📄 আবদুল্লাহ ইবন আবী জা‘ফর আর-রাযী (২০০ হিজরীর পরে)
সালেহ ইবনুদ দুরাইস বলেন, جعل عبد الله بن أبي جعفر الرازي يضرب قرابة له بالنعل على رأسه يرمى برأي جهم ويقول: لا، حتى تقول الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى بائن من خلقه. "আবদুল্লাহ ইবন আবু জা'ফর আর-রাযী, জাহমিয়্যাহ হওয়ার অভিযোগে অভিযুক্ত- তার এক আত্মীয়ের মাথায় জুতা দিয়ে মারছিলেন আর বলছিলেন, ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না বলো: রহমান 'আরশের উপরে উঠেছেন, তিনি তাঁর সৃষ্টি থেকে আলাদা.”(৩৯১)
ইমাম যাহাবী বলেন, এ বক্তব্য ইবন আবী হাতিম আর-রাদ্দু 'আলাল জাহমিয়্যাহ গ্রন্থে মুহাম্মাদ ইবন ইয়াহইয়া থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন সালেহ থেকে.
টিকাঃ
৩৯১. ইবন তাইমিয়্যাহ, দারউ তাআরুযিল আকল ওয়ান নাকল, ৬/২৬৫; যাহাবী, আল-'উলু, পৃ. ১১৯; আল-আরش, ২/৩০৬; অনুবাদ, আব্দুল্লাহ মাহমূদ; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ২২১; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরش, পৃ. ৬২-৬৩।
📄 হিশাম ইবন আবদুল্লাহ আর রাযী আল-সিনাফী (২০০ হিজরীর পর)
হিশাম ইবন 'আব্দুল্লাহ আর-রাযী থেকে বর্ণিত, জাহমিয়্যাহ হওয়ার কারণে এক ব্যক্তিকে বন্দি করা হয়। সে তাওবা করলে তাকে পরীক্ষা করার জন্য হিশামের দরবারে আনা হয়। হিশাম তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে, নিশ্চয় আল্লাহ তাঁর 'আরশের উপরে, তার সৃষ্টির বিপরীতে?
সে বলল, তার সৃষ্টির বিপরীতে কী তা আমি জানি না? তিনি বললেন, আবার তাকে বন্দি করো। সে এখনও তাওবা করেনি. (৩৯২)
টিকাঃ
৩৯২. ইবন তাইমিয়্যাহ, হামাওয়িয়্যাহ, পৃ. ৮৮; দার'উ তা'আরুদ্বিল আকলি ওয়ান নাকল (৬/২৬৫); নাকছু তা'সীসিল জাহমিয়্যah (২/৫২৬); যাহাবী, আল-'উলু, পৃ. ১২৩; আল-আরش ২/৩০৭; অনুবাদ, আব্দুল্লাহ মাহমুদ; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ১৪০-১৪১; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরশ, পৃ. ৬৩।
📄 ইমাম নযর ইবন শুমাইল (২০৩ হিজরী)
ইমাম আন-নাদ্বর ইবন শুমাইল ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের একজন ভাষাবিদ, নাহুশাস্ত্রবিদ। মার্ভ ও খোরাসানে তিনি সহীহ সুন্নাহ'র প্রচার-প্রসারে যথেষ্ট অবদান রেখেছিলেন। ইমাম লালেকাঈ রাহimahuallah তাদের আলোচনা করছিলেন যারা সহীহ আকীদাহ প্রসারে অবদান রেখেছেন, সেখানে তিনি আন-নাদ্বর ইবন শুমাইলকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, بَابُ سِيَاقِ ذِكْرِ مَنْ رُسِمَ بِالْإِمَامَةِ فِي السُّنَّةِ بَابُ سِيَاقِ ذِكْرِ مَنْ رُسِمَ بِالْإِمَامَةِ فِي السُّنَّةِ وَالدَّعْوَةِ وَالهِدَايَةِ إِلَى طَرِيقِ الاسْتِقَامَةِ بَعْدَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِمَامِ الْأَئِمَّةِ، فَمِنَ الصَّحَابَةِ .... وَمِنْ أَهْلِ خُرَاسَانَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ الْمَرْوَزِيُّ، وَالْفَضْلُ بْنُ مُوسَى السِّينَانِيُّ، وَالنَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْمُرْوَزِيُّ، وَالنَّضْرُ بْنُ شُمَيْلِ المَازِنِيُّ. [অধ্যায়, সুন্নাহ তথা আক্বীদায় যারা ইমাম হিসেবে চিহ্নিত তাদের বর্ণনায়] ইমামগণের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সঠিক পথে, হিদায়াত, দাওয়াত ও সুন্নাতের ইমাম হিসেবে কাজ করেছেন তাদের বর্ণনার অধ্যায়: তাদের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে.... আর খুরাসান অধিবাসীদের মধ্য থেকে, আবু আবদুর রহমান আবদুল্লাহ ইবনুল মুবারক আল-মারওয়াযী, আল-ফাদ্বল ইবন মূসা আস-সিনানী, আন-নাম্বর ইবন মুহাম্মাদ আল-মারওয়াযী, আন-নাদ্বর ইবন শুমাইল আল-মাযেনী... (৩৯৩)
তাছাড়া অনেক ইমাম সহীহ আকীদাহ'র একজন বড় আলেম হিসেবে তাঁকে উপস্থাপন করেছেন. (৩৯৪) আল্লাহর 'আরশের উপর উঠার ব্যাপারে তাঁর মতামত পাই সেখান থেকে যে, তিনি এ ব্যাপারে বিশুদ্ধ আকীদাহ বর্ণনা করতেন। যেমন ইতোপূর্বে এসেছে, নম্বর ইবন শুমাইল বলেন, "আমাকে খলীল বর্ণনা করছেন, আর খলীল সবার কাছেই প্রসিদ্ধ, তিনি বলেন, আমি আবু রাবী'আহ ইবনুল আ'রাবীর কাছে আসলাম, তাকে আমি যাদের দেখেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি, আমি তার কাছে যখন পৌঁছলাম তখন তিনি ঘরের ছাদে ছিলেন। আমরা তাকে সালাম দিলাম, তিনি সালামের জাওয়াব দিলেন এবং আমাদের বললেন, “استووا” এটা শুনে আমরা তো হতভম্ব হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম না তিনি কী বললেন, তখন আমাদেরকে তার পার্শ্বে থাকা এক বেদুঈন বললেন, তিনি তোমাদেরকে উপরে উঠতে নির্দেশ দিচ্ছেন. (৩৯৫)
টিকাঃ
৩৯৩. শারহু উসুলি ই'তিক্কাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ (১/৩১-৫৪)।
৩৯৪. দেখুন: আল-মারযেবানী, নূরুল ক্বاب س পৃ. ৯৯; ইবন খাল্লিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান (২/২৩৮); ইমাম যাহাবী, সিয়ারু আ'لامিন নুবালা (১০/২৮২); আবুল কাসেম আত-তাইমী, আল-হুজ্জاه ফী বায়ানিল মাহাজ্জاه (২/৪৭৩-৪৭৭)।
৩৯৫. আল-মারযেবানী, নূরুল ক্বاب س পৃ. ১০২-১০৩; ইবন আবদুল বার, আত-তামহীদ (৭/১৩১-১৩২)।
📄 ইমাম মুহাম্মাদ ইবন ইদরীস আশ শাফে‘য়ী (২০৪ হিজরী)
ইমাম শাফে'য়ী আল-মুত্তালেবী রাহimahuallah, বিখ্যাত চার ইমামের একজন। তিনি ইমাম মালিকের ছাত্র আর ইমাম আহমাদের উস্তাদ। এখানে এ জগদ্বিখ্যাত ব্যক্তির বিভিন্ন উক্তি দিয়ে আমরা জাহমিয়্যাহ ও তাদের মতো যারা মত পোষণ করে তাদের মতামত খণ্ডন করব.
