📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 শিক্ষা ও জ্ঞান লাভের মর্যাদা

📄 শিক্ষা ও জ্ঞান লাভের মর্যাদা


مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتِ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَئِكَةٌ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ وَمَنْ بَطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يَسْرَعُ بِهِ نَسَبُهُ - (مسلم : ابو هريره)
"যে ব্যক্তি জ্ঞানার্জনের কোনো পথ অবলম্বন করে, তার দ্বারা আল্লাহ্ ঐ ব্যক্তির জন্যে জান্নাতের একটি পথ সহজ করে দেন। যখন কিছু লোক আল্লাহ্ কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহ্ কিতাব [কুরআন] পড়ে এবং নিজেদের মাঝে তার মর্ম আলোচনা করে তাদের উপর নেমে আসে প্রশান্তি, ঢেকে নেয় তাদেরকে আল্লাহ্ রহমত, পরিবেষ্টিত করে তাদেরকে ফেরেশতাকূল। তাছাড়া আল্লাহ তাঁর কাছের ফেরেশতাদের নিকট তাদের কথা আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারেনা।” [মুসলিম]
إِنَّ الْمَلَائِكَةِ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَى لِطَالِبِ الْعِلْمِ
"ফেরেশতারা জ্ঞানান্বেষণ কারীদের জন্যে নিজেদের ডানা বিছিয়ে দেয় [অর্থাৎ তাদের সহযোগিতা করে ও উৎসাহিত করে।” [মুসনাদে আহমদ]
مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ - (ترمذی، دارمی)
"জ্ঞান লাভে নিরত ব্যক্তি তা থেকে বিরত না হওয়া পর্যন্ত আল্লাহর পথে জিহাদে লিপ্ত বলে গণ্য হবে।" [তিরমিযি, দারমি]
مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةٌ لِمَا مَضَى - (ترمذی، دارمی)
"যে ব্যক্তি জ্ঞানান্বেষণে আত্মনিয়োগ করে, একাজের ফলে তার অতীতের দোষত্রুটি মুছে যায়।" [তিরমিযি, দারমি]
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ - (بخاری : عثمان)
"তোমাদের মাঝে সবচেয়ে ভাল মানুষ সে, যে নিজে কুরআন শিখে এবং অন্যদের শিখায়।" [বুখারি: উসমান রাঃ]
مَنْ طَلَبَ الْعِلْمَ وَأَدْرَكَهُ كَانَ لَهُ كِفْلَانِ مِنَ الْأَجْرِ فَانْ لَمْ يُدْرِكُهُ كَانَ لَهُ كِفْلٌ مِنَ الْأَجْرِ (دارمی)
"যে ব্যক্তি জ্ঞানান্বেষণ করে তা অর্জন করেছে, তার জন্যে দ্বিগুণ প্রতিদান রয়েছে। আর যদি তা লাভ করতে নাও পেরে থাকে তবু একগুণ প্রতিদান রয়েছে।" [দারমি]
تَدَارُسُ الْعِلْمِ سَاعَةً مِنَ اللَّيْلِ خَيْرٌ مِنْ إِحْيَانِهَا
"রাতের একটি অংশ জ্ঞান চর্চা করা, সারা রাত [ইবাদতে] জাগ্রত থাকার চাইতে উত্তম।" [দারমি]

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 জ্ঞানীদের উচ্চ মর্যাদা

📄 জ্ঞানীদের উচ্চ মর্যাদা


إِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ، وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ - (مسند احمد، ترمذی، ابو داؤد)
"জ্ঞানী ব্যক্তির জন্যে ক্ষমা প্রার্থনা করে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা, এমনকি পানির নিচের মাছ। অজ্ঞ ইবাদত গুজারের তুলনায় জ্ঞানী ব্যক্তি ঠিক সেরকম মর্যাদাবান, যেমন পূর্ণিমা রাতের চাঁদ তারকারাজির উপর দীপ্তিমান। আর জ্ঞানীগণ নবীদের উত্তরাধিকারী।" [আহমদ, তিরমিযি, আবু দাউদ]
জ্ঞানীগণ আল্লাহর সকল সৃষ্টির মর্যাদা সম্পর্কে অবহিত থাকেন এবং সমস্ত সৃষ্টিই তাদের কল্যাণ কামনা করে।
জ্ঞানহীন আবেদ বা ইবাদতগুজার ব্যক্তি যথার্থভাবে মর্ম উপলব্ধি করে ইবাদত করতে পারেনা। কিন্তু জ্ঞানী ব্যক্তি যথা নিয়মে মর্ম উপলব্ধি করে যাবতীয় কাজ সম্পন্ন করে। ফলে তার মর্যাদা জ্ঞানহীন ইবাদতগুজারের তুলনায় অনেক বেশি হয়ে থাকে।
নবীগণ মূলত আল্লাহ্র কাছ থেকে জ্ঞান নিয়ে আসেন আর মানুষের কাছে তারা জ্ঞানই প্রচার করেন। তাই জ্ঞানী ব্যক্তিরাই নবীদের সত্যিকার উত্তরাধিকারী হয়ে থাকে।

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 শিক্ষা দানের গুরুত্ব ও শিক্ষকের মর্যাদা

