📘 কুরআন ও সুন্নাহ’য় বর্ণিত শাফা‘আত 📄 নবী (সাঃ) কর্তৃক তাঁর চাচা আবু তালিবের শাস্তি হালকা করার জন্য সুপারিশ প্রসঙ্গে

📄 নবী (সাঃ) কর্তৃক তাঁর চাচা আবু তালিবের শাস্তি হালকা করার জন্য সুপারিশ প্রসঙ্গে


৩৭. আব্বাস ইবন আবদিল মুত্তালিব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন: «ما أغنيت عن عمك فإنه كان يحوطك ويغضب لك ؟ قال: « هو في ضحضاح من نار ولولا أنا لكان في الدرك الأسفل من النار»।

"আপনি কি আপনার কর্মের দ্বারা (তার) কোনো উপকার করতে পেরেছেন, অথচ তিনি তো আপনাকে হিফাযত করতেন এবং আপনার জন্য (অন্যের প্রতি) ক্রোধান্বিত হতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন: (হ্যাঁ), তিনি কেবল পায়ের গ্রন্থি পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবেন, আর যদি আমি না হতাম, তবে জাহান্নামের অতল তলেই তাকে অবস্থান করতে হত।"

৩৮. আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট তাঁর চাচা (আব্বাস রাদিয়াল্লাহু আনহু) আলোচনা করার সময় শুনেছেন; অতঃপর এক পর্যায়ে তিনি (নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন: «لعله تنفعه شفاعتي يوم القيامة فيجعل في ضحضاح من نار يبلغ كعبيه يغلي منه دماغه»।

“আশা করা যায়, কিয়ামতের দিন তাঁর ব্যাপারে আমার সুপারিশ কাজে আসবে। তাঁকে জাহান্নামের উপরিভাগে এমনভাবে রাখা হবে যে, আগুন তার পায়ের গিরা পর্যন্ত পৌঁছবে; এতেই তার মগজ উথলাতে থাকবে।”

এই হাদীস দু'টি প্রমাণ করে যে, আবূ তালিব কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। কারণ, তিনি যদি মুসলিম হতেন, তাহলে একত্ববাদে বিশ্বাসীদের সাথে তিনিও জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারতেন, যেমনিভাবে একত্ববাদে বিশ্বাসীদের জাহান্নাম থেকে বের হয়ে আসার ব্যাপারে বর্ণিত হাদীসগুলোর সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। আর অচিরেই এই প্রসঙ্গে বর্ণিত কিছু সংখ্যক হাদীসের বিবরণ আসবে ইনশাআল্লাহ।

আর এই দু'টি হাদীসের মধ্যে আবু তালিবের ইসলাম গ্রহণ না করার ব্যাপারে যে প্রমাণ বহন করে, তাকে সমর্থন ও শক্তিশালী করে ইমাম বুখারী রহ. তাঁর 'আস-সহীহ' গ্রন্থে যা বর্ণনা করেছেন; ইবন শিহাব রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: আমার নিকট বর্ণনা করেছেন সা'ঈদ ইবনুল মুসাইয়্যিব রহ., তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: أنه لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل بن هشام وعبد الله بن أمية بن المغيرة قال رسول الله صلى الله عليه ও سلم لأبي طالب: « يا عم قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله »। فقال أبو جهل وعبد الله بن أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه ويعودان بتلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمهم هو على ملة عبد المطلب وأبى أن يقول لا إله إلا الله। فقال رسول أما والله لأستغفرن لك ما لم أنه عنك»। فأنزل الله الله صلى الله عليه وسلم: ( تعالى فيه : ﴿مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ ءَامَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُوْلِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ ﴾ [التوبة: ১১৩])।

“আবূ তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তিনি সেখানে আবু জাহল ইবন হিশাম ও আবদুল্লাহ ইবন আবূ উমাইয়্যা ইবন মুগীরাকে উপস্থিত দেখতে পেলেন। (বর্ণনাকারী বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন: চাচাজান! 'লা-ইলাহা ইল্লাল্লাহ' কালেমা পাঠ করুন, তাহলে এর ওসীলায় আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারব। আবু জাহল ইবন হিশাম ও আবদুল্লাহ ইবন আবূ উমাইয়্যা বলে উঠল: ওহে আবূ তালিব! তুমি কি আবদুল মুত্তালিবের ধর্ম থেকে বিমূখ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কালেমা পেশ করতে থাকেন, আর তারা দু'জনও তাদের কথা পুনারাবৃত্তি করতে থাকে। অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বলল, তা এই যে, সে আবদুল মুত্তালিবের ধর্মের ওপর অবিচল রয়েছে, সে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলতে অস্বীকার করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন: আল্লাহর কসম! তবুও আমি আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকব, যতক্ষণ না আমাকে তা থেকে নিষেধ করা হয়। তখন আল্লাহ তা'আলা নাযিল করেন: ﴿مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ ءَامَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُوْلِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ ﴾ [التوبة: ১১৩] “আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও যারা ঈমান এনেছে তাদের জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চিতই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১১৩]।

তিনি (ইমাম বুখারী রহ.) হাদীসটি তার 'আস-সহীহ' গ্রন্থের ভিন্ন আরও কয়েক জায়াগায় বর্ণনা করেছেন এবং তাতে রয়েছে: فنزلت: ﴿مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ ءَامَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُوْلِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ ﴾ [التوبة: ১১৩] ও نزلت : ﴿إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ... ﴾ [القصص: ৫৬] »।

“অতঃপর নাযিল হয়েছে: আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও যারা ঈমান এনেছে তাদের জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চিতই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ১১৩] এবং আরও নাযিল হয়েছে: আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না...।" [সূরা আল-কাসাস, আয়াত: ৫৬]

আর (আবু তালিবের ইসলাম গ্রহণ না করার ব্যাপারে) সমর্থন করে, যা ইমাম মুসলিম রহ. তাঁর 'আস-সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন; আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা (আবূ তালিব)-এর অন্তিমকালে তাকে উদ্দেশ্য করে বলেন: قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ »। فَأَبَى فَأَنْزَلَ اللَّهُ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ [القصص: ৫৬]।

"আপনি 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলুন, কিয়ামত দিবসে আমি আপনার জন্য সাক্ষ্য দিব। কিন্তু তিনি অস্বীকার করলেন। অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করলেন: إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ... الآية ﴾ [القصص: ৫৬] "আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না...।” [সূরা আল-কাসাস, আয়াত: ৫৬]

আর তিনি এই হাদীসটি অপর আরেকটি সনদে বর্ণনা করেছেন এবং তাতে তিনি (আবূ তালিব) বলেন: لَوْلَا أَنْ تُعَيَّরَنِي قُرَيْشُ يَقُولُونَ إِنَّمَا حَمَلَهُ عَلَى ذَلِكَ الْجَزَعُ لَأَقْرَرْتُ بِهَا عَيْنَكَ, فَأَنْزَلَ اللَّهُ: «إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴾ [القصص: ৫৬] "কুরাইশ কর্তৃক এরূপ দোষারোপ করার আশঙ্কা যদি না থাকত, তাহলে আমি তা (কালেমা তাওহীদ) পাঠ করে তোমার চোখ জুড়াতাম; এই প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করেন: إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ) "আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না; বরং আল্লাহই যাকে ইচ্ছে সৎপথে আনয়ন করেন এবং সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন”। [সূরা আল-কাসাস, আয়াত: ৫৬]

নাজিয়া ইবন কা'ব রহ. থেকে বর্ণিত, তিনি আলী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বললাম: إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ। قَالَ: «اذْهَبْ فَوَارٍ أَبَاكَ ثُمَّ لَا تُحْدِثَنَّ شَيْئًا حَتَّى تَأْتِيَنِي»। فَذَهَبْتُ فَوَارَيْتُهُ وَجِئْتُهُ فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ وَدَعَا لِي»।

“আপনার বৃদ্ধ পথভ্রষ্ট চাচা মারা গিয়েছে; তখন তিনি (নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বললেন: 'যাও, তুমি তোমার পিতাকে (মাটি দ্বারা) ঢেকে রাখ, অতঃপর আমার নিকট না আসা পর্যন্ত কোনো কিছুই করবে না; অতঃপর আমি গেলাম, তারপর তাকে (মাটি দ্বারা) ঢেকে দিলাম এবং তাঁর (নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) নিকট আসলাম; অতঃপর তিনি আমাকে (গোসল করার) নির্দেশ দিলেন; আমি গোসল করলাম, আর তিনি আমার জন্য দো'আ করলেন।"

