📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 হিশাম ইবন উবাইদুল্লাহ আর-রাযী (২২১ হিজরী)

📄 হিশাম ইবন উবাইদুল্লাহ আর-রাযী (২২১ হিজরী)


ইবন আবী হাতেম বলেন, আমাদেরকে হাদীস শুনিয়েছেন আলী ইবন হাসান ইবন ইয়াযীদ আস-সুলামী, তিনি বলেন, আমার পিতা আমাদেরকে বলেছেন, سمعت هشام بن عبيد الله الرازي - وحبس رجلًا فِي التَّجَهُم فتاب فجيء به إليه ليمتحنه - فقالَ لَهُ: أَتَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى عَرْشِهِ بِائِنٌ مِنْ خَلْقِهِ؟ فقال: لا أدري ما بائنٌ مِنْ خَلْقِهِ. فَقَالَ: رُدُّوهُ فَإِنَّهُ لَمْ يَتُبْ بَعْدُ». “আমি হিশাম ইবন উবাইদুল্লাহ আর-রাযীকে বলতে শুনেছি, তিনি এক লোককে জাহমিয়্যাদের আক্বীদাহ-বিশ্বাসের কারণে বন্দি করেছিলেন, তখন সে তাওবা করার কথা বলে, ফলে তিনি তাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসতে বললেন, আসার পর তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ তা'আলা তাঁর 'আরশের উপর, তাঁর সৃষ্টিকুল থেকে আলাদা? তখন সে বলে, আমি জানি না 'তার সৃষ্টিকুল থেকে আলাদা' এটা কী জিনিস? তখন তিনি বললেন, তাকে আবার জেলে পুরাও, কারণ এখনো সে তাওবাহ করেনি.” (৪১৯)

টিকাঃ
৪১৯. যাহাবী, আল-'উলু, পৃ. ১০৭৬; আল-ארש ২/৩১০, অনুবাদ: আব্দুল্লাহ মাহমূদ।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 আবূ ‘উবাইদ কাসিম ইবন সাল্লাম আল-হারাওয়ী (২২৪ হিজরী)

📄 আবূ ‘উবাইদ কাসিম ইবন সাল্লাম আল-হারাওয়ী (২২৪ হিজরী)


'আব্বাস আদ-দূরী বলেন, আমি আবু 'উবাইদ কাসিম ইবন সাল্লামকে আল্লাহর দর্শন, দুই পা রাখার স্থান কুরসী, আমাদের রবের হাসা, আমাদের রব কোথায় থাকেন- বিষয়াদি সংক্রান্ত হাদীস বর্ণনা করার সময় বলতে শুনেছি, هذه أحاديث صحاح، حملها أهل الحديث والفقهاء، بعضهم عن بعض، وهي عندنا حق، لا شك فيها؛ ولكن إذا قيل كيف وضع قدمه؟ وكيف يضحك ؟ قلنا لا نفسر هذا ولا سمعنا أحداً يفسره. "এসব হাদীস সহীহ। মুহাদ্দিস ও ফকীহগণ তা পরস্পর থেকে গ্রহণ করেছেন। আমাদের কাছে এসব হক। এতে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয়, কীভাবে তিনি তাঁর পা রেখেছেন ও কীভাবে হাসেন? আমরা বলব, আমরা এর ব্যাখ্যা করি না। আর কাউকে ব্যাখ্যা করতেও শুনিনি। এভাবে দারাকুতনী তার আস-সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন.” (৪২০)

টিকাঃ
৪২০. দারাকুতনী, আস-সিফাত, পৃ. ৬৮-৬৯, নং ৫৭; কাযী আবু ইয়া'লা, ইবতালুত তা'ওয়ীলাত (১/৪৮), নং ১৭; বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৯৮), নং ৭৬০; ইবন তাইমিয়‍्यাহ, আল-হামাওয়িয়‍্যাহ, পৃ. ৮৯। তিনি বলেছেন, এর সনদ সহীহ; যাহাবী, আল-'উলু, পৃ. ১২৭; আল-ארש, ২/৩০৩; অনুবাদ, আব্দুল্লাহ মাহমূদ; সিয়ারু আ'لامین নুবালা (১০/৫০৫-৫০৬); ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরש, পৃ. ৬১।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 সুয়াইদ ইবন দাউদ (২২৬ হিজরী)

📄 সুয়াইদ ইবন দাউদ (২২৬ হিজরী)


ইমাম মুহাদ্দিস সুনাইদ ইবন দাউদ আবু আলী আল-মিসসীসী আল-হাফেয, তিনি ইমাম বুখারী ও ইমাম আবু যুর'আর উস্তাদ, তাঁর থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ তা'আলা 'আরশের উপর, قَالَ أَبُو حَاتِمِ الرَّازِيُّ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ مُوسَى الطَّرَسُوسِيُّ قَالَ: قُلْتُ لِسُنَيْدِ بْنِ دَاوُدَ هُوَ عَلَى عَرْشِهِ بَائِنٌ مِنْ خَلْقِهِ؟ قَالَ : نَعَمْ. أَلَمْ تَسْمَعْ قَوْلَهُ تَعَالَى: ﴿وَتَرَى المَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ﴾ [الزمر: ٧٥] "আবু হাতেম আর-রাযী বলেন, আমাদেরকে আবু 'ইমরান মূসা আত-ত্বারাসূসী বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি সুনাইদ ইবন দাউদকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কি 'আরশের উপর, তার সৃষ্টিকুল থেকে আলাদা? তিনি বললেন, হ্যাঁ, তুমি কি শোননি আল্লাহর বাণী, "আর আপনি দেখবেন ফিরিশতাদেরকে 'আরশের চারপাশ ঘিরে আছে.” (৪২১)

টিকাঃ
৪২১. যাহাবী, আল-'উলূ, পৃ. ১৮৪।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 বিশ‘র ইবন যায়েস আল-হাদী (২২৭ হিজরী)

📄 বিশ‘র ইবন যায়েস আল-হাদী (২২৭ হিজরী)


তার আক্বীদায় বেশ কিছু জিনিস উল্লেখ করে বলেন, والإيمان بأن الله على عرشه استوى كما شاء، وأنه عالم بكل مكان، وأن الله يقول، ويخلق، فقوله كن ليس بمخلوق. "ঈমান আনতে হবে যে, আল্লাহ 'আরশের উপরে উঠেছেন, যেভাবে তিনি চেয়েছেন। তিনি সকল স্থান সম্পর্কে জানেন। আল্লাহ কথা বলেন এবং সৃষ্টি করেন। আল্লাহর কথা "কুন বা হও” শব্দও মাখলুক নয়." (৪২২) এটি ইবন বাত্তাহ আল-ইবানাহতে বর্ণনা করেছেন, তিনি ছাড়া অন্যরাও বর্ণনা করেছেন.

টিকাঃ
৪২২. যাহাবী, আল-'উলু, পৃ. ১২৭; আরবা'ঈন, ৪৩; আল-আরש, ২/৩১২; অনুবাদ, আব্দুল্লাহ মাহমূদ; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরش, পৃ. ৬৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00