📘 কুরআনের জানা অজানা 📄 মুফাসসির সাহাবীদের নাম

📄 মুফাসসির সাহাবীদের নাম


১. হযরত আবূ বকর সিদ্দীক রাযি।
২. হযরত ওমর ফারূক রাযি।
৩. হযরত উসমান গণী রাযি।
৪. হযরত আলী মুরতাযা রাযি।
৫. হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাযি।
৬. হযরত উবাই বিন কা'ব রাযি।
৭. হযরত যায়েদ বিন সাবেত রাযি।
৮. হযরত আবূ মূসা আশআরী রাযি।
৯. হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাযি।
১০. হযরত আবদুল্লাহ বিন যুবাইর রাযি।
১১. হযরত আনাস বিন মালেক রাযি।
১২. হযরত আবূ হুরায়রা রাযি।
১৩. হযরত জাবের রাযি।
১৪. হযরত আবদুল্লাহ বিন ওমর রাযি।

📘 কুরআনের জানা অজানা 📄 মুফাসসির তাবেয়ীদের নাম

📄 মুফাসসির তাবেয়ীদের নাম


ক. মক্কায়:
১. হযরত মুজাহিদ রহ। ২. হযরত আতা বিন আবূ রাবাহ রহ। ৩. হযরত ইকরিমা রহ (তিনি হযরত আবদুল্লাহ বিন আব্বাসের গোলাম ছিলেন)। ৪. হযরত সাঈদ বিন যুবাইর রহ। ৫. হযরত তাউস বিন কাইসান রহ।

খ. মদীনায়:
১. হযরত যায়েদ বিন আসলাম রহ। ২. হযরত আবুল আলিয়া রহ। ৩. হযরত মুহাম্মাদ বিন কা'ব কুরাযী রহ।

গ. ইরাকে:
১. হযরত আলকামা বিন কায়েস। ২. হযরত আসওয়াদ বিন ইয়াযীদ। ৩. হযরত আমের শা'বী। ৪. হযরত মাসরুক বিন আজদা' রহ। ৫. হযরত কাতাদা বিন দিয়ামা রহ। ৬. হযরত হাসান বসরী রহ। ৭. হযরত আতা বিন মুসলিম খুরাসানী রহ। ৮. হযরত মুররা হামদানী রহ।

📘 কুরআনের জানা অজানা 📄 মুফাসসিরের জন্য যে ইল্মগুলো অপরিহার্য

📄 মুফাসসিরের জন্য যে ইল্মগুলো অপরিহার্য


১. ইলমুল লুগাহ (ভাষার জ্ঞান)
২. ইলমুন নাহু (আরবী ব্যাকরণশাস্ত্র)
৩. ইলমুস সারফ (আরবী শব্দগঠনশাস্ত্র)
৪. ইলমুল বালাগা (আরবী অলংকারশাস্ত্র)
৫. ইলমুল আসবাব (ফেকার মূলনীতি)
৬. ইলমুত তাওহিদ (তাওহিদের জ্ঞান)
৭. ইলমুল কাসাস (অতীত ঘটনাবলীর জ্ঞান)
৮. ইলমুল উলুম (শানে নুযুলের জ্ঞান)
৯. ইলমুল কিসাস (নাসেখ-মানসুখের জ্ঞান)
১০. ইলমুল হাদীস (হাদীসের জ্ঞান)
১১. ইলমুল ক্বিরাআত (কেরাতের জ্ঞান)
১২. ইলমুল ওয়াহী (আল্লাহপ্রদত্ত বিশেষ জ্ঞান)।¹⁹