আর যিনি আবু তালিবের ইসলাম গ্রহণের ব্যাপারে শি'য়াদের সন্দেহ-সংশয়সমূহের জবাবের ব্যাপারে আরও বেশি জানতে চান, তার জন্য আবশ্যক হল ইবন হাজার 'আসকালানী'র 'আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা" [الإصابة في تمييز الصحابة] (৪/১১৫) এবং 'ফাতহুল বারী বিশরহে সহীহিল বুখারী' (ا (فتح الباري بشرح صحيح البخاري

টিকাঃ
৮১. সহীহ বুখারী, অধ্যায়: সাহাবীদের ফযিলত, পরিচ্ছেদ: আবু তালিবের কাহিনী, হাদীস নং ৩৬৭০; সহীহ মুসলিম (১/১৯৪)।
৮২. সহীহ বুখারী, অধ্যায়: সাহাবীদের ফযীলত, পরিচ্ছেদ: আবু তালিবের কাহিনী, হাদীস নং ৩৬৭২।
৮৩. সহীহ বুখারী, জানাযা অধ্যায়, পরিচ্ছেদ: মুশরিক ব্যক্তির মৃত্যুকালে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' উচ্চারণ প্রসঙ্গে, হাদীস নং ১২৯৪।
৮৪. সহীহ মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: ঈমানের প্রথম বিষয় হল 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলা, হাদীস নং ১৪৩; তিরমিযী (৪/১৫৯); আহমদ (২/৪৪১)।
৮৫. সহীহ মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: ঈমানের প্রথম বিষয় হল 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলা, হাদীস নং ১৪৪।
৮৬. আবূ দাউদ (৩/ ৫৪৭); নাসায়ী (১/৯২); আহমদ (১/৯৭); আর হাদীসটি হাসান পর্যায়ের।

📘 কুরআন ও সুন্নাহ’য় বর্ণিত শাফা‘আত 📄 একত্ববাদীদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ প্রসঙ্গে

📄 একত্ববাদীদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ প্রসঙ্গে


একত্ববাদে বিশ্বাসীগণের জাহান্নাম থেকে বের হওয়ার ব্যাপারে প্রমাণকারী হাদীসসমূহ 'মুতাওয়াতির' পর্যায়ের, আর এই ব্যাপারে প্রমাণকারী হাদীসসমূহের কিছু কিছু পূর্বে আলোচিত হয়েছে; যেমন- আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু 'আনহু বর্ণিত হাদীস, (এই বইয়ে) হাদীস নং ২ ও ৩; আবু বকর রাদিয়াল্লাহু 'আনহুর হাদীস, ক্রমিক নং- ৫, আর এই ব্যাপারে প্রমাণ পেশ করে নিম্নে বর্ণিত হাদীসসমূহ:

৩৯. যুহুরী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট সা'ঈদ ইবনুল মুসায়্যিব ও 'আতা ইবন ইয়াযিদ আল-লাইসী রহ. হাদীস বর্ণনা করেছেন; তাদের নিকট আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেছেন যে, সাহাবীগণ নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব? জবাবে তিনি বলেন:
«هل تمارون في القمر ليلة بدر ليس دونه حجاب ؟. قالوا لا يا رسول الله, قال: فهل تمারون في الشمس ليس دونها سحاب ؟. قالوا لا, قال: فإنكم ترونه كذلك, يحشر الناس يوم القيامة فيقول: من كان يعبد شيئا فليتبع, فمنهم من يتبع الشمس, ومنهم من يتبع القمر, ومنهم من يتبع الطواغيت, وتبقى هذه الأمة فيها منافقوها, فيأتهم الله فيقول: أنا ربكم, فيقولون: هذا مكاننا حتى يأتينا ربنا, فإذا جاء ربنا عرفناه, فيأتيهم الله فيقول: أنا ربكم, فيقولون: أنت ربنا, فيدعوهم, فيضرب الصراط بين ظهراني جهنم, فأكون أول من يجوز من الرسل بأمته ولا يتكلم يومئذ أحد إلا الرسل, وكلام الرسل يومئذ: اللهم سلم سلم, وفي جهنم كلاليب مثل شوك السعدان, هل رأيتم شوك السعدان ؟ قالوا: نعم, قال: فإنها مثل شوك السعدان, غير أنه لا يعلم قدر عظمها إلا الله, تخطف الناس بأعمالهم فمنهم من يوبق بعمله, ومنهم من يخردل ثم ينجو, حتى إذا أرাদ الله رحمة من أراد من أهل النار أمر الله الملائكة أن يخرجوا من كان يعبد الله فيخرجونهم ويعرفونهم بآثار السجود, وحرم الله على النار أن تأكل أثر السجود, فيخرجون من النار, فكل ابن أدم تأكله النار إلا أثر السجود, فيخرجون من النار قد امتحشوا, فيصب عليهم ماء الحياة فينبتون كما تنبت الحبة في حميل السيل, ثم يفرغ الله من القضاء بين العباد, ويبقى رجل بين الجنة والنار وهو آخر أهل النار دخولا الجنة مقبل بوجهه قبل النار, فيقول: يا رب اصرف وجهي عن النار, قد قشبني ريحها وأحرقني ذكاؤها, فيقول: هل عسيت إن فعل ذلك بك أن تسأل غير ذلك ؟ فيقول: لا وعزتك, فيعطي الله ما يشاء من عهد وميثاق, فيصرف الله وجهه عن النار।

فإذا أقبل به على الجنة رأى بهجتها سكت ما شاء الله أن يسكت, ثم قال: يا رب قدمني عند باب الجنة, فيقول الله له: أليس قد أعطيت العهود والميثاق أن لا تسأل غير الذي كنت سألت ؟ فيقول: يا رب لا أكون أشقى خلقك, فيقول فما عسيت إن أعطيت ذلك أن لا تسأل غيره ؟ فيقول: لا وعزتك لا أسأل غير ذلك, فيعطي ربه ما شاء من عهد وميثاق فيقدمه إلى باب الجنة, فإذا بلغ بابها فرأى زهرتها وما فيها من النضرة والسرور, فيসکت ما شاء الله أن يسكت, فيقول: يارب أدخلني الجنة, فيقول الله: ويحك يا بن آدم ما أغدرك أليس قد أعطيت العهد والميثاق أن لا تسأل غير الذي أعطيت ؟ فيقول: يا رب لا تجعلني أشقى خلقك, فيضحك الله عز وجل منه, ثم يأذن له في دخول الجنة, فيقول: تمن, فيتمنى, حتى إذا انقطعت أمنيته, قال الله عز وجل: من كذا وكذا أقبل, يذكره ربه حتى إذا انتهت به الأماني, قال الله تعالى: لك ذلك ومثله معه»।

قال أبو سعيد الخدري لأبي هريرة رضي الله عنهما : إن رسول الله صلى الله عليه ও سلم قال: « قال الله: لك ذلك وعشرة أمثاله »। قال أبو هريرة: لم أحفظ من رسول الله صلى الله عليه وسلم إلا قوله: «لك ذلك ومثله معه »। قال أبو سعيد إني سمعته يقول: « ذلك لك وعشرة أمثاله »।

