📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 ঈমান ও কার্পণ্য কখনো একত্রিত হতে পারে না

📄 ঈমান ও কার্পণ্য কখনো একত্রিত হতে পারে না


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لا يَجْتَمِعُ غُبَارُ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ عَبْدٍ أَبَدًا، وَلَا يَجْتَمِعُ شُحٌّ وَإِيْمَانُ فِي قَلْبٍ عَبْدٍ أَبَدًا»
"যুদ্ধক্ষেত্রের ধুলো ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দাহ্'র পেটে কখনো একত্রিত হতে পারে না। তেমনিভাবে কার্পণ্য ও ঈমান কোনো বান্দাহ্'র অন্তরে কখনো একত্রিত হতে পারে না”। ²⁹

টিকাঃ
²⁹ সুনান নাসায়ী, হাদীস নং ৩১১১; সহীহুত-তারগীব ওয়াত-তারহীব, হাদীস নং ২৬০৬

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা করলে মানুষ গরিব হয়ে যায় এ কথা শয়তানের প্রবঞ্চনা

📄 সদকা করলে মানুষ গরিব হয়ে যায় এ কথা শয়তানের প্রবঞ্চনা


আল্লাহ তা'আলা বলেন,
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلَا ﴿ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴾ [البقرة: ٢٦٨]
"শয়তান তো তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ করে। এ দিকে আল্লাহ তা'আলা তোমাদেরকে ক্ষমা ও দয়ার ওয়াদা দিচ্ছেন। বস্তুতঃ আল্লাহ তা'আলা হচ্ছেন বিপুল দাতা ও সর্বজ্ঞ”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৬৮]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ»
"সদকা-খয়রাত ধন-সম্পদ কমিয়ে দেয় না"। ⁵⁴

টিকাঃ
⁵⁴ সহীহ মুসলিম, হাদীস নং ২৫৮৮; সুনান তিরমিযী, হাদীস নং ২০২৯

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকাকারীদেরকে তিরস্কার করা মুনাফিকদের আলামত

📄 সদকাকারীদেরকে তিরস্কার করা মুনাফিকদের আলামত


আবু মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে সদকা করার আদেশ করা হলে আমরা তা করতে উঠে-পড়ে লেগে যাই। তখন আবু 'আক্বীল নামক জনৈক সাহাবী অর্ধ সা' তথা দেড়-দু' কিলো পরিমাণ সদকা করলো। আর অন্য জন সদকা করলো আরো অনেক বেশি। তখন মুনাফিকরা বলতে শুরু করলে, আল্লাহ তা'আলা এর এ সামান্যটুকুর মুখাপেক্ষী নন। আর ওই ব্যক্তি তো এতো বেশি সদকা করলো অন্যকে দেখানোর জন্য। তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াতটি নাযিল করেন,
﴿الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوَّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴾ [التوبة: ٧٩]
“যারা সদকাকারী মু'মিনদেরকে সদকার ব্যাপারে তিরস্কার করে বিশেষ করে যাদের নিকট এতটুকুই সম্বল আছে এবং সে তা আল্লাহ তা'আলার পথে সদকা করেছে এরপরও তাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে আল্লাহ তা'আলা তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৭৯]

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 কৃপণতা সমূহ ধ্বংসের মূল

📄 কৃপণতা সমূহ ধ্বংসের মূল


আব্দুল্লাহ্ ইবন 'আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিতে গিয়ে বলেন,
إِيَّاكُمْ وَالشُّحَّ ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِالشَّقِّ، أَمَرَهُمْ بِالْبُخْلِ فَبَخِلُوْا، وَأَمَرَهُمْ بِالْقَطِيعَةِ فَقَطَعُوْا، وَأَمَرَهُمْ بِالْفُجُوْرِ فَفَجَرُوا
"তোমরা কার্পণ্যের মানসিকতা পরিহার করো। কারণ, তা কৃপণতার আদেশ করে তখন মানুষ কৃপণ হয়ে যায়। আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে বলে তখন মানুষ তা ছিন্ন করে। গুনাহ্ করতে আদেশ করে তখন মানুষ গুনাহ্ করে বসে"। ⁶⁰

টিকাঃ
⁶⁰ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৯৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00