📄 সদকা-খয়রাতকারী সত্যিকারার্থেই বিনয়ী
আল্লাহ তা'আলা বলেন,
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّنْ بَهِيمَةِ الْأَنْعَمُ فَإِلَهُكُمْ إِلَهُ وَاحِدٌ فَلَهُ وَ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ ﴾ [الحج: ٣٤]
“(হে রাসূল!) তুমি সুসংবাদ দাও বিনয়ীদেরকে। যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে এবং যারা বিপদাপদে ধৈর্যধারণ করে ও সালাত কায়েম করে এবং তাদেরকে আমি যা রিষ্ক দিয়েছি তা থেকে (তাঁর পথে) ব্যয় করে"। [সূরা আল-হজ, আয়াত: ৩৪-৩৫]
📄 সদকা-খয়রাত জান্নাতের পথকে সহজ করে দেয়
আল্লাহ তা'আলা বলেন,
فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى ۞ وَصَدَّقَ بِالْحُسْنَى ۞ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ ۞ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ ۞ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ ﴿الليل: ٥، ١٠﴾
"সুতরাং যে ব্যক্তি (একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য তাঁরই পথে) দান করলো, আল্লাহভীরু হলো এবং পুণ্যের প্রতিদান তথা জান্নাতকে সত্য বলে জ্ঞান করলো অচিরেই আমি তার জন্য পুণ্য তথা জান্নাতের পথকে সহজ করে দেবো। পক্ষান্তরে যে ব্যক্তি কার্পণ্য করলো ও নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করলো এবং পুণ্যের প্রতিদান তথা জান্নাতকে মিথ্যা বলে জ্ঞান করলো অচিরেই আমি তার জন্য কঠিন পরিণাম তথা জাহান্নামের পথকে সহজ করে দেবো”। [সূরা আল-লাইল, আয়াত: ৫-১০]
📄 সদকা-খয়রাত আল্লাহর নৈকট্য লাভের একটি বিরাট মাধ্যম
আল্লাহ তা'আলা বলেন,
وَمِنَ الْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَابِرَ عَلَيْهِمْ دَابِرَةُ السَّوْءِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴾ [التوبة: ۹۸، ۹۹]
"মরুবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা (আল্লাহ তা'আলার পথে) ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের প্রতি কালের আবর্তন তথা বিপদাপদের অপেক্ষায় থাকে। বস্তুতঃ কালের অশুভ আবর্তন তথা বিপদাপদ তাদের উপরই বর্তাবে। আল্লাহ তা'আলা তো সবই শোনেন এবং সবই জানেন। পক্ষান্তরে মরুবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহ তা'আলা ও পরকালের প্রতি পূর্ণ ঈমান রাখে এবং তারা (আল্লাহ তা'আলার পথে) ব্যয় করাকে তাঁর সান্নিধ্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর দো'আ লাভের উপকরণ বলে মনে করে। জেনে রাখো, তাদের উক্ত ব্যয় নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ তা'আলার নৈকট্য লাভের বিরাট একটি কারণ। অচিরেই আল্লাহ তা'আলা তাদেরকে নিজ রহমতে প্রবেশ করাবেন। নিশ্চয় আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু"। [সূরা আত-তাওবা, আয়াত: ৯৮-৯৯]
📄 সদকা-খয়রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল
উমার রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«ذُكِرَ لِي: أَنَّ الْأَعْمَالَ تَبَاهَى، فَتَقُوْلُ الصَّدَقَةُ: أَنَا أَفْضَلُكُمْ»
"আমাকে বলা হয়েছে যে, আমলগুলো পরস্পর গর্ব করবে। তখন সদকা বলবে, আমি তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ”। ¹⁹
টিকাঃ
¹⁹ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৭৮