📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 আত্মীয়-স্বজনকে সদকা-খয়রাত করলে দু’টি সাওয়াব

📄 আত্মীয়-স্বজনকে সদকা-খয়রাত করলে দু’টি সাওয়াব


সাল্মান ইবন 'আমির রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ»
"গরিব-দুঃখীকে সদকা-খয়রাত করলে শুধু একটি সাওয়াব পাওয়া যায় যা হচ্ছে সদকার সাওয়াব। আর আত্মীয়-স্বজনকে সদকা-খয়রাত করলে দু'টি সাওয়াব পাওয়া যায়ঃ একটি সদকার সাওয়াব আর অন্যটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাওয়াব"। ³⁵

টিকাঃ
³⁵ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৯২

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 শত্রুভাবাপন্ন আত্মীয়কে সদকা করা বেশি সাওয়াবের কাজ

📄 শত্রুভাবাপন্ন আত্মীয়কে সদকা করা বেশি সাওয়াবের কাজ


উম্মে কুলসূম বিনত উকবাহ্ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أَفْضَلُ الصَّدَقَةِ الصَّدَقَةُ عَلَى ذِي الرَّحِمِ الْكَاشِحِ
"সর্বোত্তম সদকা হচ্ছে শত্রুভাবাপন্ন আত্মীয়-স্বজনকে সদকা করা"। ³⁶
কোনো ব্যক্তি তার কোনো আত্মীয়-স্বজন বা মনিবের নিকট কোনো কিছু চাইলে সে যদি তাকে তা না দেয় তা হলে আল্লাহ তা'আলা তার জন্য জাহান্নামের একটি বিষধর সাপ নির্ধারিত করবেন যা তাকে লাগাতার দংশন করবে:
জারীর ইবন আব্দুল্লাহ্ বাজালী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا مِنْ ذِي رَحِمٍ يَأْتِي ذَا رَحِمِهِ، فَيَسْأَلُهُ فَضْلاً أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ، فَيَبْخَلُ عَلَيْهِ إِلَّا أَخْرَجَ اللهُ لَهُ مِنْ جَهَنَّمَ حَيَّةٌ يُقَالُ لَهَا: شُجَاعٌ يَتَلَمَّظُ فَيُطَوَّقُ بِهِ»
"কোনো আত্মীয় তার অন্য আত্মীয়ের নিকট আল্লাহ তা'আলার দেওয়া কোনো সম্পদ চাইলে সে যদি তাকে তা দিতে কার্পণ্য করে তা হলে আল্লাহ তা'আলা তার জন্য জাহান্নাম থেকে "শুজা” নামক একটি সর্প বের করে আনবেন যা তার গলা পেঁচিয়ে ধরে তার মুখ দংশন করবে"। ³⁷
বাহয ইবনু হাকীম তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
﴿لَا يَسْأَلُ رَجُلٌ مَوْلاهُ مِنْ فَضْلٍ هُوَ عِنْدَهُ، فَيَمْنَعُهُ إِيَّاهُ إِلَّا دُعِيَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فَضْلُهُ الَّذِي مَنَعَهُ شُجَاعًا أَقْرَعَ﴾
"কোনো ব্যক্তি তার মনিবের নিকট এমন কিছু চাইলে যা তার নিকট আছে যদি সে তাকে তা না দেয় তা হলে কিয়ামতের দিন তার এ সম্পদটুকুকে মারাত্মক বিষধর সাপের রূপ নিয়ে তাকে দংশন করার জন্য ডাকা হবে"। ³⁸

টিকাঃ
³⁶ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৯৪
³⁷ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৯৬
³⁸ সুনান আবু দাউদ, হাদীস নং ৫১৩৯

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 হারাম বস্তু সদকা করলে কোনো সাওয়াব পাওয়া যায় না

📄 হারাম বস্তু সদকা করলে কোনো সাওয়াব পাওয়া যায় না


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إِذَا أَدَّيْتَ الزَّكَاةَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ، وَمَنْ جَمَعَ مَالاً حَرَامًا ثُمَّ تَصَدَّقَ بِهِ ؛ لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرُ، وَكَانَ إِصْرُهُ عَلَيْهِ
"যখন তুমি সম্পদের যাকাত দিলে তখনই তোমার দায়িত্ব আদায় হলো। যে ব্যক্তি হারাম সম্পদ সঞ্চয় করে তা থেকে সদকা দেয় তাতে তার কোনো সাওয়াবই হয় না। বরং তার উপর পূর্বের হারাম সম্পদ সঞ্চয়ের গুনাহ্'র বোঝা অবিকলই থেকে যায়"। ⁵³

টিকাঃ
⁵³ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৭৫২, ৮৮০

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 অধিক গরিব ও আত্মসম্মানী ব্যক্তিকে সদকা করা উচিত

📄 অধিক গরিব ও আত্মসম্মানী ব্যক্তিকে সদকা করা উচিত


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَيْسَ المِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ، فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، قَالُوا: فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: الَّذِي لَا يَجِدُ غِنَّى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ لَهُ، فَيُتَصَدَّقَ عَلَيْهِ، وَلَا يَسْأَلُ النَّاسَ شَيْئًا»
"সত্যিকারের গরিব সে নয় যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অতঃপর এক-দু' গ্রাস অথবা এক-দু'টা খেজুর পেলে সে চলে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তা হলে সত্যিকারের গরিব কে? তিনি বললেন, সত্যিকারের গরিব সে ব্যক্তি যে ধনী নয় ঠিকই। তবে তাকে দেখলে তা সহজেই বুঝা যায় না। যার দরুন কেউ তাকে সদকা দেয় না এবং সেও কারোর কাছে কিছু চায় না"। ⁵⁸

টিকাঃ
⁵⁸ সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00