📄 কৃপণতা সমূহ ধ্বংসের মূল
আব্দুল্লাহ্ ইবন 'আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিতে গিয়ে বলেন,
إِيَّاكُمْ وَالشُّحَّ ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِالشَّقِّ، أَمَرَهُمْ بِالْبُخْلِ فَبَخِلُوْا، وَأَمَرَهُمْ بِالْقَطِيعَةِ فَقَطَعُوْا، وَأَمَرَهُمْ بِالْفُجُوْرِ فَفَجَرُوا
"তোমরা কার্পণ্যের মানসিকতা পরিহার করো। কারণ, তা কৃপণতার আদেশ করে তখন মানুষ কৃপণ হয়ে যায়। আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে বলে তখন মানুষ তা ছিন্ন করে। গুনাহ্ করতে আদেশ করে তখন মানুষ গুনাহ্ করে বসে"। ⁶⁰
টিকাঃ
⁶⁰ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৯৮
📄 কৃপণতা মুনাফিকদের পরিচয়
আল্লাহ তা'আলা বলেন,
﴿ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ بَعْضُهُم مِّنۢ بَعْضٍ ۘ يَأْمُرُونَ بِٱلْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا۟ ٱللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ هُمُ ٱلْفَٰسِقُونَ﴾ [ التوبة: ٦٧]
"মুনাফিক পুরুষ ও মহিলারা সবাই একই রকম। তারা অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজে বাধা প্রদান করে। নিজেদের হাতসমূহ সদকা-খয়রাত থেকে গুটিয়ে নেয়। তারা আল্লাহ তা'আলাকে ভুলে গিয়েছে। সুতরাং তিনিও তাদেরকে ভুলে গিয়েছেন। নিশ্চয় মুনাফিকরা অতি অবাধ্য”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৬৭]
📄 সম্পদ পেয়েও সদকা না করার ওয়াদাভঙ্গ মুনাফিকের কাজ
আল্লাহ তা'আলা বলেন,
﴿ وَمِنْهُم مَّنْ عَهَدَ اللَّهَ لَبِنْ آتَانَا مِن فَضْلِهِ، لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ، بَخِلُواْ بِهِ، وَتَوَلَّواْ وَّهُم مُّعْرِضُونَ فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ ﴾ [ التوبة: ٧٥، ٧٧]
"তাদের (মুনাফিকদের) মধ্যে এমন কতিপয় লোকও রয়েছে যারা আল্লাহ তা'আলার সাথে এ মর্মে অঙ্গীকার করে যে, আল্লাহ তা'আলা যদি নিজ অনুগ্রহে আমাদেরকে প্রচুর সম্পদ দান করেন তা হলে আমরা তাঁর পথে খুব দান-সদকা করবো এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। কার্যতঃ যখন আল্লাহ তা'আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রচুর সম্পদ দান করলেন তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং তাঁর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলো। আর তারা তো মুখ ফিরিয়ে নিতেই অভ্যস্ত। অতএব আল্লাহ তা'আলা শাস্তিস্বরূপ তাদের অন্তর সমূহে মুনাফিকী অবতীর্ণ করলেন যা তাঁর সাথে সাক্ষাৎ তথা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আর তা এ কারণেই যে, তারা আল্লাহ তা'আলাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে এবং সর্বদা মিথ্যা কথা বলছে”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৭৫-৭৭]
📄 সদকা দিতে হেঁকারিতা দেখানো সদকা না দেওয়ারই শামিল
আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«الْمُعْتَدِي الْمُتَعَدِّي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا»
"সদকার ব্যাপারে হঠকারী ও আক্রমণাত্মক আচরণকারী যেন সদকাই দেয়নি"। ⁶⁹
টিকাঃ
⁶⁹ সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৮৫; সুনান তিরমিযী, হাদীস ৬৪৬