📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা বা খয়ের স্তর বিন্যাস

📄 সদকা বা খয়ের স্তর বিন্যাস


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম একদা সদকার আদেশ করলে জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! আমার কাছে যদি শুধুমাত্র একটি দীনার বা টাকাই থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
تَصَدَّقُ بِهِ عَلَى نَفْسِكَ، قَالَ: عِنْدِي آخَرُ ؟ قَالَ: تَصَدَّقُ بِهِ عَلَى وَلَدِكَ، قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ: تَصَدَّقُ بِهِ عَلَى زَوْجَتِكَ، قَالَ: عِنْدِي آخَرُ ؟ قَالَ: تَصَدَّقُ بِهِ عَلَى خَادِمِكَ، قَالَ: عِنْدِي آخَرُ ؟ قَالَ: أَنْتَ أَبْصَرُ
"তা হলে তুমি তা নিজের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার সন্তানের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার স্ত্রীর জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার কাজের লোকের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি সে সম্পর্কে আমার চাইতেও ভালো জানো।"⁸¹

টিকাঃ
⁸¹ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৯১

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 জনকল্যাণে পানি সরবরাহের ব্যবস্থা করা

📄 জনকল্যাণে পানি সরবরাহের ব্যবস্থা করা


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: سَقْيُ الْمَاءِ»
"জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! কোন্ সদকাটি সবচাইতে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি সরবরাহের ব্যবস্থা করা"। ⁸²
সা'দ ইবন 'উবাদাহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: نَعَمْ، قُلْتُ : فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: سَقْيُ الْمَاءِ»
"একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমার মা মৃত্যুবরণ করেছেন। আমি কি তাঁর পক্ষ থেকে সদকা করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি বললাম, কোন্ সদকাটি সবচাইতে উত্তম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি সরবরাহের ব্যবস্থা করা"। ⁸³
সা'দ বলেন, তখন আমি একটি কুয়া খনন করে বললাম, এটি সা'দের মার জন্য।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَيْسَ صَدَقَةٌ أَعْظَمَ أَجْرًا مِنْ مَاءٍ»
"পানি সরবরাহের চাইতে আরো বেশি সাওয়াবের সদকা আর নেই"। ⁸⁴
জাবির রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ حَفَرَ مَاءً لَمْ يَشْرَبُ مِنْهُ كَبِدٌ حَرَّى مِنْ جِنِّ وَلَا إِنِّسٍ وَلَا طَائِرٍ إِلَّا آجَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ»
"কেউ কোনো কুয়া খনন করলে তা থেকে মানুষ, জিন, পাখি তথা যে কোনো পিপাসার্ত প্রাণীই পান করুক না কেন আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাকে এর সাওয়াব দিবেন"। ⁸⁵
জনৈক ব্যক্তি কোনো মানুষকে নয় বরং একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيق، اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِقُرًا فَنَزَلَ فِيْهَا، فَشَرِبَ ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبُ يَلْهَتُ ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ بِي، فَنَزَلَ الْبِثْرَ فَمَلَأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيْهِ فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللهُ لَهُ، فَغَفَرَ لَهُ، وَفِي رِوَايَةٍ : فَأَدْخَلَهُ الْجَنَّةَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا؟ فَقَالَ: فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرُ
"একদা জনৈক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলো। এমতাবস্থায় হঠাৎ তার কঠিন পিপাসা লেগে গেলো। পথিমধ্যে সে একটি কুয়া দেখতে পেয়ে তাতে নেমে পানি পান করে বেরিয়ে আসলো। উপরে উঠে সে দেখতে পেলো একটি কুকুর হাঁপাচ্ছে। পিপাসায় সে কাঁচা মাটি খাচ্ছে। তখন লোকটি মনে মনে বললো, আমার যেমন পিপাসা লেগেছিলো তেমনি তো এ কুকুরটিরও পিপাসা লেগেছে। তখন সে আবারো কুয়ায় নেমে নিজের (চামড়ার) মোজায় পানি ভর্তি করে উপরে উঠলো এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তা'আলা এর প্রতিদানস্বরূপ তাকে ক্ষমা করে দিলেন। অন্য বর্ণনায় রয়েছে, তাকে জান্নাত দিয়ে দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! চতুষ্পদ জন্তুর পরিচর্যা করলেও কি আমরা সাওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি প্রাণীর পরিচর্যায়ই সাওয়াব রয়েছে"। ⁸⁶

টিকাঃ
⁸² সহীহুত তারগীবি ওয়াত তারহীব, হাদীস নং ৯৬১
⁸³ সহীহুত তারগীবি ওয়াত তারহীব, হাদীস নং ৯৬২
⁸⁴ সহীহুত তারগীবি ওয়াত তারহীব, হাদীস নং ৯৬০
⁸⁵ সহীহুত তারগীবি ওয়াত তারহীব, হাদীস নং ৯৬৩
⁸⁶ সহীহ বুখারী, হাদীস নং ৬০০৯; সহীহ মুসলিম, হাদীস নং ২২৪৪

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 কাউকে কোনো দুর্বল পশু ধার দেওয়া

📄 কাউকে কোনো দুর্বল পশু ধার দেওয়া


আব্দুল্লাহ্ ইবন 'আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أَرْبَعُوْنَ خَصْلَةً أَعْلَاهُنَّ مَنِيْحَةُ الْعَنْزِ، مَا يَعْمَلُ رَجُلٌ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا، وَتَصْدِيقَ مَوْعُودِهَا، إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ
"চল্লিশটি কাজ এমন রয়েছে যার কোনো একটিও কেউ সাওয়াবের আশায় এবং পরকালের প্রাপ্তির উপর বিশ্বাস করে সম্পাদন করলে আল্লাহ তা'আলা এর বিপরীতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে কোনো দুধেল ছাগী কাউকে ধার দেওয়া"। ⁸⁷

টিকাঃ
⁸⁷ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৮৩

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 ঋণগ্রস্তকে তার ঋণ পরিশোধে সহযোগিতা করা

📄 ঋণগ্রস্তকে তার ঋণ পরিশোধে সহযোগিতা করা


আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে জনৈক ব্যক্তি কিছু ফসল খরিদ করে ক্ষতিগ্রস্ত হয়। অতঃপর তার উপর ঋণের বোঝা খুব বেড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
تَصَدَّقُوا عَلَيْهِ، فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ، فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِغُرَمَائِهِ: «خُذُوا مَا وَجَدْتُمْ، وَلَيْسَ لَكُمْ إِلَّا ذَلِكَ»
"তোমরা তাকে সদকা দাও। অতঃপর সবাই তাকে সদকা দিলো। কিন্তু তা তার ঋণ সমপরিমাণ হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তার ঋণদাতাদেরকে বললেন, তোমরা যা পাচ্ছো তাই নিয়ে যাও। এর চাইতে বেশি আর তোমরা পাচ্ছো না"। ⁸⁸

টিকাঃ
⁸⁸ সুনান তিরমিযী, হাদীস নং ৬৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00