📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 শিক্ষা গ্রহণ পদ্ধতি

📄 শিক্ষা গ্রহণ পদ্ধতি


১. প্রথমে আউযুবিল্লাহ পড়ে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নিতে হবে:
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، (النمل : ۹۸)
"যখন কুরআন পড়বে, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করে পাঠ শুরু করবে।" [সূরা আন নামল : ৯৮]
২. অতপর বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে শুরু করতে হবে :
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (العلق : ١)
"তোমার প্রভুর নামে পাঠারম্ভ করো, যিনি সৃষ্টি করেছেন।" [সূরা আল আলাক : ১]
৩. মনোযোগ সহকারে শুনতে হবে, ৪. ক্লাসে নিরবতা অবলম্বন করতে হবে :
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ (الاعراف : ٢٠٤)
"যখন কুরআন পঠিত হবে, তখন তা মনোযোগ সহকারে শুনবে এবং নিরবতা অবলম্বন করবে। সম্ভবত এতে করে তোমরা রহমত লাভ করবে।" [সূরা আল আ'রাফ : ২০৪]
৫. না জানলে প্রশ্ন করতে হবে :
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
"জ্ঞানীদের জিজ্ঞেস করো, যদি তোমরা না জানো।" [আন নাহল : ৪৩]
৬. পড়ার সাথে সাথে লিখতেও হবে :
اِقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (العلق : ٤-٣)
"পড়ো, তোমার রব বড়ই সম্মানিত। তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।" [সূরা আল আলাক : ৩-৪]
৭. নিজের মধ্যে পূর্ণ বুঝ ও উপলব্ধি সৃষ্টি করতে হবে :
لِيَتَفَقَّهُوا فِي الدِّين (التوبه : (۱۲۲)
"তারা যেনো দীনের পূর্ণ বুঝ ও উপলব্ধি অর্জন করে।” [তাওবা: ১২২]
৮. মুখের জড়তা দূর করতে হবে :
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِسَانِي يَفْقَهُوا قَوْلِي-(طٰه: ۲۸)
"আর আমার মুখের জড়তা দূর করে দাও, যেনো লোকেরা আমার কথা বুঝতে পারে।" [সূরা তোয়াহা : ২৮]
৯. চিন্তা ভাবনা ও গবেষণা করে পড়তে হবে :
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ الأَلْبَابِ - (ص : ٢٩)
"এ এক বরকতময় কিতাব, যা তোমার প্রতি নাযিল করেছি, যেনো লোকেরা এর আয়াত সম্পর্কে চিন্তা গবেষণা করে আর বুদ্ধি বিবেকসম্পন্ন লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করে। [সূরা সোয়াদ : ২৯]
১০. দ্রুত নয়, ধীরে ধীরে বুঝে বুঝে থেমে থেমে পড়া :
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلاً - (المزمل : ٤)
"আল কুরআন পড়ো ধীরে বুঝে থেমে থেমে।" [সূরা আল মুজ্জাম্মিল : ৪]
১১. শ্রবণ, দর্শন ও অনুধাবন পদ্ধতি প্রয়োগ করতে হবে :
لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُوْلَئِكَ كَالأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُوْلَئِكَ هُمُ الْغَافِلُونَ - (الاعراف : ۱۷۹)
"তাদের অন্তর আছে বটে, কিন্তু তা দিয়ে তারা চিন্তা ও উপলব্ধি করেনা। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখেনা। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শুনেনা। এদের অবস্থা পশুর মতো, বরং তার চাইতে বিভ্রান্ত। এরা আসলে একেবারে অচেতন হয়ে আছে।" [আ'রাফ : ১৭৯]
১২. শিক্ষকের পাঠ অনুসরণ করতে হবে :
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعُ قُرْآنَهُ - (القيامه : ۱۸)
"আমরা যখনই এ গ্রন্থকে তোমার প্রতি পাঠ করি, তখন তুমি সে পাঠ অনুসরণ করবে।" [সূরা আল কিয়ামাহ্: ১৮]
১৩. সঠিক জ্ঞানের অধিকারী শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে:
قَالَ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رشدا - (الكهف : ٦٦)
"মূসা বললো: আমি কি আপনার সাথে যেতে পারি, যাতে করে আপনাকে যে সত্য জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে, আপনি তা থেকে আমাকে শিখাতে পারেন?" [সূরা আল কাহাফ: ৬৬]
১৪. শিক্ষা গ্রহণে ধৈর্যশীল ও সহিষ্ণু হওয়া:
قَالَ سَتَجِدُونِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ امرا - (الكهف : ٦٩)
"মূসা বললো: আল্লাহ্ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর কোনো ব্যাপারে আমি আপনার হুকুম অমান্য করবোনা।" [সূরা আল কাহাফ: ৬৯]
১৫. অধিক অধিক জ্ঞান লাভের জন্যে মহান প্রভু আল্লাহর কাছে অবিরত প্রার্থনা করতে হবে:
وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا - (طه : ١١٤)
"আর বলো: প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দাও।" [সূরা তোয়াহা: ১১৪]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00