📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 কা‘ব আল-আহবার (৩২ হিজরী)

📄 কা‘ব আল-আহবার (৩২ হিজরী)


'আত্মা ইবন ইয়াসার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কা'ব আল-আহবার থেকে বর্ণিত, أَتَى رَجُلٌ كَعْبًا وَهُوَ فِي نَفَرٍ ، فَقَالَ: يَا أَبَا إِسْحَاقَ حَدِّثْنِي عَنِ الْجَبَّارِ. فَأَعْظَمَ الْقَوْمُ قَوْلَهُ، فَقَالَ كَعْبٌ: دَعُوا الرَّجُلَ، فَإِنْ كَانَ جَاهِلًا تَعَلَّمَ، وَإِنْ كَانَ عَالما ازْدَادَ عِلْمًا، ثُمَّ قَالَ كَعْبٌ : «أُخْبِرُكَ أَنَّ اللَّهَ خَلَقَ سَبْعَ سَمَوَاتٍ، وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ، ثُمَّ جَعَلَ مَا بَيْنَ كُلِّ سَمَاءَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ الدُّنْيَا وَالْأَرْضِ، وَكُنْفُهُنَّ مِثْلُ ذَلِكَ، ثُمَّ رَفَعَ الْعَرْشَ فَاسْتَوَى عَلَيْهِ "এক লোক কা'ব এর কাছে আসল। সে সময় তিনি একটি দলে ছিলেন। সে লোকটি বললো, হে আবু ইসহাক্ক, আমাকে মহান আল্লাহ সম্পর্কে জানান, লোকেরা ব্যাপারটি কঠিনভাবে নিল। কিন্তু কা'ব বললেন, ব্যক্তিটিকে ছাড়ো। সে অজ্ঞ হলে জেনে নিবে, আর জ্ঞানী হলে ইলম বৃদ্ধি পাবে। তারপর কা'ব বললেন, আমি তোমাকে অবহিত করছি যে, আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন, অনুরূপ যমীন সৃষ্টি করেছেন। অতঃপর দুই আসমানের মাঝে আসমান ও যমীনের মাঝের ফাঁকা বরাবর ফাঁকা করেছেন। তার পুরুত্বও অনুরূপ। তারপর 'আরশকে উঁচু করলেন, অতঃপর তার উপরে উঠলেন. (৩১২)
ইমাম যাহাবী বলেন, এই বর্ণনাটি আবুশ শাইখ আল 'আযামাহতে সহীহ সনদে বর্ণনা করেছেন। (৩১৩) অপর বর্ণনায় তাঁর থেকে এসেছে, عَنْ كَعْبٍ، قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: «أَنَا اللهُ فَوْقَ عِبَادِي، وَعَرْشِي فَوْقَ جَمِيعِ خَلْقِي، وَأَنَا عَلَى عَرْشِي أُدَبِّرُ أَمْرَ عِبَادِي فِي سَمَائِي وَأَرْضِي وَإِنْ حُجِبُوا عَنِّي فَلَا يَغِيبُ عَنْهُمْ عِلْمِي، وَإِلَيَّ يَرْجِعُ كُلُّ خَلْقِي فَأُتِيبُهُمْ بِمَا خَفِيَ عَلَيْهِمْ مِنْ عِلْمِي أَغْفِرُ مِنْ شِئْتَ مِنْهُمْ بِمَغْفِرَتِ، وَأُعَذِّبُ مَنْ شِئْتُ مِنْهُمْ بِعِقَابِ) "কা'ব থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা'আলা বলেন, আমি আল্লাহ, আমার বান্দাদের উপরে আমার অবস্থান, আমার 'আরশ আমার সকল সৃষ্টির উপর, আমি আমার 'আরশের উপর, সেখান থেকেই আমি আমার আসমান ও যমীনের আমার বান্দাদের বিষয়সমূহ পরিচালনা করি। যদি তারা আমার থেকে অন্তরালে তবুও আমার জ্ঞান থেকে তাদের কিছু অনুপস্থিত থাকে না। আমার সকল সৃষ্টি আমার দিকেই প্রত্যাবর্তন করবে, অতঃপর আমি তাদেরকে আমার যে জ্ঞান তাদের কাছে গোপন আছে সেটা অনুযায়ী তাদেরকে প্রতিদান দিব, তাদের মধ্যকার যাকে ইচ্ছা আমার ক্ষমা দিয়ে মাফ করবো, আর তাদের মধ্যকার যাকে চাইবো তাকে আমার 'আযাব দিয়ে শাস্তি প্রদান করবো." (৩১৪)

