📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 বার্তার উদ্দেশ্য

📄 বার্তার উদ্দেশ্য


ইহদি সমাজের প্রতি লক্ষ্য রেখে ইহুদীয় সীমারেখায় বার্তা প্রচার করতেন যিশু। তার বাণী পরিষ্কারভাবে শুধু ইহুদিদের জন্যই নির্দিষ্ট ছিল। মথি ১০ : ৫-৬ থেকে এটি আরও ভালোভাবে বোঝা যায়-
যিশু সেই বারোজনকে এই সব আদেশ দিয়ে পাঠালেন, 'তোমরা অইহুদীদের কাছে বা সমরীয়দের কোনো গ্রামে যেয়ো না; বরং ইসরায়েল জাতির হারানো মেষদের কাছে যেয়ো।'
কুরআনেও স্পষ্টভাবে এসেছে, 'আর তিনি তাকে শেখাবেন কিতাব ও জ্ঞানভান্ডার, আর তাওরাত ও ইঞ্জিল। আর তাকে বনি ইসরাইলের জন্য রাসুল হিসেবে মনোনীত করবেন...।' [১]
আধুনিক বিশেষজ্ঞগণও এটি স্বীকার করেন। হেলমুট কোয়েস্টার বলেছেন, 'যিশু গালীলের একজন ইসরায়েলি ছিলেন। এটি একদম সহজ ঐতিহাসিক সত্য। তিনি নিজেকে ইসরায়েলের একজন নবি এবং ইসরায়েলের জন্যই প্রেরিত বলে ভাবতেন। এটি পরম পবিত্র একটি ধারা। আর নিপীড়িত এবং প্রত্যাখ্যাত নবি হিসেবে বনি ইসরায়েলের মধ্যে তিনিই প্রথম নন।' [২]
এই মত শুধু কোয়েস্টারের একার নয়। 'যিশু অবশ্যই নিজেকে একজন নবি মনে করতেন (মার্ক ৬: ৪; লুক ১৩: ৩৩)। তবে তার নির্দেশনা ও কর্মের মাঝে মৌলিক একটি বৈশিষ্ট্য ছিল, যা থেকে আমরা বলতে পারি যে, তিনি নিজেকে ইসরাইলিদের প্রতি ঈশ্বরের প্রেরিত সর্বশেষ বার্তাবাহক মনে করতেন।' [৩] লুথার, ভলতেয়ার, রুশো এবং বালটমান সবারই একই মত।

টিকাঃ
১. সুরা আলি-ইমরান, আয়াত: ৪৮-৪৯
২. Helmet Koester, 'Historic Mistakes Haunt the Relationship of Christianity and Judaism', Biblical Archaeology Review, vol. 21, no. 2, Mar/Apr 1995, p. 26. কোয়েস্টার একজন লুথারিয়ান প্যাস্টর। তিনি হার্ভার্ড ডিভিনিটি স্কুলের নিউ টেস্টামেন্ট স্টাডিজের জন এইচ. মরিসন অধ্যাপক এবং একলেসিয়েস্টিক্যাল হিস্ট্রির উইন অধ্যাপক।
৩. The Oxford Companion to the Bible, p. 360.

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 খ্রিষ্টানদের ধর্মীয় বিশ্বাস

📄 খ্রিষ্টানদের ধর্মীয় বিশ্বাস


যিশু নিজেকে কখনো ত্রাণকর্তা বা মসীহ ছাড়া কিছু দাবি করেননি। তাই আলাদা কোনো আকিদা বা ধর্মমতও নির্ধারণ করে যাননি। কয়েক যুগের ভিতর এ নিয়ে বিশৃঙ্খলা বেঁধে যায়। খ্রিষ্টানদের আদি ইস্টার্ন ধর্মবিশ্বাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: I. Epistola Apostolorum, II. The Old Creed of Alexandria, III. The Shorter Creed of the Egyptian Church Order, IV. The Marcosian Creed, V. The Early Creed of Africa, VI. The Profession of the "Presbyters" at Smyrna.[১] এগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটি বেশ সহজ এবং ছোট হওয়ায় তা উদ্ধৃত করছি-
Epistola Apostolorum (Faith)
In God the Father Almighty;
In Jesus Christ, our Saviour;
And in the Spirit, the Holy, the Paraclete;
Holy Church;
Forgiveness of sins.
অনুবাদ-
এপিস্টোলা অ্যাপোস্টোলোরাম (বিশ্বাস)
সর্বশক্তিমান পিতা ঈশ্বরে
আমাদের ত্রাণকর্তা যিশুখ্রিষ্টতে
আর আত্মায়, যিনি হচ্ছেন পবিত্র (আত্মা) প্যারাক্লেট (সাহায্যকারী)
পবিত্র চার্চে
পাপের ক্ষমাতে।
এর বিপরীতে চতুর্থ শতাব্দীর শব্দাড়ম্বরপূর্ণ নাইসীয় বিশ্বাস (Nicene creed) দেখা যাক—
I believe in one God the Father Almighty, Maker of heaven and earth, And of all things visible and invisible: And in one Lord Jesus Christ, the only-begotten Son of God, Begotten of his Father before all worlds, God of God, Light of Light, Very God of very God, Begotten, not made, Being of one substance with the Father, By whom all things were made: Who for us men, and for our salvation came down from heaven (Gk. the heavens), And was incarnate by (Gk. of) the Holy Ghost of (Gk. and) the Virgin Mary, And was made man, And was crucified also for us under Pontius Pilate. He (no and) suffered and was buried, And the third day he rose again according to the Scriptures, And ascended into heaven (Gk. the heavens) And sitteth on the right hand of the Father. And he shall come (Gk. cometh) again with glory to judge both the quick and the dead : Whose kingdom shall have (Gk. of whose kingdom there shall be) no end. And I believe in the Holy Ghost, the Lord and (Gk. the) giver of life, Who proceedeth from the Father and the Son, Who with the Father and the Son together is worshipped and glorified, Who spake by the Prophets. And I believe one Catholick and Apostolick Church. I acknowledge one Baptism for the remission of sins. And I look for the Resurrection of the dead, And the life of the world to come. Amen. [২]
অনুবাদ- আমি বিশ্বাস করি এক ঈশ্বরে সর্বশক্তিমান পিতা ঈশ্বরে, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্যমান ও অদৃশ্য সকল কিছুর স্রষ্টা
আরও বিশ্বাস করি একক প্রভু যিশুখ্রিষ্টতে যিনি ঈশ্বরের একজাত পুত্র, যিনি তাঁর পিতার একজাত সকল জগতের আগে থেকে ঈশ্বরের (থেকে) ঈশ্বর জ্যোতির জ্যোতি
পরম ঈশ্বরের (থেকে) পরম ঈশ্বর একজাত, অসৃষ্ট, পিতা এবং তিনি একই জাতের, যাঁর দ্বারা সকল কিছু সৃষ্টি হয়েছে- যিনি মানবজাতির জন্য, আর আমাদের পরিত্রাণের জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন, এবং যিনি ছিলেন অবতার পবিত্র আত্মার মাধ্যমে কুমারী মেরির মাধ্যমে, এবং যিনি মানবরূপে জন্ম নিয়েছেন, আর যিনি আমাদের জন্য ক্রুশবিদ্ধও হয়েছেন পন্টিয়াস পাইলেটের শাসনকালে। যিনি কষ্টভোগ করেছেন, এবং যাকে কবর দেয়া হয়েছে, আর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন ধর্মগ্রন্থ (তে উল্লেখিত ভবিষ্যদ্বাণী) অনুযায়ী, আর তিনি স্বর্গে আরোহণ করেছেন আর তিনি আসন গ্রহণ করেছেন পিতার ডানপার্শ্বে। আর তিনি পুনরায় গৌরাবান্বিত হয়ে আগমন করবেন মৃত এবং উপস্থিত উভয়কে বিচার করার জন্য— যার রাজত্বের কোনো পরিসমাপ্তি হবে না। এবং আমি বিশ্বাস করি পবিত্র আত্মায়, প্রভু এবং জীবনদাতায়, যিনি পিতা এবং পুত্র থেকে আসেন, যাদেরকে একত্রে উপাসনা ও গৌরবান্বিত করা হয়, যার ব্যাপারে ভাববাদী (নবি)গণ বলেছেন। আর আমি বিশ্বাস করি এক ক্যাথলিক এবং শিষ্যদের চার্চে। আমি একক বাপ্তিস্মকে স্বীকার করি পাপের মার্জনার জন্য। এবং আমি মৃতদের পুনরুত্থানের জন্য অপেক্ষায় আছি, এবং পরকালের জীবনের জন্য। আমেন।
উক্ত ধর্মীয় আকিদাদ্বয়ের মাঝে অনেক পার্থক্য বিদ্যমান। এর থেকে বোঝা যায়—হয় যিশু কখনো তার বার্তা নির্দিষ্ট করেননি অথবা তা অসংখ্য উপায়ে বিকৃত হয়েছে। নাহলে বিশ্বাসের সাধারণ ঘোষণা কেন এরকম অতিকায় ধর্মীয় বিতর্কে রূপ নেবে? আদি ধর্মবিশ্বাসে ত্রিত্ববাদের কোনো উল্লেখ পাওয়া যায় না; কিন্তু নাইসীয় আকিদায় ঈশ্বরের পুত্র, ঈশ্বরের ঈশ্বর এবং ঈশ্বরের ঔরসজাত বিশ্বাসের উপস্থিতি পরিলক্ষিত হয়। বোঝা যাচ্ছে, সূচনালগ্ন থেকেই খ্রিষ্ট সম্পর্কিত বিশ্বাস সদাপরিবর্তনশীল ছিল।

