📄 মাসরূক ইবনুল আজদা’ (৬৩ হিজরী)
মাসরূক ইবনুল আজদা', আবু 'আয়েশা প্রখ্যাত তাবে'য়ী। তিনি যখনই 'আয়েশা রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকে হাদীস বর্ণনা করতেন তখন বলতেন, حَدَّثَتْنِي الصَّدِيقَةُ بِنْتُ الصِّدِّيقِ، حَبِيبَةُ حَبِيبِ اللَّهِ الْمُبَرَّأَةُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ. "আমাকে সিদ্দীকাহ সত্যবাদিনী, যিনি সিদ্দীক সত্যবাদীর কন্যা, আল্লাহর হাবীবের প্রেয়সী, সাত আসমানের উপর থেকে যার পবিত্রতা ঘোষণা করা হয়েছে, তিনি আমাকে হাদীস শুনিয়েছেন.”(৩১৫)
টিকাঃ
৩১৫. যাহাবী, আল-উলু পৃ. ৮৬৮, বিশুদ্ধ সনদে।
📄 মুজাহিদ ইবন জাবর রাহিমাহুল্লাহ (১০৪ হিজরী)
• প্রখ্যাত তাবে'য়ী মুজাহিদ বলেছেন, (ইস্তেওয়া 'আলাল 'আরশ) এর অর্থ, 'আরশের উপর উঠা। (৩১৬)
• অপর বর্ণনায় তিনি কিয়ামতের আগে মানুষের অপরাধের বেপরোয়া ভাব সম্পর্কে বলেন, هم في هذه الأمة يتراكبون كما تراكب الحمر والأنعام في الطرق، ولا يستحيون الناس في الأرض، ولا يخافون الله في السماء». "তারা এ উম্মতের মধ্যে গাধা ও চতুষ্পদ জন্তুর মতো পরস্পরের উপর উপগত হতে থাকবে, যমীনের উপরস্থিত মানুষ থেকে লজ্জা করবে না, আর আসমানের উপরের আল্লাহর ভয়ও করবে না.” (৩১৭)
• অনুরূপ অপর বর্ণনায় এসেছে, عَن مُجَاهِد وَقَرَّبْنَاهُ نجيا قَالَ بَينَ السَّمَاءِ السَّابِعَة وَبَين الْعَرْشِ سَبْعُونَ ألف حجاب فَمَا زَالَ يقرب مُوسَى حَتَّى كَانَ بَينه وبينه حجاب فَلَما رأى مَكَانَهُ وَسمع صريف الْقَلَم قَالَ رب أَرِنِي أَنظر إِلَيْكَ. هَذَا ثَابِت عَن مُجَاهِد إِمَامٍ التَّفْسِيرِ أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ. "মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে সূরা মারইয়ামের আয়াত (وَقَرَّبْنَاهُ نَجِيًّا ) “আর আমরা তাকে অন্তরঙ্গ আলাপ করে নৈকট্য প্রদান করেছিলাম, এ আয়াতের ব্যাখ্যায় এসেছে যে, সাত আসমান ও 'আরশের মাঝে সত্তর হাজার পর্দা রয়েছে, মূসা 'আলাইহিস সালাম নৈকট্য অর্জন করছিলেন, এমনকি তাঁর মাঝে ও মূসার মাঝে একটি পর্দার অন্তরাল ছিল, যখন তিনি আল্লাহর অবস্থান দেখলেন, কলমের খসখস শব্দ শুনলেন, তখন বললেন, 'হে রব, আমাকে দেখা দিন'.” (৩১৮)
ইমাম যাহাবী বলেন, এ বর্ণনাটি তাফসীরের ইমাম মুজাহিদ রাহিমahullah থেকে সাব্যস্ত, এটি ইমাম বাইহাক্বী তাঁর আল-আসমা ওয়াস সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন।
* তাছাড়া মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ বর্ণনায় “অচিরেই আপনাকে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছে দিবেন” (৩১৯) এর তাফসীরে এসেছে, يجلسه معه على العرش "আল্লাহ তা'আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে তাঁর সাথে 'আরশে বসাবেন.” (৩২০)
টিকাঃ
৩১৬. বুখারী, আস-সহীহ, কিতাবুত তাওহীদ (৯/২২১); অনুরূপ ইবন হাজার, ফাতহুল বারী (১৩/৪০৩)।
৩১৭. যাহাবী, আল-আরশ (২/১৯৬) তবে এটি তাফসীরে তাবারীতে আবু তামীম ইবন মুহাজির থেকে বর্ণিত হয়েছে। (১৫/৭৫)।
৩১৮. ত্বাবারী, জামে'উল বায়ান ১৬/৭১; আবুশ শাইখ, আল-'আযামah, ২/৬৯০, হাদীস নং ১৮০; যাহাবী আল-উলু, ৯৭-৯৮; আল-আরش ২/২১২। শাইখ আলবানী তাঁর মুখতাসারুল উলু গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন।
৩১৯. সূরা বনী ইসরাঈল, আয়াত: ৭৯।
৩২০. ইবন আবি শাইbah, আল-মুসান্নাফ (১১/৪৩৬), নং ১১৬৯৮; ইবন জারীর আত-ত্বাবারী, আত-তাফসীর (১৫/১৪৫); আবু বকর আল-খাল্লাল, আস-সুন্নাহ পৃ. ২৩১, নং ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪; আল-আজুররী, আশ-শরী'আহ (৪/১৬১৪-১৬১৫), নং ১১০১, ১১০২, ১১০৩, ১১০৪, ১১০৫; যাহাবী, আল-উলু পৃ. ৯৪, ১২৫; আল-'আরশ (২/১৯৪); ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ পৃ. ১৯৪। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেছেন, এটি ইমাম মুজাহিদ রাহিমahullah থেকে তাফসীর হিসেবে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়েছে।
📄 আবুল ‘আলীয়া (৯০ বা ১০৬ হিজরী)
প্রখ্যাত তাবে'য়ী আবুল 'আলিয়া বলেছেন, (ইস্তেওয়া 'আলাল 'আরশ) এর অর্থ, 'আরশের উপর উঠা। (৩২১)
টিকাঃ
৩২১. বুখারী, আস-সহীহ, কিতাবুত তাওহীদ (৯/২২১)।
📄 আদ-যাহহাক ইবন মুযাহিম (১০৫ মতান্তরে ১০৬ বা ১০৬ হিজরী)
হারব ইবন ইসমা'ঈল আল-কিরমানী রাহিমাহুল্লাহ প্রখ্যাত ইমাম মুক্কক্বাতিল ইবন হাইয়্যান থেকে বর্ণনা করেন, তিনি আদ-দ্বাহহাক ইবন মুযাহিমকে নিম্নোক্ত আয়াত সম্পর্কে বলতে শুনেছেন, (مَا يَكُونُ مِن نَّجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَى مِن ذَلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ) قال: هو تبارك وتعالى على العرش، وعلمه معهم». আল্লাহর বাণী, “যখনই তিন জনের গোপন পরামর্শ হবে সেখানে তিনি আল্লাহ চতুর্থ জন, আর যখনই পাঁচ জনের হবে তখন আল্লাহ হবে ষষ্ঠ জন.” আদ-দ্বাহহাক বলেন, "মহান ও বরকতময় আল্লাহ 'আরশের উপরে আর তাঁর ইলম বা জ্ঞান তাদের সাথে রয়েছে.” (৩২২)
টিকাঃ
৩২২. ইমাম হারব ইবন ইসমা'ঈল আল-কিরমানী, কিতাবুস সুন্নাহ ১৮৮, নং ৩৩৭; আবদুল্লাহ ইবন আহমاد, আস-সুন্নাহ নং ৫৭৭; ইবন বাত্ত্বাহ, আল-ইবানাহ আল-কুবরা, ১০৯; বাইহাকী, আল-আসমা ওয়াস-সিফাত পৃ. ৫৪১; আল-আজুররী ফিশ শরী'আহ পৃ. ২৮৯; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ পৃ. ৪৩; সুয়ূত্বী, আদ-দুররুল মানসূর (৬/১৮৩)।