📄 গাঠনিক নুকাত এবং উচ্চারণ চিহ্ন পদ্ধতির উৎস
বর্ণমালা ও সহায়ক চিহ্নের ইতিহাস বিশেষজ্ঞ ফাদার ইউসুফ সাইদের ধারণা মতে নুকাতের প্রচলন সিরিয়াকরা শুরু করে।[১] মূলত এখানে গাঠনিক নুকাতের কথা বলা হয়েছে। উচ্চারণ চিহ্নের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কিন্তু আল-মুহকাম ফি নাকতিল মাসাহিফ গ্রন্থে ড. ইজ্জাত হাসান উচ্চারণ চিহ্নকেও সিরিয়াকদের সাথে জুড়ে দেন। তার মতে সিরিয়াকরা ব্যাকরণ ও নুকাতের ব্যবহার আগে এনেছে। আরবরা সব গ্রহণ করেছে তাদের কাছ থেকে।[২] এর জন্য তিনি ইতালীয় প্রাচ্যবিদ গুইদি, আর্চবিশপ ইউসুফ দাউদ, ইজরাইল উইলফিনসন এবং আলি আব্দুল ওয়াহিদ আল-ওয়াফির মতও উদ্ধৃত করেন। শেষের জন কেবল আগের ব্যক্তিবর্গের কথা পুনরায় আওড়িয়ে গেছেন। ড. ইবরাহিম জুমাও উইলফিনসনকে উদ্ধৃত করার সময় সিরিয়াকদের কাছ থেকে আরবদের ধার করার সুরে কথা বলেন।[৩]
অনেকেই একই পথে হেঁটেছেন, যাদের মধ্যে আছেন রেভারেন্ড মিঙ্গানাও। তার মতে, 'আরবি স্বরবর্ণের সর্বপ্রথম উদ্ভাবক সম্পর্কে ইতিহাসে কিছু জানা যায় না। এ প্রসঙ্গে আরবীয় লেখকদের বক্তব্য এতটাই মূল্যহীন—তা উল্লেখের উপযোগী নয়।'[৪]
৪৫০-৭০০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে সিরিয়াক শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একটি পদ্ধতির অনুসরণে চলত। এ কথা উল্লেখপূর্বক তিনি বলেন, 'আরামীয় স্বরবর্ণকে ভিত্তি করে আরবি স্বরবর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে। স্বরবর্ণগুলোর নামই এ কথার অকাট্যতার প্রমাণ। যেমন: ফাতহ এবং ফাতাহা।'[৫] তার মতে, অষ্টম শতাব্দীর দ্বিতীয়ার্ধের আগে আরবদের মাঝে উক্ত পদ্ধতির প্রচলন ছিল না এবং[৬] বাগদাদের বিখ্যাত হুনাইন রচিত সিরিয়াক ব্যাকরণ থেকে অনুপ্রাণিত হয়ে আরবরা এর সাথে পরিচিত হয়।[৭]
সিরিয়াক বর্ণমালায় শুধু দুটি বর্ণে গঠনগত নুক্তা রয়েছে—দলাথ (দাল) ও রিশ (রা)। অথচ আরবি ভাষায় নুক্তাযুক্ত বর্ণ রয়েছে মোট ১৫টি। এতগুলো নুক্তা সিরিয়াক থেকে আমদানি করার দাবি আসলে খুব একটা যুক্তিযুক্ত নয়। প্রাক-ইসলামি যুগ থেকেই স্পষ্ট নুক্তার ব্যবহারের প্রমাণ আমরা পেয়েছি। খ্রিষ্টীয় সপ্তম শতক থেকেই এর প্রমাণ পাওয়া যায়। এমনকি তৃতীয় শতাব্দীতেও হয়ে থাকতে পারে তা।[১]
এখন সিরিয়াকের উচ্চারণ চিহ্নের দিকে লক্ষ করা যাক। এর দুটি সেট রয়েছে। দামেশকের বিশপের মতে—
