📘 কুরআনের জানা অজানা 📄 যেসব সুরার শুরু حروف مقطعات দিয়ে

📄 যেসব সুরার শুরু حروف مقطعات দিয়ে


হুরূফ মুকাত্তায়াত হলো, বিভিন্ন সুরার শুরুতে উল্লিখিত কিছু হরফ, যেগুলো আলাদা আলাদাভাবে উচ্চারণ করা হয়। মোট চৌদ্দটি হরফ মুকাত্তায়াত হরফ হিসেবে ব্যবহৃত হয়েছে: ا-ل-ম-ص-র-ك-ه-ي-ع-ط-স-হ-ক-ন। মোট ২৯ টি সুরা মুকাত্তায়াত হরফ দ্বারা শুরু হয়েছে:

১. সূরা বাকারা (الم) - পারা ১
২. সূরা আলে-ইমরান (الم) - পারা ৩
৩. সূরা আ'রাফ (المص) - পারা ৮
৪. সূরা ইউনুস (الر) - পারা ১১
৫. সূরা হুদ (الر) - পারা ১২
৬. সূরা ইউসুফ (الر) - পারা ১২
৭. সূরা রা'দ (المر) - পারা ১৩
৮. সূরা ইবরাহীম (الر) - পারা ১৩
৯. সূরা হিজর (الر) - পারা ১৩
১০. সূরা মারইয়াম (كهيعص) - পারা ১৬
১১. সূরা ত্বা-হা (طه) - পারা ১৬
১২. সূরা শু'আরা (طسم) - পারা ১৯
১৩. সূরা নামল (طس) - পারা ১৯
১৪. সূরা ক্বাসাস (طسم) - পারা ২০
১৫. সূরা আনকাবূত (الم) - পারা ২০
১৬. সূরা রূম (الم) - পারা ২১
১৭. সূরা লুক্বমান (الم) - পারা ২১
১৮. সূরা সাজদাহ (الم) - পারা ২১
১৯. সূরা ইয়াসীন (يس) - পারা ২২
২০. সূরা সোয়াদ (ص) - পারা ২৩
২১. সূরা মু'মিন (حم) - পারা ২৪
২২. সূরা হা-মীম সাজদা (حم) - পারা ২৪
২৩. সূরা শূরা (حم عسق) - পারা ২৫
২৪. সূরা যুখরুফ (حم) - পারা ২৫
২৫. সূরা দুখান (حم) - পারা ২৫
২৬. সূরা জাসিয়া (حم) - পারা ২৬
২৭. সূরা আহক্বাফ (حم) - পারা ২৬
২৮. সূরা ক্বাফ (ق) - পারা ২৬
২৯. সূরা ক্বলাম (ن) - পারা ২৬

📘 কুরআনের জানা অজানা 📄 যেসব পারা সুরা দিয়ে শুরু

📄 যেসব পারা সুরা দিয়ে শুরু


১. ১৫ নং পারা: সূরা বনী ইসরাঈল দিয়ে শুরু
২. ১৭ নং পারা: সূরা আম্বিয়া দিয়ে শুরু
৩. ১৮ নং পারা: সূরা মুমিনুন দিয়ে শুরু
৪. ২৬ নং পারা: সূরা আহকাফ দিয়ে শুরু
৫. ২৮ নং পারা: সূরা মুজাদালাহ দিয়ে শুরু
৬. ২৯ নং পারা: সূরা মূলক দিয়ে শুরু
৭. ৩০ নং পারা: সূরা নাবা দিয়ে শুরু

📘 কুরআনের জানা অজানা 📄 ঘুমের মধ্যে অবতীর্ণ সুরা

📄 ঘুমের মধ্যে অবতীর্ণ সুরা


এক বর্ণনা অনুযায়ী সূরা কাওসার ঘুমের মধ্যে অবতীর্ণ হয়েছে।⁴⁸ তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত দেখুন ‘ওহী নাযিলের বিভিন্ন পদ্ধতি’ শিরোনামে।

টিকাঃ
৪৮ এ বিষয়ে বিস্তারিত ‘ওহী নাযিলের বিভিন্ন পদ্ধতি’ শিরোনামে দেখুন।

📘 কুরআনের জানা অজানা 📄 রাতে অবতীর্ণ আয়াত ও সুরা

📄 রাতে অবতীর্ণ আয়াত ও সুরা


১. সূরা আনআম (মাক্কায় রাতের বেলা অবতীর্ণ হয়েছে);
২. সূরা মারইয়াম;
৩. সূরা মুনাফিকুন;
৪. সূরা মুরসালাত;
৫. সূরা ফালাক;
৬. সূরা নাস;
৭. সূরা আলে-ইমরানের শেষ অংশ;
৮. সূরা হজ্জের প্রথম অংশ;
৯. সূরা মায়েদার আয়াত: وعلى الثلثة الذين خلیفوا
১০. সূরা তাওবার আয়াত: والله يعصمك من الناس
১১. সূরা আহযাবের আয়াত: يا أيها النبي قل لأজواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن الخ
১২. সূরা ফাতেহার প্রথম অংশ।⁴⁹

টিকাঃ
৪৯ আল-ইতক্বান, পৃ: ২১।

ফন্ট সাইজ
15px
17px