“মেঘমুক্ত পূর্ণিমার রাতের চাঁদকে দেখার ব্যাপারে তোমরা কি সন্দেহ পোষণ কর? তাঁরা বললেন, না, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে? সবাই বললেন, না। তখন তিনি বললেন: নিঃসন্দেহে তোমরাও আল্লাহকে অনুরূপভাবে দেখতে পাবে। কিয়ামতের দিন সকল মানুষকে সমবেত করা হবে। তারপর আল্লাহ তা'আলা বলবেন: যে যার উপাসনা করত, সে যেন তার অনুসরণ করে; তাই তাদের কেউ সূর্যের অনুসরণ করবে, কেউ চন্দ্রের অনুসরণ করবে, কেউ তাগুতের অনুসরণ করবে। আর অবশিষ্ট থাকবে শুধু এ উম্মাহ, তবে তাদের সাথে মুনাফিকরাও থাকবে। তাদের মাঝে এ সময় আল্লাহ তা'আলা শুভাগমন করবেন এবং বলবেন: আমি তোমাদের রব। তখন তারা বলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রবের শুভাগমন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব। আর তাঁর যখন শুভাগমন হবে, তখন আমরা অবশ্যই তাঁকে চিনতে পারব। তখন তাদের মাঝে মহান পরাক্রমশালী আল্লাহ আগমন করবেন এবং বলবেন: আমি তোমাদের রব। তারা বলবে, হ্যাঁ, আপনিই আমাদের রব। আল্লাহ তা'আলা তাদের ডাকবেন। আর জাহান্নামের ওপর একটি সেতুপথ (পুলসিরাত) স্থাপন করা হবে। রাসূলগণের মধ্যে আমিই সবার আগে আমার উম্মত নিয়ে এ পথ অতিক্রম করব। সেদিন রাসূলগণ ব্যতীত আর কেউ কথা বলবে না। আর রাসূলগণের কথা হবে: 'اللهُمَّ سلم سلم' (আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম), অর্থাৎ হে আল্লাহ! রক্ষা করুন, রক্ষা করুন। আর জাহান্নামে বাঁকা লোহার বহু শলাকা থাকবে; সেগুলো হবে সা'দান কাঁটার মত। তোমরা কি সা'দান কাঁটা দেখেছ? তারা বলল, হ্যাঁ, দেখেছি। তিনি বললেন, সেগুলো দেখতে সা'দান কাঁটার মতই। তবে সেগুলো কত বড় হবে তা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সে কাঁটা লোকের আমল অনুযায়ী তাদের তড়িৎ গতিতে ধরবে। তাদের কিছু লোক ধ্বংস হবে আমলের কারণে। আর কারোর পায়ে জখম হবে, কিছু লোক কাঁটায় আক্রান্ত হবে, তারপর নাজাত পেয়ে যাবে। জাহান্নামীদের থেকে যাদের প্রতি আল্লাহ তা'আলা রহমত করতে ইচ্ছা করবেন, তাদের ব্যাপারে ফিরিশতাগণকে নির্দেশ দিবেন যে, যারা আল্লাহর ইবাদত করত, তাদের যেন জাহান্নাম থেকে বের করে আনা হয়। ফিরিশতাগণ তাদের বের করে আনবেন এবং সাজদাহর চিহ্ন দেখে তাঁরা তাদের চিনতে পারবেন। কেননা আল্লাহ তা'আলা জাহান্নামের জন্য সাজদাহ'র চিহ্নগুলো মিটিয়ে দেওয়া হারাম করে দিয়েছেন। ফলে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। কাজেই সাজদাহর চিহ্ন ছাড়া আগুন বনী আদমের সব কিছুই গ্রাস করে ফেলবে। অবশেষে, তাদেরকে অঙ্গারে পরিণত অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে। তাদের ওপর 'আবে-হায়াত' ঢেলে দেওয়া হবে, ফলে তারা স্রোতে বাহিত ফেনার ওপর গজিয়ে উঠা উদ্ভিদের মত সঞ্জীবিত হয়ে উঠবে। এরপর আল্লাহ তা'আলা বান্দাদের বিচার কাজ সমাপ্ত করবেন। কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবে। তার মুখমণ্ডল তখনও জাহান্নামের দিকে ফিরানো থাকবে। জাহান্নামবাসীদের মধ্যে জান্নাতে প্রবেশকারী সেই শেষ ব্যক্তি। সে তখন নিবেদন করবে, হে আমার রব! জাহান্নাম থেকে আমার চেহারা ফিরিয়ে দিন, এর দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলছে, এর লেলিহান শিখা আমাকে যন্ত্রনা দিচ্ছে। তখন আল্লাহ তা'আলা বলবেন: তোমার নিবেদন গ্রহণ করা হলে, তুমি এ ছাড়া আর কিছু চাইবে না তো? সে বলবে, না, আপনার ইজ্জতের শপথ! সে তার ইচ্ছামত আল্লাহ তা'আলাকে অঙ্গিকার ও প্রতিশ্রুতি দিবে। কাজেই আল্লাহ তা'আলা তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিবেন। এরপর সে যখন জান্নাতের দিকে মুখ ফিরাবে, তখন সে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে।

যতক্ষণ আল্লাহর ইচ্ছা সে চুপ করে থাকবে। তারপর সে বলবে, হে আমার রব! আপনি জান্নাতের দরজার কাছে পৌঁছিয়ে দিন। তখন আল্লাহ তা'আলা তাকে বলবেন, তুমি পূর্বে যা চেয়েছিলে, তা ছাড়া আর কিছু চাইবে না বলে তুমি কি অঙ্গীকার ও প্রতিশ্রুতি দাও নি? তখন সে বলবে, হে আমার রব! তোমার সৃষ্টির সবচেয়ে হতভাগ্য ব্যক্তি আমি হতে চাই না। আল্লাহ তাৎক্ষণিক বলবেন, তোমার এটি পুরণ করা হলে তুমি এ ছাড়া কিছু চাইবে না তো? সে বলবে, না, আপনার ইজ্জতের কসম! এছাড়া আর কিছুই চাইব না। এ ব্যাপারে সে তার ইচ্ছানুযায়ী অঙ্গিকার ও প্রতিশ্রুতি দিবে। সে যখন জান্নাতের দরজায় পৌঁছবে, তখন জান্নাতের অনাবিল সৌন্দর্য্য ও তার অভ্যন্তরীণ সুখ শান্তি ও আনন্দঘন পরিবেশ দেখতে পাবে। যতক্ষণ আল্লাহ তা'আলা ইচ্ছা করবেন, সে চুপ করে থাকবে। এরপর সে বলবে, হে আমার রব! আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও! তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন: হে আদম সন্তান, কি আশ্চর্য! তুমি কত প্রতিশ্রুতি ভঙ্গকারী! তুমি কি আমার সঙ্গে অঙ্গিকার কর নি এবং প্রতিশ্রুতি দাওনি যে, তোমাকে যা দেওয়া হয়েছে, তা ছাড়া আর কিছু চাইবে না? তখন সে বলবে, হে আমার রব! আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগ্য আমাকে করবেন না। এতে আল্লাহ হেসে দিবেন। এরপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এবং বলবেন, চাও। তখন সে চাইবে, এমনকি তার চাওয়ার আকাঙ্খা ফুরিয়ে যাবে। তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন: এটা চাও, ওটা চাও। এভাবে তার রব তাকে স্মরণ করিয়ে দিতে থাকবেন। অবশেষে যখন তার আকাঙ্খা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তা'আলা বলবেন: এ সবই তোমার, এর সাথে আরও সমপরিমাণ (তোমাকে দেওয়া হলো)।

আবূ সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু আবূ বকর রাদিয়াল্লাহু 'আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আল্লাহ তা'আলা বলবেন: এ সবই তোমার, তার সাথে আরও দশগুণ [তোমাকে দেওয়া হল] আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু এ কথাটি স্মরণ রেখেছি যে, এ সবই তোমার এবং তারা সাথে সমপরিমাণ। আবূ সা'ঈদ রাদিয়াল্লাহু 'আনহু বললেন, আমি তাঁকে বলতে শুনেছি যে, এসব তোমার এবং এর সাথে আরও দশগুণ।"

