📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা

📄 বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা


বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা আল্লাহ তা'আলার পথে জিহাদ করা এবং নিরলস নফল সালাত ও নফল সাওম আদায় করার সমতুল্য।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَأَحْسِبُهُ قَالَ: وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ
"বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণকারী আল্লাহ তা'আলার পথে জিহাদকারী এবং নিরলস নফল সালাত ও নফল সাওম আদায়কারীর সমতুল্য"। ¹⁰⁰

টিকাঃ
¹⁰⁰ সহীহ মুসলিম, হাদীস নং ২৯৮২

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সাওম পালনকারীকে ইফতার করানো

📄 সাওম পালনকারীকে ইফতার করানো


যে কোনো সাওমদারকে ইফতার করালে তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে।
যায়েদ ইবন খালিদ জুহানী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ فَطَّرَ صَائِمًا، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ؛ غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»
"যে ব্যক্তি কোনো সাওমদারকে ইফতার করালো তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে। তবে এতে সাওমদারের সাওয়াব এতটুকুও কমানো হবে না"। ¹⁰¹

টিকাঃ
¹⁰¹ সুনান তিরমিযী, হাদীস নং ৮০৭; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৭৭৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00