📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 সাওম পালনকারীকে ইফতার করানো

📄 সাওম পালনকারীকে ইফতার করানো


যে কোনো সাওমদারকে ইফতার করালে তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে।
যায়েদ ইবন খালিদ জুহানী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ فَطَّرَ صَائِمًا، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ؛ غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»
"যে ব্যক্তি কোনো সাওমদারকে ইফতার করালো তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে। তবে এতে সাওমদারের সাওয়াব এতটুকুও কমানো হবে না"। ¹⁰¹

টিকাঃ
¹⁰¹ সুনান তিরমিযী, হাদীস নং ৮০৭; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৭৭৩

ফন্ট সাইজ
15px
17px