📄 রাসূল (সাঃ)-এর হাদীসের বিরোধিতা পথভ্রষ্টতার দিকে ধাবিত করে
উল্লিখিত পথ ছাড়া অন্যগুলো কু-পথ। প্রথম পথ হলো এটা বলা যে, শাস্তির ধমকি আগত বিষয়ে যে কেউ ঐ কাজে লিপ্ত হবে, নির্দিষ্টভাবে প্রত্যেক ব্যক্তিই সে শাস্তির সম্মুখীন হবে। এ জাতীয় কথা খারেজী ও মু'তাযিলা সম্প্রদায়ের কথার চেয়েও ঘৃণিত। দ্বিতীয় পথ হলো হাদীস অনুযায়ী কথা না বলা ও আমল না করা এবং দাবী করা যে, ঐ হাদীসের চাহিদা অনুযায়ী কথা বললে যারা এতে আমল না করে তাদের প্রতি দোষারোপ করা হয়।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তারা পাদ্রীদের ইবাদত করে নি, বরং পাদ্রীরা তাদের জন্য হারামকে হালাল করেছে, অতঃপর তারা তাদের অনুসরণ করেছে এবং হালাল বস্তুকে হারাম করেছে, পরে তারা তাদের অনুসরণ করেছে।" আমাদের উচিত আল্লাহ প্রদত্ত কিতাবে আমল করা এবং পরিপূর্ণভাবে ঈমান আনা। হে আল্লাহ! আমাদেরকে আপনার মনোনীত পথে পরিচালনা করুন। সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, যিনি সৃষ্টিকুলের রব্ব।
টিকাঃ
১৪২. আহমাদ, তিরমিযী, ইবন জারীর, আদী ইবন হাতেম রাদিয়াল্লাহু 'আনহু থেকে।