📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 শিক্ষকের দায়িত্বে নবিজি

📄 শিক্ষকের দায়িত্বে নবিজি


কুরআনের অধিকাংশ সুরা মক্কায় অবতীর্ণ। এর একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছেন ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ।[১] মূর্তির উপাসনা করা তৃষ্ণার্ত প্রাণ কুরআনের মাঝে দিশা খুঁজে পেয়েছিল। বিক্ষিপ্ত অন্তরে কুরআন ছিল দিকনির্দেশনার অবলম্বন। নবজন্ম লাভ করা নির্যাতিত মুসলিমজাতির কাছে এর প্রচারের জন্য প্রয়োজন ছিল নবিজির প্রত্যক্ষ তত্ত্বাবধান।
» নবি-পরিবারের বাইরে ইসলাম কবুলকারী প্রথম ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক। কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে নবিজি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। [২]
» এরপর আবু বকর তার কিছু বন্ধুকে নবিজির কাছে নিয়ে এলেন। উসমান ইবনু আফফান, আব্দুর রাহমান ইবনু আউফ, যুবাইর ইবনু আওয়াম, তালহা ইবনু উবাইদিল্লাহ এবং সাদ ইবনু আবি ওয়াক্কাস। নবিজি তাদের সামনে নতুন দ্বীন তুলে ধরলেন। তাদের সামনেও তিলাওয়াত করলেন কুরআনের কিছু আয়াত। অতঃপর তাদের প্রত্যেকেই ইসলাম গ্রহণ করলেন।
» আবু উবাইদা, আবু সালামা, উসমান ইবনু মুয়ায এবং আব্দুল্লাহ ইবনু আরকাম নবিজির কাছে এসে ইসলাম সম্বন্ধে জানতে চান। তিনি তাদেরকে সব বুঝিয়ে বললেন এবং কুরআন তিলাওয়াত করে শোনালেন। ইসলাম কবুল করে নিলেন তাদের সবাই।
» উতবা যখন নবিজিকে নিরস্ত করার জন্য সম্ভাব্য সকল প্রকার প্রলোভন দেখাচ্ছিল, তখন নবিজি ধৈর্য ধরে কেবল অপেক্ষা করে ছিলেন। উতবার কথা শেষ হওয়ামাত্র তিনি 'এখন আমি কী বলি, শুনুন' বলে জবাব হিসেবে কুরআনুল কারিমের আয়াত তিলাওয়াত করা শুরু করেন।[৩]
» ইথিওপিয়া থেকে আগত জনাবিশেক খ্রিষ্টান নবিজির কাছে ইসলাম সম্পর্কে জানতে এল। ইসলামের সকল বিষয় নবিজি তাদের ব্যাখ্যা করে বোঝালেন। এরপর কুরআন থেকে আয়াত তিলাওয়াত করে শোনালেন। তারা মুসলিম হয়ে গেল।[৪]
» হজের এক মৌসুমে নবিজির সাথে মদিনার একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হলো। তিনি তাদের সামনে ইসলামের রুকনগুলো ব্যাখ্যা করলেন। এরপর কুরআন থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন। তারা সবাই ইসলাম কবুল করে নিলেন।[৫]
» কিছু বিবাদের সুরাহা করতে মদিনা থেকে মক্কায় আসেন আসআদ ইবনু যুরারা এবং যাকওয়ান। উদ্দেশ্য ছিল, উতবা ইবনু রাবিয়ার সাথে দেখা করা। একজন নবির আত্মপ্রকাশের খবর কানে এসেছে তাদের। তাই তারা (আসআদ ইবনু যুরারা এবং যাকওয়ান) নবিজির সাথে দেখা করতে এসে কুরআনের তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেন।[৬] আকাবার দ্বিতীয় শপথের সময় নবিজি আবারও কুরআন তিলাওয়াত করেছিলেন।[৭]
» মক্কার সুওয়াইদ ইবনু সামিতকে তিলাওয়াত করে শুনিয়েছিলেন তিনি।[৮]
» কুরাইশদের সাথে সন্ধি করতে ইয়াস ইবনু মুয়ায মক্কায় এলে নবিজি তার কাছে গিয়ে কুরআন তিলাওয়াত করে শোনান।[৯]
» সুরা ইউসূফ শুনে তা প্রথমবারের মতো মদিনায় নিয়ে আসেন রাফি ইবনু মালিক আনসারি। [১০]
» নবিজি তার তিন সাহাবিকে যথাক্রমে সুরা ইউনুস, সুরা তহা এবং সুরা ইনসান (দাহর) শিখিয়েছিলেন।[১১]
» আমর ইবনু উম্মি মাকতুম নবিজির কাছে এসে কুরআন তিলাওয়াত করে শোনাতে বলেছিলেন। [১২]

