📘 কুরআন সংকলনের ইতিহাস 📄 অধ্যায় শেষে

📄 অধ্যায় শেষে


ইহুদি ধর্মের ইতিহাস ঘাঁটলে তাই ওল্ড টেস্টামেন্টের পাঠ্যের ওপর নির্ভর করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ শাসকদের প্রায় সবাই ছিল প্রতিমাপূজারি। তাদের একেকজন একেক মাধ্যমে মানুষকে একত্ববাদ থেকে দূরে নিয়ে গেছে। দুঃখজনক হলেও খোদ ইসরায়েলের পূর্ব-পুরুষরাও এর চেয়ে উত্তম কিছু ছিল না। নিজেদের আত্মীয়-স্বজনদের সাথে তারা প্রতারণা করে। বনি ইসরাইলের সবচেয়ে প্রসিদ্ধ রাসুল মুসা আলাইহিস সালামকে তাই এমন এক জাতির সম্মুখীন হতে হয়েছে, যারা তাদের মাবুদ এবং নবি-উভয়ের প্রতিই ছিল চরম অকৃতজ্ঞ। অসংখ্য অলৌকিক নিদর্শন, লাগাতার মহামারী এবং সাগর দুভাগ হওয়া সুচোখে দেখেছিল বনি ইসরাইল। এরপর মাত্র চল্লিশ দিনের জন্য মুসা আলাইহিস সালাম অন্যত্র চলে গেলে তারা সোনার বাছুরের পূজা শুরু করে দেয়। রাসুল জীবিত থাকাবস্থায় তার প্রচারিত শিক্ষার প্রতি যে জাতির এমন উদাসীনতা, তাহলে তার মৃত্যু পরবর্তী যুগগুলোতে কী অবস্থা দাঁড়াতে পারে? মূলপাঠ্য একাধিকবার হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং প্রতিবার প্রায় গোটা শতাব্দী ধরে তা নিখোঁজ থাকে। শাসক মহল এবং নাগরিকরা সব ডুবে ছিল পৌত্তলিকতায়। এখন আমাদের আলোচনা এসব ধর্মগ্রন্থের সংরক্ষণের দিকে ঘোরানো যাক।

ফন্ট সাইজ
15px
17px