📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 উত্তম স্ত্রীর গুণাবলি

📄 উত্তম স্ত্রীর গুণাবলি


عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ أَيُّ النِّسَاءِ خَيْرٌ قَالَ الَّتِي تَسُرُّهُ إِذَا أَنْظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُهُ فِيمَا يَكْرَهُ فِي نَفْسِهَا وَمَالِهِ .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে কারীম-এর কাছে জিজ্ঞেস করা হল, কোন স্ত্রীলোক উত্তম? উত্তরে রাসূলে কারীম বললেন, যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেবে যখন সে তার দিকে তাকাবে, অনুসরণ ও আদেশ পালন করবে যখন সে তাকে কোন কাজের হুকুম করবে এবং স্ত্রীকে নিজের ব্যবহারে এবং নিজের ধন সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তাতে সে স্বামীর বিরুদ্ধচারণ করবে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ أَيُّ النِّসَاءِ خَيْرٌ قَالَ الَّتِي تَسُرُّهُ إِذَا أَنْظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُهُ فِيمَا يَكْرَهُ فِي نَفْسِهَا وَমَالِهِ .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে কারীম-এর কাছে জিজ্ঞেস করা হল, কোন স্ত্রীলোক উত্তম? উত্তরে রাসূলে কারীম বললেন, যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেবে যখন সে তার দিকে তাকাবে, অনুসরণ ও আদেশ পালন করবে যখন সে তাকে কোন কাজের হুকুম করবে এবং স্ত্রীকে নিজের ব্যবহারে এবং নিজের ধন সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তাতে সে স্বামীর বিরুদ্ধচারণ করবে না। (মুসনাদে আহমদ)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্ত্রী যেমন হওয়া উচিত

📄 স্ত্রী যেমন হওয়া উচিত


عَنْ أَبِي أُمَامَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَّهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرْتَهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ .

আবূ উমামা (রা) থেকে, তিনি নবী কারীম হতে বর্ণনা করেছেন, তিনি প্রায়ই বলতেন, মু'মিনের তাকওয়ার পক্ষে অধিক কল্যাণকর ও কল্যাণ লাভের উৎস হল সচ্চরিত্রবতী এমন একজন স্ত্রী, যাকে সে কোন কাজের আদেশ করলে সে তা অমান্য করে না, তার দিকে তাকালে সে তাকে সন্তুষ্ট করবে। সে যদি তার উপর কোন শপথ প্রদান করে, তবে সে তাকে শপথমুক্ত করবে। সে যদি স্ত্রী কাছ থেকে দূরে চলে যায়, তবে সে তার নিজের ব্যাপারে এবং স্বামীর ধন-সম্পত্তির ব্যাপারে তার কল্যাণ কামনা করবে।

عَنْ أَبِي أُمَامَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَّهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرْتَهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَমَالِهِ .

আবূ উমামা (রা) থেকে, তিনি নবী কারীম হতে বর্ণনা করেছেন, তিনি প্রায়ই বলতেন, মু'মিনের তাকওয়ার পক্ষে অধিক কল্যাণকর ও কল্যাণ লাভের উৎস হল সচ্চরিত্রবতী এমন একজন স্ত্রী, যাকে সে কোন কাজের আদেশ করলে সে তা অমান্য করে না, তার দিকে তাকালে সে তাকে সন্তুষ্ট করবে। সে যদি তার উপর কোন শপথ প্রদান করে, তবে সে তাকে শপথমুক্ত করবে। সে যদি স্ত্রী কাছ থেকে দূরে চলে যায়, তবে সে তার নিজের ব্যাপারে এবং স্বামীর ধন-সম্পত্তির ব্যাপারে তার কল্যাণ কামনা করবে। (ইবনে মাজাহ)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 পরিবারের ভরণ-পোষণের ফযীলত

📄 পরিবারের ভরণ-পোষণের ফযীলত


عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ (رضى) قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِى عَنْ أَبِي مَسْعُودِ الْأَنْصَارِيِّ فَقُلْتُ عَنِ النَّبِيِّ ﷺ فَقَالَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةٌ عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةٌ .

আদী ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারীদের কাছে শুনেছি। তিনি বলেন, আমি আবু মাসউদ আনসারীকে জিজ্ঞেস করলাম, এটা কি নবী কারীম থেকে বর্ণিত? তিনি বলেন, হ্যাঁ। নবী কারীম এরশাদ করেছেন, কোন মুসলমান তার পরিবার-পরিজনের জন্য যা কিছু খরচ করে এবং তা থেকে সওয়াবের আশা পোষণ করে, এ খরচ তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।

عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ (رضى) قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِى عَنْ أَبِي মَسْعُودِ الْأَنْصَارِيِّ فَقُلْتُ عَنِ النَّبِيِّ ﷺ فَقَالَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةٌ عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةٌ .

আদী ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারীদের কাছে শুনেছি। তিনি বলেন, আমি আবু মাসউদ আনসারীকে জিজ্ঞেস করলাম, এটা কি নবী কারীম থেকে বর্ণিত? তিনি বলেন, হ্যাঁ। নবী কারীম এরশাদ করেছেন, কোন মুসলমান তার পরিবার-পরিজনের জন্য যা কিছু খরচ করে এবং তা থেকে সওয়াবের আশা পোষণ করে, এ খরচ তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। (বুখারী)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 সন্তানকে অন্যের মুখাপেক্ষী না করে যাওয়া চাই

📄 সন্তানকে অন্যের মুখাপেক্ষী না করে যাওয়া চাই


عَنْ سَعْدٍ (رضى) قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَعُودُنِي وَأَنَا مَرِيض بِمَكَّةَ فَقُلْتُ لِى مَالٌ أُوصِي بِمَا لِى كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالশَّطْرُ قَالَ لَا قُلْتُ فَالثلث قَالَ الثلث وَالثُّلُثُ كَثِيرٌ أَنْ تَدَعَ وَرَثَعَكَ أَغْنِيَاءَ خَيْرٌ মِّنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ وَمَهُمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللَّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امرَأَتِكَ وَلَعَلَّ اللَّهُ يَرْفَعُكَ يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيَضُرُّ بِكَ أَখَرُونَ .

সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কায় রোগাক্রান্ত হয়ে পড়লে নবী আমাকে দেখতে আসেন। আমি তখন তাঁকে বললাম, আমার যে সম্পদ আছে; আমি কি সবটুকু সম্পদ ওসিয়াত করতে পারি? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক মাল? তিনি বলেন, না। আমি আবার বললাম, এক-তৃতীয়াংশের জন্য? তিনি বলেন, এক-তৃতীয়াংশের ওসিয়াত করতে পার। তবে এটাও বেশি। প্রয়োজন পূরণের জন্য নিজের ওয়ারিসগণ অন্যের কাছে হাত পাততে বাধ্য হবে- এরূপ অবস্থায় তাদেরকে রেখে যাওয়ার পরিবর্তে ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য অনেক ভাল। তুমি তাদের জন্য যখনই যা কিছু খরচ কর, তা তোমার জন্য সদকা হিসেবে গণ্য হয়, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে খাবারের যে গ্রাসটি তুলে দাও তাও সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহর তোমায় দীর্ঘজীবী করুন। সম্ভবত তোমার দ্বারা এক শ্রেণীর লোক উপকৃত এবং আর এক শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে।

عَنْ سَعْدٍ (رضى) قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَعُودُنِي وَأَنَا মَرِيض بِমַকَّةَ فَقُلْتُ لِى মَالٌ أُوصِي بِমَا لِى كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالশَّটْرُ قَالَ لَا قُلْتُ فَالثلث قَالَ الثلث وَالثُّلُثُ كَثِيرٌ أَنْ تَدَعَ وَرَثَعَكَ أَغْنِيَاءَ خَيْرٌ মِّنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ وَমֶهুমَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللَّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امرَأَتِكَ وَلَعَلَّ اللَّهُ يَرْفَعُكَ يَنْتَفِعُ بِكَ نَাসٌ وَيَضُرُّ بِكَ أَখَرُونَ .

সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কায় রোগাক্রান্ত হয়ে পড়লে নবী আমাকে দেখতে আসেন। আমি তখন তাঁকে বললাম, আমার যে সম্পদ আছে; আমি কি সবটুকু সম্পদ ওসিয়াত করতে পারি? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক মাল? তিনি বলেন, না। আমি আবার বললাম, এক-তৃতীয়াংশের জন্য? তিনি বলেন, এক-তৃতীয়াংশের ওসিয়াত করতে পার। তবে এটাও বেশি। প্রয়োজন পূরণের জন্য নিজের ওয়ারিসগণ অন্যের কাছে হাত পাততে বাধ্য হবে- এরূপ অবস্থায় তাদেরকে রেখে যাওয়ার পরিবর্তে ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য অনেক ভাল।

তুমি তাদের জন্য যখনই যা কিছু খরচ কর, তা তোমার জন্য সদকা হিসেবে গণ্য হয়, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে খাবারের যে গ্রাসটি তুলে দাও তাও সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহর তোমায় দীর্ঘজীবী করুন। সম্ভবত তোমার দ্বারা এক শ্রেণীর লোক উপকৃত এবং আর এক শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে। (বুখারী)

ফন্ট সাইজ
15px
17px