📘 কুরআনের জানা অজানা 📄 কুরআনে উল্লিখিত কাফেরদের নাম

📄 কুরআনে উল্লিখিত কাফেরদের নাম


১. কারুন বিন ইয়াছহার: মূসা আ. এর চাচাতো ভাই।
২. জালুত: আমালিকাদের বাদশাহ; দাউদ আ. তাকে হত্যা করেছিলেন।
৩. ফেরাউন: মূসা আ. এর সময়কার মিসরের বাদশাহ।
৪. হামান: ফেরাউনের মন্ত্রী।
৫. আযর: ইবরাহিম আ. এর পিতা।³³
৬. আবু লাহাব: হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা; প্রকৃত নাম আব্দুল উয্‌যা।
৭. ইনসী (اِنْسِي): কারো কারো মতে কেনানা ও আওয়ের সর্দারের নাম।
৮. বুশরা³⁴ (بُشْرَى): কারো কারো মতে এটি একজন কাফেরের নাম।
৯. শয়তান: তার মূল নাম আজাজীল (عزازিল)।

টিকাঃ
³³ আযর কে ছিলেন- তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। বাহ্যত পবিত্র কুরআনের দাবি হল, তিনি ইবরাহিম আ. এর পিতা। কিন্তু তৎকালীন বংশ-বিচারকরা ইবরাহিম আ. এর পিতার নাম ‘তারাহ’ দাবি করতেন। এই প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ‘হয়তো এইসব বংশ-বিচারকদের কথা ভুল অথবা ইবরাহিম আ. এর পিতার একটি ছদ্মনাম আর অপরটি উপাধি। আরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। (দেখুন- রুহুল মা'আনী, সূরা আন'আম-৭৪)
³⁴ সূরা ইউসুফের আয়াত: هٰذا غُলামٌ بِشْرَى বলা ও উল্লেখিত 'বুশরা'।

📘 কুরআনের জানা অজানা 📄 কুরআনে বর্ণিত উদ্ভিদ ও ফলমূল

📄 কুরআনে বর্ণিত উদ্ভিদ ও ফলমূল


১. তিন (التين): ডুমুর
২. যয়তুন (الزيتون): জলপাই
৩. আদস (عدس): মসুর ডাল
৪. যক্‌কূম (زقوم): এক প্রকার কাঁটাদার উদ্ভিদ
৫. বসল (بصل): পেঁয়াজ
৬. ইনব (عنب): আঙুর
৭. য়াকতিন (يقطين): কদু, লাউ
৮. বকল (بقل): সবজি
৯. ক্বান্না (قثاء): কাকড়ি (শসা জাতীয়)
১০. ফাওম (فوم): রসুন/গম

📘 কুরআনের জানা অজানা 📄 কুরআনে বর্ণিত পশুপাখি

📄 কুরআনে বর্ণিত পশুপাখি


১. আল-বাক্বার (البقر): গাভী
২. আল-ফীল (الفيل): হাতি
৩. আন-নাক্বাহ (الناقة): উষ্ট্রী
৪. আল-কালব (الكلب): কুকুর
৫. আন-না’জাহ (النعجة): ভেড়ী
৬. আল-খিনজীর (الخنزير): শূকর
৭. আল-খাইল (الخيل): ঘোড়া
৮. আল-হিমার (الحمار): গাধা
৯. আল-বাগাল (البغل): খচ্চর
১০. আল-ইজল (العجل): বাছুর
১১. আল-গুরাব (الغراب): কাক
১২. সালওয়া (سلوی): তিতিরজাতীয় পাখি
১৩. হদহুদ (هدهد): হুদহুদ
১৪. আল-হূত (الحوت): মাছ

📘 কুরআনের জানা অজানা 📄 কুরআনে বর্ণিত কীটপতঙ্গ

📄 কুরআনে বর্ণিত কীটপতঙ্গ


১. বাউজাহ (بعوضة): মশা
২. জুবাব (ذباب): মাছি
৩. নাহল (نحل): মৌমাছি
৪. আনকাবুত (عنكبوت): মাকড়শা
৫. জারাদ (جراد): পঙ্গপাল, ফড়িং
৬. নামল (نمل): পিঁপড়া

ফন্ট সাইজ
15px
17px