টিকাঃ
৩১২. দারেমী, আর-রদ্দু 'আলাল জাহমিয়্যাহ, নং ৮৮।
৩১৩. দেখুন, আবুশ শাইখ, আল-'আযামah (২/৬১০-৬১১), হা/২৩৪; ইবনু জারীর, আত-তাফসীর (২৫/৭); যাহাবী, আল-'উলু, পৃ. ৯২; আর-আরশ ২/১৯০ অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ।
৩১৪. আবু নু'আইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৭; আবুশ শাইখ, আল-আযামah, ২/৬২৫-৬২৬, হাদীস নং ২৪৪; ইবন বাত্তাহ, আল-ইবানাহ ৩/১৮৫-১৮৬, নং ১৩৭; আব্দুল কাদের জীলানী, আল-গুনইয়াতু লি ত্বালিবীল হক্ক, ১/৫৭; যাহাবী, আল-উলু, ৯২; আল-আরশ, ২/১৮৭; নং ১২১; ইবনুল কাইয়্যিম, ইজতিমা'উল জুয়ুশিল ইসলামিয়্যাহ, ১২৯, ২৬০; শাইখ আলবানী বলেছেন, এর সনদ বিশুদ্ধ; মুখতাসারুল উলু প্র. ১২৮।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 মাসরূক ইবনুল আজদা’ (৬৩ হিজরী)

📄 মাসরূক ইবনুল আজদা’ (৬৩ হিজরী)


মাসরূক ইবনুল আজদা', আবু 'আয়েশা প্রখ্যাত তাবে'য়ী। তিনি যখনই 'আয়েশা রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকে হাদীস বর্ণনা করতেন তখন বলতেন, حَدَّثَتْنِي الصَّدِيقَةُ بِنْتُ الصِّدِّيقِ، حَبِيبَةُ حَبِيبِ اللَّهِ الْمُبَرَّأَةُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ. "আমাকে সিদ্দীকাহ সত্যবাদিনী, যিনি সিদ্দীক সত্যবাদীর কন্যা, আল্লাহর হাবীবের প্রেয়সী, সাত আসমানের উপর থেকে যার পবিত্রতা ঘোষণা করা হয়েছে, তিনি আমাকে হাদীস শুনিয়েছেন.”(৩১৫)

টিকাঃ
৩১৫. যাহাবী, আল-উলু পৃ. ৮৬৮, বিশুদ্ধ সনদে।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 মুজাহিদ ইবন জাবর রাহিমাহুল্লাহ (১০৪ হিজরী)

📄 মুজাহিদ ইবন জাবর রাহিমাহুল্লাহ (১০৪ হিজরী)