'ইয়াকুব (Jacob of Raha) বেঁচে থাকাকালীন সিরিয়াকে কোনো প্রকার উচ্চারণ চিহ্ন ছিল না। এ কথা নিশ্চিত। তিনি অষ্টম খ্রিষ্টীয় শতকের শুরুর দিকে মারা যান। গ্রিক স্বরধ্বনি এবং নুকাত পদ্ধতিও তাতে অনুপস্থিত ছিল।'[২]
আবার ডেভিডসনের মতে[৩] সপ্তম খ্রিষ্টীয় শতকে ইয়াকুব (মৃত্যু : ৭০৮ খ্রিষ্টাব্দ) প্রথম সেট এবং অষ্টম শতকে থিওফিলাস দ্বিতীয় সেটটি (গ্রিক স্বরবর্ণ) উদ্ভাবন করেন। সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর শেষ মানে ৮১ হিজরি এবং অষ্টম শতাব্দীর শেষ মানে ১৮৪ হিজরি। তাহলে কে কার থেকে ধার করেছে? ডেভিডসনের মত অনুযায়ী পাল্লা দুদিকেই ঝোঁকার সম্ভাবনা আছে। কয়েকটি লিপি যাচাই-বাছাই করে ব্যাপারটা খোলাসা করা সম্ভব। নিচের চিত্রে কয়েকটি সিরিয়াক স্বরবর্ণের উদাহরণ উপস্থাপন করা হলো।[৪]
ইয়াকুবের ব্যবহৃত চিহ্নগুলো কুরআনের উচ্চারণ চিহ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। এদিকে আরবি তাশকিলের উদ্ভাবক আবুল আসওয়াদ দুয়ালি ৬৯ হিজরি অর্থাৎ ৬৮৮ খ্রিষ্টাব্দে মারা যান। মুয়াবিয়ার খিলাফতকালে (৫০ হিজরি/৬৭০ খ্রিষ্টাব্দ) সম্পূর্ণ মুসহাফে তাশকিল যুক্ত করার কাজ সম্পন্ন করেন তিনি। তাহলে ধার মূলত কে কার থেকে করেছে তা পরিষ্কার বোধগম্য হওয়ার কথা।
প্রায় ৬০০ বছর ধরে সিরিয়াকরা কোনো উচ্চারণ চিহ্ন ছাড়াই বাইবেল লিপিবদ্ধ করত। তারা ৪৫০ খ্রিষ্টাব্দ থেকে চালু থাকা নিসিবিস বিদ্যাপীঠ এবং অন্যান্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বড়াই করে। অথচ সপ্তম শতাব্দীর শেষভাগ/অষ্টমের শুরুর আগে তাদের নিজস্ব কোনো উচ্চারণ চিহ্ন ছিল না। আর আবুল আসওয়াদ দুয়ালি তার কাজ সমাপ্ত করেন সপ্তম শতকের তিন-চতুর্থাংশের মধ্যেই। রাহার ইয়াকুব যে মুসলিমদের কাছ থেকে চিহ্নপদ্ধতি ধার করেছেন, তা যৌক্তিক বিবেচনায় ধরা পড়ে যায়। ডেভিডসনের মত গ্রহণ করলে এ যুক্তি খাটে। আর দামেশকের বিশপের মত অনুসরণ করলে তো সেটারও প্রয়োজন নেই।
আরবরা খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীর অর্ধেক পর্যন্ত এ পদ্ধতি জানত না বলে মিঙ্গানা যে মত দিয়েছেন, তার বিপরীতে নিচের পয়েন্টগুলো লক্ষণীয়-
> ইবনু সিরিনের (মৃত্যু: ১১০ হিজরি/৭২৮ খ্রিষ্টাব্দ) কাছে ইয়াহইয়া ইবনু ইয়ামারের (মৃত্যু: ৯০ হিজরি/৭০৮ খ্রিষ্টাব্দ) নুকাত যুক্ত মূল মুসহাফ ছিল।[১]