📄 শিক্ষা দানের গুরুত্ব ও শিক্ষকের মর্যাদা


بَلِّغُوا عَنِّى وَلَوْ آيَةً (رواه البخاري)
"আমার পক্ষ থেকে একটি কথা হলেও মানুষকে পৌঁছে দাও।" [বুখারি]
إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةِ : إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَد صَالِحٍ يَدْعُو لَهُ.
"মানুষ যখন মরে যায়, তখন তার আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে যায়। তবে তিনটি আমল [তার আমল নামায়] যোগ হতে থাকে। সেগুলো হলো ১. সাদাকায়ে জারিয়া ২. এমন জ্ঞান [প্রচার ও শিক্ষাদান করে যাওয়া] যাতে মানুষ উপকৃত হতে থাকে ৩. এবং এমন নেক সন্তান রেখে যাওয়া যারা তার জন্যে দোয়া করতে থাকে।" [সহীহ মুসলিম]
শিক্ষা এমন একটি জিনিস, যা বিতরণে কমেনা, বরং বাড়ে, বাড়তে থাকে। জ্ঞান যতোদিন বিতরণ হতে থাকবে, যতোদিন এক প্রজন্ম অন্য প্রজন্মের কাছে জ্ঞান হস্তান্তর করতে থাকবে, ততোদিন পূর্ববর্তী জ্ঞান বিতরণকারীরা মরে গিয়েও
এর ফায়দা লাভ করতে থাকবেন। কারণ এ জ্ঞান তাদের মাধ্যমেই প্রচারিত হয়ে এসেছে।
لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ، رَجُلٌ أَتَاهُ اللَّهُ مَالًا فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا - (বুখারী, মুসলিম)
"দু'ব্যক্তি ছাড়া অপর কেউ ঈর্ষার পাত্র নয়। তাদের একজন হলো ঐ ব্যক্তি যাকে আল্লাহ্ অর্থ সম্পদ দান করেছেন এবং তা সত্য পথে খরচ করবার মনোবৃত্তিও তাকে দান করেছেন। আর অপরজন হলো ঐ ব্যক্তি যাকে আল্লাহ্ জ্ঞান প্রজ্ঞা দান করেছেন এবং সে তারই ভিত্তিতে সকল বিষয়ে সিদ্ধান্ত নেয় আর মানুষকেও তা শিক্ষা দেয়।" [বুখারি, মুসলিম]
مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَهُوَ كَفَاعِلِهِ - (مسلم) "যে ব্যক্তি কল্যাণের পথ দেখায়, সে উক্ত কাজ সম্পাদনকারীর সমতুল্য।" [মুসলিম]
نَضَّرَ اللهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَحَافَظَهَا وَوَعَاهَا وَادَّاهَا - فَرُبَّ حَامِلٍ فِقْهِ غَيْرِ فَقِيهِ وَرُبَّ حَامِلٍ فِقْهِ إِلَى مَنْ أَفْقَهُ مِنْهُ- (তিরমিযী, আবু দাউদ)
"আল্লাহ্ ঐ ব্যক্তির মুখ উজ্জ্বল করুন, যে আমার বাণী শ্রবণ করেছে, তা স্মরণ ও সংরক্ষণ করেছে এবং অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানী নয়। আবার জ্ঞানের অনেক বাহক নিজের চাইতে অধিক জ্ঞানীর কাছে তা পৌঁছে দেয়।" [তিরমিযি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারমি, বায়হাকি]
عَنِ الْحَسَنِ البَصْرِيِّ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ عَنْ رَجُلَيْنِ كَانَا فِي بَنِي إِسْرَائِيلَ - أَحَدُهُمَا كَانَ عَالِمًا يُصَلِّي المَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ وَالْآخَرُ يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ أَيُّهُمَا أَفْضَلُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَضْلُ هُذَا الْعَالِمِ الَّذِي يُصَلِّي المَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ عَلَى الْعَابِدِ الَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ (دارمی)
"হাসান বসরি [র] থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাঈলের দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাদের একজন হলেন জ্ঞানী। তিনি ফরয নামায পড়ে মানুষকে সুশিক্ষা দানের কাজে আত্মনিয়োগ করেন। আর অপর ব্যক্তি দিনে রোযা রাখেন এবং রাত্রে নামাযে নিরত থাকেন, এদের মধ্যে কে অধিক উত্তম ও মর্যাদাবান? জবাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: এই জ্ঞানী ব্যক্তিটি যে ফরয নামায পড়ে মানুষকে সুশিক্ষা দানে আত্মনিয়োগ করে, সে রাত দিন নামায রোযায় নিরত ইবাদতগুজার ব্যক্তির তুলনায় এতোটা উত্তম ও মর্যাদাবান, যেমন তোমাদের একজন সাধারণ ব্যক্তির তুলনায় আমার [অর্থাৎ আল্লাহর নবীর] মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অনেক বেশি।"
إِنَّ مِمَّا يَلْحَقُ المُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَ حَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ علْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدَا صَالِحاً تَرَكَهُ اَو وَرَثَةَ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ مُصْحَفًا أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَتِهِ وَحَيَاتِهِ تُلْحِقُهُ مِنْ بَعْدِ موته - ابن ماجه، بيهقي)
"মৃত্যুর পরও মুমিন ব্যক্তির যেসব সৎকর্ম ও অবদান তার আমল নামায় যোগ হতে থাকবে, সেগুলো হলো: ১. কল্যাণকর জ্ঞান যা সে শিক্ষা করেছে এবং মানুষের মাঝে প্রচার প্রসার ও বিস্তার করে গেছে, ২. সৎ সন্তানের [দোয়া ও সৎ কাজ] যাকে সে পৃথিবীতে রেখে গেছে, ৩. কোনো গ্রন্থ রচনা করে তাকে নিজের শিক্ষাদান কাজের উত্তরাধিকারী হিসেবে রেখে গেছে, ৪. নির্মাণ করে গেছে কোনো মসজিদ, ৫. বানিয়ে গেছে কোনো সাধারণ পান্থনীড়, ৬. ব্যবস্থা করে গেছে মানুষের জন্যে পানির, ৭. অথবা সুস্থ ও জীবিত অবস্থায় করে গেছে কোনো দান, এসবগুলোর সওয়াবই পৌঁছতে থাকবে তার কাছে মৃত্যুর পরেও।" [ইবনে মাজাহ, বায়হাকি]

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 শিক্ষার উদ্দেশ্য

📄 শিক্ষার উদ্দেশ্য


قَالَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرْضِ حَتَّى النَّمْلَةِ فِي حُجْرِهَا وَحَتَّى الْحُوتِ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ -
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহ্, তাঁর ফেরেশতারা, আকাশ ও পৃথিবীর অধিবাসীরা, গর্তের পিপিলিকা এবং পানির মৎস পর্যন্ত ঐ ব্যক্তির কল্যাণ কামনা করে, যে মানুষকে কল্যাণকর শিক্ষা দান করে।” [তিরমিযি]
إِنَّ رِجَالًا يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الْأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ، فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا - (ترمذی)
"বিশ্বের দিক দিগন্ত থেকে মানুষ তোমাদের কাছে ছুটে আসবে দীনের মর্ম জ্ঞান উপলব্ধি করবার উদ্দেশ্যে। তারা যখন তোমাদের কাছে আসবে, তোমরা তাদের কল্যাণকর উপদেশ [শিক্ষা] দান করবে।" [তিরমিযি]
مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ غَرْضًا مِنَ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ القِيَامَةِ (مسند احمد - ابو داؤد ابن ماجه : ابو هريره
"যে শিক্ষার মাধ্যমে আল্লাহ্র সন্তোষ অন্বেষণ করা হয়ে থাকে, কেউ যদি তা পার্থিব স্বার্থে অর্জন করে, কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধও লাভ করবেনা।” [মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ]
يَحْمِلُ هُذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ وَانْتِحَالَ الْمُبْطِلِينَ وَتَأْوِيلَ الْجَاهِلِينَ
"প্রত্যেক পরবর্তী প্রজন্মের ন্যায়পরায়ণ লোকেরাই [কুরআন সুন্নাহর] এই জ্ঞানকে বহন করবে। তারা এ থেকে সীমা লংঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যারোপ এবং অজ্ঞ লোকদের ভ্রান্ত ব্যাখ্যা বিদূরিত করবে।" [বায়হাকি]
مَنْ جَاءَهُ الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِيَ بِهِ الْإِسْلَامَ فَبَيِّنَهُ وَبَيْنَ النَّبِيِّينَ دَرَجَةٌ وَاحِدَةً فِي الْجَنَّةِ (دارمی)
"ইসলামকে পূনরুজ্জীবিত করবার উদ্দেশ্যে জ্ঞান অন্বেষণে লিপ্ত থাকা অবস্থায় যে লোক মৃত্যু মুখে পতিত হয়েছে, বেহেশতে তার ও নবীদের মাঝে পার্থক্য হবে মর্যাদার একটি মাত্র স্তর।" [দারমি: হাসান বসরি থেকে]
تَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِمُوهُ النَّاسَ، تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ تَعَلَّمُوا الْقُرآنَ وَعَلِّمُوهُ النَّاسَ - (دارمی و دار قطنی : عبد الله بن مسعود
"তোমরা যাবতীয় জ্ঞান বিজ্ঞান শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। তোমরা দীনের বিধি বিধান ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষা লাভ করো এবং তা মানুষকে শিক্ষা দান করো। তোমরা কুরআন শিখো এবং তা মানুষকে শিক্ষা দান করো।" [দারমি]
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীসগুলো থেকে আমরা শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করলাম। হাদীসগুলোর আলোকে আমরা জানতে পারলাম, শিক্ষার উদ্দেশ্য হলো:
১. মানব কল্যাণ।
২. সুশিক্ষা বিস্তার।
৩. আল্লাহকে জানা ও আল্লাহ্র সন্তোষ অর্জন।
৪. আল্লাহ্র সন্তোষ লাভের উপায় জানা।
৫. কুশিক্ষা নির্মূল করা ও শিক্ষা সংস্কার করা।
৬. ইসলামকে পূনরুজ্জীবিত করা।
৭. কর্তব্য পরায়ণ হওয়া।
৮. কুরআনের আলো বিস্তার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00