📄 কুরআন কি আসলেই ‘কুরআন’
'Knowledge Quiz Of Islam' এর তথ্যমতে দুনিয়াজুড়ে প্রতিদিন চারশত কোটিেরও বেশি বার পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পুরো চব্বিশ ঘণ্টার এমন কোনো মুহূর্ত পার হয় না যখন কুরআন কারীম তেলাওয়াত করা হয় না। কুরআনের নাম ‘কুরআন’ রাখার যৌক্তিকতা এখানেই বুঝে আসে।¹¹
টিকাঃ
১১. কুরআনী মালুমাত, আব্দুল মান্নান কাসেমী, পৃষ্ঠা: ১৬।
📄 এক নজরে কুরআনে কারীম
সংক্ষেপে বলতে গেলে, কুরআনে কারীম আল্লাহ তায়ালার সর্বশেষ বাণী, যা শেষ নবীর উপর ধীরে ধীরে সুদীর্ঘ তেইশ বছরকাল সময় নিয়ে অবতীর্ণ হয়েছে। এই কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ তায়ালা নিজের হাতে রেখেছেন। কুরআনের প্রতিটি কথা অকাট্য সত্য, অত্যন্ত মূল্যবান তার প্রতিটি শিক্ষা। এই কিতাব সম্পূর্ণরূপে বাতিলের প্রভাবমুক্ত, যাবতীয় সন্দেহ-সংশয় হতে পবিত্র। পবিত্র কুরআনকে তারতীলের সাথে তেলাওয়াত করলে জগতের সকল সুর-ছন্দ লজ্জায় মুখ লুকায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই কুরআনেরই ভাষ্যকার। কুরআন এবং হাদিস দুটোই সাহাবায়ে কেরামের মতো পুণ্যাত্মা ব্যক্তিবর্গের মাধ্যমে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আমাদের পর্যন্ত পৌঁছেছে। মানবজাতির যাবতীয় কল্যাণ, সফলতা ও সৌভাগ্য হেফাযতের এই দুই ধারনাবরার উপরই নির্ভরশীল।
📄 আরবি বর্ণমালা ও সেগুলোর মান
| ا | ব | ত | থ | জ | হ | খ | দ |
| ১ | ০২ | ৪ | ৫ | ০৩ | ০৮ | ৬ | ০৪ |
| য | র | য | স | শ | স | দ | ত |
| ৭ | ০৭ | ২ | ৫ | ০৯ | ১০ | ৯ | ৭ |
| জ | আ | গ | ফ | ক | ক | ল | ম |
| ১০ | ১০ | ২০ | ৮০ | ৩০ | ২০ | ৫০ | ৬০ |
| ন | ও | হ | ই |
| ৭০ | ৫০ | ৫ | ১০ |
📄 কুরআনে কারীমের বিভিন্ন নাম
১. القرآن الكريم
২. الفرقان
৩. الكتاب
৪. الذكر
৫. النور
৬. الهدى
৭. المبين
৮. المصدق
৯. البرهان
১০. البشرى
১১. الميزان
১২. أم الكتاب
১৩. الإمام