📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 কিয়ামতের দিন বান্দার আমলের ওজন

📄 কিয়ামতের দিন বান্দার আমলের ওজন


আব্দুল্লাহ ইবন মাসউদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحْيِرٍ "নিশ্চয় তা দাড়ি পাল্লায় ওহুদ পাহাড় থেকেও ভারি।” অপর উক্তি 'কিয়ামতের দিন আমলকেই ওজন দেওয়া হবে'।
প্রশ্ন: কাজী আয়ায রহ, কথা- 'কিয়ামতের দিন আমলকেই ওজন দেওয়া হবে' এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর পায়ের নলা প্রকাশ পেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُمَا 6666 أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدِهِ"ঐ আল্লাহর শপথ যার হাতে আমার জান! নিশ্চয় কিয়ামতের দিন দাড়ি পাল্লায় তা ওহুদ পাহাড় থেকেও ভারি হবে” উভয়ের মধ্যে বিরোধ নিরসন কীভাবে?
উত্তর: উল্লিখিত প্রশ্নের এ বলে উত্তর দেওয়া হয় যে, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীটি আব্দুল্লাহ ইবন মাসউদ সম্পর্কে খাস। অথবা বলা যায় যে, কতক মানুষের আমলের ওজন দেওয়া হবে আবার কতক মানুষের দেহের ওজন দেওয়া হবে। যখন কোন মানুষের দেহকে ওজন দেওয়া হবে তখন তার আমল অনুযায়ী সে ভারি হবে এবং তার প্রাধান্য হবে। আল্লাহই ভালো জানেন। তিনিই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ ইবন উসাইমীন।

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 শেষ পরিণতি

📄 শেষ পরিণতি


আল্লাহ তা'আলার বাণী-إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ “তার ওপর তার ভাগ্য জয়ী হয় ফলে সে জাহান্নামীদের আমল করে..।"
প্রশ্ন: শাইখ রহ. কে রাসূলের বাণী- فَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ أَوْ قِيدُ ذِرَاعٍ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ أَوْ قِيدُ ذِرَاعٍ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا “এক ব্যক্তি জান্নাতী মানুষের আমল করতে থাকে। এমনকি তার মাঝে ও জান্নাতে প্রবেশের মাঝে কেবল এ বিঘাত পরিমাণ ব্যবধান থাকে। তারপর তার ওপর তার ভাগ্য জয়ী হয় এবং সে জাহান্নামী লোকের মতো কর্ম করে ফলে সে জাহান্নামে প্রবেশ করে। এক ব্যক্তি জাহান্নামী মানুষের আমল করতে থাকে। এমনকি তার মাঝে ও জাহান্নামে প্রবেশের মাঝে কেবল এ বিঘাত পরিমাণ ব্যবধান থাকে। তারপর তার ওপর তার ভাগ্য জয়ী হয় এবং সে জান্নাতী লোকের মতো আমল করে। ফলে সে জান্নাতে প্রবেশ করে।”⁶² সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, এ বাণীটি আল্লাহর বাণীর: إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّلِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا ﴾ [الكهف: ٣٠] যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না, যে সুকর্ম করেছে।” [সূরা আল-কাহাফ, আয়াত: ৩০] বিরোধী কিনা?
উত্তর: শাইখ রহ. উত্তর দেন যে, এ হাদীসটি আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, এক ব্যক্তি জান্নাতী মানুষের আমল করতে থাকবে। তার সময় ফুরিয়ে যাওয়া ও মৃত্যু নিকটবর্তী হওয়ার কারণে। তারপর তার ওপর তার ভাগ্য যাতে তার জাহান্নামী হওয়ার কথা পূর্বেই লিপিবদ্ধ হয়েছিল জয়ী হয় এবং সে জাহান্নামী লোকের মতো কর্ম করে এবং জাহান্নামে প্রবেশ করে। এ হলো মানুষের নিকট যা প্রকাশ পায় যেমনটি বিশুদ্ধ হাদীসে এসেছে— إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ "এক ব্যক্তি মানুষের বাহ্যিক দৃষ্টিতে জান্নাতী মানুষের আমল করতে থাকবে। অথচ সে জাহান্নামী।” -আল্লাহর নিকট ক্ষমা চাই- এ রকমভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও তাই। একজন মানুষ জাহান্নামী মানুষের কর্ম করে। তারপর যখন তার মৃত্যু নিকটে এসে যায়, তখন আল্লাহ তা'আলা তাকে তাওবা করা ও ফিরে আসার সুযোগ দেন তখন সে জান্নাতীতের আমল করে এবং সে জান্নাতে প্রবেশ করে।
প্রশ্নকারী প্রশ্নে যে আয়াত উল্লেখ করেছে তা হাদীসের সাথে বিরোধপূর্ণ নয়। কারণ, আল্লাহ তা'আলা বলেন, أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا অর্থাৎ যে ব্যক্তি ভালো কর্ম করে বাহ্যিক ও অভ্যন্তর উভয় অবস্থায়, অবশ্যই তার বিনিময়কে আল্লাহ তা'আলা নষ্ট করবেন না। কিন্তু প্রথম ব্যক্তি যিনি জান্নাতী লোকের আমল করে অতঃপর তার ওপর পূর্ব নির্ধারিত ভাগ্য জয়ী হয়, এ লোকটি মানুষের চোখে ও বাহ্যিক দৃষ্টিতে জান্নাতী লোকের আমল করত বাস্তবে নয়। ফলে তার ভাগ্যে যা নির্ধারিত ছিল সেটাই বিজয়ী হয়। এরই ভিত্তিতে বলা বাহুল্য যে, তার আমল প্রকৃত নেক আমল নয়। তখন হাদীসটির মাঝে ও আয়াতের মাঝে কোন বিরোধ আছে বলে বিবেচিত হবে না। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ ইবন উসাইমীন রহ.

