📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 ফলদার বৃক্ষ রোপণ করা

📄 ফলদার বৃক্ষ রোপণ করা


মানুষ মৃত্যুর পরও যে আমলগুলোর সাওয়াব পেতে থাকবে তার মধ্যে জায়গায় জায়গায় ফলদার বৃক্ষ রোপণ করাও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। যা পূর্বের হাদীস থেকেই বুঝা যায়।
আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
"যে কোনো মুসলিম কোনো ফলদার বৃক্ষ রোপণ করলে অথবা কোনো ফসল বপন করলে তা থেকে যদি কোনো পাখী, মানুষ কিংবা পশু খায় তা হলে তা তার জন্য সদকা হয়ে যাবে"। ⁹⁷
জাবির রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلَا يَزْرَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ
"যে কোনো মুসলিম কোনো ফলদার বৃক্ষ রোপণ করলে তা থেকে যা খাওয়া হয় তা তার জন্য সদকা হয়ে যাবে। যা চুরি করা হয় তাও তার জন্য সদকা হয়ে যাবে। যা কোনো হিংস্র পশু খায় তাও তার জন্য সদকা হয়ে যাবে। যা কোনো পাখী খায় তাও তার জন্য সদকা হয়ে যাবে এবং যা কোনো মানুষ নিয়ে যায় তাও তার জন্য সদকা হয়ে যাবে"। ⁹⁸

টিকাঃ
⁹⁷ সহীহ বুখারী, হাদীস নং ২৩২০ সহীহ মুসলিম, হাদীস নং ১৫৫৩
⁹⁸ সহীহ মুসলিম, হাদীস নং ১৫৫২

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 মুসাফিরদের জন্য আবাসিক হোটেল তৈরি করা

📄 মুসাফিরদের জন্য আবাসিক হোটেল তৈরি করা


মানুষ মৃত্যুর পরও যে আমলগুলোর সাওয়াব পেতে থাকবে তার মধ্যে মুসাফিরদের রাত্রি যাপনের সুবিধার জন্য ট্রেন বা বাস স্টেশনগুলোর আশে-পাশে খাবারের ব্যবস্থা সহ সম্পূর্ণ আবাসিক হোটেল তৈরি করাও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। যা পূর্বের আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু এর হাদীস থেকেই বুঝা যায়।

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 এতিমের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা

📄 এতিমের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা


কোনো এতিমের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা জান্নাতে যাওয়ার একটি বিরাট মাধ্যম।
সাহল রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا، وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئً
"আমি ও এতিমের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণকারী এতো পাশাপাশি থাকবো যতটুকু পাশাপাশি থাকে তর্জনী ও মধ্যমা অঙ্গুলীদ্বয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যাপারটি অঙ্গুলীদ্বয়ের ইশারার মাধ্যমে বুঝিয়েছেন এবং উভয় অঙ্গুলীর মাঝে তিনি সামান্যটুকু ফাঁকও রাখেন"। ⁹⁹

টিকাঃ
⁹⁹ সহীহ বুখারী, হাদীস নং ৫৩০৪

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা

📄 বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা


বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করা আল্লাহ তা'আলার পথে জিহাদ করা এবং নিরলস নফল সালাত ও নফল সাওম আদায় করার সমতুল্য।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَأَحْسِبُهُ قَالَ: وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ
"বিধবা ও মিসকীনের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণকারী আল্লাহ তা'আলার পথে জিহাদকারী এবং নিরলস নফল সালাত ও নফল সাওম আদায়কারীর সমতুল্য"। ¹⁰⁰

টিকাঃ
¹⁰⁰ সহীহ মুসলিম, হাদীস নং ২৯৮২

ফন্ট সাইজ
15px
17px