• প্রখ্যাত তাবে'য়ী মুজাহিদ বলেছেন, (ইস্তেওয়া 'আলাল 'আরশ) এর অর্থ, 'আরশের উপর উঠা। (৩১৬)
• অপর বর্ণনায় তিনি কিয়ামতের আগে মানুষের অপরাধের বেপরোয়া ভাব সম্পর্কে বলেন, هم في هذه الأمة يتراكبون كما تراكب الحمر والأنعام في الطرق، ولا يستحيون الناس في الأرض، ولا يخافون الله في السماء». "তারা এ উম্মতের মধ্যে গাধা ও চতুষ্পদ জন্তুর মতো পরস্পরের উপর উপগত হতে থাকবে, যমীনের উপরস্থিত মানুষ থেকে লজ্জা করবে না, আর আসমানের উপরের আল্লাহর ভয়ও করবে না.” (৩১৭)
• অনুরূপ অপর বর্ণনায় এসেছে, عَن مُجَاهِد وَقَرَّبْنَاهُ نجيا قَالَ بَينَ السَّمَاءِ السَّابِعَة وَبَين الْعَرْشِ سَبْعُونَ ألف حجاب فَمَا زَالَ يقرب مُوسَى حَتَّى كَانَ بَينه وبينه حجاب فَلَما رأى مَكَانَهُ وَسمع صريف الْقَلَم قَالَ رب أَرِنِي أَنظر إِلَيْكَ. هَذَا ثَابِت عَن مُجَاهِد إِمَامٍ التَّفْسِيرِ أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ. "মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে সূরা মারইয়ামের আয়াত (وَقَرَّبْنَاهُ نَجِيًّا ) “আর আমরা তাকে অন্তরঙ্গ আলাপ করে নৈকট্য প্রদান করেছিলাম, এ আয়াতের ব্যাখ্যায় এসেছে যে, সাত আসমান ও 'আরশের মাঝে সত্তর হাজার পর্দা রয়েছে, মূসা 'আলাইহিস সালাম নৈকট্য অর্জন করছিলেন, এমনকি তাঁর মাঝে ও মূসার মাঝে একটি পর্দার অন্তরাল ছিল, যখন তিনি আল্লাহর অবস্থান দেখলেন, কলমের খসখস শব্দ শুনলেন, তখন বললেন, 'হে রব, আমাকে দেখা দিন'.” (৩১৮)
ইমাম যাহাবী বলেন, এ বর্ণনাটি তাফসীরের ইমাম মুজাহিদ রাহিমahullah থেকে সাব্যস্ত, এটি ইমাম বাইহাক্বী তাঁর আল-আসমা ওয়াস সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন।
* তাছাড়া মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ বর্ণনায় “অচিরেই আপনাকে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছে দিবেন” (৩১৯) এর তাফসীরে এসেছে, يجلسه معه على العرش "আল্লাহ তা'আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে তাঁর সাথে 'আরশে বসাবেন.” (৩২০)

টিকাঃ
৩১৬. বুখারী, আস-সহীহ, কিতাবুত তাওহীদ (৯/২২১); অনুরূপ ইবন হাজার, ফাতহুল বারী (১৩/৪০৩)।
৩১৭. যাহাবী, আল-আরশ (২/১৯৬) তবে এটি তাফসীরে তাবারীতে আবু তামীম ইবন মুহাজির থেকে বর্ণিত হয়েছে। (১৫/৭৫)।
৩১৮. ত্বাবারী, জামে'উল বায়ান ১৬/৭১; আবুশ শাইখ, আল-'আযামah, ২/৬৯০, হাদীস নং ১৮০; যাহাবী আল-উলু, ৯৭-৯৮; আল-আরش ২/২১২। শাইখ আলবানী তাঁর মুখতাসারুল উলু গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন।
৩১৯. সূরা বনী ইসরাঈল, আয়াত: ৭৯।
৩২০. ইবন আবি শাইbah, আল-মুসান্নাফ (১১/৪৩৬), নং ১১৬৯৮; ইবন জারীর আত-ত্বাবারী, আত-তাফসীর (১৫/১৪৫); আবু বকর আল-খাল্লাল, আস-সুন্নাহ পৃ. ২৩১, নং ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪; আল-আজুররী, আশ-শরী'আহ (৪/১৬১৪-১৬১৫), নং ১১০১, ১১০২, ১১০৩, ১১০৪, ১১০৫; যাহাবী, আল-উলু পৃ. ৯৪, ১২৫; আল-'আরশ (২/১৯৪); ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ পৃ. ১৯৪। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেছেন, এটি ইমাম মুজাহিদ রাহিমahullah থেকে তাফসীর হিসেবে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়েছে।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 আবুল ‘আলীয়া (৯০ বা ১০৬ হিজরী)

📄 আবুল ‘আলীয়া (৯০ বা ১০৬ হিজরী)


প্রখ্যাত তাবে'য়ী আবুল 'আলিয়া বলেছেন, (ইস্তেওয়া 'আলাল 'আরশ) এর অর্থ, 'আরশের উপর উঠা। (৩২১)

টিকাঃ
৩২১. বুখারী, আস-সহীহ, কিতাবুত তাওহীদ (৯/২২১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00