টিকাঃ
⁶² সহীহ বুখারী, হাদীস নং ৩২০৮

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 জামিরাতুল আরবে অপরাধ সংঘটিত হওয়া বিষয়ক হাদীস

📄 জামিরাতুল আরবে অপরাধ সংঘটিত হওয়া বিষয়ক হাদীস


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- اَنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يُّعْبَدَ فِى جَزِيرَةِ الْعَرَبِ “জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে।”⁶³ রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِى الْخَلَصَةِ দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের দোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না।"⁶⁴
প্রশ্ন: শাইখ রহ, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِى الْخَلَصَةِ দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের دোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না"। অনুরূপভাবে শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওহাব রহ, আত্মপ্রকাশ কালে আরবে অবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী— “জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে” উভয় হাদীসের বিরোধ নিষ্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো।
উত্তর: তিনি এ বলে উত্তর দেন যে, উভয় হাদীসের মধ্যে বিরোধ নিষ্পত্তি এভাবে— “জাযীরাতুল আরবে শয়তান তার ইবাদত করা থেকে হতাশ” এ হাদীস এ কথা প্রমাণ করে না যে, এখানে কোন অপরাধ সংঘটিত হবে না। কারণ, শয়তানতো গাইব জানে না। শয়তান যখন আরব ভূ-খণ্ডকে শির্ক মুক্ত এবং তাওহীদের ঝাণ্ডা প্রতিস্থাপন দেখতে পেল, তখন সে ধারণা করল যে, এর পর হয়তো আর এখানে তার শয়তানী চলবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অহীর দ্বারা কথা বলেন। ফলে তিনি জানেন যে, এখানে তা সংঘটিত হবে।
শাইখ আব্দুল ওহাব রহ, আত্মপ্রকাশ এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার কারণ, এ হতে পারে যে, তখন আলেমদের সংখ্যা ছিল কম। জাহালাত ও বাতিলের প্রভাবের কারণে তারা মানুষকে সংশোধন করতে এবং সমাজকে কু-সংস্কার মুক্ত করতে ব্যর্থ হন। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ বিন উসাইমীন রহ.

টিকাঃ
⁶³ মুসনাদে আহমদ, হাদীস নং ১৭১৪০
⁶⁴ সহীহ বুখারী, হাদীস নং ৭১১৬

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 কিয়ামতের দিন কঠিন শাস্তির অধিকারী

📄 কিয়ামতের দিন কঠিন শাস্তির অধিকারী


কিয়ামতের দিন মুশরিক সমস্ত মানুষের তুলনায় কঠিন শাস্তির অধিকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী - أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ "কিয়ামতের দিন সবচেয়ে সর্বাধিক কঠিন শাস্তির অধিকারী হবে যে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য অবলম্বন করে।”
প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী - أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ "কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে যে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য অবলম্বন করে।"⁶⁵ এর মধ্যে এবং কিয়ামতের দিন মুশরিক সমস্ত মানুষের তুলনায় সর্বাধিক কঠিন শাস্তির অধিকার হবে” উভয়ের মাঝে বিরোধ নিষ্পত্তি কীভাবে?
উত্তর: শাইখ রহ, এ বলে উত্তর দেন যে, উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তির একাধিক কারণ রয়েছে।
এক-হাদীসটিতে من শব্দটি উহ্য রয়েছে। অর্থাৎ যাদের কঠিন শাস্তি দেয়া হবে তাদের মধ্যে একজন হলো, যে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য অবলম্বন করে। অর্থাৎ হাদীসটির অর্থ যেখানে উহ্য নেই তার ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে।
দুই- একজনকে সর্বাধিক কঠিন শাস্তি দেয়ার অর্থ এ নয় যে, আর কাউকে সর্বাধিক কঠিন শাস্তি দেয়া যাবে না। বরং সর্বাধিক কঠিন শাস্তি একের অধিককেও দেয়া যে পারে। আল্লাহ তা'আলা বলেন, ﴿أَدْخِلُوا ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ﴾ (সেদিন ঘোষণা করা হবে), 'ফির'আউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও।' [সূরা গাফের, আয়াত: ৪৬] সুতরাং সর্বাধিক কঠিন শাস্তিতে একাধিক অংশীদার হওয়াতে কোন বিরোধ থাকে না।
তবে এখানে একটি প্রশ্ন থাকে তা হলো, চিত্রাঙ্কনকারী একজন বড় গুনাহ-কারী মাত্র সে কীভাবে একজন কাফির হঠকারীর সমান হতে পারে?
তিন-সর্বাধিক কঠিন শাস্তি এ কথাটি আপেক্ষিক ও তুলনামূলক। অর্থাৎ যাদের অপরাধ বা অন্যায় কুফর পর্যন্ত পৌঁছেনি তাদের মধ্যে চিত্রাঙ্কনকারীর শাস্তি অন্যদের তুলনায় সর্বাধিক কঠিন হবে। সমগ্র মানুষের তুলনায় নয়। এ উত্তরটি সর্বাধিক বিশুদ্ধ ও কাছাকাছি। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ বিন উসাইমীন রহ,

টিকাঃ
⁶⁵ সহীহ বুখারী, হাদীস নং ৫৯৫৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00