৪০. আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাব? তখন তিনি বলেন: «هل تضارون في رؤية الشمس والقمر إذا كانت ضحوا ؟ قلنا: لا, قال: « فإنكم لا تضارون في رؤية ربكم يومئذ إلا كما تضارون في رؤيتهما »। ثم قال: « ينادي مناد ليذهب كل قوم إلى ما كانوا يعبدون, فيذهب أصحاب الصليب مع صليبهم, وأصحاب الأوثان مع أوثانهم, وأصحاب كل آلهة مع الهتهم حتى يبقى من كان يعبد الله من بر أو فاجر, وغبرات من أهل الكتاب, ثم يؤتى بجهنم تعرض كأنها سراب, فيقال لليهود ما كنتم تعبدون ؟ قالوا: كنا نعبد عزير ابن الله, فيقال: كذبتم, لم يكن الله صاحبة ولا ولد, فما تريدون ؟ قالوا: نريد أن تسقينا, فيقال: اشربوا, فيتساقطون في جهنم, ثم يقال للنصارى ما كنتم تعبدون ؟ فيقولون: كنا نعبد المسيح ابن الله, فيقال: كذبتم, لم يكن الله صاحبة ولا ولد, فما تريدون ؟ فيقولون: نريد أن تسقينا, فيقال: اشربوا, فيتساقطون حتى يبقى من كان يعبد الله من بر أو فاجر, فيقال لهم: ما يحبسكم وقد ذهب الناس ؟ فيقولون: فارقناهم ونحن أحوج منا إليه اليوم, وإنا سمعنا مناديا ينادي ليلحق كل قوم بما كانوا يعبدون, وإنما ننتظر ربنا, قال: فيأتيهم الجبار في صورة غير صورته التي رأوه فيها أول مرة, فيقول: أنا ربكم, فيقولون: أنت ربنا فلا يكلمه إلا الأنبياء, فيقول: هل بينكم وبينه آية تعرفونه ؟ فيقولون: الساق, فيكشف عن ساقه, فيسجد له كل مؤمن, ويبقى من كان يسجد لله رياء ও سمعة, فيذهب كيما يسجد فيعود ظهره طبقا واحدا, ثم يؤتى بالجسر فيجعل بين ظهري جهنم »। قلنا: يا رسول الله وما الجسر ؟ قال: « مدحضة مزلة عليه خطاطيف وكلاليب ও حسكة مفلطحة لها شوكة عقيفة تكون بنجد يقال لها السعدان, المؤمن عليها كالطرف وكالبرق وكالريح وكأجاويد الخيل والركاب فناج مسلم, وناج مخدوش, ومكدوس في نار جهنم, حتى يمر آخرهم يسحب سحبا, فما أنتم بأشد لي مناشدة في الحق قد تبين لكم من المؤمن يومئذ للجبار, وإذا رأوا أنهم قد نجوا في إخوانهم يقولون: ربنا ইخوانনা কানু ইুসাল্লুনা মায়ানা ও ইয়াসুমুনা মায়ানা, ও ইয়া’মালুনা মায়ানা, ফায়াকুলুল্লাহু তা’আলা: ইযহাবু। ফামান ওয়াজাদতুম ফি কালবিহি মিছকালা দিনারিন মিন ঈমানিন ফাআখরিজুহু, ও ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান্নার, ফায়াতুনাহুম ও বা’দুহুম কাদ গাবা ফিন্নার ইলা কাদামিহি, ও ইলা আনসাফি সাক্বায়িহি, ফাইয়াখরুজুনা মিন আরাফু, সুম্মা ইয়া’উদুনা ফায়াকুল: ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কালবিহি মিছকালান নিসফি দিনারিন ফাআখরিজুহু ফাইয়াখরুজুনা মিন আরাফু, সুম্মা ইয়া’উদুন ফায়াকুল ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কালবিহি মিছকালা জাররাতিন মিন ঈমানিন ফাআখরিজুহু ফাইয়াখরুজুনা মিন আরাফু। কালা আবু সাঈদ ফায়ান লাম তুসাদ্দিকুনি ফাক্বরাও: إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِن تَكُ حَسَنَةً يُضَعِفْهَا ﴾ [النساء: ৪০]।

ফায়াশফাউন্নাবিয়্যুনা ওয়াল মালায়িকাতু ওয়াল মু’মিনুন, ফায়াকুলুল জাব্বার: বাক্বিয়াত শাফা’আতি ফা ইয়াক্ববিজু ক্বিবযাতাম মিনান্নার ফাইয়াখরুজু আক্বওয়ামান্ কাদ ইমতাহাশু, ফালিয়ুক্বউ ফি নাহরিন বিআফওয়াহিল জান্নাতি, ইয়ুক্বালু লাহু: মাউল হায়াতি, ফাইয়্যাম্বুতুনা ফি হাফাতিহি কামা তাম্বুতুল হাব্বাতু ফি হুমাইলিস সাইল, কাদ রায়াইতুমুহা ইলা জানিবুস সাখরাতি, ও ইলা জানিবুশ শাজারতি, ফামা কানা ইলাশ শামসি মিনহা কানা আখদার, ওয়ামা কানা মিনহা ইলায যিল্লি কানা আবইয়াদ, ফাইয়াখরুজুনা কাআন্নাহুমুল লুলুউ ফাইজআলু ফি রিক্বাবিহিমুল খাওয়াতিম, ফাইয়াদখুলুনাল জান্নাহ, ফায়াকুলু আহলুল জান্নাতি হাউলায়ি উইতাক্বাউর রাহমান, আদখালাহুমুল জান্নাতা বিগাইরি আমালিন আ’মিলুহু, ওলা খায়রিন ক্বাদ্দামুহু ফায়ুক্বালু লাহুম: লাকুম মা রায়াইতুম ও মিসলুহু মায়াহ।

“মেঘমুক্ত আকাশে তোমরা সূর্য ও চন্দ্র দেখতে কোনো বাধাপ্রাপ্ত হও কি? আমরা বললাম, না। তিনি বললেন: সেদিন তোমরাও তোমাদের প্রতিপালককে দেখতে বাধাপ্রাপ্ত হবে না এতটুকু ব্যতীত, যতটুকু সূর্য ও চন্দ্র দেখার সময় পেয়ে থাক। সেদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, যারা যে জিনিসের ইবাদত করতে, তারা সে জিনিসের কাছে গমন কর। এরপর যারা ক্রুশধারী ছিল, তারা যাবে তাদের ক্রুশের কাছে। মূর্তিপুজারীরা যাবে তাদের মূর্তির সাথে। সকলেই তাদের উপাস্যের সাথে যাবে। অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহর ইবাদতকারীরা; নেককার ও গুনাহগার সবাই এবং আহলে কিতাবের কিছু সংখ্যক লোকও থাকবে। অতঃপর জাহান্নামকে আনা হবে। সেটি তখন মরীচিকার মত থাকবে। ইয়াহুদীদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করা হবে, তোমরা কিসের ইবাদত করতে? উত্তরে তারা বলবে, আমরা আল্লাহর পুত্র 'উযায়ের আলাইহিস সালামের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছ কারণ, আল্লাহর কোনো স্ত্রীও নেই এবং নেই তাঁর কোনো সন্তান। এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা চাই, আপনি আমাদেরকে পানি পান করান। তখন তাদেরকে বলা হবে, তোমরা পানি পান কর। এরপর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে। তারপর নাসারাদেরকে হবে, তোমরা কিসের ইবাদত করতে? উত্তরে তারা বলে উঠবে, আমরা আল্লাহর পুত্র 'মসীহের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছ। কারণ, আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, সন্তানও ছিল না। এখন তোমরা কি চাও? তারা বলবে, আমাদের ইচ্ছা আপানি আমাদেরকে পানি পান করতে দিন। তখন তাদেরকে বলা হবে, তোমরা পানি পান কর। এরপর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে। পরিশেষে অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহর ইবাদতকারীগণ; তাদের নেককার ও গুনাহগার সবাই। তাদেরকে লক্ষ্য করে বলা হবে, কোনো জিনিস তোমাদেরকে আটকে রেখেছে? অথচ অন্যরা তো চলে গিয়েছে। তারা বলবে, আমরা তো সেদিন তাদের থেকে পৃথক ছিলাম, যেদিন আজকের অপেক্ষা বেশি প্রয়োজন ছিল। আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণাটি দিতে শুনেছি যে, যারা যাদের ইবাদত করত, তারা যেন তাদের সাথে যায়। আমরা প্রতীক্ষা করছি আমাদের প্রতিপালকের জন্য। নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তাদের কাছে আগমন করবেন। এবার তিনি সে আকৃতিতে আগমন করবেন না, যে আকৃতিতে তাঁকে প্রথমবার ঈমানদারগণ দেখেছিলেন এসে তিনি ঘোষণা দিবেন-আমি তোমাদের প্রতিপালক, সবাই তখন বলে উঠবে, আপনিই আমাদের প্রতিপালক। আর সেদিন নবীগণ ছাড়া তাঁর সঙ্গে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাদেরকে বলবেন, তোমাদের এবং তাঁর মাঝখানে পরিচায়ক কোনো আলামত আছে কি? তারা বলবেন, 'পায়ের নলা'। তখন পায়ের নলা খুলে দেওয়া হবে। তা দেখে ঈমানদারগণ সবাই সাজদায় পতিত হবে। বাকি থাকবে তারা, যারা লোক দেখানো এবং লোক শুনানো সাজদাহ করেছিল। তবে তারা সাজদাহর মনোবৃত্তি নিয়ে সাজদাহ করার জন্য যাবে, কিন্তু তাদের মেরুদণ্ড একটি তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। এমন সময় পুল (পুলসিরাত) স্থাপন করা হবে জাহান্নামের ওপর। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! সে পুলটি কি ধরনের হবে? তিনি বললেন: দুর্গম পিচ্ছিল জায়গা হবে। এর ওপর আংটা ও হুক থাকবে, যা শক্ত ও চওড়া কাঁটা বিশিষ্ট হবে, যা নাজদ দেশের সা'দান বৃক্ষের কাঁটার মত হবে। সে পুলের ওপর দিয়ে ঈমানদারগণের কেউ অতিক্রম করবে চোখের পলকের মতো, কেউ বিজলীর মতো, কেউ বা বাতাসের মতো, আবার কেউ দ্রুতগামী ঘোড়া ও সাওয়ারের মতো। তবে মুক্তিপ্রাপ্তগণ কেউ নিরাপদে চলে আসবে, আবার কেউ জাহান্নামের আগুনে ক্ষতবিক্ষত হয়ে যাবে। একেবারে শেষে পার হবে যে ব্যক্তিটি, সে হেঁচড়িয়ে কোনো রকমে পার হয়ে আসবে। এখন তোমরা হকের ব্যাপারে আমার অপেক্ষা বেশি কঠোর নও; মহাপরক্রমশালী আল্লাহর সমীপে মুমিনদের অবস্থাটি তোমাদের নিকট পরিষ্কার হয়ে গেছে। যখন তারা (মুমিনগণ) দেখবে যে, তাদের ভাইদের মধ্যে তারা মুক্তি পেয়ে গেছে, তখন তারা বলবে, হে আমাদের রব! আমাদের সেসব ভাই কোথায়, যারা আমাদের সাথে সালাত আদায় করত, সাওম (রোযা) পালন করত এবং আমাদের সাথে ভালো কাজ করত? তখন আল্লাহ তা'আলা তাদেরকে বলবেন, তোমরা যাও, যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান পাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস; আল্লাহ তা'আলা তাদের চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। এদের কারও কারও দু'পা ও দু'পায়ের নলার অধিক পর্যন্ত জাহান্নামের মধ্যে হারিয়ে যাবে। তারা যাদেরকে চিনতে পারবে, তাদেরকে বের করে নিয়ে আসবে। তারপর এরা আবার প্রত্যাবর্তন করবে। আল্লাহ আবার তাদেরকে বলবেন, তোমরা যাও, যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান পাবে, তাদেরকে বের করে নিয়ে আসবে। তারা গিয়ে তাদেরকেই বের করে নিয়ে আসবে, যাদেরকে তারা চিনতে পারবে। তারপর এরা আবার প্রত্যাবর্তন করবে। আল্লাহ আবার তাদেরকে বলবেন, তোমরা যাও, যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান পাবে, তাদেরকে বের করে নিয়ে আসবে। বর্ণনাকারী আবূ সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু বলেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না কর, তাহলে আল্লাহর এই বাণীটি পড়: আল্লাহ অণু পরিমাণও যুলুম করেন না এবং অণু পরিমাণ পুণ্য কাজ হলেও আল্লাহ তাকে দ্বিগুণ করেন।” [সূরা আন-নিসা, আয়াত: ৪০]