টিকাঃ
১. সুযুতি, আল-ইতকান, পৃষ্ঠা: ২২-৫০
২. ইবনু ইসহাক, আস-সিয়ার ওয়াল মাগাযি, পৃষ্ঠা: ১৩৯
৩. Ibn Hisham, Sira, vol. 1-2, pp. 293-94.
৪. ইবনু ইসহাক, আস-সিয়ার ওয়াল মাগাযি, পৃষ্ঠা : ২১৮
৫. Ibn Hisham, Sira, vol. 1-2, pp. 428.
৬. Ibn Sa'd, Tabaqat, vol : 3, part : 2, pp. 138-39.
৭. Ibn Hisham, Sira, vol. 1-2, p. 427.
৮. ibid
৯. ibid
১০. আল-কাত্তানি, আত তারাতিব আল-ইদারিয়া, পৃষ্ঠা: ৪০-৪
১১. ইবনু ওয়াহব, আল জামি ফি উলুমিল কুরআন, পৃষ্ঠা: ২৭১
১২. ibn Hisham, Sira, vol. 1-2, p. 369.

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 শিক্ষকের দায়িত্বে সাহাবিগণ

📄 শিক্ষকের দায়িত্বে সাহাবিগণ


» সাহাবিদের মধ্যে মক্কায় কুরআনের প্রথম শিক্ষক আব্দুল্লাহ ইবনু মাসউদ। [১]
» উমার ইবনুল খাত্তাবের বোন ফাতিমা এবং তার স্বামী সাইদ ইবনু যাইদ উভয়কেই খাব্বাব ইবনুল আরত কুরআন শিখিয়েছেন।[২]
» নবিজি মুসআব ইবনু উমাইরকে শিক্ষক হিসেবে মদিনায় প্রেরণ করেছেন।[৩]

টিকাঃ
১. Ibn Sad. Tabaqat, vol: 3, part: 1, p. 107; ইবন ইসহাক, আস-সিয়ার ওয়াল মাগাযি, পৃষ্ঠা: ১৮৬
২. ইবনু ইসহাক, আস-সিয়ার ওয়াল মাগাযি, পৃষ্ঠা: ১৮১-৮৪
৩. ibn Hisham, Sira, vol. 1-2, p. 434.

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 মক্কায় শিক্ষানীতির ফলাফল

📄 মক্কায় শিক্ষানীতির ফলাফল


নির্যাতিত, অপমানিত, একঘরে হওয়া সত্ত্বেও মুসলিমরা মক্কায় শিক্ষার এই ধারা অব্যাহত রাখে। কঠিন নিষ্পেষণের পরেও এই অদম্য মনোভাবই আল্লাহর কিতাবের প্রতি তাদের সুদৃঢ় বাঁধন ও একনিষ্ঠতার প্রমাণ। হিজরতের আগে সাহাবিরা মক্কার সীমা পার করে প্রায়ই নিজ নিজ গোত্রের কাছে কুরআনের বার্তা পৌঁছে দিতেন। এতে করে মদিনায় তাদের অবস্থান দৃঢ়তর হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছিল।
» মদিনায় হিজরতের পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১১ বছর বয়সী এক বালকের সাক্ষাৎ পেলেন, যে ইতোমধ্যেই ষোলটি সুরা মুখস্থ পারত। তিনি ছিলেন যাইদ ইবনু সাবিত।[১]
» বারা ইবনু আযিবের বিবৃতিতে পাওয়া যায়—নবিজি মদিনায় আসার আগেই তিনি পুরো মুফাসসাল (সুরা কাফ থেকে সুরা নাস) মুখস্থ পারতেন।[২]
এর ফলাফল দেখা যায় মসজিদগুলোতে। মসজিদের দেওয়াল তখন কুরআনের শব্দে প্রতিধ্বনিত হতো। কুরআন শিক্ষা চলত সেখানে। অথচ তখনও নবিজি মদিনায় হিজরতই করেননি। আল-ওয়াকিদির বর্ণনা অনুযায়ী, সেখানকার বনু জুরাইক গোত্রের মসজিদ সর্বপ্রথম কুরআন তিলাওয়াতের সম্মান লাভ করে।[৩]

টিকাঃ
১. আল-হাকিম, আল-মুসতাদরাক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭৬
২. Ibn Sa'd, Tabaqat, vol: 4, part: 2, p. 82.
৩. আন-নুওয়াইরি, নিহায়াতুল আরব, খণ্ড: ১৬, পৃষ্ঠা: ৩১২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00