📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 জ্ঞানের উৎস আল্লাহ তা'আলা

📄 জ্ঞানের উৎস আল্লাহ তা'আলা


আল কুরআন বলে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের প্রকৃত উৎস স্বয়ং আল্লাহ তা'আলা। দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুই তাঁর জানা। তাঁর জ্ঞানের বাইরে কিছু নেই। সবকিছুর উপর তাঁর জ্ঞান পরিব্যাপ্ত :
اَلَمْ يَعْلَمُوْا أَنَّ اللهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْ وَأَنَّ اللهَ عَلَّامُ الْغُيُوْبِ . (التوبه : ۷۸)
“তারা কি জানেনা, আল্লাহ্ তাদের গোপন কথা, গোপন সলাপরামর্শ সম্পর্কে জানেন এবং তিনি সমস্ত অদৃশ্য বিষয়ে পূরোপূরি অবহিত?” [সূরা তাওবা : ৭৮]
إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ - (الاحقاف : ۲۳)
"সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ্ তা'আলা।" [সূরা আল আহকাফ : ২৩, সূরা আল মূলক : ২৬]
وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا - (الطلاق : ۱۲)
“আর আল্লাহ্র জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে।” [তালাক : ১২]
وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا - (الانعام : ۸۰. الاعراف : ۸۹)
“আমার প্রভুর জ্ঞান সকল কিছুর উপর পরিব্যাপ্ত।” [সূরা আনআম : ৮০, সূরা আ'রাফ : ৮৯]

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 আল্লাহই মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন

📄 আল্লাহই মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন


কুরআন বলে, মহাজ্ঞানী আল্লাহ তা'আলাই মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান দান করেছেন। তিনি জ্ঞান দান না করলে মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকতো :
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا - (البقرة : (٣١) "আর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন।" [বাকারা : ৩১]
الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ - خَلَقَ الْإِنْسَانَ - عَلَّمَهُ الْبَيَانَ .
"দয়াময় মেহেরবান আল্লাহই কুরআন শিক্ষা দিয়েছেন। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন এবং কথা বলতে শিখিয়েছেন।" [সূরা আর রাহমান : ১-৪]
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ، عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ (العلق : ٥-٣) "পড়ো, তোমার প্রভু বড়ই দয়াশীল। তিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে তিনি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতোনা। [সূরা আল আলাক : ৩-৫]
وَاللَّهُ وَاسِعُ عَلِيمٌ يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ، وَمَن يُؤْتَى الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا - وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُوا الأَلْبَابِ (البقرة : ٢٦٩-٢٦٨)
"আল্লাহ অতি প্রশস্ত উদার মহাজ্ঞানী। তিনি যাকে চান জ্ঞান দান করেন। আর যাকে জ্ঞান দেয়া হয়, সে বিরাট কল্যাণের অধিকারী। আর শিক্ষা লাভ করে তো কেবল তারাই যারা বুদ্ধিমান ও জ্ঞানী।" [সূরা আল বাকারা : ২৬৮-২৬৯]
وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِن لَّدُنْ حَكِيمٍ عَلِيمٍ (النمل : ٦) "হে মুহাম্মদ! অবশ্যি তুমি এই কুরআন এক সুবিজ্ঞ মহাজ্ঞানী মহান সত্তার কাছ থেকে লাভ করছো।" [সূরা আন নামল : ৬]
وَأَنْزَلَ اللهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ (النساء : ١١٣) "আল্লাহ তোমার প্রতি আল কিতাব এবং হিকমাহ অবতীর্ণ করেছেন আর তুমি যা জানতে না, তা তোমাকে শিখিয়েছেন।" [সূরা নিসা : ১১৩]
وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا - (الكهف : (٦٥) "আর আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছি।" [সূরা আল কাহাফ : ৬৫]
وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ - (يوسف : ٦٨) "নিঃসন্দেহে সে আমার দেয়া শিক্ষার ফলেই জ্ঞানবান ছিলো।" [সূরা ইউসুফ : ৬৮]
رَبِّي قَدْ أَتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ - (يوسف : ١٠١) "আমার প্রভু! তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো। আমাকে সকল কথার মর্ম উপলব্ধি করার শিক্ষাদান করেছো।" [সূরা ইউসুফ : ১০১]
وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا - (بني اسرئيل : ٨٥) "তোমাদেরকে খুব কম জ্ঞানই দেয়া হয়েছে।" [সূরা বনি ইসরাঈল : ৮৫]

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 নবীদের পাঠানো হয়েছে শিক্ষা দানের জন্যে

📄 নবীদের পাঠানো হয়েছে শিক্ষা দানের জন্যে


كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُوا عَلَيْكُمْ أَيْتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ - (البقرة : (١٥١)
"যেমন আমি তোমাদের থেকেই তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি। সে তোমাদেরকে আমার আয়াত পড়ে শুনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ ও বিকশিত করে তোলে, তোমাদের আল কিতাব ও হিকমাহ শিক্ষা দেয় আর তোমরা যা কিছু জানোনা, সেগুলো তোমাদের শিক্ষা দেয়।" [সূরা আল বাকারা : ১৫১]
وَقُرْآنَا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مَكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلاً (اسراء : ١٠٦)
"এই কুরআনকে আমরা অল্প অল্প করে অবতীর্ণ করেছি যেনো বিরতি দিয়ে দিয়ে তুমি তা লোকদের পড়ে শুনাও। আর আমি এটা পর্যায়ক্রমে নাযিল করেছি।” [সূরা বনি ইসরাইল : ১০৬]
فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (البقرة : (٣٨)
"অতপর যখন আমার পক্ষ থেকে তোমদের কাছে হিদায়াত [অর্থাৎ নবী ও কিতাব] আসবে, তখন যারা আমার নবী ও কিতাবকে অনুসরণ করবে, তাদের কোনো ভয় ও দুঃখ বেদনা থাকবেনা।" [সূরা আল বাকারা : ৩৮]
নবীদেরকেই মানবতার প্রকৃত শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। আর তাদের মাধ্যমে পাঠানো হয়েছে মানুষের জন্য প্রকৃত কল্যাণের শিক্ষা। নবীগণ সারা জীবন মানুষকে তাদের ইহ ও পরকালীন কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। তাই আদর্শ শিক্ষক ছিলেন নবীগণ আর আদর্শ শিক্ষা ছিলো তাঁদের শিক্ষা। তাঁদের শিক্ষার বাস্তব রূপ হলো আল কুরআন।

📘 কুরআন ও হাদীসের আলোকে শিক্ষা ও জ্ঞানচর্চা > 📄 জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা

📄 জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা


يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ-(المجادلة : (۱۱) “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন।” [সূরা মুজাদালা: ১১]
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ-(الزمر : (۹) “ওদের জিজ্ঞেস করো, যারা জানে আর যারা জানেনা এই উভয় ধরনের লোক কি সমান হতে পারে?” [সূরা যুমার: ৯]
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ-(فاطر : ۲۸) “আল্লাহর বান্দাহদের মধ্যে কেবল জ্ঞান সম্পন্ন লোকেরাই তাঁকে ভয় করে।” [সূরা ফাতির: ২৮]
وَأُولُوا الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (ال عمران : (۱۸) “এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত জ্ঞানী লোকেরাও এই সাক্ষ্যই দেয় যে মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহ্ ছাড়া আর কোনো ইলাহ নেই।" [সূরা আলে ইমরান: ১৮]
قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمُ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ-(النمل : ٤٠) “কিতাবের জ্ঞান ছিলো এমন এক ব্যক্তি বললো, আমি আপনার চোখের পলকের মধ্যেই ওটি এনে দিচ্ছি।” [সূরা আন নামল: ৪০]
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابَ اللَّهِ خَيْرٌ لِمَنْ أَمَنَ وَعَمِلَ صَالِحاً-(القصص : ۸۰)
"কিন্তু জ্ঞানের অধিকারী লোকেরা বলল: তোমাদের অবস্থার জন্যে দুঃখ হয়! যে ব্যক্তি ঈমান আনে এবং আমলে সালেহ করে, তার জন্যে তো আল্লাহর পুরস্কারই উত্তম।" [সূরা আল কাসাস : ৮০]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00