তারপর নবীসাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম, ফিরিশতা ও মুমিনগণ সুপারিশ করবেন। তখন মহান পরাক্রমশালী আল্লাহ বলবেন, এখন একমাত্র আমার শাফা'আতই বাকি রয়েছে। তিনি জাহান্নাম থেকে একমুষ্টি ভরে এমন কতগুলো কাওম (সম্প্রদায়)-কে বের করবেন, যারা জ্বলে পুরে দগ্ধ হয়ে গিয়েছে। তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত ‘হায়াত’ নামক নহরে ঢালা হবে। তারা সে নহরের দু’পার্শ্বে এমনভাবে উদ্ভূত হবে, যেমন পাথর এবং গাছের কিনারে বহন করে আনা আবর্জনায় বীজ থেকে তৃণ উদ্ভূত হয়। তন্মধ্যে সূর্যের আলোর অংশের গাছগুলো সাধারণত সবুজ হয়, ছায়ার অংশেরগুলো সাদা হয়। তারা সেখান থেকে মুক্তার দানার মত বের হবে। তাদের গর্দানে মোহর লাগানো হবে। জান্নাতে যখন তারা প্রবেশ করবে, তখন অপরাপর জান্নাতবাসীরা বলবেন, এরা হলেন রহমান কর্তৃক মুক্তিপ্রাপ্ত, যাদেরকে আল্লাহ তা'আলা কোনো ভালো আমল কিংবা কল্যাণমূলক কাজ ছাড়া জান্নাতে দাখিল করেছেন। তখন তাদেরকে ঘোষণা দেওয়া হবে: তোমরা যা দেখেছ, সবই তো তোমাদের, এর সাথে আরও সমপরিমাণ দেওয়া হলো তোমাদেরকে।"

৪১. আবু সা'ঈদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: أَمَّا أَهْلُ النَّارِ الَّذِينَ هُمْ أَهْلُهَا فَإِنَّهُمْ لَا يَمُوتُونَ فِيهَا وَلَا يَحْيَوْنَ وَلَكِنْ نَاسٌ أَصَابَتْهُمُ النَّارُ بِذُنُوبِهِمْ أَوْ قَالَ بِخَطَايَاهُمْ فَأَمَاتَهُمْ إِمَاتَةً حَتَّى إِذَا كَانُوا فَحْمًا أُذِنَ بِالشَّفَاعَةِ فَجِيءَ بِهِمْ ضَبَائِرَ ضَبَائِرَ فَبُثُوا عَلَى أَنْهَارِ الْجَنَّةِ ثُمَّ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ أُفِيضُوا عَلَيْهِمْ. فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ تَكُونُ فِي حَمِيلِ السَّيْلِ»। فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَانَ بِالْبَادِيَةِ»।

“জাহান্নামীদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জাহান্নামী, তাদের মৃত্যুও ঘটবে না এবং তারা পুনর্জীবিতও হবে না। তবে তন্মধ্যে তোমাদের এমন কতিপয় লোকও থাকবে, যারা গুনাহের দায়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। এরপর আল্লাহ তা'আলা (তাদের ওপর পতিত আযাবের নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলে) তাদেরকে কিছুকাল নির্জীব করে রেখে দিবেন। অবশেষে তারা পুড়ে সম্পূর্ণ অঙ্গার হয়ে যাবে। এ সময়ে আল্লাহর পক্ষ থেকে শাফা'আতের অনুমতি হবে। তখন এদেরকে দলে দলে নিয়ে আসা হবে এবং জান্নাতের নহরগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। পরে বলা হবে, হে জান্নাতীরা তোমরা এদের গায়ে পানি ঢেলে দাও! ফলে স্রোতবাহিত পলিতে গজিয়ে ওঠা শস্যদানার মতো তারা সজিব হয়ে উঠবে। উপস্থিতদের মধ্যে একজন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যেন এককালে গাঁয়ে অবস্থান করেছিলেন।"

৪২. জাবির রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «إذا ميز أهل الجنة وأهل النار, فدخل أهل الجنة الجنة, وأهل النار النار, قامت الرسل فشفعوا, فيقول: انطلقوا أو اذهبوا فمن عرفتم فأخرجوه فيخرجونهم قد امتحشوا فيلقونهم في نهر أو على نهر, يقال له: الحياة, قال: فتسقط محاشهم على حافة النهر, ويخرجون بيضا مثل الثعارير, ثم يشفعون فيقول: اذهبوا أو انطلقوا فمن وجدتم في قلبه مثقال قيراط من إيمان فأخرجوهم, قال فيخرجون بشرا ثم يشفعون فيقول اذهبوا أو انطلقوا فمن وجدتم في قلبه مثقال حبة من خردلة من إيمان فأخرجوه, ثم يقول الله عز و جل: أنا الآن أخرج بعلمي ورحمتي, قال: فيخرج أضعاف ما أخرجوا وأضعافه, فيكتب في رقابهم عتقاء الله عز ও جل ثم يدخلون الجنة فيسمون فيها الجهنميين »।