> ইবনু সিরিনের কিরাত অনুসরণ করে খালিদ আল-হাজ্জা একটি নুকাতযুক্ত মুসহাফ থেকে তিলাওয়াত করতেন। [২]
এদিকে সিরিয়াক ব্যাকরণ গড়ে উঠেছে হুনাইন ইবনু ইসহাকের (১৯৪-২৬০ হিজরি/৮১০-৮৭৩ খ্রিষ্টাব্দ)[৩] হাত ধরে। আরবি ব্যাকরণের ওপর হুনাইনের গবেষণাগ্রন্থের কোনো প্রভাব ছিল না। কারণ হুনাইনের জন্মের বহু আগে আরবির সবচেয়ে বড় ব্যাকরণবিদ সিবাওয়াইহ (মৃত্যু: ১৮০ হিজরি/৭৯৬ খ্রিষ্টাব্দ) মৃত্যুবরণ
করেনাম। মূলত হুনাইন নিজেই ছিলেন ইসলামি সভ্যতার ফসল। তিনি বসরা থেকে আরবি শিখেছেন। তার শিক্ষক বিখ্যাত মুসলিম অভিধানবিদ খলিল ইবনু আহমাদ ফারাহিদির (১০০-১৭০ হিজরি/৭১৮-৭৮৬ খ্রিষ্টাব্দ) ছাত্র ছিলেন।[২]
টিকাঃ
১. S. al-Munaggid, Etudes de Paleographic Arabe, p. 128. উল্লেখ্য, সিরিয়াকদেরকে গাঠনিক নুকাতের প্রচলনকারী হিসেবে স্বীকৃতি প্রদানে মুনাজ্জিদ আপত্তি জানিয়েছেন।
২. ইজ্জাত হাসান (সম্পাদিত), আল-মুহকাম ফি নাকতিল মাসাহিফ, পৃষ্ঠা: ২৮-২৯
৩. ইবরাহিম জুমা, দিরাসাতুন ফি তাতাউয়িরিল কিতাবাতিল কুফিইয়া, পৃষ্ঠা : ১৭, ২৭, ৩৭২, প্রকাশকাল : ১৯৬৯
৪. A. Mingana and A.S. Lewis, Leaves from Three Ancient Qurans Possibly Pre-Othmanic: with a list of their variants, Cambridge Univ. Press, 1914, p. xxxi.
৫. ibid, p. xxx.
৬. অর্থাৎ ১৫০ হিজরি থেকে এর পরবর্তীকাল। কারণ ৭০০-৭৯৯ খ্রিষ্টাব্দ মানে ৮১-১৮৪ হিজরি।
৭. Mingana and Lewis (eds.), Leaves from Three Ancient Qurans, p. xxxi.
৮. নবম অধ্যায়ে এ নিয়ে আলোচনা হয়ে গেছে।
৯. ইবনু সিরিন, তার নুকাতযুক্ত মূল মুসহাফ (আদ-দানি, আন-নাক্ত, পৃষ্ঠা : ১২৯) ইয়াকুব (Jacob of Raha) বেঁচে থাকাকালীন সিরিয়াকে কোনো প্রকার উচ্চারণ চিহ্ন ছিল না। এ কথা নিশ্চিত। তিনি অষ্টম খ্রিষ্টীয় শতকের শুরুর দিকে মারা যান। গ্রিক স্বরধ্বনি এবং নুকাত পদ্ধতিও তাতে অনুপস্থিত ছিল। (B. Metzger, The Text of the New Testament, p. 12.) আবার ডেভিডসনের মতে সপ্তম খ্রিষ্টীয় শতকে ইয়াকুব (Jacob of Raha, মৃত্যু : ৭০৮ খ্রি.) প্রথম সেট এবং অষ্টম শতকে থিওফিলাস দ্বিতীয় সেটটি (গ্রিক স্বরবর্ণ) উদ্ভাবন করেন। (I. F. Davidson, ‘The Arabic Language and Its Relation to the Hebrew and Aramaic’, in G. Birman (ed.), The Encyclopaedia of Islam, vol. 1, p. 384.)