ইমাম শাফেয়ী রাহimahuallah বলেন, خلافة أبي بكر الصديق حق قضاء الله في السماء، وجمع عليه قلوب عباده. "আবু বকর রাদ্বিয়াল্লাহু 'আনহুর খিলাফত হক্ক ও সত্য; যা আল্লাহ তা'আলা আসমানের উপর থেকে ফয়সালা করেছেন আর তিনিই তার বান্দাদেরকে এর ওপর ঐকমত্যে পৌঁছার তাওফীক দিয়েছেন.” (৩৯৬)
তিনি আরও বলেন, القول في السنة التي أنا عليها، رأيت أهل الحديث عليها، الذين رأيتهم، مثل سفيان، ومالك، وغيرهما: الإقرار بشهادة أن لا إله إلا الله وأن محمداً رسول الله - وذكر أشياء - ثم قال: وأن الله على عرشه في سمائه، يقرب من خلقه كيف شاء، وينزل إلى سماء الدنيا كيف شاء "আমি যে নীতির ওপরে আছি এবং আমার দেখা সুফইয়ান, মালিক প্রমুখদের মতো আহলে হাদীসদের যে নীতির ওপর পেয়েছি, তা হলো "আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই আর নিশ্চয় মুহাম্মাদ আল্লাহর রাসূল" -এ শাহাদাতের স্বীকারোক্তি দেয়া। এরপর তিনি আরও অনেক কিছু উল্লেখ করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাঁর আসমানে তাঁর 'আরশের উপরে। তিনি সৃষ্টিকুলের নিকটবর্তী হন যেভাবে ইচ্ছা করেন এবং দুনিয়ার আসমানে অবতরণ করেন যেভাবে ইচ্ছা করেন। এভাবে তিনি সমস্ত আকীদাহ উল্লেখ করেন.” (৩৯৭)
হাসান ইবন হিশাম আল-বালাদী বলেন, নিম্নের অসিয়তটি মুহাম্মاد ইবন ইদরীس আশ-শাফে'য়ীর- أوصى أنه يشهد أن لا إله إلا الله وحده لا شريك له - وذكر الوصية - إلى أن قال فيها والقرآن كلام الله غير مخلوق، وأنَّ الله عزّ وجلَّ يُرى في الآخرةِ يَنْظُرُ إليه المؤمنون عيانًا جهارًا، ويسمعون كلامَهُ، وَأَنَّهُ فَوْقَ العَرْشِ». "ইমাম শাফে'য়ী অসিয়ত করেন, সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। সে অসিয়তে আরও রয়েছে, কুরআন আল্লাহর কালাম, মাখলুক নয়, আল্লাহকে কিয়ামতের দিন স্বচক্ষে দেখা যাবে, তাঁর দিকে মুমিনরা তাকাবেন, তাঁর কথা শুনবেন, আর আল্লাহ তা'আলা 'আরশের উপর রয়েছেন। এরপর তিনি গোটা অসিয়ত উল্লেখ করেন, যা বর্ণনা করেছেন হাক্কারী ও হাফিয আবদুল গনী তার আকীদাহ গ্রন্থে. (৩৯৮)
ইবন আবী হাতিম বলেন, আমি ইউনুসকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইমাম শাফে'য়ীকে বলতে শুনেছি, الله أسماء وصفات لا يسع أحدا قامت عليه الحجة ردها، فإن خالف بعد ثبوت الحجة عليه فهو كافر، فأما قبل ثبوت الحجة عليه فمعذور بالجهل، لأن علم ذلك لا يدرك بالعقل، ولا بالروية والفكر، ونثبت هذه الصفات وننفي عنها التشبيه، كما نفى عن نفسه، قال لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ. আল্লাহর