“যখন জান্নাতবাসীগণ ও জাহান্নামবাসীগণ পৃথক হয়ে যাবে, তখন জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামবাসীগণ জাহান্নাম প্রবেশ করবে, আর রাসূলগণ দাঁড়িয়ে যাবে এবং সুপারিশ করবে; অতঃপর তিনি বলবেন: তোমরা যাও, অতঃপর তোমরা যাকে চিনতে পার, তাকে বের করে নিয়ে আস; অতঃপর তাঁরা তাদেরকে বের করে নিয়ে আসবে এমতাবস্থায় যে, তারা পুড়ে গেছে; অতঃপর তাঁরা তাদেরকে ঝর্ণা বা নদীতে নিক্ষেপ করবে, যাকে 'আবে হায়াত' বলা হয়; তিনি বলেন: নদীর কিনারে তাদের (দেহের) ভস্মীভূত বস্তু পতিত হবে এবং তারা রসুনের মত সাদা হয়ে বের হয়ে আসবে; অতঃপর তাঁরা আবার সুপারিশ করবে, তারপর তিনি বলবেন: তোমরা যাও, তারপর তোমরা যার অন্তরে এক কিরাত পরিমাণ ঈমান পাও, তাদেরকে বের করে নিয়ে আস; তিনি বলেন: অতঃপর তাঁরা কিছু লোককে বের করে আনবে; অতঃপর তাঁরা আবার সুপারিশ করবে, তারপর তিনি বলবেন: তোমরা যাও, তারপর তোমরা যার অন্তরের মধ্যে একটি সরিষার দানা পরিমাণ ঈমান পাও, তাদেরকে বের করে নিয়ে আস। তারপর আল্লাহ তা'আলা বলবেন: এখন আমি আমার ইলম (জ্ঞান) ও রহমতের দ্বারা বের করে আনব, তিনি (নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন: অতঃপর তিনি তাঁরা যা বের করে আনবে, তার কয়েকগুণ পরিমাণ বের করে নিয়ে আসবেন; অতঃপর তাদের ঘাড়ে লিখে দেওয়া হবে 'আল্লাহ তা'আলার আযাদকৃত'; অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে; তারপর তাতে তাদেরকে 'জাহান্নামী' বলে আখ্যায়িত করা হবে।"

* 'ইমরান ইবন হোসাইন রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: يَخْرُجُ قَوْمٍ مِنْ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّد فَيَدْخُلُونَ الْجَنَّةَ, وَيُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ»।

"একদল লোককে মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের শাফা'আতে (সুপারিশে) জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। আর তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করা হবে। "

৪৩. হুযায়ফা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: يخرج الله قوما منتنين قد محشتهم النار بشفاعة الشافعين فيدخلهم الجنة فيسمون الجهنميون قال حجاج: الجهنميين »।

"আল্লাহ তা'আলা আগুনে পোড়ানো দুর্গন্ধপূর্ণ একদল মানুষকে সুপারিশকারীগণের সুপারিশের কারণে জাহান্নাম থেকে বের করে আনবেন, তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন; ফলে তাদেরকে 'জাহান্নামী' বলে আখ্যায়িত করা হবে; বর্ণনাকারী হাজ্জাজ الجهنميون এর পরিবর্তে الجهنميين বলেছেন"।

৪৪. হুযায়ফা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: يقول إبراهيم يوم القيامة : يا رباه فيقول الرب جل وعلا : يا لبيكاه فيقول إبراهيم : يا رب حرقت بني فيقول: أخرجوا من النار من كان في قلبه ذرة أو شعيرة من إيمان »।

"ইবরাহীম আলাইহিস সালাম কিয়ামতের দিনে বলবেন: হে রব! অতঃপর মহান রব বলবেন: হে আমি হাযির; তারপর ইবরাহীম আলাইহিস সালাম বলবেন: হে আমার রব! আপনি আমার সন্তানদেরকে আগুনে পোড়াচ্ছেন; তারপর তিনি বলবেন: যার অন্তরে অণু অথবা যবের দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। "

টিকাঃ
৪৪. সহীহ বুখারী, অধ্যায়: সালাতের বিবরণ, পরিচ্ছেদ: সাজদার ফযীলত, হাদীস নং ৭৭৩।
৮৭. সহীহ মুসলিম (৪/২০০৬)।
৮৯. সহীহ বুখারী, অধ্যায়: আল্লাহর একত্ববাদ, পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার বাণী: "সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।" হাদীস নং ৭০০১।
৯০. সহীহ মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: শাফা'আত ও তাওহীদবাদীদের জাহান্নাম থেকে উদ্ধার লাভের প্রমাণ, হাদীস নং ৪৭৭।
৯১. কিরাত হলো ওজনবিশেষ, কোন বস্তুর এক-চব্বিশাংশ, কারো মতে দিরহামের এক-দ্বাদশাংশ, এক-দশমাংশ দিনারের অর্ধেক, আঙুলের প্রশস্ততা পরিমাণ।
৯২. আহমদ (৩/৩২৫); এটি হাসান হাদীস।
৯৩. সহীহ বুখারী, রিকাক অধ্যায়, পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নামের বর্ণনা, হাদীস নং ৬১৯৮।
৯৪. আহমদ (৫/৪০২); ইবন খুযাইমা, পৃ. ২৭৫; তার সনদটি সহীহ।
৯৫. ইবন হিব্বান, 'আস-সহীহ, পৃ. ৬৪৫; তার সনদটি সহীহ।

📘 কুরআন ও সুন্নাহ’য় বর্ণিত শাফা‘আত 📄 মুমিনগণ কর্তৃক শাফা‘আত প্রসঙ্গে

📄 মুমিনগণ কর্তৃক শাফা‘আত প্রসঙ্গে


৪৫. আবূ সা'ঈদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «إن من أمتي من يشفع للفئام, ومنهم من يشفع للقبيلة, ومنهم من يشفع للعصبة, ومنهم من يشفع للرجل حتى يدخلوا الجنة »।

"আমার উম্মতের মধ্যে কেউ কেউ একদল লোকের জন্য সুপারিশ করবে; আবার তাদের মধ্যে কেউ কেউ এক গোত্রের জন্য সুপারিশ করবে, আর তাদের মধ্যে কেউ কেউ সগোত্রীয় লোকদের জন্য সুপারিশ করবে; আবার তাদের মধ্যে কেউ কেউ এক ব্যক্তির জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে।"

৪৬. আবদুল্লাহ ইবন কায়েস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হারেস ইবন আকইয়াশ রহ.-কে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, আবু বারযা রাদিয়াল্লাহু 'আনহু বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: «ان من أمتي لمن يشفع لأكثر من ربيعة ও مضر, وان من أمتي لمن يعظم للنار حتى يكون ركنا من أركانها »।

"নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি 'রবী'আ' ও 'মুদার' গোত্রের চেয়ে বেশি সংখ্যক লোকের জন্য সুপারিশ করবে, আর আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে, যে জাহান্নামে এত বড় হবে যে, শেষ পর্যন্ত সে তার একটি বিশাল অংশ দখল করে থাকবে।"

৪৭. আবদুল্লাহ ইবন কায়েস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, হারেস ইবন আকইয়াশ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবূ বারযা রাদিয়াল্লাহু 'আনহু'র নিকট কোনো এক রাতে উপস্থিত ছিলাম, সেই রাতে তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: « ما من مسلمين يموت لهما أربعة أفراط الا ادخلهما الله الجنة بفضل رحمته »। قالوا يا رسول الله: وثلاثة ؟ قال: « ও ثلاثة » قالوا: واثنان ؟ « وان من أمتي لمن يدخل الجنة بشفاعته مثل مضر » قال: واثنان, قال: « وان من أمتي لمن يعظم للنار حتى يكون أحد زواياها »।

