📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব

📄 কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبَ "হিসাবে যাকে জেরা করা হবে, তাকেই আযাব দেয়া হবে।"⁶⁰ হাদীসে কুদসীতে বলা হয়েছেঃ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا “দুনিয়াতে আমি তোমার গুনাহকে গোপন রেখেছিলাম...।”
প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبٌ "হিসাবে যাকে জেরা করা হবে, তাকেই আযাব দেওয়া হবে।" ইমাম বুখারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। এ হাদীস এবং
إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ মু'মিনের কাছাকাছি আসবে এবং তার উপর স্বীয় পর্দা রাখবে এবং তাকে গোপন করবে। এবং বলবে তুমি কি অমুক গুনাহ সম্পর্কে জান? তুমি কি অমুক গুনাহ সম্পর্কে জান? তখন সে উত্তরে বলবে হে আমার রব হ্যাঁ। এভাবে যখন সে তার সমস্ত গুনাহ স্বীকার করবে এবং সে মনে মনে চিন্তা করবে যে, আমি ধ্বংস হয়ে গেলাম। তখন আল্লাহ তা'আলা বলবে দুনিয়াতে আমি তোমার গুনাহগুলো গোপন রেখেছিলাম আজকের দিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তারপর তাকে তার নেক আমলের আমল নামা দেবে।"⁶¹ -যাতে মু'মিনদের সাথে জেরা করা হয়, কীভাবে বিরোধ নিরসন করব?
উত্তর: উভয় হাদীসের মধ্যে কোন বিরোধ বা অসামঞ্জস্যতা নেই। কারণ, জেরার অর্থ হলো হিসাব গ্রহণ করা। আল্লাহ তা'আলা তাকে যত নি'আমত দিয়েছেন তা চাওয়া। কারণ, যে হিসাবের মধ্যে জেরা থাকে তার অর্থ হলো তুমি যেমনি-ভাবে নিয়েছে তেমনিভাবে পরিশোধ করবে। কিন্তু কিয়ামতের মু'মিনদের থেকে আল্লাহর হিসাব এ পর্যায়ের বা এ ধরনের হবে না। বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রাত অনুগ্রহ ও দয়া। যখন বান্দা তার অপরাধ স্বীকার করবে তখন আল্লাহ বলবে– سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ - الْيَوْمَ "দুনিয়াতে আমি তোমার জন্য গোপন করেছিলাম আর আজকের দিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম"। এবং জেরা শব্দটি দ্বারা এ কথাই প্রমাণ করে। কারণ, কোন কিছু নিয়ে জেরা করার অর্থ গ্রহণ করা ও ফেরত দেওয়া এবং কোন বস্তুর সূক্ষ্ম বিষয়ে অনুসন্ধান করা। আল্লাহর ক্ষেত্রে মু'মিন বান্দাদের সাথে এ ধরনের হিসাব কখনোই হবে না। বরং মু'মিনদের জন্য আল্লাহর হিসাব হবে দয়া, ইহসান ও অনুগ্রহের ভিত্তিতে। জেরা করা, দেওয়া-নেওয়া ও ইনসাফের ভিত্তিতে নয়। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ বিন উসাইমীন রহ.

টিকাঃ
⁶⁰ সহীহ বুখারী, হাদীস নং ৬৩৩৬
⁶¹ বর্ণনায় সহীহ বুখারী, হাদীস নং ২৪৪১

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 কিয়ামতের দিন বান্দার আমলের ওজন

