📄 ফায়দা ও গুরুত্বপূর্ণ সতর্কতা
* নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কার জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন, তা বর্ণনায় কোনো সহীহ হাদীস বর্ণিত নেই; তবে ইবন উমার রাদিয়াল্লাহu 'আনহুমা বর্ণিত হাদীসটি মউদু' তথা বানোয়াট, তার শব্দ হলো, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: أول من أشفع له يوم القيامة من أمتي أهل بيتي ثم الأقرب فالأقرب من قريش ثم الأنصار ثم من آمن بي واتبعني من أهل اليمن ثم من سائر العرب ثم الأعاجم ومن أشفع له أولا أفضل»। "কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমি যার জন্য সুপারিশ করব, তারা হলো আমার পরিবার-পরিজন, অতঃপর কুরাইশ বংশের পরপর নিকটাত্মীয়গণ, অতঃপর আনসারগণ, অতঃপর ইয়ামানের অধিবাসীগণের মধ্যে যে ব্যক্তি আমার প্রতি ঈমান এনেছে এবং আমাকে অনুসরণ করেছে, অতঃপর সকল আরববাসীর মধ্য থেকে (যে ব্যক্তি আমার প্রতি ঈমান এনেছে এবং আমাকে অনুসরণ করেছে), অতঃপর অনারবগণ, আর সর্বপ্রথম আমি যার জন্য সুপারিশ করব, সে উত্তম।
* আর অপর এক বর্ণনায় এসেছে: «أول من أشفع له أهل المدينة وأهل مكة وأهل الطائف» “আমি প্রথম যার জন্য সুপারিশ করব, তারা হলো মদীনাবাসী, মক্কাবাসী ও তায়েফবাসী। হাদীসটি ইমাম বুখারী রহ. বর্ণনা করেছেন। এই হাদীসটি এমন, যা দুর্বল ও অপরিচিত বর্ণনাকারীদের দ্বারা বর্ণিত হাদীসসমূহের অন্তর্ভুক্ত।
* বর্ণিত আছে: «من سقى الناس شربة من ماء، أو قضى حاجة للناس، فإنهم يشفعون له»। “যে ব্যক্তি মানুষকে পানি পান করাবে অথবা মানুষের কোনো প্রয়োজন পূরণ করবে, তারা তার জন্য সুপারিশ করবে। -হাদীসটি বর্ণনা করেছেন ইবন আবিদ দুনিয়া; কিন্তু হাদীসটি দুর্বল।
* বর্ণিত আছে: ওসমান ইবন ‘আফফান রহ. রবী‘আ ও ‘মুদার’ গোত্রের সমপরিমাণ লোকের ব্যাপারে সুপারিশ করবেন, কিন্তু হাদীসটি হাসান আল-বসরীর মুরসাল বর্ণনাসমূহের একটি।
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «من خرج حاجاً يُرِيد وَجهَ الله ، فَقَد غَفَرَ الله لَهُ مَا تَقَدَّمَ مِن ذَنَبِهِ وَمَا تَأَخَّر، وَشَفَعَ فِيمَن دَعَا لَه»। “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হাজ্জ পালনকারী অবস্থায় বের হবে, আল্লাহ তার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আর সে ঐ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, যে তার জন্য দো'আ করবে।”
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «ما من معمر يعمر في الإسلام.... فإذا بلغ التسعين غفر الله له ما تقدم من ذنবে وما تأخر, وسمي أسير الله في أرضه وشفع لأهل بيته»। “যে কোনো বয়স্ক ব্যক্তি, যে ইসলামের মধ্যে থেকে দীর্ঘজীবী হয়... সুতরাং যখন সে নব্বই বছর বয়সে উপনীত হবে, তখন আল্লাহ তার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহর যমীনে সে 'আল্লাহর বন্দী' নামে খ্যাতি লাভ করবে এবং সে তার পরিবার- পরিজনের জন্য সুপারিশ করবে।”
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «إن من فتح عسقلان يبعث الله منها خمسين ألف شهيد يشفع الرجل منهم في مثل ربيعة و مضر»। "যে ব্যক্তি 'আসকালান জয় করবে, আল্লাহ তা'আলা সেখান থেকে পঞ্চাশ হাজার শহীদ প্রেরণ করবেন, তাদের মধ্য থেকে এক ব্যক্তি 'রবী'য়া' ও 'মুদার' গোত্রের সমপরিমাণ লোকের ব্যাপারে সুপারিশ করবে।"
* এই হাদীসটি বিশুদ্ধ নয় যে, 'সিলা' নামের এক ব্যক্তির সুপারিশে এই পরিমাণ এই পরিমাণ লোক জানাতে প্রবেশ করবে।
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «أنا شفيع لكل رجلين اتخيا في الله من مبعثي إلى يوم القيامة»। "আমি এমন প্রত্যেক দুই ব্যক্তির জন্য সুপারিশ করব, যারা আল্লাহর উদ্দেশ্য একে অপরের ভাই হয়েছে।"
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «من أحيا بين الصلاتين غفر له, ও শفع له ملكا»। "যে ব্যক্তি দুই সালাতের মধ্যস্থিত সময় জীবিত রাখবে (ইবাদতের মাধ্যমে), তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তার জন্য তার ফিরিশতাদ্বয় সুপারিশ করবে।”