টিকাঃ
১. F.J. Badcock, The History of the Creeds, 2nd edition, London, 1938, p. 24.
২. ibid. pp. 220-1. গ্রিক টেক্সট থেকে পার্থক্যের জায়গাগুলি ব্র্যাকেটে ইটালিক করে দিয়েছেন।

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 প্রথম যুগে 'খ্রিষ্টান' শব্দটির প্রয়োগ

📄 প্রথম যুগে 'খ্রিষ্টান' শব্দটির প্রয়োগ


'খ্রিষ্টান' শব্দটি মূলত একটি রোমান প্রোপাগান্ডার অংশ বলে দৃশ্যমান হয়। কারণ সেই সময়ে—
'খ্রিষ্টান' নামটিকে জঘন্য সব অপরাধের সাথে জুড়ে হতো। এটিও রাজনৈতিক প্রোপাগান্ডার একটি সাধারণ বৈশিষ্ট্য। ১ পিতরের[১] লেখক... পাঠকদেরকে সতর্ক করেছেন যেন তারা খ্রিষ্টান শব্দটির প্রচলিতার্থে পীড়িত না হয়। (৪: ১৫) যেমন : খুনি, চোর, অপরাধী কিংবা বিশৃঙ্খলাকারী।[২]
'খ্রিষ্টান' শব্দটি তখন রোমানদের কাছে অপরাধী গোষ্ঠীর নামান্তর ছিল। তৎকালীন চার্চ তাই এই 'খ্রিষ্টান' তকমা ঝেড়ে ফেলতে উঠেপড়ে লাগে। কাজেই শব্দটির উৎপত্তি নিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, মূলত রোমানরা আদি ইসরাইলি ধারা থেকে নতুন ধর্মানুসারীদের পৃথক করার জন্য এটি ব্যবহার করত। খ্রিষ্টানদের নিজেদের কোনো অবদান এখানে নেই।[৩]

টিকাঃ
১. ১ পিতর নিউ টেস্টামেন্টের একটি পুস্তক।
২. Dictionary of the Bible, p. 138.
৩. তৎকালীন চার্চ মূলত নতুন ধর্মকে কেবল 'পথ' হিসেবে অভিহিত করে ক্ষান্ত ছিল। 'প্রভুর পথ', 'সত্যের পথ', 'মুক্তির পথ', 'ন্যায়-নিষ্ঠতার পথ' প্রভৃতি বলতে যা বোঝায়। (Dictionary of the Bible. p. 139.)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00