১০. আদ-দানি, আন-নাক্ত, পৃষ্ঠা : ১২৯
১১. আদ-দানি, আল-মুহকাম, পৃষ্ঠা : ১৩
১২. হুনাইন ইবন ইসহাক হিরায় জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল খ্রিষ্টান এবং সিরিয়াক ভাষী। প্রথাবিরোধী স্বভাবের হওয়ায় তাকে বিশপ থিওডোসিয়াস ঈশ্বর বিরোধী সন্দেহে গির্জা থেকে বহিষ্কার করেন... (J. Rusfa, 'Hunain bin Ishak', Encyclopaedia of Islam, First edition, EJ. Brill, 1927. p. 336)
১৩. সিবাওয়াইহ (আনুমানিক ১৩৫-১৮০ হিজরি/৭৫২-৭৯৬ খ্রিষ্টাব্দ) আরবি ব্যাকরণের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। আল-কিতাব নামক বিশাল গ্রন্থটি তারই রচিত। (কাহহালা, মুজামুল মুওয়াল্লিফিন, খণ্ড: ২, পৃষ্ঠা: ৫৮৪)
১৪. কাহহালা, মুজামুল মুওয়াল্লিফিন, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৬২
📄 সাধারণ আরবি লিপিতে তথাকথিত অর্থো এবং পালিওগ্রাফিক ব্যতিক্রম
সাধারণ আরবি এবং কুরআনের আরবির জন্য কীভাবে দুটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হতো, তা আগেই দেখান হয়েছে। উভয় লিপির মধ্যকার পার্থক্য এবং উসমানি মুসহাফে আধুনিক বানান প্রয়োগের বিরুদ্ধে ফতোয়া জানতে পেরেছি; কিন্তু অন্যান্য গ্রন্থগুলোর কী হলো? আরবি পালিওগ্রাফি এবং অর্থোগ্রাফির পরিবর্তন কী প্রভাব ফেলেছিল সেগুলোর ওপর?
চিত্র: ২২৭ হিজরির একটি সাধারণ আরবি লিপি। সূত্র: R.G. Khoury, Wahb b. Munabbih, Plate PB 9.
এই পাণ্ডুলিপি[৩] থেকে খোওরি কিছু বৈচিত্র্যময় বানান খুঁজে পেয়েছেন। যেমন:
| প্রাপ্ত লিপি | আধুনিক বানান | প্রাপ্ত লিপি | আধুনিক বানান | প্রাপ্ত লিপি | আধুনিক বানান |
|---|---|---|---|---|---|
| اعدى | أعداء | سفهاء | سفها | المرأة | المرة |
| نساكم | نساءكم | هولاء | هولی | جاءك | جاك |
তلا تلی
أوحى اوحا
اقرأ اقری
البلاء البلى
ضلت ظلت
ضحی ظحا
আরও কিছু উল্লেখযোগ্য ভিন্নতা আছে। যেমন: -এর স্থলে لِ লেখা হয়েছে। আবার ا-এর স্থলে قُری বানান করা হয়েছে। প্রথম ক্ষেত্রে 'ق' এবং দ্বিতীয়টিতে নুকাতের ব্যবহার অনুপস্থিত।
চিত্র: ২৫২ হিজরির একটি সাধারণ আরবি লিপি। সূত্র: Leined University Library, manuscript no. Or. 298, f. 239b.
