📄 হাবব ইবন ইসমা‘ঈল আল-কিরমানী (২৮০ হিজরী)
আহমাদ ইবন হাম্বলের ছাত্র মারওয়াযী ও আসরামের স্তরের হারব ইবন ইসমা'ঈل আল-কিরমানী বলেন, هذا مذهب أئمة العلم، وأصحاب الأثر، وأهل السنة المعروفين بها، المقتدى بهم فيها، من لدن أصحاب النبي صلى الله عليه وسلم إلى يومنا هذا، وأدركت من أدركت من علماء أهل العراق والحجاز والشام وغيرهما عليها. فمن خالف شيئاً من هذه المذاهب أو طعن فيها، أو عاب قائلها؛ فهو مخالف مبتدع، خارج من الجماعة، زائل عن منهج السنة وسبيل الحق. وهو مذهب أحمد وإسحاق بن إبراهيم بن مخلد، وعبد الله بن الزبير الحميدي، وسعيد بن منصور وغيرهم ممن جالسنا، وأخذنا عنهم العلم، فكان من قولهم .... الماء فوق السماء العليا السابعة، وعرش الرحمن عز وجل فوق الماء، والله تبارك وتعالى على العرش والكرسي موقع قدميه وهو يعلم ما في السموات السبع وما في الأرضين السبع وما بينهن، وما تحتهن، وما تحت الثرى... لا يخفى عليه شيء من ذلك.. وهو على العرش فوق السماء السابعة، ... فإن احتج مبتدع أو مخالف أو زنديق بقول الله تبارك وتعالى: ونحن أقرب إليه من حبل الوريد وبقوله : وهو معكم أين ما كنتم والله بما تعملون بصير وبقوله : ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ... وهو معهم أينما كانوا ونحو هذا ... فقل إنما يعني بذلك العلم؛ لأن الله تعالى على العرش فوق السماء السابعة العليا، يعلم ذلك كله، وهو بائن من خلقه، لا يخلو من علمه مكان والله عز وجل عرش، وللعرش حملة يحملونه... والله على عرشه عز ذكره، وتعالى جده، ولا إله غيره. এ হচ্ছে, সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত ইলমে যারা প্রসিদ্ধ, আছার সম্পর্কে বিজ্ঞ, সুন্নাহ'র ধারক ও বাহক, এ বিষয়ে যাদের অনুসরণ করা হয় সে ইমামগণের অভিমত। আর আমি এটার উপরই পেয়েছি, যাদেরকে পেয়েছি, ইরাকবাসীদের ইমাম, হিজাযবাসীদের ইমাম, শামবাসীদের ইমাম ও অনুরূপ অন্যদেরকে। সুতরাং যে কেউ এ অভিমতের বিরুদ্ধে দাঁড়াবে অথবা এ অভিমতকে কোনো প্রকার ত্রুটিযুক্ত বলার চেষ্টা করবে, দোষ দেয়ার চেষ্টা করবে তারাই বিরোধী, বিদ'আতী, জামা'আত থেকে বের হওয়া লোক, তারাই সুন্নাহের পথ থেকে দূরে সরে গেছে, হকের পথ থেকে বক্র পথে চলে গেছে। আর এটাই ছিল, ইমাম আহমাদ, ইসহাক্ক ইবন ইবরাহীম ইবন মাখলাদ, আবদুল্লাহ ইবন যুবাইর আল-হুমাইদী, সা'ঈদ ইবন মানসূর প্রমুখদের অভিমত; যাদের সাথে আমরা বসেছি, যাদের থেকে আমরা ইলম নিয়েছি, তাদের অভিমত হচ্ছে, সপ্তম আসমানের উপর পানি, মহান রহমানের 'আরশ পানির উপর, আর আল্লাহ তা'আলা 'আরশের উপর। আর কুরসী তাঁর দু' পা রাখার স্থান। সেখানে থাকার পরও তিনি জানেন সাত আসমান, সাত যমীন ও এতদুভয়ের মাঝে