, তাঁর সাদৃশ্যপূর্ণ কিছু হওয়া থেকে তিনি কতই না মহান, তাঁর অনুরূপ কেউ নেই, তাঁর সমকক্ষ কেউ নেই, তিনি তাঁর ‘আরশের উপর উঠেছেন, তাঁর জ্ঞান দিয়ে সবার নিকটে তিনি রয়েছেন। তারপর তিনি বাকী খুতবা প্রদান করেন”। (৫৪০)
📄 আবূ আহমাদ আল-আসসাল (৩৪১ হিজরী)
কাযী আবু আহমাদ আল-'আসসাল, যিনি হাদীসের হাফিয, আসবাহান নগরীর অধিবাসী, তিনি গুণাবলি সংক্রান্ত স্বীয় গ্রন্থ আল-মারিফাহ-এ "রহমান 'আরশের উপরে উঠেছেন" -এ আয়াতের তাফসীরে ইমামদের মতামত বর্ণনা করেছেন। যেমন, রাবী'আহ, মালিক, দ্বাহহাক, আবু 'ঈসা ইয়াহইয়া ইবন রাফে', আবদুল্লাহ ইবনুল মুবারক ও কা'ব আল-আহবার। আরও উল্লেখ করেছেন, ইবন মাসউদের হাদীস-কুরসী ও পানির মধ্যে পাঁচশ' বছর। 'আরশ পানির উপর, আর আল্লাহ 'আরশের উপরে। তাঁর কাছে তোমাদের কোনো আমল গোপন নেই। (৫৪১)