📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা লুকায়িতভাবে এবং ডান হাতে দেওয়াই উত্তম

📄 সদকা লুকায়িতভাবে এবং ডান হাতে দেওয়াই উত্তম


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ تَعَالَى فِي ظِلِهِ يَوْمَ لَا ظِلَّ إِلا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقُ فِي المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابًا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
"সাত শ্রেণীর লোককে আল্লাহ তা'আলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন যে দিন আর কোনো ছায়া থাকবে না। প্রথম শ্রেণী হচ্ছে এমন রাষ্ট্রপতি যিনি সর্বদা ইনসাফের উপরই প্রতিষ্ঠিত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে ছোট থেকেই আল্লাহ তা'আলার ইবাদতের উপর বেড়ে উঠেছে। তৃতীয় শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথেই লাগানো। চতুর্থ শ্রেণী হচ্ছে এমন দু' ব্যক্তি যারা একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবেসেছে। আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই তারা পরস্পর একত্রিত হয় এবং তাঁরই সন্তুষ্টির জন্য তারা পরস্পর বিচ্ছিন্ন হয়।
পঞ্চম শ্রেণী হচ্ছে এমন পুরুষ যাকে কোনো প্রভাবশালী সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডাকছে; অথচ সে বলছে, আমি তা করতে পারবো না। নিশ্চয় আমি আল্লাহ তা'আলাকে ভয় পাচ্ছি। ষষ্ঠ শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে এরূপ লুকায়িতভাবে সদকা করেছে যে, তার বাম হাত জানছে না তার ডান হাত কি সদকা করছে। সপ্তম শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে একাকীভাবে আল্লাহ তা'আলার কথা স্মরণ করে দু' চোখের পানি প্রবাহিত করছে"। ⁴²

টিকাঃ
⁴² সহীহ বুখারী, হাদীস নং ১৪২৩

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা করতে মনে চাইলেই সাথে সাথে তা সদকা করুন

📄 সদকা করতে মনে চাইলেই সাথে সাথে তা সদকা করুন


'উকবাহ ইবন হারিস্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত পড়েই ঘর অভিমুখে খুব দ্রুত রওয়ানা করলেন। ঘরে ঢুকেই একটু পর আবার বেরিয়ে আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِّنَ الصَّدَقَةِ فَكِرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ
"আমি সদকা দেওয়ার জন্য কিছু স্বর্ণ বা রূপার টুকরো ঘরে রেখে এসেছিলাম। আমি চাচ্ছিলাম না যে, একটি রাতও এগুলো আমার নিকট থাকুক। তাই আমি সেগুলো গরিবদের মাঝে বন্টন করে দিলাম"। ⁴³

টিকাঃ
⁴³ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩০

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 প্রত্যেক মুসলিমেরই সদকা করা কর্তব্য

📄 প্রত্যেক মুসলিমেরই সদকা করা কর্তব্য


আবু যর গিফারী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কিছু সংখ্যক গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! সম্পদশালীরা তো সব সাওয়াব নিয়ে গেলো। তারা নামায পড়ে যেমনিভাবে আমরা পড়ছি। তারা সাওম রাখে যেমনিভাবে আমরা রাখছি। তারা তাদের প্রয়োজনাতিরিক্ত সকল সম্পদ আল্লাহ তা'আলার পথে সদকা করছে। যা আমরা করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন,
أَوَ لَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُوْنَ: إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَأَمْرُ بِالْمَعْرُوْفِ صَدَقَةٌ، وَنَهْيُ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيَأْتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرُ ؟ قَالَ: أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ وِزْرُ ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ
"তোমাদের জন্য কি আল্লাহ তা'আলা সদকা দেওয়ার মতো কিছুই রাখেননি? অবশ্যই রেখেছেন। প্রতিবার সুবহানাল্লাহ্, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ্ এবং লা-ইলাহা ইল্লাল্লাহ্ বললে এক একটি করে সদকার সাওয়াব মিলবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের মধ্যেও সদকার সাওয়াব রয়েছে। তেমনিভাবে স্ত্রী সহবাসেও সদকার সাওয়াব রয়েছে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! এটা কিভাবে হয় যে, আমরা যৌন তৃপ্তি অর্জন করবো। আর তাতে সাওয়াবও রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো তো দেখি, যদি কেউ ব্যভিচার করে তা হলে তার কি গুনাহ্ হবে না? অতএব সে যদি তা না করে হালালভাবে তার স্ত্রীর সাথে সহবাস করে তা হলে তার অবশ্যই সাওয়াব হবে"। ⁴⁵
আবু বুর্দাহ্ রাদিয়াল্লাহু 'আনহু তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، فَقَالُوا: يَا نَبِيَّ اللهِ فَمَنْ لَمْ يَجِدُ ؟ قَالَ: يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: يُعِينَ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ، قَالُوا: فَإِنْ لَمْ يَجِدُ ؟ قَالَ: فَلْيَعْمَلْ بِالمَعْرُوْفِ وَلْيُمْسِكْ عَنِ الشَّرِ، فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ
"প্রত্যেক মুসলিমকেই নিজ পক্ষ থেকে সদকা দিতে হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী! যদি কেউ সদকা দেওয়ার মতো কিছু না পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিজ হাতে কাজ করে নিজকে লাভবান করবে এবং সদকা দিবে। সাহাবীগণ বললেন, যদি সে তাও করতে না পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে একজন দুর্দশাগ্রস্ত গরিবকে সহযোগিতা করবে। সাহাবীগণ বললেন, যদি সে তাও করতে না পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে। সেটাও তার জন্য সদকা হবে"। ⁴⁶
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
كُلُّ سُلامَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيْهِ الشَّمْسُ، تَعْدِلُ بَيْنَ الاثْنَيْنِ صَدَقَةٌ، وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ تَمْشِيْهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ، وَتُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ
"মানব শরীরের প্রত্যেকটি জোড়ার জন্য প্রত্যেক দিন একটি করে সদকা দিতে হবে। দু' জনের মাঝে ইনসাফপূর্ণ ফায়সালা করে দিবে তাতেও সদকার সাওয়াব। কোনো মানুষ অথবা তার আসবাবপত্র তার আরোহণে উঠিয়ে দিতে সহযোগিতা করবে তাতেও সদকার সাওয়াব। ভালো কথা তথা কুরআন-হাদীসের কথা কাউকে শুনাবে তাতেও সদকার সাওয়াব। সালাত পড়ার জন্য মসজিদ অভিমুখে কদম ফেলবে তাতেও সদকার সাওয়াব। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে তাতেও সদকার সাওয়াব"। ⁴⁷

টিকাঃ
⁴⁵ সহীহ মুসলিম, হাদীস নং ১০০৬
⁴⁶ সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৫; সহীহ মুসলিম, হাদীস নং ১০০৮
⁴⁷ সহীহ মুসলিম, হাদীস নং ১০০৯

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 কেউ সদকা করলে তার জন্য দো‘আ করতে হয়

📄 কেউ সদকা করলে তার জন্য দো‘আ করতে হয়


আব্দুল্লাহ্ ইবন আবু আওফা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কেউ সদকা নিয়ে আসলে তিনি বলতেন, হে আল্লাহ, আপনি অমুক বংশের উপর রহমত বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, একদা আমার পিতা তাঁর নিকট সদকা নিয়ে আসলে তিনি বলেন,
«اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»
“হে আল্লাহ, আপনি আবু আওফার বংশের উপর রহমত বর্ষণ করুন"। ⁴⁸

টিকাঃ
⁴⁸ সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৭; মুসলিম, হাদীস নং ১০৭৮; সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৯০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00