📄 কুরআনে উল্লিখিত দুই সাহাবী
কুরআনে কারীমে শুধু দুইজন সাহাবীর নাম উল্লেখ আছে।
১. হযরত যায়েদ বিন সাবিত রাযি. ও
২. হযরত সিজিল রাযি. (এক কওল অনুযায়ী এটি একজন সাহাবীর নাম)²⁹
টিকাঃ
²৯ আল-ইতক্বান ১/৪৮৭
📄 কুরআনে বর্ণিত পূর্ববর্তী উম্মতের মুমিনগণ
১. হযরত ইমরান (সুরা আলা ইমরান)
২. হযরত ত্বহা (সুরা দুখান ও কাফ)
৩. হযরত লুকমান (সুরা লুকমান)
৪. হযরত ত্বকী (এক কওল অনুযায়ী সুরা মারইয়ামের আয়াত: إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا এখানে 'ত্বকী' একজন মানুষের নাম।
৫. হযরত মারইয়াম আ. (সুরা মারইয়াম ও অন্যান্য)
📄 কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তির উপাধি
১. ইসরাঈল: হযরত ইয়াকুব আ. এর উপাধি।
২. মাসীহ: হযরত ঈসা আ. এর উপাধি।
৩. ইলইয়াস: এক মত অনুযায়ী হযরত ইদ্রীস আ. এর উপাধি।
৪. যুল কিফল: এক মত অনুযায়ী হযরত ইয়াসা বা ইউশা আ. এর উপাধি।
৫. যুল কারণাইন: বাদশাহ সেকান্দারের উপাধি।
৬. ফেরাঊন: ওয়ালিদ বিন মুসআবের উপাধি।
৭. ত্বব্বা: আবু কারব আসআদের উপাধি।
📄 কুরআনে উল্লিখিত উপনাম
কুরআনে কারীমে শুধু এক ব্যক্তির উপনাম (কুনিয়াত) উল্লেখ করা হয়েছে। সে হলো, আবু লাহাব। আবু লাহাবের প্রকৃত নাম ছিলো আব্দুল উয্যা। তার এই কুফরি নাম উল্লেখ না করে কুরআন শরিফে তার উপনাম ব্যবহার করা হয়েছে।