📘 কুরআন তিলাওয়াত : ফযীলত ও আদব > 📄 চতুর্থ আদব : তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া

📄 চতুর্থ আদব : তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া


চতুর্থ আদব : তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া। আল্লাহ তা'আলা ইরশাদ করেন,
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (۹۸)
'সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও।'15
আয়াতের অর্থ কুরআন পড়ার শুরুতে। কতিপয় বিজ্ঞ আলিম বলেন, এ আয়াতের দাবী অনুযায়ী কুরআন তিলাওয়াতের সূচনায় 'তাআউউয' (আউযুবিল্লাহ) পড়া ওয়াজিব। অবশ্য আলিমদের সর্বসম্মত মত হলো এটি মুস্তাহাব।

টিকাঃ
১৫. সূরা আন-নাহল : ৯৮।

📘 কুরআন তিলাওয়াত : ফযীলত ও আদব > 📄 পঞ্চম আদব : বিসমিল্লাহ পড়া

📄 পঞ্চম আদব : বিসমিল্লাহ পড়া


পঞ্চম আদব : বিসমিল্লাহ পড়া। তিলাওয়াতকারীর উচিত সূরা তাওবা ছাড়া সকল সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি এক সূরা শেষ করে বিসমিল্লাহ বলে আরেক সূরা শুরু করতেন। কেবল সূরা আনফাল শেষ করে তাওবা শুরু করার সময় বিসমিল্লাহ পড়তেন না।

📘 কুরআন তিলাওয়াত : ফযীলত ও আদব > 📄 ষষ্ঠ আদব : তারতীলের সঙ্গে কুরআন পড়া

📄 ষষ্ঠ আদব : তারতীলের সঙ্গে কুরআন পড়া


ষষ্ঠ আদব : তারতীলের সঙ্গে কুরআন পড়া। কারণ আল্লাহ তা'আলা বলেন,
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (٤)
'তোমরা তারতীলের সঙ্গে কুরআন তিলাওয়াত কর।’16

টিকাঃ
১৬. সূরা আল-মুযাম্মিল : ৪।

📘 কুরআন তিলাওয়াত : ফযীলত ও আদব > 📄 সপ্তম আদব : সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কুরআন পড়া

📄 সপ্তম আদব : সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কুরআন পড়া


সপ্তম আদব : সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কুরআন পড়া।
عَنِ الْبَرَاءِ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ وَالتِّينِ وَالزَّيْتُونِ} فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا ، أَوْ قِرَاءَةً مِنْهُ.
বারা' রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, তিনি এশার নামাজে সূরা তীন পড়েছেন। আমি তার চেয়ে সুন্দর কণ্ঠে আর কাউকে তিলাওয়াত করতে শুনিনি। ' 21
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : حَسَنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ، فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْنًا
বারা' বিন আযেব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি ইরশাদ করেন, 'তোমরা নিজ কণ্ঠ দ্বারা কুরআনকে সৌন্দর্য দান করো। কারণ সুরেলা কণ্ঠ কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। 22
অপর বর্ণনায় তিনি বলেন,
إِنَّ حُسْنَ الصَّوْتِ زِينَةُ الْقُرْآنِ.
'নিশ্চয় সুকণ্ঠ কুরআনের সৌন্দর্য।'23
উল্লেখিত উভয় হাদীসই বিশুদ্ধ। উল্লেখ্য যে, সুকণ্ঠ দিয়ে তিলাওয়াতের মধ্যে রয়েছে একে সৌন্দর্য দান, শ্রীবৃদ্ধিকরণ ও নতুনত্ব আনয়ন।

টিকাঃ
২১. বুখারী : ৭৫৪৬; মুসলিম : ১০৬৭।
২২. দারেমী, সুনান : ৩৫০১; শুয়াবুল ঈমান : ১৯৫৫।
২৩. ইবনুল জা'দ, মুসনাদ : ৩৪৫৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00