📄 কিয়ামতের দিন বান্দার আমলের ওজন


আব্দুল্লাহ ইবন মাসউদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحْيِرٍ "নিশ্চয় তা দাড়ি পাল্লায় ওহুদ পাহাড় থেকেও ভারি।” অপর উক্তি 'কিয়ামতের দিন আমলকেই ওজন দেওয়া হবে'।
প্রশ্ন: কাজী আয়ায রহ, কথা- 'কিয়ামতের দিন আমলকেই ওজন দেওয়া হবে' এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর পায়ের নলা প্রকাশ পেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُمَا 6666 أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدِهِ"ঐ আল্লাহর শপথ যার হাতে আমার জান! নিশ্চয় কিয়ামতের দিন দাড়ি পাল্লায় তা ওহুদ পাহাড় থেকেও ভারি হবে” উভয়ের মধ্যে বিরোধ নিরসন কীভাবে?
উত্তর: উল্লিখিত প্রশ্নের এ বলে উত্তর দেওয়া হয় যে, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীটি আব্দুল্লাহ ইবন মাসউদ সম্পর্কে খাস। অথবা বলা যায় যে, কতক মানুষের আমলের ওজন দেওয়া হবে আবার কতক মানুষের দেহের ওজন দেওয়া হবে। যখন কোন মানুষের দেহকে ওজন দেওয়া হবে তখন তার আমল অনুযায়ী সে ভারি হবে এবং তার প্রাধান্য হবে। আল্লাহই ভালো জানেন। তিনিই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ ইবন উসাইমীন।

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 শেষ পরিণতি

📄 শেষ পরিণতি


আল্লাহ তা'আলার বাণী-إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ “তার ওপর তার ভাগ্য জয়ী হয় ফলে সে জাহান্নামীদের আমল করে..।"
প্রশ্ন: শাইখ রহ. কে রাসূলের বাণী- فَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ أَوْ قِيدُ ذِرَاعٍ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ أَوْ قِيدُ ذِرَاعٍ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلٍ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا “এক ব্যক্তি জান্নাতী মানুষের আমল করতে থাকে। এমনকি তার মাঝে ও জান্নাতে প্রবেশের মাঝে কেবল এ বিঘাত পরিমাণ ব্যবধান থাকে। তারপর তার ওপর তার ভাগ্য জয়ী হয় এবং সে জাহান্নামী লোকের মতো কর্ম করে ফলে সে জাহান্নামে প্রবেশ করে। এক ব্যক্তি জাহান্নামী মানুষের আমল করতে থাকে। এমনকি তার মাঝে ও জাহান্নামে প্রবেশের মাঝে কেবল এ বিঘাত পরিমাণ ব্যবধান থাকে। তারপর তার ওপর তার ভাগ্য জয়ী হয় এবং সে জান্নাতী লোকের মতো আমল করে। ফলে সে জান্নাতে প্রবেশ করে।”⁶² সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, এ বাণীটি আল্লাহর বাণীর: إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّلِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا ﴾ [الكهف: ٣٠] যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না, যে সুকর্ম করেছে।” [সূরা আল-কাহাফ, আয়াত: ৩০] বিরোধী কিনা?
উত্তর: শাইখ রহ. উত্তর দেন যে, এ হাদীসটি আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, এক ব্যক্তি জান্নাতী মানুষের আমল করতে থাকবে। তার সময় ফুরিয়ে যাওয়া ও মৃত্যু নিকটবর্তী হওয়ার কারণে। তারপর তার ওপর তার ভাগ্য যাতে তার জাহান্নামী হওয়ার কথা পূর্বেই লিপিবদ্ধ হয়েছিল জয়ী হয় এবং সে জাহান্নামী লোকের মতো কর্ম করে এবং জাহান্নামে প্রবেশ করে। এ হলো মানুষের নিকট যা প্রকাশ পায় যেমনটি বিশুদ্ধ হাদীসে এসেছে— إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ "এক ব্যক্তি মানুষের বাহ্যিক দৃষ্টিতে জান্নাতী মানুষের আমল করতে থাকবে। অথচ সে জাহান্নামী।” -আল্লাহর নিকট ক্ষমা চাই- এ রকমভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও তাই। একজন মানুষ জাহান্নামী মানুষের কর্ম করে। তারপর যখন তার মৃত্যু নিকটে এসে যায়, তখন আল্লাহ তা'আলা তাকে তাওবা করা ও ফিরে আসার সুযোগ দেন তখন সে জান্নাতীতের আমল করে এবং সে জান্নাতে প্রবেশ করে।
প্রশ্নকারী প্রশ্নে যে আয়াত উল্লেখ করেছে তা হাদীসের সাথে বিরোধপূর্ণ নয়। কারণ, আল্লাহ তা'আলা বলেন, أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا অর্থাৎ যে ব্যক্তি ভালো কর্ম করে বাহ্যিক ও অভ্যন্তর উভয় অবস্থায়, অবশ্যই তার বিনিময়কে আল্লাহ তা'আলা নষ্ট করবেন না। কিন্তু প্রথম ব্যক্তি যিনি জান্নাতী লোকের আমল করে অতঃপর তার ওপর পূর্ব নির্ধারিত ভাগ্য জয়ী হয়, এ লোকটি মানুষের চোখে ও বাহ্যিক দৃষ্টিতে জান্নাতী লোকের আমল করত বাস্তবে নয়। ফলে তার ভাগ্যে যা নির্ধারিত ছিল সেটাই বিজয়ী হয়। এরই ভিত্তিতে বলা বাহুল্য যে, তার আমল প্রকৃত নেক আমল নয়। তখন হাদীসটির মাঝে ও আয়াতের মাঝে কোন বিরোধ আছে বলে বিবেচিত হবে না। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ ইবন উসাইমীন রহ.