“যে দুই মুসলিমেরই চারটি সন্তান মারা যাবে, আল্লাহ তা'আলা তাঁর দয়ার বরকতে তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন: হে আল্লাহ রাসূল! তিনজন মারা গেলে? তিনি বললেন: তিনজন মারা গেলেও (তিনি তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন); সাহাবীগণ জিজ্ঞাসা করলেন: হে আল্লাহ রাসূল! দুইজন মারা গেলে? আর আমার উম্মতের মধ্যে এমন লোকও রয়েছে, যার সুপারিশের দ্বারা 'মুদার' গোত্রের সমপরিমাণ লোক জান্নাতে প্রবেশ করবে। তিনি বললেন: দুইজন মারা গেলেও (তিনি তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন); তিনি বলেন: আর আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে, যে জাহান্নামের এত বড় ও প্রকাণ্ড হবে, শেষ পর্যন্ত সে সেটার একটি কোণ পূর্ণ করে রাখবে।”

৪৮. আবু উমামা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: ليدخلن الجنة بشفاعة رجل ليس بنبي مثل الحيين أو مثل أحد الحيين ربيعة ও مضر, فقال رجل: يا رسول الله أو ما ربيعة من مضر ؟ فقال: «إنما أقول ما أقول»।

“নবী নয় এমন এক ব্যক্তির সুপারিশে 'রবী'য়া' ও 'মুদার' গোত্রের সমপরিমাণ অথবা কোনো এক গোত্রের সামান সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে; অতঃপর জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল: হে আল্লাহর রাসূল! 'রবী'য়া' গোত্র কি 'মুদার' গোত্রের অন্তর্ভুক্ত নয় ? জবাবে তিনি বললেন: আমি যা বলার তা বলেছি”।

৪৯. আবদুল্লাহ ইবন শাকিক রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি 'ইলিয়া' নামক স্থানে একদল লোকের নিকট বসলাম, আর আমি হলাম তাদের চতুর্থ ব্যক্তি, সুতরাং তাদের মধ্যকার একজন বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: ليدخلن الجنة بشفاعة رجل من أمتي أكثر من بني تميم, قلنا: سواك يا رسول الله؟ قال: سواي»।

“আমার উম্মতের এক ব্যক্তির সুপারিশে বনী তামীম গোত্রের চেয়ে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে; আমরা বললাম: হে আল্লাহর রাসূল! আপনি ছাড়াই? তিনি বললেন: আমি ছাড়াই।”

৫০. যিয়াদ ইবন 'আলাকা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি জারির ইবন আবদিল্লাহ রাদিয়াল্লাহু 'আনহুকে মুগীরা ইবন শো'বা'র মৃত্যুর দিন (মিম্বরে) দাঁড়িয়ে ভাষণ দিতে শুনেছি, ভাষণের এক পর্যায়ে তিনি বলেন: عليكم باتقاء الله عز ও جل والوقار والسكينة حتى يأتيكم أمير, فإنما يأتيكم الآن, ثم قال: اشفعوا لأميركم فإنه كان يحب العفو, وقال: أما بعد فإني أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت: أبايعك على الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم واشترط على النصح لكل مسلم, فبايعته على هذا, ورب هذا المسجد انى لكم لناصح جميعا, ثم استغفر ونزل»।

“তোমরা আল্লাহ তা'আলা সম্পর্কে সদা সচেতন থাক এবং নতুন কোনো আমীর না আসা পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখ; এখনই তোমাদের আমীর আসবেন। এরপর তিনি (জারীর রাদিয়াল্লাহু 'আনহু) বললেন: তোমাদের আমীরের জন্য সুপারিশ কর (ক্ষমা প্রার্থনা কর)। কারণ, তিনি ক্ষমা করাকে ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম: আমি আপনার কাছে ইসলামের বায়'আত গ্রহণ করতে চাই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন... এবং তিনি (অন্যান্য বিষয়ের সাথে) আমার ওপর শর্ত আরোপ করলেন: আর সকল মুসলিমের কল্যাণ কামনা করবে; অতঃপর আমি তাঁর কাছে এই শর্তের ওপর বায়'আত গ্রহণ করলাম। এই মাসজিদের রবের কসম! আমি তোমাদের সকলের কল্যাণকামী; অতঃপর তিনি (আল্লাহর কাছে) মাগফিরাত কামনা করলেন এবং (মিম্বর থেকে) নেমে গেলেন। "

৫১. আবু সা'ঈদ আল-আনমারী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: إن ربي وعدني أن يدخل الجنة من أمتي سبعين ألفا بغير حساب, ويشفع كل ألف لسبعين ألفا, ثم يحثي ربي ثلاث حثيات بكفيه »। كذا قال قيس: فقلت لأبي سعيد: أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم ؟ قال: نعم, بأذني ও وعاه قلبي, قال أبو سعيد : قال يعني رسول الله صلى الله عليه وسلم: «وذلك إن شاء الله يستوعب مهاجري أمتي ويوفي الله عز ও جل بقيته من أعرابنا»।

"নিশ্চয় আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আর প্রতি হাজার উম্মত সুপারিশ করবে আরও সত্তর হাজার উম্মতের জন্য; অতঃপর আমার প্রতিপালক তাঁর দুই হাতের তালু দ্বারা তিন অঞ্জলি জান্নাতে প্রবেশ করাবেন। কায়েস অনুরূপ বলেছেন; অতঃপর আমি আবূ সা'ঈদকে বললাম: আপনি কি এই হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? জবাবে সে বলল: হ্যাঁ, আমি আমার নিজ কানে শুনেছি এবং আমার অন্তর তা সংরক্ষণ করেছে; আবূ সা'ঈদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আর এটা আল্লাহ চায় তো তিনি আমার উম্মতের (সকল) মুহাজিরকে শামিল করবেন এবং আল্লাহ তার বাকিটা পূর্ণ করবেন আমাদের বেদুঈনদের মধ্য থেকে। "

৫২. ইবন মুহাইরিয থেকে বর্ণিত, তিনি সুনাবিহী রহ. থেকে বর্ণনা করেন, তিনি 'উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণনা করেন, তিনি (সুনাবিহী রহ.) বলেন: دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ فِي الْمَوْتِ فَبَكَيْتُ فَقَالَ: مَهْلاً لِمَ تَبْكِي ؟ فَوَاللَّهِ لَئِنِ اسْتُشْهِدْتُ لأَشْهَدَنَّ لَكَ, وَلَئِنْ شُفَعْتُ لأَشْفَعَنَّ لَكَ, وَلَئِنِ اسْتَطَعْتُ لَأَنْفَعَنَّكَ , ثُمَّ قَالَ: وَاللَّهِ مَا مِنْ حَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَكُمْ فِيهِ خَيْرٌ إِلَّا حَدَّثْتُكُمُوهُ إِلَّا حَدِيثًا وَاحِدًا, وَسَوْفَ أُحَدِّثُكُمُوهُ الْيَوْمَ وَقَدْ أُحِيطَ بِنَفْسِي . سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ »।

“আমি উবাদার কাছে গেলাম, তখন তিনি মৃত্যুশয্যায় ছিলেন, আমি কেঁদে ফেললাম। তিনি আমাকে বললেন, চুপ থাক, কাঁদছ কেন? আল্লাহর শপথ! যদি আমাকে সাক্ষী বানানো হয়, তাহলে আমি তোমার পক্ষে সাক্ষ্য দেব; যদি আমাকে সুপারিশকারী বানানো হয়, তাহলে অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব এবং যদি আমার সাধ্য থাকে, তবে আমি তোমার উপকার করব। তারপর উবাদা রাদিয়াল্লাহু 'আনহু বলেন, আল্লাহ শপথ! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি ছাড়া সব হাদীসই তোমাদেরকে শুনিয়েছি, যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমাদের কাছে সে হাদীসটি আজ বর্ণনা করছি, কেননা আজ আমি মৃত্যুর দুয়ারে উপস্থিত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। "

