📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 বিজ্ঞ সাহাবীগণের (রাঃ) মর্যাদার তারতম্য

📄 বিজ্ঞ সাহাবীগণের (রাঃ) মর্যাদার তারতম্য


সাহাবী ও তাদের পরবর্তীগণের (তাবেঈ ও তাবে' তাবে'ঈন) পরস্পরের প্রাধান্য নির্ভর করে তাদের জ্ঞানের গভীরতা, ব্যাপকতা ও উৎকর্ষের ওপর। একজনের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ হাদীস আয়ত্ব করা সম্ভব, এরূপ দাবী করা ভিত্তিহীন। এ ব্যাপারে খুলাফায়ে রাশেদীন থেকেই আমরা বিষয়টির প্রমাণ পাই। যাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, নিয়ম পদ্ধতি ও চলাফেরা ইত্যাদি অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত।

বিশেষতঃ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু দেশে-বিদেশে কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেন নি, বরং অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে থাকতেন। এমনকি মুসলিম জাতির প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি বিনিদ্র রাত্রি যাপন করতেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুও ছিলেন অনুরূপ। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন: “আমি, আবু বকর ও উমার প্রবেশ করেছি এবং আমি, আবু বকর ও উমার বের হয়েছি”।

টিকাঃ
১. সহীহ বুখারী, হাদীস নং ৩৬৮৫; সহীহ মুসলিম, হাদীস নং ২৩৮৯।

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 আবু বকর (রাঃ) এবং দাদীর মিরাস

📄 আবু বকর (রাঃ) এবং দাদীর মিরাস


এতদসত্ত্বেও যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাদীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি (মিরাস) সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, “তোমার জন্য আল্লাহর কুরআনে অংশ নির্ধারিত নেই এবং হাদীসেও তদ্রূপ কোনো নির্দেশ আমার জানা নেই। তবে আমি লোকদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করব। লোকদিগকে জিজ্ঞেস করা হলে মুগীরা ইবন শো'বা রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মাদ ইবন মাসলামাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন যে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদীকে পরিত্যক্ত সম্পত্তির ১/৬ (এক ষষ্ঠাংশ) দিয়েছেন।” অনুরূপভাবে ইমরান ইবন হোসাইন রাদিয়াল্লাহু আনহুও এই হাদীসটি পৌঁছিয়েছেন।

উপরোক্ত তিনজন সাহাবী (যারা হাদীসটি বর্ণনা করেছেন), আবু বকর কিংবা অন্যান্য খলীফা রাদিয়াল্লাহু আনহুমদের সমকক্ষ নন। তথাপি তারাই বিশেষ করে এ হাদীসটি সম্পর্কীয় জ্ঞানের অধিকারী ছিলেন, আর এ হাদীসটির ওপর আমলের ব্যাপারে সমস্ত উম্মত একমত।

টিকাঃ
২. তিরমিযী, হাদীস নং ২১০০; আবু দাউদ, হাদীস নং ২৮৯৪।

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 মাসআলা যেগুলোতে উমর (রাঃ)-এর রায় প্রদানের পূর্বে হাদীস পৌঁছে নি

📄 মাসআলা যেগুলোতে উমর (রাঃ)-এর রায় প্রদানের পূর্বে হাদীস পৌঁছে নি


কতকগুলো মাসআলা যেগুলো সম্পর্কে উমার রাদিয়াল্লাহু আনহু রায় প্রদানের পূর্বে তাঁর নিকট সংশ্লিষ্ট হাদীস পৌঁছে নি:

📘 রাফউল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব 📄 উমর (রাঃ) এবং অনুমতি প্রার্থনা সংক্রান্ত হাদীস

📄 উমর (রাঃ) এবং অনুমতি প্রার্থনা সংক্রান্ত হাদীস


অনুরূপভাবে উমার রাদিয়াল্লাহু আনহু, তিনিও কোনো ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি প্রার্থনার হাদীস সম্পর্কে জ্ঞাত ছিলেন না। শেষ পর্যন্ত আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু আনহু তাঁকে এ বিষয় অবহিত করলেন এবং আনসারদের দ্বারা নিজের বক্তব্যের সপক্ষ্যে প্রমাণ পেশ করলেন। অথচ যিনি (আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু আনহু) উমার রাদিয়াল্লাহু আনহুকে এ সুন্নাহ সম্পর্কে অবহিত করলেন, উমার রাদিয়াল্লাহু আনহু তার থেকে অনেক বেশি জানতেন।

টিকাঃ
৩. সহীহ বুখারী, হাদীস নং ২০৬২; সহীহ মুসলিম, হাদীস নং ২১৫৩।

ফন্ট সাইজ
15px
17px