📄 কুরআনে বর্ণিত পরস্পরবিরোধী বিভিন্ন দল
ওলী আল্লাহ <> ওলী শয়তান (আল্লাহর বন্ধু বনাম শয়তানের বন্ধু)
হিজব আল্লাহ <> হিজব শয়তান (আল্লাহর দল বনাম শয়তানের দল)
আসহাবুল জান্নাহ (أصحاب الجنة) <> আসহাবুন নার (أصحاب النار) (জান্নাতী বনাম জাহান্নামী)
আসহাবুল ইয়ামীন (أصحاب اليمين) <> আসহাবুল শিমাল (أصحاب الشمال) (ডানহাত বিশিষ্ট বনাম বামহাত বিশিষ্ট)
আসহাবুল মাইমানাহ (أصحاب المیمنة) <> আসহাবুল মাশআসাহ (أصحاب المشئاماه)
মুমিন <> কাফির ও মুনাফিক (মুমিন বনাম কাফের ও মুনাফিক)
📄 কুরআনে উল্লিখিত কাফেরদের নাম
১. কারুন বিন ইয়াছহার: মূসা আ. এর চাচাতো ভাই।
২. জালুত: আমালিকাদের বাদশাহ; দাউদ আ. তাকে হত্যা করেছিলেন।
৩. ফেরাউন: মূসা আ. এর সময়কার মিসরের বাদশাহ।
৪. হামান: ফেরাউনের মন্ত্রী।
৫. আযর: ইবরাহিম আ. এর পিতা।³³
৬. আবু লাহাব: হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা; প্রকৃত নাম আব্দুল উয্যা।
৭. ইনসী (اِنْسِي): কারো কারো মতে কেনানা ও আওয়ের সর্দারের নাম।
৮. বুশরা³⁴ (بُشْرَى): কারো কারো মতে এটি একজন কাফেরের নাম।
৯. শয়তান: তার মূল নাম আজাজীল (عزازিল)।
টিকাঃ
³³ আযর কে ছিলেন- তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। বাহ্যত পবিত্র কুরআনের দাবি হল, তিনি ইবরাহিম আ. এর পিতা। কিন্তু তৎকালীন বংশ-বিচারকরা ইবরাহিম আ. এর পিতার নাম ‘তারাহ’ দাবি করতেন। এই প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ‘হয়তো এইসব বংশ-বিচারকদের কথা ভুল অথবা ইবরাহিম আ. এর পিতার একটি ছদ্মনাম আর অপরটি উপাধি। আরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। (দেখুন- রুহুল মা'আনী, সূরা আন'আম-৭৪)
³⁴ সূরা ইউসুফের আয়াত: هٰذا غُলামٌ بِشْرَى বলা ও উল্লেখিত 'বুশরা'।
📄 কুরআনে বর্ণিত উদ্ভিদ ও ফলমূল
১. তিন (التين): ডুমুর
২. যয়তুন (الزيتون): জলপাই
৩. আদস (عدس): মসুর ডাল
৪. যক্কূম (زقوم): এক প্রকার কাঁটাদার উদ্ভিদ
৫. বসল (بصل): পেঁয়াজ
৬. ইনব (عنب): আঙুর
৭. য়াকতিন (يقطين): কদু, লাউ
৮. বকল (بقل): সবজি
৯. ক্বান্না (قثاء): কাকড়ি (শসা জাতীয়)
১০. ফাওম (فوم): রসুন/গম
📄 কুরআনে বর্ণিত পশুপাখি
১. আল-বাক্বার (البقر): গাভী
২. আল-ফীল (الفيل): হাতি
৩. আন-নাক্বাহ (الناقة): উষ্ট্রী
৪. আল-কালব (الكلب): কুকুর
৫. আন-না’জাহ (النعجة): ভেড়ী
৬. আল-খিনজীর (الخنزير): শূকর
৭. আল-খাইল (الخيل): ঘোড়া
৮. আল-হিমার (الحمار): গাধা
৯. আল-বাগাল (البغل): খচ্চর
১০. আল-ইজল (العجل): বাছুর
১১. আল-গুরাব (الغراب): কাক
১২. সালওয়া (سلوی): তিতিরজাতীয় পাখি
১৩. হদহুদ (هدهد): হুদহুদ
১৪. আল-হূত (الحوت): মাছ