টিকাঃ
⁶² সহীহ বুখারী, হাদীস নং ৩২০৮

📘 কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব > 📄 জামিরাতুল আরবে অপরাধ সংঘটিত হওয়া বিষয়ক হাদীস

📄 জামিরাতুল আরবে অপরাধ সংঘটিত হওয়া বিষয়ক হাদীস


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- اَنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يُّعْبَدَ فِى جَزِيرَةِ الْعَرَبِ “জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে।”⁶³ রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِى الْخَلَصَةِ দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের দোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না।"⁶⁴
প্রশ্ন: শাইখ রহ, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِى الْخَلَصَةِ দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের دোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না"। অনুরূপভাবে শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওহাব রহ, আত্মপ্রকাশ কালে আরবে অবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী— “জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে” উভয় হাদীসের বিরোধ নিষ্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো।
উত্তর: তিনি এ বলে উত্তর দেন যে, উভয় হাদীসের মধ্যে বিরোধ নিষ্পত্তি এভাবে— “জাযীরাতুল আরবে শয়তান তার ইবাদত করা থেকে হতাশ” এ হাদীস এ কথা প্রমাণ করে না যে, এখানে কোন অপরাধ সংঘটিত হবে না। কারণ, শয়তানতো গাইব জানে না। শয়তান যখন আরব ভূ-খণ্ডকে শির্ক মুক্ত এবং তাওহীদের ঝাণ্ডা প্রতিস্থাপন দেখতে পেল, তখন সে ধারণা করল যে, এর পর হয়তো আর এখানে তার শয়তানী চলবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অহীর দ্বারা কথা বলেন। ফলে তিনি জানেন যে, এখানে তা সংঘটিত হবে।
শাইখ আব্দুল ওহাব রহ, আত্মপ্রকাশ এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার কারণ, এ হতে পারে যে, তখন আলেমদের সংখ্যা ছিল কম। জাহালাত ও বাতিলের প্রভাবের কারণে তারা মানুষকে সংশোধন করতে এবং সমাজকে কু-সংস্কার মুক্ত করতে ব্যর্থ হন। আল্লাহ তা'আলাই তাওফীক দাতা।
শাইখ মুহাম্মদ বিন উসাইমীন রহ.

টিকাঃ
⁶³ মুসনাদে আহমদ, হাদীস নং ১৭১৪০
⁶⁴ সহীহ বুখারী, হাদীস নং ৭১১৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00