📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 উসমান (রাঃ)-এর নিকট মাসআলা সংক্রান্ত হাদীস

📄 উসমান (রাঃ)-এর নিকট মাসআলা সংক্রান্ত হাদীস


১. উসমান রাদিয়াল্লাহু আনহু ও বিধবার নিজ ঘরে ইদ্দত পালন সংক্রান্ত হাদীস:
উসমান রাদিয়াল্লাহু আনহু বিধবার নিজ ঘরে ইদ্দত পালন করা সম্পর্কিত হাদীস জানতেন না। অবশেষে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর বোন ফুরাই'আহ বিনতে মালেক রাদিয়াল্লাহু আনহা, যার স্বামী মারা যাওয়ার পর, তার বিষয়ে রাসূলের হাদীস শুনালেন। যখন ফুরাই'আহ্ স্বামী মারা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন: “ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত তোমার ঘরেই থাক।” অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু এ হাদীস গ্রহণ করলেন।

টিকাঃ
১৩. আবু দাউদ, হাদীস নং ২৩০০; তিরমিযী, হাদীস নং ১২০৪; নাসাঈ, হাদীস নং ৩৫৩২; ইবন মাজাহ, ২০৩১।

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 মুহরিম এবং শিকারকৃত বস্তু

📄 মুহরিম এবং শিকারকৃত বস্তু


২. উসমান রাদিয়াল্লাহু আনহু ও মুহরিম ব্যক্তির জন্য শিকার করা প্রাণী সংক্রান্ত হাদীস:
একদা শিকারকৃত পশু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দেওয়া হলো এবং জন্তুটি তাঁর জন্যই শিকার করা হয়েছিল, তিনি ওটা খাবার ইচ্ছা করেছিলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু হাদীস শুনালেন যে, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (ইহরাম অবস্থায়) শিকারকৃত গোশত হাদিয়া (Gift) দেওয়া হলে তিনি তা ফেরত দিয়েছিলেন।"

টিকাঃ
১৪. মুসনাদে আহমাদ ১/১০০।

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 আলী (রাঃ)-এর নিকট মাসআলা সংক্রান্ত হাদীস

📄 আলী (রাঃ)-এর নিকট মাসআলা সংক্রান্ত হাদীস


১. 'আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সরাসরি তাওবার সালাত সংক্রান্ত হাদীসটি পৌঁছে নি:
অনুরূপভাবে 'আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যখন কোনো হাদীস শুনতাম, তা দ্বারা আল্লাহ তাঁর ইচ্ছামত আমাকে উপকৃত করতেন। পক্ষান্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ আমার নিকট হাদীস বর্ণনা করলে আমি তার নিকট হতে শপথ (Oath) নিতাম। শপথ করার পর আমি তার বর্ণিত হাদীস বিশ্বাস করতাম। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট তাওবার সালাতের হাদীস বর্ণনা করেছেন। তিনি সঠিক বর্ণনা করেছেন। তারপর তিনি ('আলী রাদিয়াল্লাহু আনহু) তাওবা সংক্রান্ত সালাতের বিখ্যাত হাদীসটি বর্ণনা করেন।

টিকাঃ
১৫. হাদীসটি হচ্ছে, "যে ব্যক্তি কোনো গুনাহ করে, তারপর ভালোভাবে অযু করে দু'রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত আয়াতটি পাঠ করেন যাতে আল্লাহ বলেন, "যারা কোনো অপছন্দীয় এবং গর্হিত কাজ করে অথবা নফসের ওপর অত্যাচার করে, তৎপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, (তখন আল্লাহ্ তাদেরকে ক্ষমা করে দেন)।" [সূরা আন-নিসা, আয়াত: ১১০] (মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিযী)

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 গর্ভবতী বিধবা স্ত্রী লোকের ইদ্দতকাল

📄 গর্ভবতী বিধবা স্ত্রী লোকের ইদ্দতকাল


২. আলী রাদিয়াল্লাহু 'আনহু ও গর্ভবতী বিধবা স্ত্রী লোকের ইদ্দতকাল সংক্রান্ত হাদীস:
আলী রাদিয়াল্লাহু আনহু ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, গর্ভবতী বিধবা স্ত্রীলোকের, দুই নির্ধারিত ইদ্দত (সন্তান প্রসবের ইদ্দত এবং স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ের জন্য যে ইদ্দত) এ মধ্যে দীর্ঘতম যেটি সে ইদ্দত পালন করার ফাতওয়া প্রদান করতেন। সুবাই'আহ্ আল আসলামিয়্যাহ সম্পর্কে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসটি তাদের নিকট পৌঁছে নি। সুবাই'আহ্ গর্ভাবস্থায় তাঁর স্বামী সা'দ ইবন খাওলার মৃত্যু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য ফাতওয়া দিয়েছিলেন যে, "তার ইদ্দতকাল হচ্ছে সন্তান প্রসব হওয়া পর্যন্ত”।

টিকাঃ
১৬. এ অর্থে হাদীস দেখুন, সহীহ বুখারী, হাদীস নং ৪৯০৯, ৫৩১৯, ৫৩২০; সহীহ মুসলিম, হাদীস নং ১৪৮৫।

ফন্ট সাইজ
15px
17px