চিত্রে আবু উবাইদের গারিবুল হাদিস গ্রন্থের একটি পৃষ্ঠা দেখা যাচ্ছে। এই পাণ্ডুলিপির মধ্যে অসংখ্য তথাকথিত ব্যতিক্রম নুকাত রয়েছে। [১] -এর ওপর ১ম, ২য় এবং ৪র্থ লাইনে কোনো নুক্তা নেই; ৩ ও ৪র্থ লাইনে আবার এর নিচে নুক্তা রয়েছে; শেষ লাইনে এর ওপর দুটি নুক্তা দেওয়া। আবার ي [২]- বর্ণে তৃতীয় লাইনে কোনো নুক্তা নেই; শেষ লাইনে এর আকার কিছুটা পরিবর্তন হয়েছে; অষ্টম লাইনে নিচে দেখা যাচ্ছে দুটি নুক্তা। একই পাতায় তিনটি 'ব্যতিক্রম'। এর অনুলেখক কেবল একজন। একই বর্ণকে
একেকবার একেক রূপে লেখার দ্বারা সবগুলোর গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়ে ওঠে। আগেও আমরা و , /-এর ক্ষেত্রে এমনটি দেখেছি। মূলত পুরো বিষয়টিকে ব্যতিক্রম মনে করাটাই ধারণাপ্রসূত। কারণ উভয়টিই যদি তখনকার প্রচলিত পদ্ধতি হয়ে থাকে, তাহলে লেখকের ওপর কোনোভাবেই অসামঞ্জস্যতার অভিযোগ আরোপ করা যায় না। এই উদার লিখনরীতির কারণ খোঁজাটাও এখানে গুরুত্বপূর্ণ নয়। ইসলামি নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই একজন শিক্ষকের সান্নিধ্যে শিক্ষার্জন করতে হবে। শিক্ষকের কাছে না গিয়ে নিজে নিজে অধ্যয়ন করে আলিম হওয়ার সুযোগ নেই। এই মৌখিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষক নিজেই তার লেখার অনিয়মিত অংশের ব্যাখ্যা প্রদান করতেন। কাজেই বিকৃতির কোনো সুযোগই ছিল না তাতে।
মুসহাফের বানান এবং নুকাত পদ্ধতি-সংক্রান্ত অসাধারণ সব দলিল-প্রমাণ রয়েছে। এর মধ্যে বিশেষ কয়েকটি হলো—
> আবু আমর আদ-দানি (৩৭১-৪৪৪ হিজরি), কিতাবুন নাক্ত, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো
> আল-মুহকাম ফি নাক্তিল মাসাহিফ, আদ-দানি, ড. ইযযাত হাসান সম্পাদিত, দামেশক, ১৩৭৯ (১৯৬০)
আগ্রহী পাঠকগণ আল-ফুনাইসান সম্পাদিত আল-বাদি ফি রসমি মাসাহিফি উসমান (পৃষ্ঠা: ৪৩-৫৪) গ্রন্থের ভূমিকা পড়ে দেখতে পারেন। সেখানে ৮০টি দলিল উপস্থাপন করা হয়েছে আলোচ্য বিষয়ের ওপর। এর মূল উদ্দেশ্য হলো উসমানি রীতি সম্পর্কে পাঠকদের ধারণা দেওয়া। তারা যেন এগুলোকে ত্রুটিযুক্ত বা অপূর্ণ মনে না করে। আধুনিক এবং সপ্তদশ শতাব্দীর ইংরেজির অবস্থা আমরা দেখেছি। বিশাল ব্যবধান রয়েছে দুইয়ের মধ্যে। সেটিকে যদি স্বাভাবিক পরিবর্তন বলি এবং ত্রুটি হিসেবে না ধরি, তাহলে একই নীতি আরবির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