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: «ثلاثة أنا شفيع لهم يوم القيامة: الضارب بسيفه أمام ذريتي، والقاضي لهم حوائجهم عندما اضطروا إليه، والمحب لهم بقلبه ولسانه»। কিয়ামতের দিনে আমি তিন ব্যক্তির জন্য সুপারিশকারী হব: তারা হলো: (১) আমার বংশধরের সামনে (তাদেরকে রক্ষার উদ্দেশ্য) নিজ তরবারী নিয়ে অবস্থানকারী ব্যক্তি। (২) তাদের প্রয়োজনসমূহ পূরণকারী ব্যক্তি, যখন তারা তার নিকট বাধ্য হয়। (৩) অন্তর দিয়ে ও মুখের ভাষায় তাদের প্রতি ভালোবাসা পোষণকারী ব্যক্তি।
* হাদীসসমষ্টি: من حفظ على أمتي أربعين حديثا في السنة كنت له شفيعا يوم القيامة»। “যে ব্যক্তি আমার উম্মতের জন্য সুন্নাহ প্রসঙ্গে চল্লিশটি হাদীস মুখস্থ করবে, তাহলে কিয়ামতের দিনে আমি তার জন্য সুপারিশকারী হব। এই হাদীসটি বহু সনদে বর্ণিত হয়েছে, যার মধ্যে কোনোটিই শুদ্ধ নয়।
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: من غش العرب لم يدخل في شفاعتي ولم تنله مودتي “যে ব্যক্তি আরবদেরকে প্রতারিত করে, সেই ব্যক্তি আমার শাফা'আতের অন্তর্ভুক্ত হবে না এবং সে আমার ভালোবাসা লাভ করবে না।”
* মাওকুফ হিসেবে সহীহ: مَنْ كَذَبَ بِالشَّفَاعَةِ فَلَيْسَ لَهُ فِيهَا نَصِيبٌ»। “যে ব্যক্তি শাফা'আতকে মিথ্যা প্রতিপন্ন করবে, সেই ব্যক্তি জন্য তাতে কোনো অংশ নেই।” সুতরাং এসব মূর্খদের সাবধান হওয়া উচিত, যারা শাফা'আতের হাদীসসমূহকে 'আহাদ' হাদীস বলে দলীল দিয়ে অস্বীকার করে।
* এই হাদীসটি নবী সাল্লাল্লাহu 'আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধভাবে বর্ণিত নয় যে, তিনি বলেছেন: «يشفع يوم القيامة ثلاثة الأنبياء, ثم العلماء, ثم الشهداء»। "কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবেন: নবীগণ, অতঃপর আলেমগণ, অতঃপর শহীদগণ।”
* এই হাদীসটি বিশুদ্ধ নয়: يبعث الله العالم والعابد ، فيقال للعابد : ادخل الجنة ويقال للعالم : اشفع للناس كما أحسنت أدبهم»। "আল্লাহ আলেম ও ইবাদতকারী ব্যক্তিকে পুনরুত্থিত করবেন। অতঃপর 'আবেদ তথা ইবাদতকারী ব্যক্তিকে বলা হবে: তুমি জান্নাতে প্রবেশ কর, আর আলেমকে বলা হবে: তুমি মানুষের জন্য সুপারিশ কর, যেমনিভাবে তুমি তাদের আদব-কায়দাকে সুন্দর করেছ।”
* হাদীসটি বিশুদ্ধ নয়: من طاف بالبيت شفع في سبعين من أهل بيته»। “যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে, সেই ব্যক্তিকে তার পরিবার- পরিজন থেকে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে।”
* হাদীসটি বিশুদ্ধ নয়: « إذا كان عشية عرفة... ও إني قد شفعت محسنهم في مسيئه »। "যখন আরাফার দিনের সন্ধ্যা হবে... আর আমি তাদের সৎকর্মশীলদেরকে তাদের গুনাহগারদের ব্যাপারে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে নেব।
প্রথম থেকে শেষ পর্যন্ত সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার জন্য নিবেদিত, যিনি গ্রন্থটি লিপিবদ্ধ করাটাকে সহজ করে দিয়েছেন, তাঁর জন্য রয়েছে সার্বক্ষণিক প্রশংসা।
وسبحানك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.
(হে আল্লাহ! আপনি পবিত্র, আপনার জন্য প্রশংসা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো হক্ক ইলাহ নেই, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আমরা আপনার নিকট তাওবা করি)
টিকাঃ
১৫৮. দেখুন: জামে'উ বয়ানিল 'ইলম ওয়া ফাদলুহু, পৃ. ৫২; কাযী 'আইয়ায, আল-আলমা'উ, পৃ. ২৩; ইরাকীর তাখরীজসহ 'ইহইয়াউ 'উলুমিদ দীন [১/১৫]; ইবনুল জাওযী, আল-'ইলালুল المتناهية) (১) [العلل]।
১৫৯. দেখুন: হাফেয ইবন হাজার 'আসকালানী, 'লিসানুল মীযান' (لسان الميزان)
১৬০. দেখুন: হাফেয ইবন হাজার 'আসকালানী, 'লিসানুল মীযান' (لسান الميزان)
১৬১. তার সনদে মুগীরা ইবন কায়েস নামে এক বর্ণনাকারী রয়েছে, যার ব্যাপারে আবু হাতেম বলেন, সে মুনকার হাদীস বর্ণনাকারী।
১৬২. দেখুন: ইবনুল জাওযী, 'আল-মাউযু'আত' ( الموضوعات ) [২/২১৬]।