📄 কুরআনে বর্ণিত ফেরেশতাগণ
১. জিবরাঈল আ.: নবীদের কাছে ওহী আনা এবং কাফেরদের উপর আজাব অবতীর্ণ করা তার দায়িত্ব ন্যস্ত।
২. মিকাইল আ.: তাঁর দায়িত্ব হলো, মাখলুকের রিযিকের ব্যবস্থা করা এবং বৃষ্টি বর্ষণ করা।
৩. মালেক আ.: তিনি জাহান্নামের দ্বাররক্ষী।
৪. হারুত ও মারুত আ.: তাঁরা দুজন মানুষের রূপ ধরে দুনিয়ায় আসতেন। মানুষের ঈমান-আমল পরীক্ষা করার জন্য তাদেরকে জাদু্টোনা ইত্যাদি শিখা দিতেন।
৫. রা’দ (র‘দ) আ.: এক মত অনুযায়ী তিনি মেঘমালা সঞ্চালনের কাজে নিয়োজিত ফেরেশতা।
৬. সিজিল (সাজ্জাল) আ.: এক মত অনুযায়ী তিনি আমলনামা ও বিভিন্ন সহিফা দেখভালের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা।
৭. কুদিদ (ফাক্বীদ) আ.: মানুষের মন্দকাজ লিপিবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত।
📄 কুরআনে উল্লিখিত দুই সাহাবী
কুরআনে কারীমে শুধু দুইজন সাহাবীর নাম উল্লেখ আছে।
১. হযরত যায়েদ বিন সাবিত রাযি. ও
২. হযরত সিজিল রাযি. (এক কওল অনুযায়ী এটি একজন সাহাবীর নাম)²⁹
টিকাঃ
²৯ আল-ইতক্বান ১/৪৮৭
📄 কুরআনে বর্ণিত পূর্ববর্তী উম্মতের মুমিনগণ
১. হযরত ইমরান (সুরা আলা ইমরান)
২. হযরত ত্বহা (সুরা দুখান ও কাফ)
৩. হযরত লুকমান (সুরা লুকমান)
৪. হযরত ত্বকী (এক কওল অনুযায়ী সুরা মারইয়ামের আয়াত: إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا এখানে 'ত্বকী' একজন মানুষের নাম।
৫. হযরত মারইয়াম আ. (সুরা মারইয়াম ও অন্যান্য)
📄 কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তির উপাধি
১. ইসরাঈল: হযরত ইয়াকুব আ. এর উপাধি।
২. মাসীহ: হযরত ঈসা আ. এর উপাধি।
৩. ইলইয়াস: এক মত অনুযায়ী হযরত ইদ্রীস আ. এর উপাধি।
৪. যুল কিফল: এক মত অনুযায়ী হযরত ইয়াসা বা ইউশা আ. এর উপাধি।
৫. যুল কারণাইন: বাদশাহ সেকান্দারের উপাধি।
৬. ফেরাঊন: ওয়ালিদ বিন মুসআবের উপাধি।
৭. ত্বব্বা: আবু কারব আসআদের উপাধি।