টিকাঃ
১. Raif G. Khoury, Wahb b. Munabbih, Otto Harrassowitz-Wiesbaden, 1972, p. 22-27.
২. এগুলো আংশিক কিছু উদাহরণ। আরও বহু রয়েছে। ডা গোয়ে এই পান্ডুলিপিতে আরও অনেক ব্যতিক্রম খুঁজে পেয়েছেন (MJ. de Goeje, 'Beschreibung einer alten Handschrift von Abu 'Obaida's Garib-al-hadit', ZDMG, xviii: 781-8007 as quoted in Levinus Warner and His Legacy (Catalogue of the commemorative exhibition held in the Bibliotheca Thysiana from April 27th till May 15th 1970), El. Brill. Leiden, 1970, p. 75-76)
৩. এই "ইয়া লেখার ক্ষেত্রে লেখক দুই রকমের গঠন ব্যবহার করেছেন। তৃতীয় এবং শেষ লাইন দ্রষ্টব্য।
📄 অধ্যায় শেষে
নুকাতের ব্যবহার প্রাক-ইসলামি আরবে প্রচলিত ছিল। আর উচ্চারণ চিহ্ন মুসলিমদেরই আবিষ্কার। কিন্তু উসমানি মুসহাফে কোনোটিই নেই। সম্পূর্ণ নুকাত এবং হরকতবিহীন থাকায় তা মনোনীত শিক্ষক ছাড়া নিজে নিজে পড়া অসম্ভব ছিল। এতে করে এমন একটি পদ্ধতি দাঁড়িয়ে যায়, কেউ নিজস্ব তরিকায় পড়তে গেলেই জনসম্মুখে ধরা পড়ে যাবে। মুসহাফে এসব অতিরিক্ত বিষয়াদি যুক্ত না করার ব্যাপারে ইবন মাসউদও সম্মতি দেন। পরে ইবরাহিম নাখয়িও একই পথ অনুসরণ করেন। তিনি একবার
একটি সুরার শুরুতে 'অমুক সুরার শুরু' লেখা দেখে তা অপসারণের নির্দেশ দেন। ইয়াহইয়া ইবনু কাসির বলেছেন, 'মুসলিমরা সর্বপ্রথম নুকাতকে মুসহাফের সাথে যুক্ত করে। তাদের মতে এতে করে পাঠ্য আরও সহজে পঠনযোগ্য হয়। তারপর এল আয়াত পৃথকীকরণ চিহ্ন এবং সবশেষে সুরার শুরু ও শেষ নির্দেশক।'[১]
সম্প্রতি কুরআনি অর্থোগ্রাফি সম্পর্কে একটি বিরূপ মন্তব্য চোখে পড়ে। আগের নিয়মের পরিবর্তে বর্তমান আরবি গঠনপ্রণালি গ্রহণ করতে বলা হয়েছে সেখানে। আর উসমানি মুসহাফের লিপিকারদের রীতিকে বলা হয়েছে মূর্খদের নির্বুদ্ধিতা। আমি এর সাথে পুরোপুরো অসম্মতি জ্ঞাপন করছি। এটি বরং মন্তব্যকারী এবং কিছু প্রখ্যাত ব্যক্তিবর্গের নির্বুদ্ধিতা।
কারণ তারা ভুলে গেছে-ভাষা সময়ের সাথে রূপান্তরিত হয়। বর্তমান আরবি গঠনপ্রণালি গ্রহণ করার কয়েক শতাব্দী পর অন্যরাও যে তাদের অবদানকে মূর্খদের নির্বুদ্ধিতা বলে অভিহিত করবে না-এর নিশ্চয়তা কী? অথচ মহাবিশ্বের ১৪শ বছরের কোনো পরিবর্তন একটি কিতাবের মৌলিকতায় কোনো আঁচড়ই কাটতে পারল না। এটি যে আল্লাহর প্রেরিত শব্দ সমাহার এবং তিনিই যে এর রক্ষাকর্তা, তার প্রমাণ কুরআন নিজেই। এত দীর্ঘ সময় ধরে এর বিশুদ্ধতা এবং পবিত্রতা অটুট রয়েছে, বাইবেলের মতো টানাহ্যাঁচড়া [২] এর সাথে করা যায়নি।
টিকাঃ
১. ইবনু কাসির, ফাযায়িল, খণ্ড: ৭, পৃষ্ঠা: ৪৬৭
২. বাইবেলের বিকৃতি সম্পর্কে ১৫ এবং ১৭ অধ্যায়ে আলোচনা করা হবে।