📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 সঠিক পন্থায় সদকা উসুলকারীর সাওয়াব

📄 সঠিক পন্থায় সদকা উসুলকারীর সাওয়াব


রাফি' ইবন খাদীজ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْحَقِّ، وَفِي رِوَايَةٍ: لِوَجْهِ اللهِ كَالْغَازِي فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ»
"একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য সঠিক পন্থায় সদকা উসুলকারী আল্লাহ তা'আলার পথে যুদ্ধ করার সাওয়াব পাবে যতক্ষণ না সে নিজ ঘরে ফিরে আসে।"⁷⁹

টিকাঃ
⁷⁹ সুনান তিরমিযী, হাদীস নং ৬৪৫; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৮৩৬

ফন্ট সাইজ
15px
17px