📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 যে ধনী সদকা-খয়রাত করে না সে নিশ্চয় ক্ষতিগ্রস্ত

📄 যে ধনী সদকা-খয়রাত করে না সে নিশ্চয় ক্ষতিগ্রস্ত


আবু যর রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাতে গেলাম। তখন তিনি কা'বা শরীফের ছায়ায় বসা ছিলেন। এমতাবস্থায় তিনি আমাকে দেখে বললেন,
«هُمُ الْأَخْسَرُوْنَ وَرَبِّ الْكَعْبَةِ : هُمُ الْأَخْسَرُوْنَ وَرَبِّ الْكَعْبَةِ قُلْتُ: مَا شَأْنِي، أَيْرَى فِي شَيْءٌ، مَا شَأْنِي ؟ فَجَلَسْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ: فَمَا اسْتَطَعْتُ أَنْ أَسْكُتَ، وَتَعَشَّانِي مَا شَاءَ اللَّهُ، فَقُلْتُ: مَنْ هُمْ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ: الْأَكْثَرُوْنَ أَمْوَالًا إِلَّا مَنْ قَالَ هَكَذَا، وَهَكَذَا، وَهَكَذَا، وَفِي رِوَايَةٍ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، وَقَلِيلٌ مَا هُمْ»
"আল্লাহর কসম! ওরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহর কসম! ওরাই ক্ষতিগ্রস্ত।
আবু যর বলেন, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে ব্যতিক্রম কিছু দেখে ফেললেন কি? হায়! আমার কি হলো। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বেই বসলাম; অথচ তিনি সে কথাই বার বার বলছেন। তখন আমি আর চুপ থাকতে পারলাম না। আমাকে যেন কোনো কিছু ছেয়ে গেছে। আমি বললাম, কারা ওরা? হে আল্লাহর রাসূল! আপনার জন্য আমার মাতা-পিতা উৎসর্গ হোক! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ধনী-সম্পদশালী। তবে ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা এদিক ওদিক তথা সর্বদিকে সদকা-খয়রাত করলো। অন্য বর্ণনায় রয়েছে, সামনে করলো, পেছনে করলো। ডানে করলো, বামে করলো। তথা সর্বদিকে সদকা-খয়রাত করলো এবং তাঁরা খুবই কম"। ²⁶

টিকাঃ
²⁶ সহীহ বুখারী, হাদীস নং ৬৬৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ৯৯০

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 ঈমান ও কার্পণ্য কখনো একত্রিত হতে পারে না

📄 ঈমান ও কার্পণ্য কখনো একত্রিত হতে পারে না


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لا يَجْتَمِعُ غُبَارُ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ عَبْدٍ أَبَدًا، وَلَا يَجْتَمِعُ شُحٌّ وَإِيْمَانُ فِي قَلْبٍ عَبْدٍ أَبَدًا»
"যুদ্ধক্ষেত্রের ধুলো ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দাহ্'র পেটে কখনো একত্রিত হতে পারে না। তেমনিভাবে কার্পণ্য ও ঈমান কোনো বান্দাহ্'র অন্তরে কখনো একত্রিত হতে পারে না”। ²⁹

টিকাঃ
²⁹ সুনান নাসায়ী, হাদীস নং ৩১১১; সহীহুত-তারগীব ওয়াত-তারহীব, হাদীস নং ২৬০৬

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা করলে মানুষ গরিব হয়ে যায় এ কথা শয়তানের প্রবঞ্চনা

📄 সদকা করলে মানুষ গরিব হয়ে যায় এ কথা শয়তানের প্রবঞ্চনা


আল্লাহ তা'আলা বলেন,
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلَا ﴿ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴾ [البقرة: ٢٦٨]
"শয়তান তো তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ করে। এ দিকে আল্লাহ তা'আলা তোমাদেরকে ক্ষমা ও দয়ার ওয়াদা দিচ্ছেন। বস্তুতঃ আল্লাহ তা'আলা হচ্ছেন বিপুল দাতা ও সর্বজ্ঞ”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৬৮]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ»
"সদকা-খয়রাত ধন-সম্পদ কমিয়ে দেয় না"। ⁵⁴

টিকাঃ
⁵⁴ সহীহ মুসলিম, হাদীস নং ২৫৮৮; সুনান তিরমিযী, হাদীস নং ২০২৯

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকাকারীদেরকে তিরস্কার করা মুনাফিকদের আলামত

📄 সদকাকারীদেরকে তিরস্কার করা মুনাফিকদের আলামত


আবু মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে সদকা করার আদেশ করা হলে আমরা তা করতে উঠে-পড়ে লেগে যাই। তখন আবু 'আক্বীল নামক জনৈক সাহাবী অর্ধ সা' তথা দেড়-দু' কিলো পরিমাণ সদকা করলো। আর অন্য জন সদকা করলো আরো অনেক বেশি। তখন মুনাফিকরা বলতে শুরু করলে, আল্লাহ তা'আলা এর এ সামান্যটুকুর মুখাপেক্ষী নন। আর ওই ব্যক্তি তো এতো বেশি সদকা করলো অন্যকে দেখানোর জন্য। তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াতটি নাযিল করেন,
﴿الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوَّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴾ [التوبة: ٧٩]
“যারা সদকাকারী মু'মিনদেরকে সদকার ব্যাপারে তিরস্কার করে বিশেষ করে যাদের নিকট এতটুকুই সম্বল আছে এবং সে তা আল্লাহ তা'আলার পথে সদকা করেছে এরপরও তাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে আল্লাহ তা'আলা তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৭৯]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00