📄 হায়েয ও নেফাসগ্রস্ত মহিলাদের ইহরাম
عَنْ عَائِشَةَ (رضى) قَالَتْ نُفِسَتْ أَسْمَاءُ بِنْهُ عُمَيْسٍ بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ أَبَا بَكْرٍ أَنْ يَأْمُرَهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلْ .
আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, শাজারা (যুল হুলায়ফা) নামক স্থানে উমাইস কন্যা আসমা (রা)-র নিফাস হলো। রাসূলুল্লাহ আবু বকর (রা)-কে নির্দেশ দিলেন যে, তিনি যেন তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দেন।
عَنْ عَائِশَةَ (رضى) قَالَتْ نُفِسَتْ أَسْمَاءُ بِنْهُ عُمَيْسٍ بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ أَبَا بَكْرٍ أَنْ يَأْمُرَهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلْ .
আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, শাজারা (যুল হুলায়ফা) নামক স্থানে উমাইস কন্যা আসমা (রা)-র নিফাস হলো। রাসূলুল্লাহ আবু বকর (রা)-কে নির্দেশ দিলেন যে, তিনি যেন তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দেন। (ইবন মাজাহ)
📄 মহিলাদের মাথা মুন্ডানো নিষেধ
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيِّ ﷺ نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .
আয়েশা (রা) থেকে এ হাদীসটি বর্ণিত আছে যে, নবী মহিলাদেরকে তাদের মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন।
ব্যাখ্যা: বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে মহিলাদের মাথা মুণ্ডনের অনুমতি দেন না, তবে (ইহরাম মুক্ত হওয়ার জন্য) কিছু চুল ছাঁটার অনুমতি দেন। হজ্জ এবং উমরার সময় মাথা মুণ্ডন করা বা চুল ছেঁটে খাট করা পুরুষদের জন্য অপরিহার্য। উমরাকারীকে সাফা-মারওয়ান সাঈ করার পর এবং হজ্জ পালনকারীকে কোরবানীর পর মিনায় কর্তব্য পালন করতে হয়। স্ত্রীলোকেরা মাথার চুল সামান্য খাট করবে। হজ্জ বা উমরা ছাড়া অন্য কোন সময়ে মহিলাদের মাথার চুল কাটা বা ছেঁটে ফেলা জায়েয নয়।
عَنْ عَائِশَةَ أَنَّ النَّبِيِّ ﷺ نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .
আয়েশা (রা) থেকে এ হাদীসটি বর্ণিত আছে যে, নবী মহিলাদেরকে তাদের মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন। (তিরমিযী)
ব্যাখ্যা: বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে মহিলাদের মাথা মুণ্ডনের অনুমতি দেন না, তবে (ইহরাম মুক্ত হওয়ার জন্য) কিছু চুল ছাঁটার অনুমতি দেন। হজ্জ এবং উমরার সময় মাথা মুণ্ডন করা বা চুল ছেঁটে খাট করা পুরুষদের জন্য অপরিহার্য। উমরাকারীকে সাফা-মারওয়ান সাঈ করার পর এবং হজ্জ পালনকারীকে কোরবানীর পর মিনায় কর্তব্য পালন করতে হয়। স্ত্রীলোকেরা মাথার চুল সামান্য খাট করবে। হজ্জ বা উমরা ছাড়া অন্য কোন সময়ে মহিলাদের মাথার চুল কাটা বা ছেঁটে ফেলা জায়েয নয়।
📄 সর্বোত্তম মহিলা
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ (رضى) وَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا শَيْءٌ أَفْضَلَ مِنَ الْمَرْأَةِ الصَّالِحَةِ .
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সারা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নেই।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ (رضى) وَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا শَيْءٌ أَفْضَلَ مِنَ الْمَرْأَةِ الصَّالِحَةِ .
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সারা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নেই। (ইবনে মাজাহ)
📄 প্রস্তাবিত বিয়ের পূর্বে পাত্রী দেখা
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ اِذْهَبْ فَانْظُرُ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَتَزَوَّجَهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا .
আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। মুগীরা ইবনে শোবা (রা) এক নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে রাসূলুল্লাহ তাকে বলেন, তুমি গিয়ে তাকে দেখে নাও, কেননা তা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টিতে সহায়ক হবে। অত:পর তিনি তাই করলেন এবং তাকে বিয়ে করলেন। পরে তাঁর কাছে তাদের দাম্পত্য সম্প্রীতির কথা উল্লেখ করা হয়।
عَنْ أَنَسِ بْنِ মَالِكِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ শُعْبَةَ أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ اِذْهَبْ فَانْظُرُ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَتَزَوَّجَهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا .
আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। মুগীরা ইবনে শোবা (রা) এক নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে রাসূলুল্লাহ তাকে বলেন, তুমি গিয়ে তাকে দেখে নাও, কেননা তা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টিতে সহায়ক হবে। অত:পর তিনি তাই করলেন এবং তাকে বিয়ে করলেন। পরে তাঁর কাছে তাদের দাম্পত্য সম্প্রীতির কথা উল্লেখ করা হয়। (ইবনে মাজাহ)