যা আছে, আর যা আছে এগুলোর নিচে, আর যা আছে মাটির নিচে। তার কাছে এর কোনো কিছুই গোপন নয়... তিনি তাঁর 'আরশের উপর সাত আসমানের উপর... যদি কোনো বিদ'আতী, অথবা বিরোধী অথবা যিন্দীক দলীল দেয় যে, আল্লাহ তো বলেছেন, "আর আমরা তাদের ঘাড়ের শিরার চেয়েও বেশি নিকটে", অনুরূপ "তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাক না কেন, আর আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সবিশেষ দ্রষ্টা" অনুরূপ "কোথাও তিনজনের শলা-পরামর্শ হলে তিনি তাদের চতুর্থজন, পাঁচজনের হলে তিনি তাদের ষষ্ঠজন, তারা যেখানেই থাকুক, তিনি তাদের সাথেই আছেন, ইত্যাদি দিয়ে, তখন উত্তরে বলুন, এগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে, জ্ঞানে তাদের সাথে থাকা, জ্ঞানে তাদের নিকটে থাকা; কারণ আল্লাহ তা'আলা 'আরশের উপর, উপরস্থ সাত আসমানের উপর, তিনি এসব কিছু জানেন, তিনি তার সৃষ্টি থেকে আলাদা, তাঁর ইলম থেকে কোনো জায়গা মুক্ত নয়। আর আল্লাহর জন্য রয়েছে 'আরশ, আর 'আরশের রয়েছে বহনকারীরা যারা তা বহন করে, আর আল্লাহ তাঁর 'আরশের উপর, তাঁর স্মরণ সম্মানিত হোক, তাঁর ক্ষমতা সর্বোপরে, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই.” (৪৯৩)
তিনি আরও বলেন, الجهمية أعداء الله، وهم الذين يزعمون أن القرآن مخلوق، وأنه لا يعرف الله مكان، وليس على عرش ولا كرسي، وهم كفار فاحذروهم. "জাহমিয়্যারা আল্লাহর শত্রু। তারা মনে করে, "কুরআন মাখলুক, আল্লাহর কোনো অবস্থান জানা যায় না, 'আরশের উপরে নন, কুরসীর উপরেও নন." তারা কাফির। তাদের ব্যাপারে সতর্ক হও." ইমাম যাহাবী বলেন, এটি ইবন আবী হাতিম তার থেকে তার কিতাবে বর্ণনা করেছেন. (৪৯৪)
টিকাঃ
৪৯৩. হারব ইবন ইসমা'ঈل আল-কিরমানী, কিতাবুস সুন্নাহ ৩৩-৫০।
৪৯৪. যাহাবী, আল-'ארশ (২/৩৩৬) অনুবাদ: আব্দুল্লাহ মাহমূদ; আল-'উলু, পৃ. ১৪৩; ইবন আবদুল হাদী, আল-কালাম 'আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরশ, পৃ. ৬৭।
📄 ইবরাহীম ইবন ইসহাক আল-হারবী (২৮৫ হিজরী)
ইমাম ইবরাহীম ইবন ইসহাক্ব আল-হারবী আল্লাহর 'আরশের উপর উঠা সম্পর্কে বিশুদ্ধ আকীদাহ বর্ণনা করতেন, قَالَ إِبْرَاهِيمِ الْحَرْبِي فِيمَا صَحَّ عَنْهُ قَالَ أَحمد بن نصر وَسُئِلَ عَن علم الله فَقَالَ علم الله مَعنَا وَهُوَ عَلَى عَرْشِهِ وَسُئِلَ عَنِ الْقُرْآنِ فَقَالَ كَلَامِ اللهِ فَقَالَ لَهُ أَخلوق قَالَ لَا» "ইবরাহীম আল-হারবী বলেন, যা তার থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আহমাদ ইবন নাসর বলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর ইলম বা জ্ঞান সম্পর্কে, তখন তিনি উত্তরে বলেন, আল্লাহর জ্ঞান (ইলম) আমাদের সাথে, আর তিনি তাঁর 'আরশের উপর, তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল কুরআন সম্পর্কে, তখন তিনি বলেন, তা আল্লাহর বাণী। তখন তাকে বলা হলো, তা কি সৃষ্ট? তিনি বললেন, না.”(৪৯৫)