টিকাঃ
৯৬. তিরমিযী (৪/৪৬); আহমদ (৩/২০ এবং ৬৩); আর হাদীসটি অন্য হাদীসের সমর্থনের কারণে হাসান।
৯৭. আহমদ (৪/২১২)
৯৮. উদ্দেশ্য, মুসলিম স্বামী-স্ত্রী।
৯৯. আহমদ (৫/৩১২); ইবন খুযাইমা, পৃ. ৩১৩; ইবন মাজাহ (২/১৪৪৬); তাবারানী, আল-কাবীর (৩/৩০১); হাকেম (১/৭১); তিনি হাদীসটিকে সহীহ বলেছেন।
১০০. আসলে রবী'আ কখনও মুদার গোত্রের অন্তর্ভুক্ত নয়।
১০১. আহমদ (৫/২৫৬); ইবন খুযাইমা, পৃ. ৩১৩; তাবারানী (৮/১৬৯); আর হাদীসটি হাসান পর্যায়ের।
১০২. আহমদ (৩/৪৬৯) এবং (৫/৩৬৬); তিরমিযী; ইবন মাজাহ (২/১৪৪৪); দারেমী (২/৩২৮); হাকেম হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন (১/৭০)।
১০৩. আহমদ (৪/৩৫৭); হাদীসটির সনদ বিশুদ্ধ।
১০৪. ইবন আবি 'আসেম, 'আস-সুন্নাহ' (২/৩৮৫); তাবারানী; আবু আহমদ হাকেম; আর হাফেয ইবন হাজার 'আল-ইসাবা' গ্রন্থের মধ্যে হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন।
১০৫. সহীহ মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তি ঈমানসহ তার ব্যাপারে কোন প্রকার সন্দেহ ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাত করবে, সে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে হাদীস নং ১৫১; তিরমিযী (৪/১৩২); আহমদ (৬/৩১৮)।

📘 কুরআন ও সুন্নাহ’য় বর্ণিত শাফা‘আত 📄 ইমাম ইবরাহীম আল-হারবী’র বিস্ময়কর কাহিনী

📄 ইমাম ইবরাহীম আল-হারবী’র বিস্ময়কর কাহিনী


মুহাম্মাদ ইবন খালফ ওকী বলেন: ইবরাহীম আল-হারবী'র এক ছেলে ছিল, আর তার বয়স ছিল এগার বছর, সে আল-কুরআন হিফয (মুখস্থ) করেছে এবং তিনি তাকে ইলমুল ফিকহের অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন। তিনি (মুহাম্মাদ ইবন খালফ) বলেন: সে (ছেলেটি) মারা গেল, তারপর আমি তাকে শান্তনা দেওয়ার জন্য আসলাম, তিনি বলেন: তারপর তিনি (ইবরাহীম আল-হারবী) আমাকে বললেন: আমি আমার এই ছেলের মৃত্যু কামনা করেছিলাম, তিনি বলেন: আমি বললাম: হে আবু ইসহাক! আপনি দুনিয়া শ্রেষ্ঠ আলেম, আপনি একটি সম্ভ্রান্ত উচ্চ বংশীয় শিশুর ব্যাপারে এই কথা বলছেন, অথচ আপনি তাকে হাদীস ও ফিকহ শিক্ষা দিয়েছেন!! তিনি বললেন: হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি যে, মনে হচ্ছে যেন কিয়ামত শুরু হয়ে গেছে এবং কতগুলো শিশু, যাদের হাতে মূল্যবান পাত্র, তাতে রয়েছে পানি, যা তারা মানুষকে পান করাচ্ছে, আর দিনটি মনে হচ্ছিল প্রচণ্ড গরমের দিন; অতঃপর আমি তাদের একজনকে বললাম, এই পানি থেকে আমাকে পান করাও; তিনি বলেন: তখন সে আমার দিকে তাকাল এবং বলল: আপনি আমার পিতা নন; তখন আমি বললাম: তোমরা কারা? তখন সে বলল: আমরা ঐসব শিশু, যারা দুনিয়ার বাড়িতে মৃত্যুবরণ করেছি এবং আমাদের পিতাদেরকে পিছনে রেখে এসেছি, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবো, তারপর তাদেরকে পানি পান করাব। তিনি বলেন: এ জন্যই আমি তার মৃত্যু কামনা করেছি। (ত্ববাকাতে হানাবেলা, ১/৮৯, ৯০)

৫৩. সাবেত আল-বুনানী থেকে বর্ণিত, তিনি আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু 'আনহুকে বলতে শুনেছেন যে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «إن الرجل يشفع للرجلين وللثلاثة, والرجل للرجل»। “নিশ্চয় এক ব্যক্তি দুই ব্যক্তি ও তিন ব্যক্তির জন্য সুপারিশ করবে, আর সুপারিশ করতে পারবে এক ব্যক্তি কমপক্ষে এক ব্যক্তির জন্য।"

৫৪. নিমরান ইবন 'উতবা আয-যিমারী থেকে বর্ণিত, তিনি বলেছেন: دَخَلْنَا عَلَى أُمَّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامُ فَقَالَتْ : أَبْشِرُوا فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : ( يُشَقَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ »। "আমরা ইয়াতীম অবস্থায় উম্মু দারদার নিকট হাযির হলাম, তখন তিনি বললেন: তোমরা সুসংবাদ গ্রহণ কর। কারণ, আমি আবু দারদাকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: শহীদ ব্যক্তি তার পরিবার-পরিজনের মধ্য থেকে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করবে।"

৫৫. মিকদাম ইবন মা'দিইয়াকরাব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «للشهيد عند الله ست خصال: يغفر له في أول دفعة, ويرى مقعده من الجنة, ويجار من عذاب القبر, ويأمن من الفزع الأكبر, ويوضع على رأسه تاج الوقار, الياقوتة منها خير من الدنيا وما فيها, ويزوج اثنتين وسبعين زوجة من الحور العين , ويشفع في سبعين من أقاربه »। "আল্লাহর নিকট ছয়টি শহীদের বৈশিষ্ট্য রয়েছে: প্রথমেই তাকে ক্ষমা করে দেওয়া হবে; সে (দুনিয়াতেই) তার জান্নাতের আসনটি দেখতে পাবে; তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে; মহাভীতি থেকে নিরাপদে থাকবে; তার মাথায় মর্যাদার মুকুট পরানো হবে, যার একটি ইয়াকুত পাথর দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম; তাকে ডাগর চক্ষুবিশিষ্টা হুরদের মধ্য থেকে বাহাত্তর জন স্ত্রী প্রদান করা হবে এবং সে তার নিকটাত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করবে।"

৫৬. আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: «كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ، فذكر الحديث في فضل الحج وفيه: إن الله يقول لهم عند وقوفهم بعرفة: أفيضوا عبادي مغفورا لكم، ولمن شفعتم»। “আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম; তারপর তিনি হাজ্জের ফযিলত প্রসঙ্গে আলোচনা করেন এবং তাতে ছিল: নিশ্চয় আল্লাহ তা'আলা আরাফাতের ময়দানে তাদের অবস্থানের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলবেন: আমার বান্দাদেরকে ক্ষমাকৃত অবস্থায় আরাফাত থেকে নিয়ে যাও, আর তাদের জন্যও যাদের জন্য তোমরা সুপারিশ করবে।”

টিকাঃ
১০৬. এটি একটি ব্যক্তিগত ইজতেহাদ। এর উপর ভিত্তি করে যেন কেউ তার সন্তানদের মৃত্যু কামনা না করে। কারণ, সন্তানরা আল্লাহর নে'আমত। তারা কোন অবস্থায় বেশি কাজে আসবে সেটা আল্লাহ ভালো জানেন। হয়ত: এমন হবে যে, সে সন্তান বড় হয়ে জগদ্বিখ্যাত আলেম হবে ও ভালো কাজ করবে এবং তার পিতা-মাতা তার কর্মকাণ্ডকে সদকায়ে জারিয়া হিসেবে কবরে বসে পেতে থাকবে। [সম্পাদক]
১০৭. ইবন খুযাইমা, পৃ. ৩১৫; তার সনদ সহীহ।
১০৮. আবূ দাউদ (৩/৩৪); ইবন হিব্বান, পৃ. ৩৮৮; বায়হাকী (৯/১৬৪); আলবানী তার 'সহীহ আল-জামে' -এর মধ্যে হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন, হাদীস নং ৪৯৭৯।
১০৯. 'মহাভীতি' বলে শিঙ্গার ফুঁৎকার বোঝানো হয়েছে। [ইবন কাসীর]
১১০. তিরমিযী (৩/১০৬); ইবন মাযাহ (২/৯৩৫); আহমদ (৩/১৩১); আল-আজরী ফী আশ-শরীয়ত, পৃ. ৩৪৯; আর হাদীসটি হাসান।
১১১. আল-বাযযার, কাশফুল আসতার (২/৮); হাইছামী, আল-মাজমা (৪/২৭৫); আল- বাযযার বর্ণনা করেন যে, হাদীসের বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।

ফন্ট সাইজ
15px
17px