📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 নারী নিজেকে বিয়ের জন্য পেশ করতে পারে

📄 নারী নিজেকে বিয়ের জন্য পেশ করতে পারে


عَنْ هِশَامٍ (رضى) عَنْ أَبِيهِ قَالَ كَانَتْ خَوْلَةٌ بِنْتُ حَكِيمٍ مِنَ الآتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ ﷺ فَقَالَتْ عَائِশَةُ أَمَا تَسْتَحْيِ الْمَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلرَّجُلِ فَلَمَّا نَزَلَتْ تُرْجِي مَنْ تَশَاءُ مِنْهُنَّ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا أَرَى رَبِّكَ إِلَّا يُسَارِعُ فِي هَوَاكَ .

হিশাম (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, খাওলা বিনতে হাকীম (রা) ঐ মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা নিজেদেরকে নবী কারীম-এর সামনে বিয়ের জন্য হেবা করেছিলেন। আয়েশা (রা) বলেন, পুরুষের কাছে নিজেকে হেবা করতে কোন মহিলার কি লজ্জা হয় না? যখন কুরআনের আয়াত "তুরজী মানে তাশাউ মিনহুন্না" অবতীর্ণ হলো, তখন আয়েশা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি দেখতে পাচ্ছি যে, আপনার রব আপনাকে খুশী করার জন্য আপনার মর্জি মাফিক (বিধান অবতীর্ণ করার ক্ষেত্রে) তাড়াতাড়ি করেছেন।

عَنْ هِশَামٍ (رضى) عَنْ أَبِيهِ قَالَ كَانَتْ خَوْلَةٌ بِنْتُ حَكِيمٍ مِنَ الآتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ ﷺ فَقَالَتْ عَائِশَةُ أَمَا تَসْتَحْيِ الْمَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلرَّجُلِ فَلَمَّا نَزَلَتْ تُرْجِي মَنْ تَশَاءُ مِنْهُنَّ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا أَرَى رَبِّكَ إِلَّا يُسَارِعُ فِي هَوَاكَ .

হিশাম (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, খাওলা বিনতে হাকীম (রা) ঐ মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা নিজেদেরকে নবী কারীম-এর সামনে বিয়ের জন্য হেবা করেছিলেন। আয়েশা (রা) বলেন, পুরুষের কাছে নিজেকে হেবা করতে কোন মহিলার কি লজ্জা হয় না? যখন কুরআনের আয়াত "তুরজী মানে তাশাউ মিনহুন্না" অবতীর্ণ হলো, তখন আয়েশা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি দেখতে পাচ্ছি যে, আপনার রব আপনাকে খুশী করার জন্য আপনার মর্জি মাফিক (বিধান অবতীর্ণ করার ক্ষেত্রে) তাড়াতাড়ি করেছেন। (বুখারী)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্ত্রীদেরকে প্রহার করা ঘৃণিত কাজ

📄 স্ত্রীদেরকে প্রহার করা ঘৃণিত কাজ


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ إِمْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ .

আবদুল্লাহ ইবনে যাময়া (রা) থেকে বর্ণিত। নবী কারীম বলেন, তোমাদের কেউ যেন নিজ স্ত্রীকে দাসদের মত প্রহার না করে, অত:পর দিনের শেষে তার সাথে সংগমে লিপ্ত হয় (এটা শোভনীয় নয়)।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ إِمْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ .

আবদুল্লাহ ইবনে যাময়া (রা) থেকে বর্ণিত। নবী কারীম বলেন, তোমাদের কেউ যেন নিজ স্ত্রীকে দাসদের মত প্রহার না করে, অত:পর দিনের শেষে তার সাথে সংগমে লিপ্ত হয় (এটা শোভনীয় নয়)। (বুখারী)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্ত্রীর উপর স্বামীর অধিকার

📄 স্ত্রীর উপর স্বামীর অধিকার


عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী কারীম বলেন, আমি যদি কাউকে অপর কোন ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম তবে অবশ্যই স্ত্রীকে নির্দেশ করতাম তার স্বামীকে যেন সিজদা করে।

নোট : আমাদের দেশে প্রচলিত হাদীস বলে স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত তা হাদীস নয়।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَসْجُدَ لِزَوْجِهَا .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী কারীম বলেন, আমি যদি কাউকে অপর কোন ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম তবে অবশ্যই স্ত্রীকে নির্দেশ করতাম তার স্বামীকে যেন সিজদা করে। (তিরমিযী)

নোট : আমাদের দেশে প্রচলিত হাদীস বলে স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত তা হাদীস নয়।

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 স্বামীর উপর স্ত্রীর অধিকার

📄 স্বামীর উপর স্ত্রীর অধিকার


عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيْمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিই ঈমানে পরিপূর্ণ মুসলমান। তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের স্ত্রীদের কাছে উত্তম।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيْمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ .

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিই ঈমানে পরিপূর্ণ মুসলমান। তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের স্ত্রীদের কাছে উত্তম। (তিরমিযী)

ফন্ট সাইজ
15px
17px