রয়েছে অনেক নাম ও গুণাবলি। দলীল দ্বারা প্রমাণিত হওয়ায় কারো সুযোগ নেই তা প্রত্যাখ্যান করা। দলীল দ্বারা প্রমাণিত হওয়ার পরে কেউ তার বিরোধিতা করলে সে কাফির। আর দলীল দ্বারা প্রমাণিত হওয়ার পূর্বে করলে অজ্ঞতার ওজর রয়েছে। কেননা নাম ও গুণাবলির জ্ঞান বিবেক-বুদ্ধি, দর্শন ও চিন্তা-ভাবনা দ্বারা অর্জন হয় না। আমরা এসব গুণাবলি সাব্যস্ত করি এবং তাঁর থেকে সাদৃশ্যকে অস্বীকার করি, যেমনিভাবে আল্লাহ নিজের থেকে অস্বীকার করেছেন। আল্লাহ বলেছেন, لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ "তার মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা.” (৩৯৯)
যাহাবী বলেন, এটি শাইখুল ইসলাম আবুল হাসান আল-হাক্কারী বর্ণনা করেছেন শাফেয়ীর আকীদায়, তাছাড়া অন্যরাও তা বর্ণনা করেছেন। সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাছাড়া ইমাম শাফেয়ী রাহimahuallah সে বিখ্যাত হাদীসটি তাঁর মুসনাদে বর্ণনা করেন, যাতে জুমু'আর দিন সম্পর্কে এসেছে, وهو اليوم الذي استوى فيه ربكم على العرش. "এটি সেদিন, যেদিন তোমাদের রব 'আরশের উপর উঠেছেন.” (৪০০)
ইমাম শাফেয়ীর এ ধরনের অনেক বক্তব্য রয়েছে। শাইখুল ইসলাম আবুল হাসান আল-হাক্কারী, হাফিয আবু মুহাম্মাদ আবদুল গনী, আবুল হাসান ইবন শুকর ও অন্যান্যগণ উসূল ই'তিকাদ-এ ইমাম শাফে'য়ীর বক্তব্যগুলো জমা করেছেন, যা মানুষের নাগালে রয়েছে.
টিকাঃ
৩৯৬. ইবন কুদামاه, ইসবাতু সিফাতিল 'উলু, পৃ. ১৮১; আল-আরश, ২/২৯۰ অনুবাদ, 'আব্দুল্লাহ মাহমূদ; ইবন তাইমিয়্যاه, হামাওয়িয়্যাহ ৩৪৬; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ১৬৫।
৩৯৭. ইবন কুদামাহ, ইসবাতু সিফাতিল 'উলু, ১২৩-১২৪, নং ১০৮; ইবনু তাইমিয়্যাহ, মাজমুউল ফাতাওয়া (৪/১৮২-১৮৩), যাহাবী, আল-'উলু, পৃ. ১২۰; আল-আরش, ২/২৯۰; অনুবাদ, আব্দুল্লাহ মাহমুদ; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরश, পৃ. ৫৯।
৩৯৮. ওসিয়্যাতুল ইমাম আশ-শাফে'য়ী, পৃ. ৩৮-৩৯; ইবন কুদামাহ, ইسبাতু সিফাতিল 'উলু, পৃ. ১২১-১২৩, নং ১০৭; যাহাবী আল-'উলু, পৃ. ১২۰; আল-আরش, ২/২৯۰; অনুবাদ, আব্দুল্লাহ মাহমুদ; ইবনুল কাইয়্যেম, মুখতাসার সাওয়াইক (২/২১২-২১৩)।
৩৯৯. ইবন আবী ই'য়ালা, তবাকাতুল হানাবিলাহ (১/২৮৩-২৮৫); ইবন কুদামাহ, ইসবাতু সিফাতিল 'উলু, ১২৩-১২৫, নং ১০৮-১০৯; যাহাবী, আল-'উলূ, পৃ. ১২১; আল-আরش ২/৩১০, অনুবাদ: আব্দুল্লাহ মাহমূদ; ইবন আবদুল হাদী, আল-কালাম আলা মাসআলাতিল ইস্তেওয়া 'আলাল 'আরש, পৃ. ৬০।
৪০০. আশ-শাফেয়ী, আল-মুসনাদ, পৃ. ০৭।