টিকাঃ
৪৯৫. যাহাবী, আল-'উলূ, পৃ. ১৭৩।
📄 আবূ আছিম আন-নাবীল (২৮৭ হিজরী)
ইমাম আবু বাকর আহমাদ ইবন 'আমর ইবন আবি 'আসিম হলেন একজন ইমাম ও হাফিয ও আসবাহানের একজন লেখক। তিনি তাঁর আস-সুন্নাহ কিতাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের আকীদাহ কী হবে তা বর্ণনা করেছেন। অনেক অধ্যায় বিন্যাস করেছেন, তন্মধ্যে একটি অধ্যায় হচ্ছে, بَابٌ : مِنْ ذِكْرِ عَرْشِ رَبَّنَا تَعَالَى مِنْ عَلَى الْعَرْشِ اسْتَوَى وَتَقَدَّسَ عُلُوًّا كَبِيرًا "অধ্যায়: আমাদের মহান রবের 'আরশের বর্ণনা, তিনি যে 'আরশের উপর উঠেছেন তার বর্ণনা, পবিত্র সে সত্তা অনেক বড় উঁচুতে রয়েছেন". তারপর তিনি এ বিষয়ে অনেক হাদীস নিয়ে আসেন. (৪৯৬) অন্যত্র তিনি বলেন, وجميع ما في كتابنا كتاب السنة الكبير» الذي فيه الأبواب من الأخبار التي ذكرنا أنها توجب العلم، فنحن نؤمن بها لصحتها، وعدالة ناقليها، ويجب التسليم لها على ظاهرها، وترك تكلف الكلام في كيفيتها আমাদের কিতাবুস সুন্নাহ আল-কাবীর গ্রন্থে যেসব হাদীস উল্লেখ করেছি সেগুলো ইলমকে আবশ্যক করে। সেগুলোতে আমরা বিশ্বাস রাখবো, সেগুলো সহীহ হওয়া ও তার বর্ণনাকারীগণ ন্যায়পরায়ণ হওয়ার কারণেই। সেগুলোকে বাহ্যিক অর্থের ওপর মেনে নেয়া কর্তব্য, তাঁর ধরন নির্ধারণ নিয়ে অযথা কথাবার্তা ত্যাগ করাও জরুরী. (৪৯৭) তারপর তিনি নিকটবর্তী আসমানে আল্লাহর নেমে আসা, 'আরশের উপর উঠার সংক্রান্ত আলোচনা করেন. (৪৯৮)
টিকাঃ
৪৯৬. আস-সুন্নাহ ইবন আবী আসেম পৃ. ২৪২; তাহকীক: বাসেম ইবন ফায়সাল আল-জাওয়াবেরাহ।
৪৯৭. যাহাবী, আল-'ארש (২/৩৪৯-৩৫০), অনুবাদ: আব্দুল্লাহ মাহমুদ; আল-উলু, পৃ. ১৪৬।
৪৯৮. আস-সুন্নاه, ইবন আবী আসেম (১/২১৫); আরও দেখুন, ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরש, পৃ. ৬৯।
📄 আবুল আব্বাস সালাম (২৯১ হিজরী)
* ইমাম দারাকুতনী সনদসহ বর্ণনা করেন, আবুল 'আব্বাস সা'লাব বলেন, 'ইস্তেওয়া আলাল 'আরশ অর্থ, 'আরশের উপর উঠেছেন. (৪৯৯)
* ইসহাক্ব আল-কাযী বলেন, আমি আবুল 'আব্বাস সা'লাবকে বলতে শুনেছি, “ওয়াস্তাওয়া আলাল 'আরশ” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪] অর্থাৎ 'আলা' বা উপরে উঠলেন. (৫০০)
* তাছাড়া আবুল 'আব্বাস সা'লাব 'ইস্তেওয়া' সংক্রান্ত মু'তাযিলাদের আকীদাহ বর্ণনা করে তার প্রতিবাদও করেছেন. (৫০১)
টিকাঃ
৪৯৯. লালেকাঈ, শারহু উসুলিল ই'তিকাদ (৩/৩৯৭)।
৫০০. শারহু উসূলে ই'তিকাদি আহلিস সুন্নাতি ওয়াল জামা'আত (৩/৪৪৩), নং ৬৬৮।
৫০১. মাজালিসু সা'লাব (১/২৬৯), ১৭৪।