টিকাঃ
¹৯. মানাহিলুল ইরফান ১/৩৮০।

📘 কুরআনের জানা অজানা 📄 প্রসিদ্ধ কয়েকটি তাফসীরগ্রন্থের নাম

📄 প্রসিদ্ধ কয়েকটি তাফসীরগ্রন্থের নাম


১. তাফসিরে বাকী বিন মাখলাদ, লেখক: বাকী বিন মাখলাদ বিন ইয়াযীদ আন্দালুসী কুরতুবী, মৃত্যু: ২৭৬ হি.। এই তাফসিরের কোনো পান্ডুলিপি এখন আর পাওয়া যাচ্ছে না। ইবনে হাযম জাহিরি রহ. ও অন্যান্য ওলামায়ে কেরামের বক্তব্যে কিতাবটির প্রশংসা পাওয়া যায়। তাফসিরটি পাওয়া গেলে তা সবচেয়ে প্রাচীন তাফসীরগ্রন্থ হবে।
২. তাফসিরে ইবনে জারীর তাবারী, লেখক: আবূ জাফর মুহাম্মাদ বিন জারীর তাবারী, মৃত্যু: ৩১০ হি.। এই তাফসীরগ্রন্থটির আসল নাম ‘জামেউল বায়ান’। বর্ণনানির্ভর তাফসিরের মৌলিক কিতাব হিসেবে গণ্য।
৩. আহকামুল কুরআন, লেখক: ইমাম আবূ বকর জাসসাস রাযী, মৃত্যু: ৩৭৩ হি.। এই তাফসিরে মূলত শুধু আহকাম-সম্পর্কিত আয়াতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আবূ বকর জাসসাস বিশিষ্ট হানাফী ফকীহ ও উসূলবিদ। তিনি হানাফী উসূলের আলোকে আয়াত থেকে মাসআলার ইস্তিফাত (উদ্ধাবন) দেখিয়েছেন।
৪. তাফসিরে সমরকান্দী, লেখক: ফকীহ আবুল লাইস সমরকান্দী, মৃত্যু: ৩৭৩ হি.। এটি একটি রেওয়ায়েতনিরভর তাফসিরগ্রন্থ। তাফসিরটির মূল নাম ‘বাহরুল উলুম’।
৫. তাফসিরে বাগাবী, লেখক: আল্লামা আবূ মুহাম্মাদ হুসাইন বিন মাসউদ বাগাবী শাফেয়ী, মৃত্যু: ৫১০ হি.। তাফসীরটির মূল নাম 'মাআলিমুত তানযীল' (معالم التنزيل)।
৬. তাফসিরে কাবির, লেখক: আল্লামা ফখরউদ্দীন মুহাম্মাদ বিন ওমর রাযী, মৃত্যু: ৬০৬ হি.। তাফসীরটির মূল নাম, 'মাফাতীহুল গাইব'। ইলমে কালামকে মূল উপজীব্য করে লেখা প্রসিদ্ধ তাফসীর।
৭. তাফসিরে কুরতুবী, লেখক: আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন আহমাদ বায়রাজী কুরতুবী, মৃত্যু: ৬৭১ হি.। তাফসীরটির মূল নাম, 'আল-জামে' লি-আহকামিল কুরআন'। মালেকী মাযহাবের ফেকাহকে মূল উপজীব্য করে লিখিত।
৮. তাফসিরে বায়যাভী, লেখক: আল্লামা নাসিরুদ্দীন বায়যাভী, মৃত্যু: ৬৮৫/৬৯১ হি.।
৯. তাফসিরে মাদারিকুত তানযীল, লেখক: আল্লামা আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমাদ নাসাফী, মৃত্যু: ৭১০ হি.।
১০. তাফসিরে খাযেন, লেখক: আল্লামা আলাউদ্দীন আলী বিন মুহাম্মাদ খাযেন, মৃত্যু: ৭৪১ হি.।
১১. আলবাহরুল মুহীত, লেখক: আবূ হাইয়ান মুহাম্মাদ বিন ইউসুফ আন্দালুসী, মৃত্যু: ৭৪৫ হি.। আরবি ব্যাকরণ-বিষয়ক আলোচনা এই তাফসিরের বৈশিষ্ট্য।
১২. তাফসিরে ইবনে কাসীর, লেখক: আবুল ফিদা ইসমাঈল বিন কাসীর শাফেয়ী, মৃত্যু: ৭৭৪ হি.। তাফসীরটির মূল নাম 'তাফসীরুল কুরআনিল আযীম'। বর্ণনানির্ভর তাফসীরের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব।
১৩. তাফসিরে গারাইবুল কুরআন ওয়া রাগাইবুল ফুরকান, লেখক: আল্লামা নিজামুদ্দীন হাসান বিন মুহাম্মাদ নাইসাবারী, মৃত্যু: ৮৫০ হিজরীর পর।
১৪. তাফসিরে জালালাইন, লেখক: আল্লামা জালালুদ্দীন মুহাম্মাদ মহল্লী, মৃত্যু: ৮৬৪ হি. এবং
১৫. আল্লামা জালালুদ্দীন আবদুর রহমান সুয়ুতী, মৃত্যু: ৯১১ হি.। প্রসিদ্ধ তাফসীরগ্রন্থ। তাফসীরটি উপমহাদেশের প্রচলিত দরসে নেয়ামিরও পাঠ্যভুক্ত।
১৬. আদদুররুল মানসূর, লেখক: আল্লামা জালালুদ্দীন সুয়ুতী, মৃত্যু: ৯১১ হি.। এই কিতাব তাফসীর-সম্পর্কিত সকল রেওয়ায়াতকে এক মলাটে সন্নিবেশিত করার জন্য বিখ্যাত।
১৭. তাফসীরে আবূস সুউদ, লেখক: আল্লামা আবূস সাউদ মুহাম্মাদ বিন আহমাদ বিন মুস্তফা ইমামী, মৃত্যু: ৯৮২ হি.। এই তাফসীর প্রয়োজনীয় তাহকিক ও তারকিবসহ আয়াতের মর্ম বুঝতে সহায়ক। দরজামায়ে কুরআনের ছাত্রদের জন্য এই গ্রন্থ বিশেষ উপকারী।
১৮. তাফসীরে মাজহারী, লেখক: আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী, মৃত্যু: ১২২৫ হি.।
১৯. তাফসীরে রূহুল মাআনী, লেখক: আল্লামা শিহাবুদ্দীন মাহমুদ বিন আব্দুল্লাহ আলূসী, মৃত্যু: ১২৭০ হি.। এই তাফসীরকে সকল তাফসীরগ্রন্থের জামে' বা সমষ্টি বলা হয়ে থাকে।
২০. তাফসীরে বায়ানুল কুরআন, লেখক: মাওলানা আশরাফ আলী থানবী, মৃত্যু: ১৩৬২ হি.। উর্দুভাষায় লিখিত গবেষণামূলক ও বরকতময় তাফসীর।
২১. তাফসীরে মাআরেফুল কুরআন, লেখক: মুফতি মুহাম্মাদ শফী, মৃত্যু: ১৩৯৬ হি.। এই তাফসীরে কুরআনে কারীমের শিক্ষা, মর্ম ও আয়াত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলেম ও গায়রে আলেম সবার জন্য উপকারী।

ফন্ট সাইজ
15px
17px