📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 সম্পদ পেয়েও সদকা না করার ওয়াদাভঙ্গ মুনাফিকের কাজ

📄 সম্পদ পেয়েও সদকা না করার ওয়াদাভঙ্গ মুনাফিকের কাজ


আল্লাহ তা'আলা বলেন,
﴿ وَمِنْهُم مَّنْ عَهَدَ اللَّهَ لَبِنْ آتَانَا مِن فَضْلِهِ، لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ، بَخِلُواْ بِهِ، وَتَوَلَّواْ وَّهُم مُّعْرِضُونَ فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ ﴾ [ التوبة: ٧٥، ٧٧]
"তাদের (মুনাফিকদের) মধ্যে এমন কতিপয় লোকও রয়েছে যারা আল্লাহ তা'আলার সাথে এ মর্মে অঙ্গীকার করে যে, আল্লাহ তা'আলা যদি নিজ অনুগ্রহে আমাদেরকে প্রচুর সম্পদ দান করেন তা হলে আমরা তাঁর পথে খুব দান-সদকা করবো এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। কার্যতঃ যখন আল্লাহ তা'আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রচুর সম্পদ দান করলেন তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং তাঁর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলো। আর তারা তো মুখ ফিরিয়ে নিতেই অভ্যস্ত। অতএব আল্লাহ তা'আলা শাস্তিস্বরূপ তাদের অন্তর সমূহে মুনাফিকী অবতীর্ণ করলেন যা তাঁর সাথে সাক্ষাৎ তথা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আর তা এ কারণেই যে, তারা আল্লাহ তা'আলাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে এবং সর্বদা মিথ্যা কথা বলছে”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৭৫-৭৭]

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত 📄 সদকা দিতে হেঁকারিতা দেখানো সদকা না দেওয়ারই শামিল

📄 সদকা দিতে হেঁকারিতা দেখানো সদকা না দেওয়ারই শামিল


আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«الْمُعْتَدِي الْمُتَعَدِّي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا»
"সদকার ব্যাপারে হঠকারী ও আক্রমণাত্মক আচরণকারী যেন সদকাই দেয়নি"। ⁶⁹

টিকাঃ
⁶⁹ সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৮৫; সুনান তিরমিযী, হাদীস ৬৪৬

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية